

RTI Act,2005 । আগে পোষ্ট করেছিলাম স্কুলের কোনো স্টাফ তাঁর চাকরিগত কোনো তথ্য জানতে চেয়ে কী ভাবে RTI করবেন সেটা নিয়ে। আজকের পোস্টটি বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ করে মাননীয় বিদ্যালয় প্রধানগণের উদ্দেশ্যে। বিদ্যালয় প্রধানগণ সমস্যায় পড়েন কেউ স্কুলকে RTI করলে। কে সেই RTI এর উত্তর দেবেন, কীভাবে সেই RTI এর উত্তর দেবেন, কোন কোন প্রশ্নের উত্তর দেবেন, কোনগুলি এড়িয়ে যাবেন এসব নিয়ে কনফিউশন তৈরি হয় তাঁদের মনে। আজকের পোস্টে সেই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করতে চেষ্টা করলাম। RTI এর ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের কার কী দায়িত্ব, কীভাবে সেই দায়িত্ব পালন করবেন, কীভাবে কৌশলে এড়াবেন কিছু প্রশ্ন সব কিছু নিয়ে আলোচনা রইলো এই পোস্টে।
——————————————————

১) প্রশ্ন – স্কুলের বিভিন্ন তথ্য জানতে চেয়ে কোন কোন ব্যক্তি স্কুল কর্তৃপক্ষের কাছে RTI করতে পারেন ?
উত্তর – যে কোনো ভারতীয় নাগরিক স্কুল কর্তৃপক্ষের নিকট তথ্য চেয়ে আবেদন করতে পারেন। স্কুলের কোনো স্টাফও পারেন।
২) প্রশ্ন – RTI সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্কুলের ক্ষেত্রে বিভিন্ন পদাধিকারীরা কারা ?
উত্তর – স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এর মেমো নং – 615-SE/10M -67/2017, তারিখ – 06/05/2017 অনুযায়ী স্কুলের ক্ষেত্রে RTI পদাধিকারীগণ হলেন নিম্নলিখিত ব্যক্তিবর্গ –
i) স্কুলের পাবলিক ইনফরমেশন অফিসার বা স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার (PIO/ SPIO) হিসাবে কাজ করবেন অ্যাসিসট্যান্ট হেডমাস্টার বা AHM। অ্যাসিসট্যান্ট হেডমাস্টার না থাকলে স্কুলের সিনিয়র মোস্ট টিচার সেই দায়িত্ব পালন করবেন। এখানে আবার প্রশ্ন উঠবে সিনিয়র মোস্ট টিচার বলতে সংশ্লিষ্ট স্কুলে চাকরির নিরিখে যিনি সিনিয়র তাঁকে বোঝাবে ? না পূর্বের স্কুলের ও বর্তমান স্কুলের সামগ্রিক অভিজ্ঞতার নিরিখে যিনি সিনিয়র তাঁকে বোঝাবে ? এখানে পরিষ্কার করে জানিয়ে দিই একজন টিচার যত স্কুলে চাকরি করেছেন যদি তিনি সেই চাকরির Continuation পেয়ে থাকেন তাহলে সমস্ত স্কুলের নিরবিচ্ছিন্ন চাকরির অভিজ্ঞতার নিরিখে যিনি সবচেয়ে বেশি সিনিয়র তাঁকেই সিনিয়র মোস্ট বলে বিবেচনা করতে হবে। কেন এটা হবে সেটা নিয়ে আমার আগের পোস্ট আছে। দেখতে পারেন।
ii) First Appellate Authority – বিদ্যালয় প্রধান অর্থাৎ হেডমাস্টার/ হেডমিস্ট্রেস/ টিচার ইন চার্জ বিদ্যালয়ের First Appellate Authority হিসাবে কাজ করবেন।
৩) প্রশ্ন – আবেদনকারী ব্যক্তি স্কুল সংক্রান্ত ইনফরমেশন পাওয়ার জন্য কাকে উদ্দেশ্য করে RTI Application ফাইল করবেন ? অথবা কে সেই RTI এর রিপ্লাই দেবেন ?
