2016 এর অনেক Untainted টিচার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাঁদের আগের চাকরিতে Rejoin করেছেন। অনেকেই জানতে চাইছেন Rejoin করার পর সার্ভিসবুক কেমন করে লিখতে হবে। সার্ভিসবুক লেখার নির্দিষ্ট নিয়ম নিয়ে কোনো G.O নেই। তার উপর এটা একটা বিশেষ পরিস্থিতি যেখানে কোনো আগের উদাহরণ পাওয়া যাবে না। সুতরাং এই ক্ষেত্রে সার্ভিসবুক লেখার একটা যুক্তিগ্রাহ্য পদ্ধতি অনুসরণ করা উচিত। এখানে উল্লেখ্য Previous Service যে স্কুলে ছিল সেই স্কুলের সার্ভিসবুকটা যদি authenticated হয়ে নতুন স্কুলে আসে তাহলে নতুন স্কুলে সেটাতেই এন্ট্রি করা যেতে পারে। তবে আমি আজকে এখানে আলোচনা করবো Rejoining এর পর নতুন স্কুলে জয়েন করে নতুন করে সার্ভিসবুক লিখলে সেটা কেমন ভাবে লেখা যেতে পারে সেটা নিয়ে। এখানে পোস্টে যেটা লিখলাম সেটা সার্ভিসবুকে কেমন করে লিখতে হবে সেটা দেখিয়ে একটা মডেল সার্ভিসবুকের ছবিও দিলাম বোঝার সুবিধার জন্য। – মনে রাখুন এটা একটা মডেল মাত্র। এই ব্যাপারে সঠিক নির্দেশনা দিয়ে কোনো G O প্রকাশ হয়নি। ভবিষ্যতে যদি সেরকম নির্দেশ আসে সেই নির্দেশ ফলো করতে হবে। আপাতত একটা দিক নির্দেশনার জন্য এই পোস্ট।  

——————————————————

মনে করা যাক একজন টিচার 01/08/2011 তারিখে পি জি কোয়ালিফিকেশন নিয়ে ROPA 2009 এর PB-4(9000-40500), Grade Pay – 4800 এ লালপুর হাইস্কুলে প্রথম জয়েন করেছিলেন। সেখানে তিনি উক্ত পদে 01/08/2011 থেকে 18/01/2019 পর্যন্ত চাকরিতে ছিলেন। তারপর এসএসসি (First SLST, 2016) দিয়ে তিনি সবুজপুর হাইস্কুলে জয়েন করেন। সেখানে কর্মরত ছিলেন 19/01/2019 তারিখ থেকে 21/12/2025 তারিখ পর্যন্ত। অবশেষে সুপ্রিমকোর্ট এর অর্ডার অনুসারে তিনি পুরোনো চাকরিতে Rejoin করেন 22/12/2025 তারিখে। তাঁর উক্ত Rejoining এর পোস্টিং হয় গেরুয়াপুর স্কুলে। বর্তমানে তিনি সেখানেই কর্মরত। এবার দেখা যাক উক্ত টিচারের সার্ভিসবুক বর্তমান স্কুল অর্থাৎ গেরুয়াপুর স্কুলে কেমন করে লেখা হবে।

ক) কয়েকটি বিষয় প্রথমেই মাথায় রাখতে হবে —

১)প্রথম স্কুলের অর্থাৎ লালপুর স্কুলের সার্ভিসবুক সংগ্রহে রাখুন। অরিজিনাল না হলে অন্তত একটা ডুপ্লিকেট কপি রাখুন।

২) দ্বিতীয় স্কুল অর্থাৎ সবুজপুর স্কুলের সার্ভিসবুক নিয়ে এখনই কিছু চিন্তা করার দরকার নেই। ওটা সবুজপুরেই থাকুক। কিন্তু ওখানে যেন সযত্নে থাকে। ভবিষ্যতে কাজে লাগতে পারে। এখন সবুজপুর স্কুলের সার্ভিস সংক্রান্ত সমস্ত ব্যাপার ভুলে যান। ওখানে কী বেতন পেতেন, কী ছুটি নিয়েছিলেন, কী Overdrawn করেছেন বা কত Arrear পেয়েছেন সে সব কিছু নিয়েই ভাবার দরকার নেই। সবুজপুর স্কুলে চাকরিটা আপাতত হিসাব থেকে বাদ দিন।

