ষষ্ঠ শ্রেণি 

বাংলা

Set-2

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি   বিষয় : বাংলা
সময় : ১ ঘণ্টা                          পূর্ণমান : ৩০

 

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১×৮=৮

১.১ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান— (ফরিদপুর / ময়মনসিংহ / মুর্শিদাবাদ / জলপাইগুড়ি) জেলা।

উত্তরঃ ফরিদপুর।

১.২ মন- ভালো-করা রোদ্দুর (ময়ূরের মতো / মাছরাঙার মতো / কোকিলের মতো / পানকৌড়ির মতো)।

উত্তরঃ মাছরাঙার মতো।

১.৩ ‘পশু পাখির ভাষা’ গল্পটি লিখেছেন- (শ্যামল গঙ্গোপাধ্যায় / শান্তি সুধা ঘোষ / সুবিনয় রায়চৌধুরী / গোপাল চন্দ্র ভট্টাচার্য)।

উত্তরঃ সুবিনয় রায়চৌধুরী।

১.৪ প্রায় কত ইঞ্চি লম্বা হলেই কুমোরে পোকা গাঁথুনি ক্ষান্ত করে ? (সওয়া ইঞ্চি / এক ইঞ্চি / আধ ইঞ্চি / দুই ইঞ্চি)।

উত্তরঃ সওয়া ইঞ্চি।

১.৫ নীচে দেওয়া উদাহরণগুলির মধ্যে বিসর্গসন্ধির উদাহরণ হলাে– (নিঃ + আনন্দ / মনঃ + রম / ভাঃ + স্বর / উপরের সব কটিই)।

উত্তরঃ (ঘ) উপরের সব কটিই।

১.৬ সন্ধিতে স্বরধ্বনি আর স্বরধ্বনিতে নতুন স্বরধ্বনি তৈরি হলে এটা (স্বরসন্ধি / ব্যঞ্জন সন্ধি / বিসর্গ সন্ধি / নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি)।

উত্তরঃ স্বরসন্ধি।

১.৭ নীচের কোন্ শব্দটি মৌলিক শব্দের উদাহরণ নয়— (মা / নাক / গাইয়ে / জল)।

উত্তরঃ গাইয়ে।

১.৭ ‘অন্ন’ শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে বােঝাত— (ভাল / ভাত / চাল / যে-কোনাে খাবার)।

উত্তরঃ যে-কোনাে খাবার।

১.৮ পঞ্চমীতে অনেক ঠাকুর দেখা হল– পঞ্চমীতে শব্দটি হল— (বিশেষ্য / বিশেষণ / সংখ্যা বাচক / পূরণবাচক) শব্দ।

উত্তরঃ পূরণবাচক।

২। খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১×৪=৪

২.১ ক্যাস্টাং সাহেবের পুরো নাম কী ?

উত্তরঃ ক্যাস্টাং সাহেবের পুরো নাম রিউবেন ক্যাস্টাং।

২.২ কুমোরে পোকা কী দিয়ে বাসা বানায় ?

উত্তরঃ কুমোরে পোকা নরম মাটি দিয়ে বাসা বানায়।

২.৩ ‘মন-ভালো-করা রোদ্দুর’ কিসের মতো ?

উত্তরঃ ‘মন-ভালো-করা রোদ্দুর’ মাছরাঙা পাখির গায়ের মতো।

২.৪ ঘাসফড়িং এর সঙ্গে কার গলায় গলায় ভাব হয়েছে ?

উত্তরঃ ঘাসফড়িং এর সঙ্গে কবি অরুণ মিত্রের গলায় গলায় ভাব হয়েছে।

৩। যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও : ১×৬=৬

৩.১ বিসর্গ ধ্বনি (ঃ) রূপান্তরিত হয়ে (ও) হয়, এমন একটি বিসর্গ সন্ধির উদাহরণ দাও।

উত্তরঃ মনঃ + রম = মনোরম।

৩.২ পুরঃ + কার = পুরস্কার’ এখানে বিসর্গ ধ্বনি কি ধ্বনিতে রূপান্তরিত হয়েছে ?

উত্তরঃ ‘স্’ ধ্বনিতে রূপান্তরিত হয়েছে।

৩.৩ ‘আবিষ্কার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করো।

উত্তরঃ আবিষ্কার = আবিঃ + কার।

৩.৪ মৌলিক শব্দের সঙ্গে যৌগিক শব্দের একটি পার্থক্য লেখাে।

উত্তরঃ মৌলিক শব্দ অবিভাজ্য, যৌগিক শব্দ বিভাজ্য।

৩.৫ দাদুর ঊনআশিতম জন্মদিন সাতাশে আশ্বিন পালিত হবে। (বাক্যটি থেকে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ খুঁজে নিয়ে
আলাদা করে লেখাে।)

উত্তরঃ

ব্যাখ্যা: ‘সাতাশে’ দিয়ে তারিখ বা সংখ্যা (২৭) বোঝাচ্ছে, আর ‘ঊনআশিতম’ দিয়ে ৭৯ নম্বর ক্রম বা স্থান (পূরণ) বোঝাচ্ছে।

৩.৬ বিসর্গ সন্ধি কাকে বলে ?