উত্তর – যে কোনো আবেদনকারী ব্যক্তি স্কুল সংক্রান্ত কোনো তথ্য পাওয়ার জন্য আবেদন করবেন স্কুলের SPIO কে। এইভাবে অ্যাড্রেস করবেন —
To
The SPIO
————– School
——-(School Address)
এইরকম আবেদন পাওয়ার পর 30 দিনের মধ্যে সেই স্কুলের SPIO সেই RTI এর উত্তর দেবেন লিখিতভাবে।
৪) প্রশ্ন – স্কুলের ক্ষেত্রে First Appellate Authority কে ? তাঁর কাজ কী ?
উত্তর – স্কুলের First Appellate Authority হলেন বিদ্যালয় প্রধান ( হেডমাস্টার/হেডমিষ্ট্রেস/ টিচার ইন চার্জ)। যদি নির্ধারিত সময়ের মধ্যে SPIO আবেদনকারীর RTI এর উত্তর দিতে ব্যর্থ হন, অথবা যদি আবেদনকারী SPIO এর দেওয়া তথ্যে সন্তুষ্ট না হন তাহলে আবেদনকারী First Appellate Authority অর্থাৎ HOI এর নিকট ফার্স্ট অ্যাপিল দাখিল করতে পারেন। First Appellate Authority হিসাবে HOI তাঁর SPIO কে নির্দেশ দিতে পারেন আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে। প্রয়োজনে First Appellate Authority অর্থাৎ HOI সরাসরি নিজ উদ্যোগে আবেদনকারীকে কাঙ্খিত তথ্য দিতে পারেন।
৫) প্রশ্ন – স্কুলের SPIO এবং First Appellate Authority কে হবেন সেই সংক্রান্ত ব্যাপারে কোনো এমসি রেজোলিউশন করার দরকার আছে কি ?
উত্তর – হ্যাঁ আছে। যদিও কোনো G O তে এটা বলেনি তবু উপরে উল্লেখিত G O নাম্বার এর রেফারেন্স দিয়ে এই ভাবে একটা রেজোলিউশন করে নেওয়া উচিত —
” স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এর মেমো নং – 615-SE/10 M -67/2017, তারিখ- 06/05/2017 অনুযায়ী আজকের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হলো যে বিদ্যালয়ের AHM/Senior Most Teacher মাননীয় সর্বোজ্ঞ চৌধুরী মহাশয় RTI Act, 2005 এর অধীনে বিদ্যালয়ের SPIO হিসাবে এবং বিদ্যালয়ের প্রধান মাননীয় সর্বজ্ঞানী রায় মহাশয় First Appellate Authority হিসাবে কাজ করবেন।”
এই রেজোলিউশন হবে 2019 সালের মে মাসের পরের কোনো ডেটে। যদি এরপর উক্ত SPIO বা First Appellate Authority স্কুল ত্যাগ করেন তাহলে তাঁর রিলিজের পরের কোনো ডেটে আবার একটা রেজোলিউশন করে তাঁর পরিবর্তে অন্য যোগ্য স্টাফকে SPIO বা First Appellate Authority হিসাবে নিয়োগ দিতে হবে।
৬) প্রশ্ন – অনেক সময় দেখা যায় নিয়ম না মেনে অনেক আবেদনকারী নিয়মানুযায়ী স্কুলের SPIO কে অ্যাড্রেস করে প্রথম RTI Application না পাঠিয়ে স্কুলের HOI অর্থাৎ First Appellate Authority কে অ্যাড্রেস করে RTI করেন। এক্ষেত্রে কি HOI উক্ত RTI এর রিপ্লাই দিতে অস্বীকার করতে পারেন ?
উত্তর – না পারেন না। সে ক্ষেত্রে HOI সেই RTI Application লিখিতভাবে ট্রান্সফার করে দেবেন SPIO কে। SPIO তখন সরাসরি সেই আবেদনের রিপ্লাই দেবেন। কী ভাবে RTI Application ট্রান্সফার করবেন তার একটা ড্রাফট দিলাম।
To
The SPIO
Swogodyan High School
Swogodyan, Howrah
Subject – Transfer of RTI Application dated —- filed by ——-,
Under Section 6(3) of the RTI Act,2005 I transfer the RTI Application as mentioned above for your consideration. Please supply the information as sought for in the said RTI Application directly to the applicant with a copy to the undersigned .