৩) তৃতীয় স্কুল অর্থাৎ গেরুয়াপুর স্কুলে বর্তমান চাকরি। এখানেই নতুন করে সার্ভিস বুক লিখতে হবে। এই সার্ভিসবুক লেখা হবে প্রথম স্কুল অর্থাৎ লালপুর স্কুলের চাকরির উপর ভিত্তি করে। সেটারই Continuation হিসাবে।

৪) প্রথম স্কুলের (লালপুর স্কুল) চাকরি ছেড়ে তৃতীয় স্কুলে(গেরুয়া স্কুলে) Rejoin করার মাঝের সময়টাকে (যখন তিনি 2016 SLST থেকে Recommended হয়ে সবুজপুর স্কুলে ছিলেন) আপাতত ইগনোর করুন। অর্থাৎ দ্বিতীয় স্কুলে চাকরির সময়টাতে যেন তিনি প্রথম স্কুলেই চাকরিতে ছিলেন ধরে নিয়ে বছর বছর ইনক্রিমেন্ট ও অন্যান্য বেনিফিট (10/18/20 বছরের বেনিফিট ) দিয়ে Service History লিখতে হবে। এটাকে বলা হয় Notional ভিত্তিতে লেখা। অর্থাৎ বেতন না পেলেও বেতন পেলে কী হতো সেই হিসাব কাল্পনিকভাবে করে বছর বছর সার্ভিসবুকে এন্ট্রি করে বর্তমান বেসিক পে নির্ধারণ করতে হবে।

খ) গেরুয়াপুর স্কুলে অর্থাৎ তৃতীয় স্কুলে নতুন করে সার্ভিসবুক তৈরি করতে হবে। এটা করার জন্য প্রথম স্কুল অর্থাৎ লালপুর স্কুলের সার্ভিস বুকের কপি হাতের কাছে রাখতে হবে কারন লালপুর হাইস্কুলের ছেড়ে আসা চাকরিটারই Continuation হচ্ছে গেরুয়াপুর স্কুলে।

আসুন দেখি Rejoining এর পর গেরুয়াপুর হাইস্কুলে সার্ভিসবুক কেমন ভাবে লেখা হবে —

১) সার্ভিসবুকের কভার পেজের উপর সংশ্লিষ্ট টিচারের নাম ঠিকানা লেখা হবে। স্কুলের নাম লিখবেন গেরুয়াপুর হাইস্কুল। গেরুয়াপুর স্কুলের ঠিকানা দেবেন।

২) কভার পেজের পরেই যে পেজটা রয়েছে ওটা সাবধানে পূরণ করুন। এই পেজে টিচারের নাম, ঠিকানা, জন্মতারিখ, উচ্চতা , আইডেন্টিফিকেশন মার্ক, চাকরিতে জয়েন করার সময় Approval অনুযায়ী কোয়ালিফিকেশন , পরে কোয়ালিফিকেশন বাড়ালে এবং সেটা অনুমোদিত হলে তার লাস্ট ডেট অফ এক্সাম, বাম হাতের সব আঙুলের ছাপ, HOI এর সই ইত্যাদি বিষয়গুলি যথাস্থানে রেকর্ড করুন।

৩) এবার চলে যান সার্ভিস বুকের মূল অংশে অর্থাৎ “History of Service” অংশে। এখানে তৃতীয় স্কুল বা বর্তমান স্কুল অর্থাৎ গেরুয়া হাইস্কুলে চাকরির ইতিহাস লিপিবদ্ধ করা হবে। মনে রাখবেন গেরুয়া হাইস্কুলে কিন্তু ফার্স্ট জয়েনিং নয়। এটা Rejoining। তাই পূর্বের চাকরির ইতিহাসের একটা সংক্ষিপ্তসার সহ বর্তমান বেসিক পে নির্ধারণের একটা প্রতিচ্ছবি এখানে থাকতে হবে। সার্ভিস বুকের মূল অংশে (History of Service) একেবারে শুরুতেই একটা সার্টিফিকেট দিন এই ভাবে —

