পঞ্চম শ্রেণির  ভাষাপাঠ

  অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর 

দ্বিতীয় অধ্যায় ‘শব্দ ও পদ’ (১১ – ৭৭ পৃষ্ঠা) থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:

 

  ১. প্রশ্ন: শব্দ কাকে বলে? 

✅ উত্তর: এক বা একাধিক অর্থপূর্ণ বর্ণের মিলনকে শব্দ বলে।

 ২. প্রশ্ন: পদ কাকে বলে? 

উত্তর: বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে। 

  ৩. প্রশ্ন: বিভক্তি কাকে বলে? 

উত্তর: যে সব বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, তাদের বিভক্তি বলে। 

  ৪. প্রশ্ন: শব্দ ও পদের মধ্যে প্রধান পার্থক্য কী? 

উত্তর: শব্দ হলো অর্থপূর্ণ বর্ণসমর্ষ্টি, আর পদ হলো বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ। 

  ৫. প্রশ্ন: পদ প্রধানত কত প্রকার? 

✅ উত্তর: পদ প্রধানত পাঁচ প্রকার— বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। 

  ৬. প্রশ্ন: বিশেষ্য পদ কাকে বলে? 

✅ উত্তর: যে পদের দ্বারা কোনো কিছুর নাম (ব্যক্তি, বস্তু, স্থান, জাতি ইত্যাদি) বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। 

  ৭. প্রশ্ন: বিশেষণ পদ কাকে বলে? 

উত্তর: যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে। 

  ৮. প্রশ্ন: সর্বনাম পদ কাকে বলে? 

✅ উত্তর: বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে। 

  ৯. প্রশ্ন: অব্যয় পদ কাকে বলে? 

✅ উত্তর: যার কোনো ব্যয় বা পরিবর্তন নেই অর্থাৎ লিঙ্গ, বচন বা বিভক্তি ভেদে যে পদের রূপ বদলায় না। 

 ১০. প্রশ্ন: ক্রিয়া পদ কাকে বলে? 

উত্তর: যে পদের দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকে  ক্রিয়া পদ কাকে বলে ।

  ১১. প্রশ্ন: ধাতু কাকে বলে? 

✅ উত্তর: ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে ধাতু বলে। 

 ১২. প্রশ্ন: মৌলিক শব্দ কাকে বলে? 

✅ উত্তর: যেসব শব্দকে আর বিশ্লেষণ করা বা ভাঙা যায় না (যেমন: মা, হাত)। 

  ১৩. প্রশ্ন: সাধিত শব্দ কাকে বলে? 

✅ উত্তর: মৌলিক শব্দের সঙ্গে প্রত্যয় বা উপসর্গ যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় (যেমন: চলন্ত, প্রহার)। 

  ১৪. প্রশ্ন: ধন্যাত্মক শব্দ কাকে বলে? 

✅ উত্তর: কোনো বাস্তব ধ্বনি বা অনুভূতির অনুকরণে তৈরি শব্দকে

ধন্যাত্মক শব্দ কাকে বলে (যেমন: ঝমঝম, খিলখিল)। 

  ১৫. প্রশ্ন: শব্দদ্বৈত কাকে বলে? 

উত্তর: একই শব্দ পরপর দুবার  বসে যখন বিশেষ অর্থ প্রকাশ করে তাকে শব্দদ্বৈত  বলে ।

(যেমন: বড় বড়)। 

 ১৬. প্রশ্ন: অনুকার শব্দ কাকে বলে? 

✅ উত্তর: মূল শব্দের অনুকরণে বা সহচর হিসেবে ব্যবহৃত অর্থহীন শব্দ (যেমন: জল-টল, চা-টা)। 

  ১৭. প্রশ্ন: সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে? 

উত্তর: যে পদের দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা গ্রন্থের নাম বোঝায় (যেমন: হিমালয়, রবীন্দ্রনাথ)। 

 ১৮. প্রশ্ন: জাতিবাচক বিশেষ্য কাকে বলে? 

✅ উত্তর: যে পদের দ্বারা একজাতীয় প্রাণী বা বস্তুকে বোঝায় (যেমন: মানষু, পাখি, নদী)। 

 ১৯. প্রশ্ন: বস্তুবাচক বিশেষ্যের উদাহরণ দাও। 

✅ উত্তর: লোহা, জল, মাটি। 

  ২০. প্রশ্ন: গুণবাচক বিশেষ্য কাকে বলে? 

✅ উত্তর: যে পদের দ্বারা কোনো গুণের নাম বোঝায় (যেমন: দয়া, সততা)। 

 ২১. প্রশ্ন: ভাববাচক বিশেষ্য কাকে বলে? 

