
পঞ্চম অধ্যায়
‘ভারতের প্রাকৃতিক পরিবেশ’
প্রশ্ন উত্তর
মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” (Class 10 Geography Bharater Prakritik Poribes) এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে ভারতের ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হল এবং সাজিয়ে দেওয়া হল, যাতে ছাত্র-ছাত্রীরা দ্রুত রিভিশন করতে পারে ।
বোর্ড: বিষয়বস্তু
1 ভারতের প্রাকৃতিক পরিবেশ (মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়) এককথায় উত্তরধর্মী প্রশ্নোত্তর: (প্রশ্নমান – ১)
1.1 Madhyamik Geography Chapter 5 Question Answer | মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় (ভারতের প্রাকৃতিক পরিবেশ) প্রশ্ন উত্তর
1.2 দশম শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায় (ভারতের প্রাকৃতিক পরিবেশ) ছোট প্রশ্ন উত্তর | Class 10 Geography Chapter 5 Question Answer in Bengali
ভারতের প্রাকৃতিক পরিবেশ
(মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়)
এককথায় উত্তরধর্মী প্রশ্নোত্তর:
(প্রশ্নমান – ১)
১) ভারতের উত্তরতম স্থানের নাম কি ?
উত্তর: ইন্দিরা কল
২) ভারতের দক্ষিণতম স্থানের নাম কি ?
উত্তর: ইন্দিরা পয়েন্ট
৩) ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থানের নাম কি ?
উত্তর: কন্যাকুমারিকা
৪) ভারতের পূর্বতম স্থানের নাম কি ?
উত্তর: কিবিথু
৫) ভারতের পশ্চিমতম স্থানের নাম কি ?
উত্তর: গুহার মোতি
৬) ভারতের ক্ষুদ্রতম বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি ?
উত্তর: ক্ষুদ্রতম-মালদ্বীপ, বৃহত্তম-চীন
৭) সার্ক (SAARC)-এর পুরো নাম কি ? এর সদর দপ্তর কোথায় ?
উত্তর: South Asian Association For Regional Co-operation, সদর দপ্তর নেপালের কাঠমান্ডু
৮) বিশ্ব অরণ্য দিবস কবে?
উত্তর: ২১ মার্চ
৯) কোন দুটি রাজ্যের রাজধানী চন্ডিগড় ?
উত্তর: পাঞ্জাব ও হরিয়ানা
১০) নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
উত্তর: দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ
১১) রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় এবং এর প্রধান ভিত্তি কি ছিল ?
উত্তর: ১৮৫৩ সালে ; এর প্রধান ভিত্তি ছিল ভাষা
১২) ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি ?
উত্তর: অন্ধপ্রদেশ
১৩) কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয় ?
উত্তর: অন্ধপ্রদেশ
১৪) বর্তমানে ভারতের কয়টি অঙ্গরাজ্য ও কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল ?
উত্তর: ২৮ টি অঙ্গরাজ্য ৪ টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে
১৫) ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম কি ?
উত্তর: বৃহত্তম- রাজস্থান ; ক্ষুদ্রতম – গোয়া
১৬) ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি ?
উত্তর: বৃহত্তম – লাদাখ ; ক্ষুদ্রতম – লাক্ষাদ্বীপ
১৭) ভারতের ক্ষুদ্রতম ও বৃহত্তম কোনটি ?
উত্তর: ক্ষুদ্রতম – মাহে ; বৃহত্তম – কচ্ছ
১৮) বসুধার ধবল শীর্ষ কোন পর্বতকে বলা হয় ?
উত্তর: কারাকোরাম
১৯) ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর: কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন [K2]
২০) ভারতের উচ্চতম মালভূমি কোনটি ?
উত্তর: লাদাখ
২১) বিশ্ব বা ভারতের উচ্চতম গিরিপথ কোনটি ?
উত্তর: উমলিংলা
২২) বিশ্বের দ্বিতীয় উচ্চতম গিরিপথ কোনটি ?
উত্তর: কারাকোরাম গিরিপথ
২৩) ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর: কাঞ্চনজঙ্ঘা
২৪) বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ কোনটি?
