প্রথম শ্রেণি

‘স্বাস্থ্য ও  শারীরশিক্ষা’

কার্ড ১৫: ‘খাদ্যগ্রহণের ভঙ্গিমা’

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:  

 

অতিসংক্ষিপ্ত/নৈর্ব্যক্তিক/সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: 

 

১.  খাবার খাওয়ার আগে প্রথম কাজ কী?

✅ উত্তর: খাবার খাওয়ার আগে সাবান দিয়ে খুব ভালো করে দুই হাত ধুয়ে নিতে হবে। 

২.  খাওয়ার সময় কীভাবে বসতে হয়?

✅ উত্তর: খাওয়ার সময় শিরদাঁড়া সোজা রেখে আরামদায়কভাবে বসে খাওয়া উচিত। 

৩.  খাবার চিবানোর সময় মুখ কেমন রাখতে হয়?

✅ উত্তর: খাবার চিবানোর সময় মখ বন্ধ রাখতে হয় যাতে কোনো শব্দ না হয়। 

৪.  খাওয়ার সময় কথা বলা কি ভালো অভ্যাস?

✅ উত্তর: না, খাওয়ার সময় কথা বলা বা হাসাহাসি করা একদম উচিত নয়। 

৫.  একবারে কতটা খাবার মুখে নেওয়া উচিত?

✅ উত্তর: একবারে খুব বেশি খাবার মুখে না নিয়ে অল্প অল্প করে খাবার নেওয়া উচিত। 

৬.  খাবার সময় টিভির দিকে তাকিয়ে থাকা কি ঠিক?

✅ উত্তর: না, খাওয়ার সময় টিভি বা মোবাইলের দিকে না তাকিয়ে খাবারের দিকে মন দেওয়া উচিত।

৭.  খাবার অপচয় রোধে কী করা দরকার?

✅ উত্তর: যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পাতে নেওয়া উচিত যাতে খাবার নষ্ট না হয়। 

৮.  খাওয়ার মাঝে জল পানের নিয়ম কী?

✅ উত্তর: খাওয়ার মাঝখানে খুব বেশি জল খাওয়া ঠিক নয়, প্রয়োজন হলে সামান্য খাওয়া যেতে পারে।

৯.  খাবার শেষে মখু পরিষ্কারের উপায় কী?

✅ উত্তর: খাওয়া শেষ হলে হাত ধোয়ার পর জল দিয়ে ভালো করে কুলকুচি করে মুখ পরিষ্কার করতে হয়।

১০.  অন্যের পাতের দিকে তাকিয়ে থাকা কি শিষ্টাচার?

✅ উত্তর:  না, খাওয়ার সময় অন্যের পাতের দিকে তাকিয়ে থাকা বা অন্যের খাবারের সমালোচনা করা অনুচিত। 

রচনামূলক / বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর: 

 

১১.  খাওয়ার সময় কথা বলা বা হাসাহাসি করা কেন বিপজ্জনক হতে পারে?

✅ উত্তর: খাওয়ার সময় কথা বললে বা হাসাহাসি করলে খাবারের কণা ভুলবশত শ্বাসনালীতে ঢুকে যেতে পারে। এর ফলে বিষম খাওয়া বা দম আটকে যাওয়ার মতো মারাত্মক দর্ঘুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। 

১২.  খাবার কেন খুব ভালো করে চিবিয়ে খাওয়া উচিত?

✅ উত্তর: খাবার ভালো করে চিবিয়ে খেলে তা লালার সাথে মিশে নরম হয়। এতে হজম প্রক্রিয়া সহজ হয় এবং পাকস্থলীর ওপর বাড়তি চাপ পড়ে না, ফলে পেটের সমস্যা হওয়ার ভয় থাকে না। 

১৩.  খাদ্যগ্রহণের সময় পরিবেশ কেমন হওয়া বাঞ্ছনীয় এবং কেন?

✅ উত্তর: খাবার খাওয়ার জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন, শান্ত ও আলো-বাতাসপূর্ণ হওয়া উচিত। নোংরা বা ঘিঞ্জি পরিবেশে খেলে মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে এবং রোগজীবাণু ছড়ানোর ভয় থাকে। 

১৪.  খাওয়ার সময় হাঁচি বা কাশি আসলে কী ধরণের শিষ্টাচার পালন করা উচিত?

✅ উত্তর: খাওয়ার সময় হঠাৎ হাঁচি বা কাশি আসলে দ্রুত মুখ পাতের ওপর থেকে সরিয়ে নিতে হবে। এরপর রুমাল বা হাত দিয়ে মখু ঢেকে নিতে হবে যাতে খাবারের ওপর জীবাণু বা থুতুু না পড়ে। 

১৫.  সঠিক ভঙ্গিতে ও নিয়ম মেনে খাবার খাওয়ার গুরুত্ব বর্ণনা  করো।

✅ উত্তর: সঠিক ভঙ্গিতে বসে নিয়ম মেনে খেলে খাবার দ্রুত হজম হয় এবং শরীর পুষ্টি পায়। এটি কেবল শারীরিক সুস্থতা নয়, বরং ব্যক্তির রুচি ও সামাজিক শিষ্টাচারের পরিচয় দেয়। নিয়মতান্ত্রিক খাদ্যাভ্যাস দীর্ঘমেয়াদী সুস্থতার চাবিকাঠি।

 

  

   ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top