পঞ্চম শ্রেণির  ভাষাপাঠ

  অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর 

পঞ্চম অধ্যায় ‘পুরুষ’ (১০৭ – ১১৭ পৃষ্ঠা) থেকে গুরুত্বপূর্ণ  প্রশ্ন ও উত্তর: 

 

 ১. প্রশ্ন: ব্যাকরণে ‘পুরুষ’ বলতে কী বোঝায়? 

উত্তর: যার দ্বারা বক্তা, শ্রোতা বা অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদা করা যায়, তাকে পুরুষ বলে। 

 ২. প্রশ্ন: পুরুষ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী? 

উত্তর: Person. 

 ৩. প্রশ্ন: বাংলা ভাষায় পুরুষ কয় প্রকার? 

উত্তর: তিন প্রকার। 

 ৪. প্রশ্ন: পুরুষের প্রকারভেদগুলোর নাম কী কী? 

✅ উত্তর: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। 

  ৫. প্রশ্ন: উত্তম পুরুষ কাকে বলে? 

উত্তর: বক্তা নিজের পরিবর্তে বা নিজেকে জড়িয়ে যেসব সর্বনাম পদ ব্যবহার করেন, তাকে উত্তম পুরুষ বলে। 

  ৬. প্রশ্ন: উত্তম পুরুষের উদাহরণ দাও। 

✅ উত্তর: আমি, আমরা, আমাকে, আমাদের। 

  ৭. প্রশ্ন: মধ্যম পুরুষ কাকে বলে? 

উত্তর: বক্তা যার সঙ্গে সরাসরি কথা বলছেন অর্থাৎ শ্রোতাকে বোঝাতে যে সর্বনাম পদ ব্যবহার করা হয়, তাকে মধ্যম পুরুষ বলে। 

  ৮. প্রশ্ন: মধ্যম পুরুষের উদাহরণ দাও। 

✅ উত্তর: তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা। 

  ৯. প্রশ্ন: প্রথম পুরুষ কাকে বলে? 

✅ উত্তর: বক্তা ও শ্রোতা ছাড়া অনপুস্থিত কোনো ব্যক্তি, বস্তু বা সব ধরণের বিশেষ্য পদকে প্রথম পুরুষ বলে। 

 ১০. প্রশ্ন: প্রথম পুরুষের উদাহরণ দাও। 

উত্তর: সে, তারা, রাম, রহিম, গাছ, আকাশ ইত্যাদি। 

  ১১. প্রশ্ন: সব বিশেষ্য পদ কোন পুরুষের অন্তর্গত ? 

✅ উত্তর: সব বিশেষ্য পদ ‘প্রথম পুরুষ’-এর অন্তর্গত।বাংলা ব্যাকরণে প্রায় সব বিশেষ্য পদ (Noun) নাম পুরুষ (Third Person)-এর অন্তর্গত। যেহেতু বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি বা গুণের নাম বোঝায় এবং বক্তা (আমি/আমরা) বা শ্রোতা (তুমি/তোমরা) বাদে অন্য কাউকে বা কোনো কিছুকে নির্দেশ করে, তাই এগুলো সাধারণত নাম পুরুষ বা প্রথম পুরুষের আওতায় পড়ে।  

  ১২. প্রশ্ন: ‘আমি স্কুলে যাই’— এখানে ‘আমি’ কোন পুরুষ?

✅ উত্তর: উত্তম পুরুষ। 

  ১৩. প্রশ্ন: ‘তুমি বই পড়ছ’— এখানে ‘তুমি’ কোন পুরুষ?

উত্তর: মধ্যম পুরুষ। 

  ১৪. প্রশ্ন: ‘সে গান গায়’— এখানে ‘সে’ কোন পুরুষ? 

উত্তর: প্রথম পুরুষ। 

 ১৫. প্রশ্ন: উত্তম পুরুষে কি বিশেষ্য পদ হয়? 

✅ উত্তর: না, উত্তম পুরুষে কেবল সর্বনাম পদ হয়। 

  ১৬. প্রশ্ন: মধ্যম পুরুষে কি বিশেষ্য পদ হয়? 

✅ উত্তর: না, মধ্যম পুরুষে কেবল সর্বনাম পদ হয়। 

 ১৭. প্রশ্ন: ‘বইটি টেবিলের ওপর আছে’— এখানে ‘বইটি’ কোন পুরুষ? 

✅ উত্তর: প্রথম পুরুষ। 

  ১৮. প্রশ্ন: পুরুষের পরিবর্তনের সাথে বাক্যের আর কীসের পরিবর্তন ঘটে? 

✅ উত্তর: ক্রিয়াপদের রূপের পরিবর্তন ঘটে। 

  ১৯. প্রশ্ন: ‘করি’ ক্রিয়াটি কোন পুরুষের সঙ্গে ব্যবহৃত হয়? 