উত্তর: আমাজন নদীর ইলহা-দ্য-মারজো
২৫) কাশ্মীর উপত্যকা কোন কোন পর্বতের মাঝে আছে ?
উত্তর: পিরপাঞ্জাল ও হিমাদ্রি হিমালয়
ভারতের প্রাকৃতিক পরিবেশ
(মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়)
এককথায় উত্তরধর্মী প্রশ্নোত্তর:
(প্রশ্নমান – ১)
২৬) জাফরান চাষ কোথায় হয় ?
উত্তর: কাশ্মীর উপত্যকার কারেওয়ার মাটিতে
২৭) হিমাদ্রি হিমালয়ের কয়েকটি গিরিপথের নাম ও তার অবস্থান লেখো।
উত্তর: বুর্জিলা (শ্রীনগর ও লে), জেলেপলা, নাথুলা (সিকিম ও চুম্বি), সিপকিলা, ডুংরিলা (উত্তরাখণ্ড ও তিব্বত),
২৮) হিমালয়ের দক্ষিণতম শ্রেণী কোনটি ?
উত্তর: শিবালিক হিমালয়
২৯) ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?
উত্তর: উলার হ্রদ
৩০) ভারতের উচ্চতম হ্রদ কোনটি ?
উত্তর: প্যাংগং
৩১) ভূটান ও অরুণাচল প্রদেশের মাঝে কোন গিরিপথ আছে ?
উত্তর: জেলেপ লা
৩২) ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর: কুলাকাংড়ি
৩৩) অরুণাচল প্রদেশ ও তিব্বতের মাঝে কোন গিরিপথ আছে ?
উত্তর: ডোম লা
৩৪) মেঘালয় মালভূমি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর: শিলং
৩৫) মরুস্থলি কথার অর্থ কি ?
উত্তর: মৃতের দেশ
৩৬) রান কি ?
উত্তর: থর মরুভূমিতে লবণাক্ত জলের প্লায়া হ্রদকে রান বলে। বৃহত্তম রান হল সম্বর
৩৭) ধান্দ কি ?
উত্তর: থর মরুভূমিতে দির্ঘাগার শুষ্ক হ্রদকে ধান্দ বলে
৩৮) পঞ্চনদের দেশ কাকে বলে ?
উত্তর: পাঞ্জাবকে
৩৯) বাগার কাকে বলে ?
উত্তর: থর মরুভূমির একেবারে পূর্বপ্রান্তে আরাবল্লী পর্বতের পাদদেশে অল্প বালিযুক্ত তৃণভূমিকে বাগার বলে
৪০) রোহি কি ?
উত্তর: আরাবল্লী থেকে নির্গত ছোট ছোট নদীগুলি আরাবল্লীর পশ্চিমাংশে যে প্লাবনভূমি তৈরি করে তাদের রোহি বলে
৪১) ক্ষুদ্রমরু বা থালি কী ?
উত্তর: রোহির পশ্চিমাংশে সংকীর্ণ বালিময় সমভূমি হল ক্ষুদ্র মরু। এখান থেকে প্রকৃত মরুভূমি শুরু হয়
৪২) হামাদা কী ?
উত্তর: রাজস্থানে থালি বা ক্ষুদ্র মরুর পশ্চিমে বালি ও শিলাখণ্ড ঢাকা পাথুরে অঞ্চলকে হামাদা বলে
৪৩) মরুস্থলী কী ?
উত্তর: মরুভূমির একেবারে পশ্চিমপ্রান্তে বালিময়, শুল্ক, রুক্ষ, উদ্ভিদ ও প্রাণীহীন প্রকৃত মরুভূমিকে মরুস্থলী বলে
৪৪) ধায়া কী ?
উত্তর: সিন্ধু সমভূমির প্রাচীন প্লাবন সমভূমিকে ধায়া বলে
৪৫) বেট কী ?
উত্তর: সিন্ধু সমভূমির নতুন পলি গঠিত অঞ্চলকে বেট বলে
৪৬) খোস বা চোস কী ?
উত্তর: সিন্ধু সমভূমির উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশকে খোস বা চোস বলে
৪৭) ভাবর কাকে বলে ?
উত্তর: শিবালিকের পাদদেশে ক্ষুদ্র শিলাখণ্ড সজ্জিত ঢেউ খেলানো সমভূমিকে ভাবর বলে
৪৮) তরাই কাকে বলে ?