————-
HOI
Swogodyan High School
Swogodyan, Howrah
৭) প্রশ্ন – কোনো নির্দিষ্ট ফরম্যাট এ আবেদন করলে তবেই কি সেই আবেদনকে RTI Application হিসাবে বিবেচনা করা হবে ?
উত্তর – RTI এর নির্দিষ্ট কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই। বাজারে যে সব চলে ওসব কেউ না কেউ নিজের মতো করে বানিয়েছে। মনে রাখবেন সাদা কাগজে যে কোনো ফরম্যাটে চিঠির সাবজেক্টে “Application under RTI Act,2005” উল্লেখ করে এবং কাগজে 10 টাকার কোর্ট ফি সেঁটে কিছু তথ্য চেয়ে আবেদন করলেই সেটাকে RTI Application বলে বিবেচনা করতে হবে। কোনো নির্দিষ্ট ফরম্যাট খোঁজার দরকার নেই।
৮) প্রশ্ন – RTI Application রিসিভ করার পর কত দিনের মধ্যে উত্তর দিতে হবে ?
উত্তর – RTI Application এর বিভিন্ন ক্ষেত্রে RTI Act অনুসারে নিম্নলিখিত টাইম লিমিট মেনে চলা বাধ্যতামূলক —
i) SPIO যেদিন RTI অ্যাপ্লিকেশন পাবেন সেদিন থেকে 30 দিনের মধ্যে RTI এর উত্তর দেবেন।
ii) যদি আবেদনকারী ভুল করে HOI কে RTI করেন তাহলে HOI সেই অ্যাপ্লিকেশন পাওয়ার 05 দিনের মধ্যে সেটা SPIO কে ট্রান্সফার করবেন। যেদিন SPIO সেই transferred application পাবেন সেদিন থেকে 30 দিনের মধ্যে উত্তর দেবেন। মনে রাখবেন যদি আবেদনকারী এমন কোনো তথ্য দাবী করেন যেটা স্কুলে নেই , অন্য কোনো অফিসে পাওয়া যাবে তখনও সেই অ্যাপ্লিকেশন সংশ্লিষ্ট অফিসে ট্রান্সফার করে দেবেন সেটা পাওয়ার 05 দিনের মধ্যে।
iii) যদি 30 দিনের মধ্যে SPIO রিপ্লাই দিতে ব্যর্থ হন তাহলে সেই 30 দিন অতিক্রান্ত হওয়ার পর পরবর্তী 30 দিনের মধ্যে যদি আবেদনকারী HOI এর নিকট First Appeal করে তাহলে First Appellate Authority হিসাবে HOI সেই আবেদন পাওয়ার 30 দিনের মধ্যে উপরের ৪ নং প্রশ্নের উত্তরে যে ভাবে বলা হয়েছে সেই ভাবে কাজ করবেন। মনে রাখবেন SPIO এর উত্তরে সন্তুষ্ট না হলেও আবেদনকারী First Appeal করতে পারেন। সে ক্ষেত্রে First Appellate Authority হিসাবে HOI সেই অ্যাপিল রিসিভ করার 30 দিনের মধ্যে একই পদ্ধতিতে ব্যবস্থা নেবেন।
মনে রাখবেন টাইম লিমিট মেনে রিপ্লাই দেবেন। যা খুশি রিপ্লাই দিন কিন্তু রিপ্লাইটা নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই দিন।
৯) প্রশ্ন – RTI তে কি সব প্রশ্নের উত্তর দিতেই কর্তৃপক্ষ বাধ্য থাকবেন ?