উত্তর: উত্তম পুরুষের সঙ্গে ব্যবহৃত হয় (যেমন: আমি করি)। 

 ২০. প্রশ্ন: ‘করো’ ক্রিয়াটি কোন পুরুষের সঙ্গে ব্যবহৃত হয়?

✅ উত্তর: মধ্যম পুরুষের সঙ্গে (যেমন: তুমি করো)। 

 ২১. প্রশ্ন: ‘করে’ ক্রিয়াটি কোন পুরুষের সঙ্গে ব্যবহৃত হয়?

✅ উত্তর: প্রথম পুরুষের সঙ্গে (যেমন: সে করে)। 

 ২২. প্রশ্ন: ‘আমরা’ কোন পুরুষের বহুবচন? 

✅ উত্তর: উত্তম পুরুষের। 

 ২৩. প্রশ্ন: ‘আপনারা’ কোন পুরুষের বহুবচন? 

✅ উত্তর: মধ্যম পুরুষের। 

 ২৪. প্রশ্ন: ‘তারা’ কোন পুরুষের বহুবচন? 

উত্তর: প্রথম পুরুষের। 

  ২৫. প্রশ্ন: ‘আমাকে’ শব্দটি কোন পুরুষ? 

✅ উত্তর: উত্তম পুরুষ। 

  ২৬. প্রশ্ন: ‘তোমাকে’ শব্দটি কোন পুরুষ? 

উত্তর: মধ্যম পুরুষ। 

 ২৭. প্রশ্ন: ‘তাঁকে’ শব্দটি কোন পুরুষ? 

✅ উত্তর: প্রথম পুরুষ (সম্মানসূচক)। 

  ২৮. প্রশ্ন: মধ্যম পুরুষের সম্মানসূচক সর্বনাম কোনটি? 36

উত্তর: আপনি, আপনারা। 

 ২৯. প্রশ্ন: মধ্যম পুরুষের তুচ্ছার্থক বা ঘনিষ্ঠতার রূপ কোনটি?

✅ উত্তর: তুই, তোরা। 

  ৩০. প্রশ্ন: প্রথম পুরুষের সম্মানসূচক সর্বনাম কোনটি?

উত্তর: তিনি, তাঁরা। 

  ৩১. প্রশ্ন: ‘রবীন্দ্রনাথ ভারতপথিক ছিলেন’— এখানে ‘রবীন্দ্রনাথ’ কোন পুরুষ? 

উত্তর: প্রথম পুরুষ। 

 ৩২. প্রশ্ন: ‘মোর’ শব্দটি কোন পুরুষের উদাহরণ? 

উত্তর: উত্তম পুরুষ। 

 ৩৩. প্রশ্ন: ‘পাখিরা আকাশে ওড়ে’— এখানে ‘পাখিরা’ কোন পুরুষ?

উত্তর: প্রথম পুরুষ। 

 ৩৪. প্রশ্ন: ‘যাই’— এই ক্রিয়াটির মলূ পুরুষ কোনটি? 

✅ উত্তর: উত্তম পুরুষ। 

 ৩৫. প্রশ্ন: ‘যাও’— এই ক্রিয়াটির মলূ পুরুষ কোনটি? 

উত্তর: মধ্যম পুরুষ। 

 ৩৬. প্রশ্ন: ‘যায়’— এই ক্রিয়াটির মলূ পুরুষ কোনটি? 

✅ উত্তর: প্রথম পুরুষ। 

 ৩৭. প্রশ্ন: কোনো জড় বস্তু কি উত্তম পুরুষ হতে পারে? 

উত্তর: না, জড় বস্তু সবসময় প্রথম পুরুষ হয়। 

  ৩৮. প্রশ্ন: ‘আমাদের’ কোন পুরুষ? 

উত্তর: উত্তম পুরুষ। 

 ৩৯. প্রশ্ন: ‘তোমাদের’ কোন পুরুষ? 

উত্তর: মধ্যম পুরুষ। 

  ৪০. প্রশ্ন: ‘তাদের’ কোন পুরুষ? 

✅ উত্তর: প্রথম পুরুষ। 

  ৪১. প্রশ্ন: ‘ইনি’ এবং ‘উনি’ কোন পুরুষ? 

✅ উত্তর: প্রথম পুরুষ। 

  ৪২. প্রশ্ন: ‘তুই চল’— এখানে ‘চল’ কোন পুরুষের ক্রিয়া?

✅ উত্তর: মধ্যম পুরুষ (তুচ্ছার্থক)। 

  ৪৩. প্রশ্ন: ‘আপনারা বসুন’— এখানে ‘বসুন’ কোন পুরুষের ক্রিয়া?