উত্তর: শিবালিকের দক্ষিণে নদী সৃষ্ট পাদদেশীয় সমভূমিকে তরাই বলে
৪৯) খাদার কাকে বলে ?
উত্তর: নদী তীরবর্তী নবীন পলিগঠিত অঞ্চলকে খাদার বলে
৫০) ভাঙ্গার বা বাঁগর কাকে বলে ?
উত্তর: নদী দূরবর্তী পুরানো পলি গঠিত অঞ্চলকে ভাঙ্গার বা বাঁগর বলে
ভারতের প্রাকৃতিক পরিবেশ
(মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়)
এককথায় উত্তরধর্মী প্রশ্নোত্তর:
(প্রশ্নমান – ১)
৫১) ভুর কাকে বলে ?
উত্তর: ঊচ্চ গঙ্গার পশ্চিমাংশে ছোটো বালিয়াড়িগুলিকে ভুর বলে
৫২) ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি ?
উত্তর: মাজুলী
৫৩) ভারতের শস্য ভান্ডার কোন অঞ্চলকে বলা হয় ?
উত্তর: সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলকে
৫৪) ডেকানট্র্যাপ কি ধরনের অগ্নুৎপাত দ্বারা গঠিত ?
উত্তর: বিদার
৫৫) কোন দ্রাঘিমা ভারতকে পূর্ব-পশ্চিমে সমান ২ ভাগে ভাগ করেছে?
উত্তর: ৮২°৩০ʼ পূর্ব দ্রাঘিমা
৫৬) জাস্কর হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: লিওপারগেল
৫৭) তাল কাকে বলে?
উত্তর: কুমায়ুন হিমালয়ে হিমাবাহ সৃষ্ঠ হ্রদকে তাল বলে
৫৮) পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: মিশমি পাহাড়ের মাউন্ট ডাফা
৫৯) থলঘাট, পালঘাট, ভোরঘাট গিরিপথ কোন কোন জায়গার মধ্যে আছে?
উত্তর: থলঘাট (নাসিক ও মুম্বই), ভোরঘাট(পুনেও মুম্বই) ও পালঘাট(তামিলনাডু ও কেরল)
৬০) পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: ভাভুলমালা
৬১) নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: দোদাবেতা
৬২) দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: আনাইমালাই পর্বতের আনাইমুদি
৬৩) ভারতের দক্ষিণতম পর্বত কোনটি?
উত্তর: কার্ডামাম
৬৪) পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: জিন্দাগাদা
৬৫) সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: ধূপগড়
৬৬) মালনাদ ও ময়দান কি?
উত্তর: পশ্চিমঘাটের পাদদেশে প্রশস্ত পাহাড়ি অঞ্চল মালনাদ ও মালনাদের পূর্বে নিচু ও তরঙ্গায়িত অঞ্চল ময়দান নামে পরিচিত
৬৭) ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি?
উত্তর: আরাবল্লী (গুরুশিখরের সর্বোচ্চ শৃঙ্গ)
৬৮) ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: পরেশনাথ
৬৯) কয়াল কি?
উত্তর: কেরলের মালাবার উপকূলের উপহ্রদ গুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে
৭০) এশিয়ার বৃহত্তম লেগুন বা উপহ্রদ কোনটি?
উত্তর: চিলকা
৭১) দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার কাকে বলে?
উত্তর: কাবেরী নদীর বদ্বীপ দক্ষিণ অঞ্চলকে
৭২) ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো
উত্তর: ব্যারেন
৭৩) আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: স্যাডেল পিক
৭৪) ভারতের অন্তর্বাহিনী নদীর নাম লেখো
উত্তর: লুনি (দীর্ঘতম), ঘাঘর, রুপনগর, মেধা
৭৫) ভারতের পবিত্র, প্রধান, জাতীয় ও দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: গঙ্গা
ভারতের প্রাকৃতিক পরিবেশ
(মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়)
এককথায় উত্তরধর্মী প্রশ্নোত্তর:
(প্রশ্নমান – ১)
৭৬) অলকনন্দা কোথায় মন্দাকিনীর সাথে মিলিত হয়েছে?