উত্তর – যদি আবেদনকারী এমন তথ্য চান –
i) যে তথ্য প্রকাশ করলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে।
ii) যে তথ্য প্রকাশ করলে কোনো কোর্ট অর্ডারের ভায়োলেশন হবে
iii) যে তথ্য প্রকাশ করলে পার্লামেন্ট বা বিধানসভার Breach of Privilege ঘটবে।
iv) কোনো কপি রাইট বা ব্যবসায়িক স্বার্থ বিঘ্নিত হবে।
v) কারোর জীবন ও নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে।
vi) যে তথ্য প্রকাশ করলে বিদেশী কোনো সরকারের থেকে প্রাপ্ত তথ্য প্রকাশ হয়ে যাবে।
vii) সেই তথ্যের প্রকাশ কোনো তদন্তকে বিঘ্নিত করবে।
viii) সেই তথ্য যদি এমন হয় যে সেটা কারোর ব্যক্তিগত তথ্য যা তার প্রাইভেসিকে বিঘ্নিত করবে (অবশ্য যদি সেই তথ্য প্রকাশের সঙ্গে জন স্বার্থ জড়িত থাকে তাহলে পার্সোনাল তথ্যও প্রকাশ করা যাবে)।
তাহলে সে ক্ষেত্রে SPIO তথ্য দিতে অস্বীকার করতে পারেন। কিন্তু এই তথ্য যে দেওয়া যাবে না সেটাও লিখিতভাবে আবেদনকারীকে জানিয়ে দিতে হবে।
১০) প্রশ্ন – থার্ড পার্টি ইনফরমেশন কী ?
উত্তর – থার্ড পার্টি ইনফরমেশন বলতে এমন তথ্য বোঝায় যেটা অন্য কোনো তৃতীয় ব্যক্তি বা সংস্থার সঙ্গে সম্পর্কিত। যেমন আপনার স্কুলের কোনো স্টাফের ব্যাংক ব্যালান্স/ ব্যাংক একাউন্ট নাম্বার/ ডেট অফ বার্থ/ এডুকেশনাল কোয়ালিফিকেশন ইত্যাদি চেয়ে কেউ আবেদন করলে সেটাকে থার্ড পার্টি ইনফরমেশন বলা যায়।
১১) প্রশ্ন – আবেদনকারী RTI করে থার্ড পার্টি ইনফরমেশন চাইলে কর্তৃপক্ষের ( SPIO/ First Appellate Authority) কী করা উচিত ?
উত্তর –
i) যদি SPIO এর কাছে এইরকম আবেদন আসে যেটার উত্তর দিতে হলে কোনো থার্ড পার্টির তথ্য দিতে হবে তাহলে সেই চিঠি পাওয়ার 05 দিনের মধ্যে SPIO সংশ্লিষ্ট থার্ড পার্টির কাছে একটা চিঠি লিখে তাঁর মতামত চাইবেন এই তথ্য দেওয়ার ক্ষেত্রে তাঁর কোনো আপত্তি আছে কি না সেটা জানতে চেয়ে। এই চিঠিটা এই ভাবে লিখতে পারেন।
মনে করা যাক কেউ একজন RTI করে স্কুলের একজন স্টাফের (নাম – নিষ্কলঙ্ক দাস ) বৈবাহিক স্থিতি ( ম্যারিটাল স্ট্যাটাস) ও শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়েছেন। এই ক্ষেত্রে নিষ্কলঙ্ক দাস হলেন থার্ড পার্টি। তাঁর সম্পর্কে তথ্য দিতে হলে নিম্নলিখিত ভাবে SPIO আগে চিঠি লিখবেন তাঁকে এবং এই তথ্য দেওয়ার ক্ষেত্রে তাঁর মতামত জানাতে বলবেন। সেই চিঠিটা হবে নিম্নরূপ –
To
Nishkolnko Das
————- (Address )
Subject – Submission regarding supply of information under RTI Act, 2005
Sir/Madam,
Please go through the RTI Application attached here with filed by —– (Name and address of the applicant). The applicant has sought for information related to your marital status and your educational qualifications.
As per the Section 11 of the RTI Act,2005 you are requested to make your submission within 10 days from the date of receipt of this letter stating clearly if you have any objection in disclosure of the information as stated above.