✅ উত্তর: যে বিশেষ্য পদে কোনো কাজের নাম বোঝায় (যেমন: ভোজন, শয়ন)। 

  ২২. প্রশ্ন: ‘খুব ভালো ছেলে’— এখানে ‘খুব’ কোন পদ? 

উত্তর: বিশেষণের বিশেষণ। 

 ২৩. প্রশ্ন: ক্রিয়া বিশেষণ কাকে বলে? 

✅ উত্তর: যে পদ ক্রিয়ার ধরন বা প্রকৃতি বোঝায় (যেমন: দ্রুত দৌড়ানো)। 

  ২৪. প্রশ্ন: নির্দেশক সর্বনামের উদাহরণ দাও। 

উত্তর: এ, ও, ইনি, উনি। 

 ২৫. প্রশ্ন: অনির্দেশক সর্বনামের উদাহরণ দাও। 

উত্তর: কেউ, কিছু, কোনো। 

 ২৬. প্রশ্ন: প্রশ্নবাচক সর্বনামের উদাহরণ দাও। 

উত্তর: কে, কী, কোনটি। 

 ২৭. প্রশ্ন: আত্মবাচক সর্বনাম কাকে বলে? 

✅ উত্তর: যে সর্বনাম কর্তা নিজে নিজে কিছুকরছে বোঝায় (যেমন: স্বয়ং, নিজে)। 

২৮. প্রশ্ন: পারস্পরিক সর্বনামের উদাহরণ দাও। 

✅ উত্তর: নিজে নিজে, পরস্পর, আপনা-আপনি। 

 ২৯. প্রশ্ন: সমুচ্চয়ী  অব্যয় কাকে বলে?

✅ উত্তর: যে অব্যয় দুটি পদ বা বাক্যকে যুক্ত করে (যেমন: এবং, ও, কিন্তু)। 

 ৩০. প্রশ্ন: অনন্বয়ী অব্যয় কাকে বলে? 

উত্তর: যে অব্যয় পদের সাথে বাক্যের অন্য পদের সম্বন্ধ থাকে না, কেবল মনের ভাব প্রকাশ পায় (যেমন: বাহ্!, উঃ!)। 

 ৩১. প্রশ্ন: অনুসর্গ অব্যয় কাকে বলে? 

✅ উত্তর: যেসব অব্যয় বিশেষ্য বা সর্বনামের পরে আলাদাভাবে বসে বিভক্তির মতো কাজ করে তাকে অনুসর্গ অব্যয়  বলে ।

(যেমন: দিয়ে, থেকে, চেয়ে)। 

 ৩২. প্রশ্ন: সমাপিকা ক্রিয়া কাকে বলে? 

✅ উত্তর: যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া  বলে

 ৩৩. প্রশ্ন: অসমাপিকা ক্রিয়া কাকে বলে? 

✅ উত্তর: যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায় তাকে অসমাপিকা ক্রিয়া  বলে

(যেমন: ভাত খেয়ে…)। 

 ৩৪. প্রশ্ন: সকর্মকর্ম ক্রিয়া কাকে বলে? 

উত্তর: যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া কাকে বলে ।

  ৩৫. প্রশ্ন: অকর্মক ক্রিয়া কাকে বলে? 

✅ উত্তর: যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া কাকে বলে

। 

  ৩৬. প্রশ্ন: দ্বিকর্মকর্ম ক্রিয়া কাকে বলে? 

উত্তর: যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মকর্ম ক্রিয়া কাকে বলে। 

 ৩৭. প্রশ্ন: যৌগিক ক্রিয়া কাকে বলে? 

✅ উত্তর: একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়া মিলে যখন একটি অর্থ প্রকাশ করে তাকে যৌগিক ক্রিয়া কাকে বলে ।

 (যেমন: শুয়ে পড়ল)। 

 ৩৮. প্রশ্ন: শব্দ যখন বাক্যে বসে তখন তাকে কী হতে হয়?

উত্তর: পদ হতে হয়। 

  ৩৯. প্রশ্ন: ধাতুবিভক্তি বা তড়িৎ বিভক্তি কাকে বলে? 

উত্তর: ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করে তাকে

ধাতুবিভক্তি বা তড়িৎ বিভক্তি কাকে বলে

  ৪০. প্রশ্ন: শূন্য বিভক্তি কাকে বলে? 

✅ উত্তর: পদের সঙ্গে কোনো দৃশ্যমান বিভক্তি চিহ্ন না থাকলে তাকে শূন্য বিভক্তি বলে।

 

  ৪১. প্রশ্ন: ‘কলম দিয়ে লিখি’— এখানে ‘দিয়ে’ কী? 