উত্তর: রুদ্রপ্রয়াগে
৭৭) অলকনন্দা কোথায় ভাগীরথীর সাথে মিলিত হয়েছে?
উত্তর: দেবপ্রয়াগে
৭৮) অলকনন্দা ও ভাগীরথীর মিলিত প্রবাহের নাম কি?
উত্তর: গঙ্গা
৭৯) গঙ্গার দীর্ঘতম উপনদী কোনটি?
উত্তর: যমুনা
৮০) সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: তিব্বতের মানস সরবরের নিকট কৈলাস পর্বতের হিমবাহ থেকে
৮১) সিন্ধুর পাঁচটি উপনদীর নাম লেখো।
উত্তর: শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা
৮২) ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপত্তি হয়েছে ?
উত্তর: চেমায়ুর দুং হিমবাহ থেকে
৮৩) ব্রহ্মপুত্র কোন কোন নদীর মিলিত প্রবাহ ?
উত্তর: দিবং ও লোহিত
৮৪) ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি ?
উত্তর: মাজুলি
৮৫) দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে ?
উত্তর: গোদাবরীকে
৮৬) নরবর নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে ও কোথায় গিয়ে পতিত হয়েছে?
উত্তর: উৎপত্তি ‐ অমরকন্টক পর্বত থেকে এবং খাম্বাত উপসাগরে পতিত
৮৭) শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে গড়ে ওঠেছে ?
উত্তর: কাবেরী
৮৮) ভারতের বৃহত্তম লেগুন কোনটি?
উত্তর: চিলকা
৮৯) ভারতের বৃহত্তম কয়াল কোনটি ?
উত্তর: ভেম্বানাদ
৯০) ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি ?
উত্তর: সম্বর
৯১) ভারতের উচ্চতম হ্রদ কোনটি ?
উত্তর: প্যাংগং
৯২) ভারতের বৃহত্তম সুপেয় বা মিষ্টি জলের হ্রদ কোনটি ?
উত্তর: কোলেরু
৯৩) ভারতের বৃহত্তম কৃত্রিম জলাশয় কোনটি ?
উত্তর: ইন্দ্র সাগর
৯৪) কোথা থেকে দার্জিলিঙ শহরের জল সরবরাহ করা হয় ?
উত্তর: সিঞ্চল হ্রদ থেকে
৯৫) ভারতের দীর্ঘতম হ্রদ খাল কোনটি ?
উত্তর: রাজস্থান খাল বা ইন্দিরা গান্ধি খাল
৯৬) পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি ?
উত্তর: মেদিনীপুর খাল
৯৭) ভারতে কিসের মাধ্যমে বেশি জলসেচ করা হয় ?
উত্তর: নলকূপ সেচ
৯৮) ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ?
উত্তর: হীরাকুঁদ বাঁধ
৯৯) ভারতের উচ্চতম বাঁধ কোনটি ?
উত্তর: টিইরি
১০০) নিত্যবহ খাল কাকে বলে ?
উত্তর: চিরপ্রবাহি নদী বা জলাধার থেকে খনন করা যে খানে সারাবছর জল থাকে ও সারাবছর জলসেচ করা যায় তাকে নিত্যবহ খাল বলে। উত্তর ভারতের এর ‘সংখ্যা বেশি’।
ভারতের প্রাকৃতিক পরিবেশ
(মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়)
এককথায় উত্তরধর্মী প্রশ্নোত্তর:
(প্রশ্নমান – ১)
১০১) সামাজিক বনসৃজন কোথাটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: জে সি ওস্টোবি
১০২) প্লাবন খাল কাকে বলে ?
উত্তর: সরাসরি নদী থেকে খনন করা যে খালে বর্ষাকাল ছাড়া অন্যসময় জল থাকে না ও জলসেচ করা যায় না তাকে প্লাবন খাল বলে
১০৩) ভাকরা-নাঙ্গাল-পরিকল্পনা কোন নদীতে গড়ে ওঠেছে ?
উত্তর: শতদ্রু নদীতে (বৃহত্তম)
১০৪) বাংলার দুঃখ বলা হয় কাকে ?
উত্তর: দামোদরকে
১০৫) DVC কবে কিসের অনুকরণে গঠন করা হয় ?