————
SPIO
——– School
ii) এই চিঠির উত্তর পাওয়ার পর SPIO সিদ্ধান্ত নেবেন আবেদনকারীর কাঙ্খিত তথ্য আবেদনকারীকে দেবেন কি না। তথ্য দিতে চাইলে দিয়ে দেবেন। দিতে না চাইলে সেটাও আবেদনকারীকে জানিয়ে দেবেন যে তথ্য দেওয়া যাচ্ছে না কারন এটা থার্ড পার্টি সংক্রান্ত তথ্য এবং থার্ড পার্টি সেই তথ্য দেওয়ার অনুমতি দিতে অস্বীকার করেছেন।
iii) এখানে একটা কথা মনে রাখতে হবে যে থার্ড পার্টি আপত্তি করলেই যে তার সম্পর্কে তথ্য দেওয়া যাবে না এমন নয় ব্যাপারটা। যদি SPIO মনে করেন যে সেই তথ্য প্রকাশ করাটা জনস্বার্থে জরুরী তাহলে তিনি সেই তথ্য প্রকাশ করতেই পারেন।
১২) প্রশ্ন – একটা আদর্শ RTI এর উত্তর কেমন হতে পারে ?
উত্তর – মনে করি একজন আবেদনকারী অনুসন্ধিৎসু রায়, ঠিকানা – গ্রাম ও পোস্ট – কল্পনা নগর, জেলা হাওড়া একটা RTI করেছেন ঐ স্কুলের SPIO কে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর চেয়ে —
Question No 1 – What is the foundation day of this school ?
Question No 2 – How many students and teachers are there in the school right now ?
Question No 3 – Why did the school authority not build a swimming pool in the school ?
Question No 4 – Is there any ranking of the Schools in the district level ?
Question 5 – What is the date of marriage anniversary of the Headmaster of the school ?
Question No 6- What is the reason of poor result of the students in the Board exam ?
Question 7 – What is the name of the CEO of Sabuj Private Limited who had supplied the Water Purifier to the school in 2018 ?
এই প্রশ্নগুলি দেখলে বোঝা যাচ্ছে যে Question No 1 ও Question No 2 এর উত্তর RTI Act এর অধীনে দেওয়ার যোগ্য। এইগুলির উত্তর স্কুল SPIO আবেদনকারীকে সরাসরি দিয়ে দেবেন। Question No 3 এ কেন একটা কাজ করা হয়নি তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এটার উত্তর দিতে RTI Act অনুযায়ী SPIO বাধ্য নন। তিনি এইটা রিফিউজ করতে পারেন। Question No 4 এ জানতে চাওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল র্যাংকিং এর ব্যবস্থা আছে কি না। এটার উত্তর স্কুল কর্তৃপক্ষের নিকট থাকবে না। জেলার ডি আই এর কাছে থাকতে পারে। তাই এই প্রশ্নটা ডি আই এর কাছে ট্রান্সফার করে দেবেন উত্তর পাওয়ার জন্য। Question No 5 এ হেডমাস্টারের বিবাহ বার্ষিকীর তারিখ জানতে চাওয়া হয়েছে। এটা একেবারেই পার্সোনাল তথ্য যার সঙ্গে জন স্বার্থের কোনো ব্যাপার নেই। তাই এই তথ্য SPIO দেবেন না। Question No 6 তে ব্যাখ্যা তলব করা হয়েছে। RTI এর উত্তরে SPIO কিছু ব্যাখ্যা দিতে পারেন না। তাই এই প্রশ্ন এড়িয়ে যেতে পারেন। Question No 7 এ একটি থার্ড পার্টির সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। এক্ষেত্রে SPIO সেই থার্ড পার্টির কাছে এই RTI ফরোয়ার্ড করে জানতে চাইবেন এই তথ্য দেওয়ার ব্যাপারে তাঁর মতামত জানাতে। সেখান থেকে মতামত পাওয়ার পর SPIO ঠিক করবেন সেই তথ্য আবেদনকারীকে দেবেন কিনা। এবার আসুন দেখি এই RTI এর রিপ্লাই এর চিঠিটা কেমন হবে –
To
Anusondhitsu Roy
Village & Post – Kalpananagar
District – Howrah
Subject – Supply of information/ documents under RTI Act, 2005
Sir,
Please refer to your application dated—– addressed to the undersigned regarding supply of information under the RTI Act, 2005. The said application was received at this end on —–.