“i) In Compliance with the order dated – 03/04/2025 passed by the Honorable Supreme Court of India in SLP (Civil) No – 9586 of 2024 and the order of the Commissioner of School Education,West Bengal vide Memo No – 1664- GA, dated- 05/12/2025, Soubhagya Dhar, AT, in continuation of his previous service rendered in Lalpur High School, —— (Address of Lalpur High School) during the period from 01/08/2011 to 18/01/2019 , rejoined this school to the post of Assistant Teacher w.e.f. 22/12/2025.

ii) He was released from his previous service at Lalpur High School, ——- (Address of Lalpur High School) w.e.f. 18/01/2019 afternoon. On the date of his release from Lalpur High School his basic pay was Rs. 50900/- in PB-4 with Grade Pay of Rs 4800/-

iii ) He was appointed to the post of Assistant Teacher in Sabujpur High School on 19/01/2019 after being recommended for the said appointment by the WBSSC under the FIRST SLST 2016. He served there till 24/12/2025. This appointment was cancelled by the order of the Supreme Court as mentioned above . In the same verdict the Supreme Court of India gave this opportunity to rejoin his previous service rendered in Lalpur High School.This joining in this school is actually the Rejoining in his previous service at Lalpur High School.

iv) In compliance with the order of the Honourable Supreme Court of India dated – 03/04/2025 his pay is hereby fixed on Notional Basis taking into consideration his last pay at Lalpur High School.”

গ) এই বার লালপুর হাইস্কুল থেকে রিলিজের দিন ( 18/01/2019) থেকে হিসাব করে Notional ভিত্তিতে বর্তমান স্কুলে (গেরুয়াপুর স্কুলে) Rejoining এর দিনে Pay Fixation করতে হবে নিম্নরূপ পদ্ধতিতে —

FIXATION OF PAY AFTER REJOINING (showing year wise pay from his first appointment in the previous service till the date of Rejoining in this school)

—————————

i) Name of Previous School – Lalpur High School

ii) Date of Joining in the Previous School – 01/08/2011

iii) Scale of Pay Enjoyed in the Previous School – PB -4 with Grade Pay of Rs 4800 under ROPA, 2009.

iv) Date of Release from the previous school – 18/01/2019 afternoon.

v) Basic Pay on the date of release from the previous school – Rs.19080/- in PB -4 with Grade Pay of Rs 4800/- under ROPA,2009

vi) Basic Pay on 01/01/2016 under ROPA, 2009 – Rs.17980/-

vii) Basic Pay on 01/01/2016 under ROPA 2019 – Rs. 46600/-

(এইখানে 01/01/2016 তারিখে ROPA 2019 এ fixation এর একটা সংক্ষিপ্ত চিত্র দিন। সার্ভিস বুকের যে ছবি দিয়েছি সেটা দেখুন। )

viii) Basic Pay after allowing Notional Increment on 01/07/2016 – Rs. 48000/-

ix) Basic Pay after allowing Notional Increment on 01/07/2017- Rs.49400/-

x) Basic Pay after allowing Notional Increment on 01/07/2018- Rs.50900/-

xi) Basic Pay after allowing Notional Increment on 01/07/2019 – Rs. 52400/-

xii) Basic Pay after allowing Notional Increment on 01/07/2020 – Rs.54000/-

xiii) Basic Pay after allowing Notional Increment on 01/07/2021 – Rs.55600/-

xiv) Basic Pay after allowing one additional increment Notionally as ten years benefit on 01/08/2021 – Rs.57300/-

xv) Basic Pay after allowing Notional Increment on 01/07/2022- Rs.59000/-

xvi) Basic Pay after allowing Notional Increment on 01/07/2023 – 60800/-

xvii) Basic Pay after allowing Notional Increment on 01/07/2024 – Rs. 62600/-

xviii) Basic Pay after allowing Notional Increment on 01/07/2025 – Rs. 64500/-

xix) Basic Pay at which his pay is fixed on Rejoining in this school on 22/12/2025 – Rs. 64500/-

xx) Date of next increment – 01/07/2026

ঘ) এরপর Rejoining এর দিন (22/12/2025) থেকে বর্তমান স্কুল অর্থাৎ গেরুয়াপুর হাইস্কুলে স্বাভাবিক নিয়মে সার্ভিস বুক লিখে যেতে হবে।