উত্তর: ১৯৪৮ সালে টেনেসি ভ্যালি অথোরেটি অনুকরনে গঠন করা হয়। এটি ১৯৫৫ সালে সম্পূর্ণ হয়।
১০৬) মাইথন ও তিলাইয়া বাঁধ কোন নদীতে গড়ে তোলা হয়েছে ?
উত্তর: বরাকর
১০৭) পাঞ্চেত বাঁধ কোন নদীতে গড়ে উঠেছে ?
উত্তর: দামোদর নদ
১০৮) জাতীয় জল দিবস কবে ?
উত্তর: ২২ মার্চ
১০৯) জলবিভাজিকা উন্নয়ন কী ?
উত্তর: কোনো নদীর উপনদী ও শাখানদীসহ সমগ্র অববাহিকা ও পার্শ্ববর্তী উচ্চভূমি অঞ্চলে ভূমিক্ষয়, বন্যা ও খরা প্রতিরোধ করে জমি, মাটি, জল ও বনভূমির সুষ্ঠু ব্যবহার করে সম্পদগুলির উপযোগিতা বৃদ্ধি করা এবং সমগ্র অঞ্চলটির আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানোকে জলবিভাজিকা উন্নয়ন বলে।
১১০) বৃষ্টির জল সংরক্ষণে কোন রাজ্য অগ্রণি ভূমিকা পালন করেছে।
উত্তর: তামিলনাড়ু
১১১) ভারতের আবহাওয়া অফিস কোথায় আছে?
উত্তর: নতুন দিল্লির মৌসম ভবন
১১২) ভারতের পশ্চিমবাহিনী নদীর নাম লেখো।
উত্তর: নর্মদা, তাপি, সবরমতী, মাহি, সরাবতী, উলহাস, নেত্রবতী, সাবিত্রী ইত্যাদি
১১৩) কোন বায়ু ঋতু অনুসারে দিক পরিবর্তন করে প্রবাহিত হয়?
উত্তর: মৌসুমী বায়ু
১১৪) ভারতের কোথায় বছরের দুবার বৃষ্টিপাত হয়?
উত্তর: তামিলনাড়ুর করমন্ডল উপকূলে
১১৫) সকোন সাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে পশ্চিমে ঝঞ্ঝা হয়?
উত্তর: ভূমধ্যসাগর
১১৬) ভূমধ্যসাগর থেকে আশা এল নিনোর প্রভাবে কি হয়?
উত্তর: খরা
১১৭) লা নিনার প্রভাবে কি হয়?
উত্তর: বন্যা হয়
১১৮) এল নিনো ও লা নিনা এর মধ্যবর্তী পর্যায়কে কি বলা হয়?
উত্তর: লা নাদা
১১৯) ভারতের উচ্চতম স্থানের নাম কি?
উত্তর: রাজস্থানের ব্রিয়াওয়ালি
১২০) রাজস্থানে যে ধুলিঝড় হয় তাকে কি বলা হয়?
উত্তর: আঁধি
১২১) উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে উষ্ণ বাতাস প্রবাহিত হয় তাকে কি বলে?
উত্তর: লু
১২২) কালবৈশাখীর অপর নাম কি?
উত্তর: নরওয়েস্টার
১২৩) আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কোন ঋতুতে সবচেয়ে বেশি হয়?
উত্তর: বর্ষাকালে
১২৪) আশ্বিনের ঝড় কোন ঋতুতে হয়?
উত্তর: শরৎকালে
১২৫) পশ্চিম ঝঞ্ঝা কোন ঋতুতে হয়?
উত্তর: শীতকালে
ভারতের প্রাকৃতিক পরিবেশ
(মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়)
এককথায় উত্তরধর্মী প্রশ্নোত্তর:
(প্রশ্নমান – ১)
১২৬) ভারতের দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো
উত্তর: পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল ও শিলং
১২৭) ভারতের শীতলতম স্থানের নাম কি?
উত্তর: দ্রাস
১২৮) ভারতের শুষ্কতম স্থানের নাম কি?
উত্তর: সাম মরুভূমি
১২৯) ভারতের আর্দ্রতম স্থানের নাম কি?
উত্তর: মৌসিনরাম
১৩০) পার্বত্য মাটির অপর নাম কি?
