প্রথম শ্রেণি

‘স্বাস্থ্য ও  শারীরশিক্ষা’

কার্ড ১৯: ‘মৌমাছির ফুলের মধুসংগ্রহ’

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর: 

 

অতিসংক্ষিপ্ত/নৈর্ব্যক্তিক/সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:

১.  মৌমাছিরা ফুল থেকে কী সংগ্রহ করে? 

✅ উত্তর: মৌমাছিরা ফুল থেকে মিষ্টি রস বা ‘মকরন্দ’ সংগ্রহ করে।

২.  মধুকোথায় জমা করা হয়? 

✅ উত্তর: মৌমাছিরা তাদের তৈরি করা ‘মৌচাকে’ মধু জমা করে রাখে।

৩.  মৌমাছিরা কীভাবে উড়তে পারে? 

✅ উত্তর: মৌমাছিদের দুই জোড়া ডানা থাকে, যার সাহায্যে তারা দ্রুত উড়ে বেড়াতে পারে। 

৪.  একটি মৌচাকে কয় ধরনের মৌমাছি থাকে? 

✅ উত্তর: একটি মৌচাকে সাধারণত তিন ধরনের মৌমাছি থাকে— রাণী, পুরুষ ও কর্মী মৌমাছি। 

৫.  মৌচাকের সমস্ত কাজ কারা করে? 

✅ উত্তর: মৌচাকের বাসা তৈরি থেকে মধুসংগ্রহ পর্যন্ত সব কাজ ‘কর্মী মৌমাছিরা’ করে। 

৬. ❓ মৌমাছিরা মধুসংগ্রহ করে কেন? 

✅ উত্তর: মৌমাছিরা শীতকাল বা খাদ্যের অভাবের সময়ের জন্য খাবার হিসেবে মধু জমিয়ে রাখে। 

৭. ❓ মৌমাছিরা কোন রঙের ফুলের প্রতি বেশি আকৃষ্ট হয়? 

✅ উত্তর: মৌমাছিরা সাধারণত উজ্জ্বল রঙের ও সুগন্ধি ফুলের প্রতি বেশি আকৃষ্ট হয়। 

৮.  মৌমাছিরা মধুসংগ্রহের সময় উদ্ভিদের কী উপকার করে?

উত্তর: মধুসংগ্রহের সময় মৌমাছিরা এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুবহন করে ‘পরাগায়ন’ ঘটায়। 

৯.  মৌমাছিরা কীসের সাহায্যে রস শুষে নেয়? 

উত্তর: মৌমাছিরা তাদের লম্বা নলের মতো জিভ বা ‘প্রোবোসিস’-এর সাহায্যে ফুলের রস শুষে নেয়। 

১০.  মৌমাছি কামড়ালে কী হয়? 

✅ উত্তর: মৌমাছির হুলে বিষ থাকে, তাই কামড়ালে সেই জায়গা ফুলে যায় এবং খুব জ্বালা করে। 

রচনামূলক / বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর: 

১১.  ফুলের রস থেকে মধুতৈরির প্রক্রিয়াটি সংক্ষেপে বলো। 

উত্তর: মৌমাছিরা ফুল থেকে মকরন্দ শুষে নিয়ে তাদের পেটের একটি বিশেষ থলিতে জমা করে। সেখানে লালার সাথে মিশে রাসায়নিক বিক্রিয়া ঘটে। মৌচাকে ফিরে তারা সেই রস কুঠুরিতে উগরে দেয় এবং ডানার ঝাপটায় জল শুকিয়ে ঘন মধুতে পরিণত করে। 

১২.  মৌমাছি ও ফুলের মধ্যে সম্পর্কটি কেন উপকারী? 

✅ উত্তর: এটি একটি পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক। ফুল মৌমাছিকে মিষ্টি রস ও খাবার দেয়, আর বিনিময়ে মৌমাছি ফুলের পরাগায়নে সাহায্য করে, যা থেকে নতুন ফল ও বীজ তৈরি হয়। 

১৩.  কর্মী মৌমাছিদের দায়িত্বগুলো কী কী? 

✅ উত্তর: কর্মী মৌমাছিরা অত্যন্ত পরিশ্রমী। তারা মৌচাক পাহারা দেয়, বাচ্চাদের যত্ন নেয়, ফুলের খোঁজে অনেক দরেূ উড়ে যায় এবং মধুসংগ্রহ করে মৌচাক মেরামত করে। 

১৪. ❓ মৌমাছিরা একে অপরকে ফুলের সন্ধান দেয় কীভাবে? 

✅ উত্তর: কোনো মৌমাছি যদি ভালো ফুলের বাগান খুঁজে পায় তবে সে মৌচাকে ফিরে এসে এক ধরণের বিশেষ নাচ (Waggle Dance) করে। এই নাচের ভঙ্গি দেখে বাকি মৌমাছিরা ফুলের দিক ও দূরত্ব বুঝে নেয়। 

১৫. ❓ মধুকেন আমাদের শরীরের জন্য উপকারী? 

উত্তর: মধু একটি প্রাকৃতিক ভেষজ ওষুধ। এটি শক্তি যোগায়, সর্দি-কাশি নিরাময় করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মধুতে প্রচুর ভিটামিন ও খনিজ উপাদান থাকে।

 

   ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top