উত্তর: মধ্যম পুরুষ (সম্মানসূচক)। 

  ৪৪. প্রশ্ন: ‘সে বসেছে’— এখানে ‘বসেছে’ কোন পুরুষের ক্রিয়া?

উত্তর: প্রথম পুরুষ। 

 ৪৫. প্রশ্ন: কেন পুরুষ জানা প্রয়োজন? 

✅ উত্তর: বাক্যে কর্তা অনুযায়ী ক্রিয়াপদের সঠিক রূপ ব্যবহারের জন্য। 

  ৪৬. প্রশ্ন: ‘মোদের’ শব্দটি কোন পুরুষের রূপ? 

উত্তর: উত্তম পুরুষ। 

  ৪৭. প্রশ্ন: ‘তোরা’ কোন পুরুষের বহুবচন? 

উত্তর: মধ্যম পুরুষ। 

  ৪৮. প্রশ্ন: ‘গাছটি অনেক বড়’— এখানে ‘গাছটি’ কোন পুরুষ?

উত্তর: প্রথম পুরুষ। 

  ৪৯. প্রশ্ন: ‘যাই’ ও ‘যাও’ এর মধ্যে পার্থক্য কী? 

✅ উত্তর: ‘যাই’ উত্তম পুরুষের ক্রিয়া এবং ‘যাও’ মধ্যম পুরুষের ক্রিয়া। 

  ৫০. প্রশ্ন: উত্তম পুরুষের একবচন ও বহুবচন রূপ লেখো।

উত্তর: একবচন— আমি, বহুবচন— আমরা। 

  ৫১. প্রশ্ন: প্রথম পুরুষের সম্মানসূচক একবচন রূপ কোনটি?

উত্তর: তিনি। 

  ৫২. প্রশ্ন: মধ্যম পুরুষের সাধারণ রূপ কোনটি? 

উত্তর: তুমি। 

  ৫৩. প্রশ্ন: ‘করিস’— এই ক্রিয়াটি কোন পুরুষের সাথে বসে?  

✅ উত্তর: মধ্যম পুরুষ (তুচ্ছার্থক, যেমন: তুই করিস)। 

  ৫৪. প্রশ্ন: ‘করুন’— এই ক্রিয়াটি কোন পুরুষের সাথে বসে?

✅ উত্তর: মধ্যম পুরুষ (সম্মানসূচক, যেমন: আপনি করুন)।

 ৫৫. প্রশ্ন: ‘করছে’— এই ক্রিয়াটি কোন পুরুষের উদাহরণ?

✅ উত্তর: প্রথম পুরুষ। 

  ৫৬. প্রশ্ন: ‘আমরা গান গাইব’— এখানে ‘গাইব’ কোন পুরুষ অনযা ু য়ী হয়েছে? 

উত্তর: উত্তম পুরুষ। 

  ৫৭. প্রশ্ন: ‘তোমরা কখন আসবে?’— এখানে ‘আসবে’ কোন পুরুষ অনুযায়ী হয়েছে? 

উত্তর: মধ্যম পুরুষ। 

  ৫৮. প্রশ্ন: ‘সে কাজ করছে’— বাক্যটিকে মধ্যম পুরুষে বদলালে কী হবে? 

✅ উত্তর: তুমি কাজ করছ। 

  ৫৯. প্রশ্ন: ‘আমি খেলছি’— বাক্যটিকে প্রথম পুরুষে বদলালে কী হবে? 

উত্তর: সে খেলছে। 

  ৬০. প্রশ্ন: ‘তাহারা’ শব্দটি কোন পুরুষের উদাহরণ? 

উত্তর: প্রথম পুরুষ। 

  ৬১. প্রশ্ন: ‘তোদের’ শব্দটি কোন পুরুষ? 

উত্তর: মধ্যম পুরুষ। 

  ৬২. প্রশ্ন: ‘মম’ শব্দটি কোন পুরুষ? 

উত্তর: উত্তম পুরুষ। 

  ৬৩. প্রশ্ন: বিশেষ্য পদ কেন কেবল প্রথম পুরুষ হয়? 

✅ উত্তর: কারণ বিশেষ্য পদ দ্বারা বক্তা নিজেকে বা সরাসরি শ্রোতাকে বোঝায় না, তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। 

 ৬৪. প্রশ্ন: ‘তুই যাবি’— এখানে ‘যাবি’ কোন পুরুষের ক্রিয়া?

উত্তর: মধ্যম পুরুষ (তুচ্ছার্থক)। 

৬৫. প্রশ্ন: ‘তিনি বলেন’— এখানে ‘বলেন’ কোন পুরুষের সম্মানসূচক ক্রিয়া? 

✅ উত্তর: প্রথম পুরুষ। 

 

 

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top