

প্রথম শ্রেণি
‘স্বাস্থ্য ও শারীরশিক্ষা’
কার্ড ১২: লাফানোর দেহভঙ্গিমা
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:

অতিসংক্ষিপ্ত/নৈর্ব্যক্তিক/সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
১. লাফানোর সময় শরীরের ভারসাম্য বজায় রাখা কেন প্রয়োজন?
উত্তর: ভারসাম্য বজায় না থাকলে পড়ে গিয়ে চোট পাওয়ার সম্ভাবনা থাকে।
২. লাফ দেওয়ার সময় শরীরের ভঙ্গি কেমন হওয়া উচিত?
উত্তর: লাফ দেওয়ার সময় শরীর কিছুটা শিথিল এবং নিয়ন্ত্রিত রাখা উচিত।
৩. লাফানোর সময় আমাদের দষ্টিৃ কোথায় থাকা উচিত?
উত্তর: লাফানোর সময় সামনের দিকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে দৃষ্টি রাখা উচিত।
৪. লাফ দেওয়ার আগে হাঁটুকেমন করা উচিত?
উত্তর: লাফ দেওয়ার ঠিক আগে হাঁটুদুটি সামান্য ভাঁজ করে নিতে হয় যাতে লাফাতে সুবিধা হয়।
৫. লাফানোর সময় হাত দটিু কী কাজে লাগে?
উত্তর: হাত দুটি শরীরের ভারসাম্য রক্ষা করতে এবং লাফানোর গতি বাড়াতে সাহায্য করে।
৬. লাফ দিয়ে মাটিতে পড়ার সময় কীভাবে পড়া উচিত?
উত্তর: লাফ দিয়ে মাটিতে পড়ার সময় পায়ের পাতার অগ্রভাগে ভর দিয়ে এবং হাঁটুসামান্য ভাঁজ করে পড়া উচিত।
৭. গোড়ালি ঠুকে মাটিতে পড়া কি সঠিক?
উত্তর: না, লাফিয়ে সরাসরি গোড়ালি ঠুকে মাটিতে পড়লে পায়ে বা শিরদাঁড়ায় আঘাত লাগতে পারে।
৮. লাফানোর জন্য কেমন জায়গা নির্বাচন করা উচিত?
উত্তর: লাফানোর জন্য নরম মাটি বা ঘাসের মাঠ অথবা গদি বিছানো জায়গা নির্বাচন করা উচিত।
রচনামূলক / বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর:
৯. লাফানোর সঠিক কৌশলের দুটি প্রধান ধাপ লেখো।
উত্তর: (ক) লাফানোর শুরুতে হাঁটুভাঁজ করে শরীরকে ওপরের দিকে ঠেলে দিতে হবে।
(খ) শূন্যে থাকা অবস্থায় শরীর সোজা রাখতে হবে এবং নামার সময় পায়ের আঙুলের ওপর ভর দিয়ে নামতে হবে।
১০. সঠিক লাফানোর দেহভঙ্গি বজায় রাখার উপকারিতা কী?
উত্তর: সঠিক ভঙ্গিতে লাফালে শরীরের পেশি শক্তিশালী হয়, হাড়ের গঠন মজবুত হয় এবং হঠাৎ কোনো চোট পাওয়ার ভয় থাকে না।
১১. ভুলভাবে লাফানোর ফলে কী কী শারীরিক সমস্যা হতে পারে?
উত্তর: ভুলভাবে লাফালে পায়ে মোচড় লাগতে পারে, হাঁটুতে বা কোমরে ব্যথা হতে পারে এবং শরীরের ভারসাম্য নষ্ট হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
১২. ‘এক পায়ে লাফানো’ বা ‘ল্যাংচানো’ কিসের উন্নতকরণে সাহায্য করে?
উত্তর: এটি শরীরের ভারসাম্য (Balance) এবং পায়ের পেশির শক্তি বাড়াতে বিশেষ সাহায্য করে।
১৩. খেলাধুলায় লাফানোর গুরুত্ব কী?
উত্তর: দৌড়ঝাঁপ বা যেকোনো খেলায় দ্রুততা ও ক্ষিপ্রতা বাড়াতে এবং শরীরের জড়তা কাটাতে লাফানো একটি গুরুত্বপূর্ণ শারীরিক প্রক্রিয়া।
১৪. শিশুদের লাফানো শেখানোর সময় শিক্ষকদের কী কী সতর্কতা নিতে হবে?
উত্তর: শিক্ষকদের খেয়াল রাখতে হবে যেন মেঝে পিচ্ছিল না হয় এবং শিশুরা যেন লাফানোর সময় একে অপরের গায়ের ওপর না পড়ে।
১৫. লাফানোর সময় হাত ও পায়ের সমন্বয় কেন জরুরি?
উত্তর: হাত ও পায়ের সঠিক সমন্বয় থাকলে লাফের দরত্বূ বা উচ্চতা বাড়ে এবং শরীরকে বাতাসে স্থির রাখা সহজ হয়।
©kamaleshforeducation.in(2023)