✅ উত্তর: অনসুর্গ। 

  ৪২. প্রশ্ন: ‘পাখিটি’— এখানে ‘টি’ কী? 

উত্তর: নির্দেশক। 

 ৪৩. প্রশ্ন: সংখ্যাবাচক বিশেষণের উদাহরণ দাও। 

✅ উত্তর: পাঁচ জন, দশ টাকা। 

  ৪৪. প্রশ্ন: পূরণবাচক বিশেষণ কাকে বলে? 

✅ উত্তর: যে বিশেষণ দ্বারা পর্যায় বা ক্রম বোঝায় (যেমন: প্রথম, দ্বিতীয়)। 

 ৪৫. প্রশ্ন: ‘মাছ’ কোন ধরণের বিশেষ্য? 

উত্তর: জাতিবাচক বিশেষ্য। 

 ৪৬. প্রশ্ন: ‘সততা পরম ধর্ম’ এখানে ‘সততা’ কোন পদ?

✅ উত্তর: গুণবাচক বিশেষ্য। 

 ৪৭. প্রশ্ন: ‘উঃ! কি গরম’— এখানে ‘উঃ’ কোন পদ? 

✅ উত্তর: অনন্বয়ী অব্যয়। 

 ৪৮. প্রশ্ন: ‘রোজ স্কুলে যাই’— এখানে ‘যাই’ কোন পুরুষ?

উত্তর: উত্তম পুরুষ। 

  ৪৯. প্রশ্ন: ‘তুমি’ কোন পদ? 

✅ উত্তর: সর্বনাম পদ (মধ্যম পুরুষ)। 

 ৫০. প্রশ্ন: পদের রূপান্তর বলতে কী বোঝ? 

✅ উত্তর: এক পদ থেকে অন্য পদে পরিবর্তন করা (যেমন: বিশেষ্য থেকে বিশেষণ)। 

 ৫১. প্রশ্ন: ‘অংশ’ এর বিশেষণ রূপ কী? 

✅ উত্তর: আংশিক। 

 ৫২. প্রশ্ন: ‘দিন’ এর বিশেষণ রূপ কী? 

উত্তর: দৈনিক। 

  ৫৩. প্রশ্ন: ‘পড়া’ কোন ধরণের ক্রিয়া? 

✅ উত্তর: ভাববাচক বিশেষ্য (যদি নাম হিসেবে ব্যবহৃত হয়) অথবা ক্রিয়া পদ। 

 ৫৪. প্রশ্ন: ‘ঝমঝম করে বষ্টিৃ পড়ছে’— এখানে ‘ঝমঝম’ কী?

✅ উত্তর: ধন্যাত্মক শব্দ। 

 ৫৫. প্রশ্ন: ‘ছেলে-মেয়ে’— এটি কোন ধরণের শব্দ? 

উত্তর:   যুগ্ম শব্দ বা সমার্থক দ্বিরুক্ত শব্দ। 

 ৫৬. প্রশ্ন: ‘মা-বাবা’— এটি কী ধরণের শব্দ? 

উত্তর: যুগ্ম শব্দ বা শব্দদ্বৈত। 

 ৫৭. প্রশ্ন: ‘হাতে-নাতে’— এটি কী ধরণের শব্দ? 

✅ উত্তর: শব্দদ্বৈত। 

 ৫৮. প্রশ্ন: উপসর্গ কোথায় বসে? 

উত্তর: শব্দের আগে। 

  ৫৯. প্রশ্ন: প্রত্যয় কোথায় বসে? 

উত্তর: শব্দের বা ধাতুর পরে। 

 ৬০. প্রশ্ন: পদ কয় প্রকারের সমাহার? 

✅ উত্তর: শব্দ + বিভক্তি। 

৬১. প্রশ্ন: ‘বই-টই’— এখানে ‘টই’ কী? 

উত্তর: অনুকার শব্দ।

৬২. প্রশ্ন: বিশেষণের একটি কাজ লেখো। 

✅ উত্তর: বিশেষ্য পদের গুণ বা অবস্থা বর্ণনা  করা। 

  ৬৩. প্রশ্ন: ‘তিনি’ কোন পুরুষের সর্বনাম? 

উত্তর: প্রথম পুরুষ (সম্মানসূচক)। 

 ৬৪. প্রশ্ন: ক্রিয়ার মলূ রূপকে কী বলা হয়? 

উত্তর: ধাতু। 

  ৬৫. প্রশ্ন: ব্যাকরণ পাঠ কেন প্রয়োজন? 

✅ উত্তর: ভাষাকে শুদ্ধভাবে বলতে ও লিখতে শেখার জন্য।

 

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top