উত্তরঃ বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়ে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।

৩.৭ একটি যৌগিক শব্দের উদাহরণ দাও

উত্তরঃ ডাক্তারবাবু।

৪। নীচের যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪

৪.১ হ য ব র ল এর লেখক সুকুমার রায়ের রুমাল কোথায় ছিল ?

উত্তরঃ ঘাসের উপর।

৪.২ শেষ পর্যন্ত বিড়াল কোথায় চলে গেল ?

উত্তরঃ শেষ পর্যন্ত বেড়ালটা ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে লেজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালিয়ে গেল।

৪.৩ কাক ও বুড়ো দুজনে মিলে লেখকের বয়স ও ওজন কত অনুমান করেছিল ?

উত্তরঃ বয়স ৩৭ বছর, ওজন আড়াই সের।

৪.৪ ‘সে অনেক হাঙ্গামা।’—কোন্ হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে ?

উত্তরঃ গেছোদাদার সঙ্গে দেখা করার অনেক হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে।

৪.৫ গেছোদাদা কে ? তিনি কোথায় থাকেন ?

উত্তরঃ রুমাল থেকে পরিণত হওয়া বেড়ালের একরকম দাদা। গেছোদাদা গাছে থাকে।

৫। নীচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২×২ =৪

৫.১ অশথ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন ?

উত্তরঃ অশ্বত্থ গাছের ছায়ায় ক্লান্ত পথিক আশ্রয় নেওয়ার সময় তার ছড়ানো ডালপালা ও পাতার ছায়ায় ছাতার মতো পথিকদের রোদ বৃষ্টি থেকে রক্ষা করে, তাই অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে।

৫.২ ‘মন ভালো করা’ কবিতায় কবি মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো।

উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা মন ভালো করা কবিতায় কবির মনে প্রশ্ন জেগেছে যে মন ভালো রোদ্দুরের রং কেন মাছরাঙার গায়ের মতো ? কেন মাছরাঙার রঙ উগ্র ও শান্ত, লাল- হলুদ-সবুজ কেন ? বন কেন লাল, হলুদ ও সবুজাভ।

৫.৩ কবির সঙ্গে ঘাসফড়িং-এর নতুন আত্মীয়তা কীভাবে গড়ে উঠল ?

উত্তরঃ ঝিরঝিরে বৃষ্টির পর কবি যখন ভিজে ঘাসের ওপর পা দিয়েছেন তখন ঘাসফড়িং সবুজ মাথা তুলে বহু খেলা দেখাল। এই দৃশ্য দেখে কবি মুগ্ধ হলেন এবং ঘাস ফড়িং এর সঙ্গে নতুন আত্মীয়তা গড়ে উঠল।

৬। নীচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২×২ =৪

৬.১ আকন্দবাড়ী স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে ?

উত্তরঃ আকন্দবাড়ির স্কুলের ছাত্রছাত্রীরা ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ি থেকে পড়তে আসে।

৬.২ কুমোরে-পোকা কীভাবে শিকার ধরে ?

উত্তরঃ কুমোরে-পোকার শিকার ধরা ও সংগ্রহ করা বেশ মজাদার। কুমোরে-পোকা ভ্রমণকারী মাকড়সা শিকার করে। এই মাকড়সা জাল বোনে না। কোনোভাবে এই জাতীয় মাকড়সা কুমোরে-পোকার চোখে পড়লেই সে ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে। তবে একেবারে মেরে ফেলে না। মাকড়সার দেহে হুল ফুটিয়ে বিষ ঢালে । প্রয়োজনমতো পাঁচ-সাতবার পর্যন্ত হুল ফোটায়। এতে মাকড়সা মরে না, কিন্তু অসাড় হয়ে যায়। তারপর মাকড়সাটিকে মুখে করে নিয়ে উড়ে গিয়ে কুঠুরির মধ্যে নিয়ে আসে।

৬.৩ “এরা তো মানুষেরই জাতভাই” — কাদের ‘মানুষের জাতভাই’ বলা হয়েছে ?

উত্তরঃ শিম্পাঞ্জি, ওরাং, গরিলা এদের মানুষের জাতভাই বলা হয়েছ। এমন বলার কারণ-এদের গঠন, জীবনধারণ পদ্ধতি অনেকটাই মানুষের সাথে মেলে। ভালোবাসা সহানুভূতি প্রভৃতি অনুভূতিগুলি এরা বুঝতে পারে।

 

 

SOURCE- HZN

©kamaleshforeducation.in(2023)

 

error: Content is protected !!
Scroll to Top