ঙ) সার্ভিসবুকের শেষে Leave Account এ একই ভাবে প্রথম স্কুলের অর্থাৎ লালপুর স্কুলের Leave Account কে কন্টিনিউ করতে হবে। এর জন্য লালপুর স্কুলের HOI এর থেকে একটা Leave Statement নিতে হবে যাতে ঐ স্কুলে নেওয়া সমস্ত ছুটির ডিটেইলস লেখা থাকবে। এর সঙ্গে ঐ স্কুলের সার্ভিস বুকের একটা কপিও রাখতে হবে। মাঝের স্কুলের অর্থাৎ সবুজপুর স্কুলের ছুটির চিত্র এখানে রিফ্লেক্ট করার দরকার নেই। কিন্তু সেই স্কুলের সব হিসাব আনঅফিসিয়াল ভাবে প্রমাণ সহ নিয়ে নিজের কাছে রাখবেন। ভবিষ্যতে লাগতে পারে।

চ) শিক্ষক সৌভাগ্য ধর লালপুর স্কুলে প্রথম চাকরি করেছিলেন 01/08/2011 থেকে 18/01/2019 পর্যন্ত। এরপর তিনি FIRST SLST,2016 দিয়ে সবুজপুর স্কুলে চাকরি করেন 19/01/2019 থেকে 21/12/2025 পর্যন্ত। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর প্রথম চাকরিতে অর্থাৎ লালপুর স্কুলের ছেড়ে আসা চাকরিতে ফিরে যান 22/12/2025 তারিখে। কিন্তু প্রথম চাকরির Continuation হলেও তাঁর পোস্টিং প্রথম স্কুলে অর্থাৎ লালপুর স্কুলে না হয়ে হলো গেরুয়াপুর স্কুলে। সুতরাং লালপুর স্কুলের চাকরিটার Continuation হবে গেরুয়াপুর স্কুলে।

আসুন দেখা যাক কী ভাবে গেরুয়াপুর স্কুলের সার্ভিস বুকের Leave Account এ লালপুর স্কুলের Leave এর হিসাব কন্টিনিউ করা হবে।

লালপুর স্কুলে উক্ত টিচার মোট 7 বছর 5 মাস 14 দিন চাকরি করেছিলেন। এই সময়ের জন্য তাঁর মোট মেডিক্যাল লিভ ও হাফ এভারেজ পে লিভ Credit হয়েছিল যথাক্রমে 112 টি ও 60 টি। লালপুর স্কুলে চাকরি করার সময় তিনি মোট 32 টি ML ও 3 টি Commuted Leave নিয়েছিলেন। আসুন দেখি কী ভাবে গেরুয়াপুর স্কুলে তাঁর Leave Account লেখা হবে —

i) প্রথমে সার্ভিস বুকের Leave Account এর প্রথম পাতায় এরকম ভাবে একটা সার্টিফিকেট দিন –

i) “In compliance with the order of the Supreme Court of India dated – 03/04/2025 in SLP (Civil) No – 9586 of 2024 and the order of the Commissioner of School Education vide Memo No – 1664-GA,dated- 05/12/2025, Soubhagya Dhar, AT, has joined this school as rejoining to his previous service at Lalpur High School, PO – Lalpur, District – Nadia, which he rendered between the period from 01/08/2011 to 18/01/2019.

ii) During his tenure of service at Lalpur High School total 113 Medical Leaves and 60 Half Average Pay Leaves were credited in his leave account. Out of that he enjoyed 13 Medical Leaves and 03 Commuted Leaves (Converting 06 Half Average Pay Leaves). On the date of release from Lalpur High School on 18/01/2019 afternoon he had a balance of 100 medical leaves and 60 Half Average Pay Leaves.

iii) Taking into consideration of the balance of leaves as stated above the following is the continuation of leave account in this school “

ছ) এইবার উপরোক্ত ব্যালেন্স লিখে নিয়ে 22/12/2025 তারিখ থেকে সার্ভিসবুকের Leave Account লিখতে হবে।

জ) এই পোস্টের সঙ্গে একটা মডেল সার্ভিস বুকের ছবি দিলাম কোথায় কোনটা লিখতে হবে সেটা দেখিয়ে।  

 

SOURCE-SMR

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top