উত্তর: পডজল মৃত্তিকা
১৩১) মরু মাটির অপর নাম কি?
উত্তর: সিরোজোম মৃত্তিকা
১৩২) মৌসুমী বায়ুর প্রথম আগমন হয় কোথায়?
উত্তর: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে
১৩৩) সর্বাধিক বন্যাপ্রবণ এলাকা কোনটি?
উত্তর: অসম অববাহিকা
১৩৪) ভারতের কত শতাংশ বন্যাপ্রবণ ও কত শতাংশ খরাপ্রবন?
উত্তর: ১২% বন্যাপ্রবন ও ৩৩% খরাপ্রবন
১৩৫) ICAR এর পুরো নাম কি এবং সদর দপ্তর কোথায়?
উত্তর: Indian Council of Agricultural Research ; সদর দপ্তর দিল্লী
১৩৬) গোরাট কাকে বলে?
উত্তর: গুজরাটে প্রাচীন পলিকে গোরাট বলে
১৩৭) ভারতের প্রধান মাটি কি?
উত্তর: পলি মাটি
১৩৮) খাদার, ভাঙ্গার ভাবর ও ধাঙ্কার কাকে বলে?
উত্তর: (ক) খাদার : প্রায়ই বন্যার ফলে নদী অববাহিকায় খুবই উর্বর ধূসর,নতুন পলিমাটিকে খাদার বলে
(খ) ভাঙ্গার : নদী থেকে দূরবর্তী উঁচুঅঞ্চলে মাঝে মধ্যে বন্যার ফলে লালচে রঙের মোটামুটি বর প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলে
(গ) ভাবর : তরাই অঞ্চলেহিমালয়ের পাদদেশে নুড়ি ও কাঁকর মিশ্রিত পলিমাটিকে ভাবর বলে
(ঘ).ধাঙ্কার : উচ্চগঙ্গা সমভূমিতে জলাভূমির পলিমাটিকে ধাঙ্কার বলে
১৩৯) কৃষ্ণমৃত্তিকা বা কালো মাটির অপর নাম কি?
উত্তর: রেগুর মৃত্তিকা
১৪০) মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়?
উত্তর: কৃষ্ণ মৃত্তিকায়
১৪১) ল্যাটেরাইট মাটির রং লাল হয় কেন?
উত্তর: লৌহ ও অ্যালুমিনিয়াম অক্সাইড বেশি থাকে বলে
১৪২) কোন মাটিতে মৌচাকের মতো গর্ত দেখা যায়?
উত্তর: ল্যাটরাইট মাটিতে
১৪৩) মাটি গবেষণা কেন্দ্র কোথায় আছে?
উত্তর: ভূপালে
১৪৪) পরিবেশের ক্ষতি করে এমন একটি কৃষিজ পদ্ধতির নাম লেখো।
উত্তর: ঝুম চাষ
১৪৫) মোট অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন রাজ্যে?
উত্তর: মধ্যপ্রদেশ
১৪৬) মোট অরণ্যের পরিমাণ সবচেয়ে কম কোন রাজ্যে?
উত্তর: হরিয়ানা
১৪৭) শতকরা অরণ্যের পরিমাণ বেশি কোন রাজ্যে?
উত্তর: মিজোরাম
১৪৮) অরণ্য গবেষণাগার কোথায় আছে?
উত্তর: দেরাদুন
১৪৯) ভারতে কি জাতীয় অরণ্য সবচেয়ে বেশি আছে?
উত্তর: শুষ্ক পর্ণমোচী অরণ্য
১৫০) ভারতের অরণ্যের পরিমাণ কত শতাংশ?
উত্তর: ২৪.৫৬%
১৫১) চন্দন কোন অরণ্যের উদ্ভিদ?
উত্তর: আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ
১৫২) জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায় কোন উদ্ভিদে?
উত্তর: ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদে
১৫১) বিশ্ব পরিবেশ দিবস কবে?
উত্তর: ৫ জুন
সঠিকভাবে বারবার অনুশীলন করলে মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” থেকে নম্বর তোলা একদম কঠিন নয়—তাই দেরি না করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিতে হবে এবং নিজের প্রস্তুতিকে আরও শক্ত করে নিতে হবে।