Please be informed of the following, point wise with reference to your RTI Application as mentioned above —
Reply to Question No 1 – 13/02/1949 is the foundation day of the school.
Reply to Question No 2- In the current academic year (2026) total roll strength of the school is 1543 and currently 45 teachers are in position.
Reply to Question No 3 -This is an administrative issue and hence does not come under the purview of the RTI Act.
Reply to Question No 4 – This query, under Section 5(4) of the RTI Act, 2005, has been forwarded to the DI of Schools (SE), —– Howrah for furnishing necessary information directly to you.
Reply to Question No 5 – This query is purely related to a personal matter disclosure of which has nothing to do with the public interest. Hence, this information can not be furnished as per the provisions of Section 8(j) of the RTI Act,2005.
Reply to Question No 6 – Explanation of facts does not come under the purview of the RTI Act,2005
Reply to Question No 7- This query is related to a third party. That third party has been communicated in this regard (Copy attached here with). Information may be shared after receiving submission from that third party as per provisions of Section 11 of the RTI Act,2005.
If you feel aggrieved by this decision you may prefer an appeal to the First Appellate Authority within 30 days from the date of receipt of such a decision under 19(1) of the RTI Act,2005. The details of the First Appellate Authority is given below —
Sabjanta Choudhury,
The Headmaster and the First Appellate Authority
Swogodyan High School
Swogodyan, Howrah
Sd-
————————–
Sorboggo Choudhary
AHM and SPIO
Swogodyan High School
Swogodyan, Howrah
১৩) প্রশ্ন – ১২ নং প্রশ্নে উল্লেখিত RTI এর ৪ নং প্রশ্নের উত্তরের জন্য ডি আই এর সাহায্য লাগবে। এখানে স্কুল কর্তৃপক্ষ এই প্রশ্নটিকে ডি আই এর কাছে ফরোয়ার্ড/ ট্রান্সফার করবে অ্যাসিস্ট্যান্স চেয়ে। স্কুল কর্তৃপক্ষ কী ভাবে ডি আই কে সেই চিঠি লিখবে তার একটা ড্রাফট নীচে দিলাম —
To
The DI of Schools (SE)
Howrah
Subject – Seeking assistance under section 5(4) of the RTI Act regarding RTI Application of Anusondhitsu Roy
Sir,
Kindly find the enclosed copy of RTI Application, dated—–, filed by Anusondhitsu Roy, content of which is self explanatory. Under Section 6(3) of the RTI Act, 2005 I transfer the said RTI Application to you and request you under Section 5(4) of the RTI Act, 2005 to provide the information related to Question No 4 of that RTI Application and send it directly to the applicant whose details are given below —
a) Name of the Applicant — Anusondhitsu Roy
b) Address – Village & Post – Kalpananagar
Dist – Hooghly
Kindly serve a copy of your response to the undersigned.
Yours faithfully,
Sorboggo Choudhury
AHM and SPIO
Swogodyan High School
Swogodyan, Howrah
১৪) First Appellate Authority যদি নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন তাহলে আবেদনকারী কোথায় অ্যাপিল করতে পারে ? সেখানে কী ব্যবস্থা নেওয়া হয় ?
উত্তর – এই ক্ষেত্রে First Appeal এর উত্তর পাওয়ার পর 90 দিনের মধ্যে অথবা First Appeal এর কোনো উত্তর না পেলে যেদিন First Appellate Authority সেই আবেদনপত্র পেয়েছেন সেই দিন থেকে 45 দিন পেরিয়ে যাওয়ার পর থেকে 90 দিনের মধ্যে State Information Commission এ Second Appeal করতে পারেন আবেদনকারী। State Information Commission এর অফিস কলকাতায়। অনলাইনেও সেকেন্ড অ্যাপিল করা যায়। এরকম আবেদন পেলে State Information Commission সাধারণত আবেদনকারী , SPIO ও First Appellate Authority কে কলকাতায় ডেকে হিয়ারিং করে। সেখানে ইনফরমেশন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত।
১৫) প্রশ্ন – RTI এর রিপ্লাই সময় মত না দিলে বা যথাযথ উত্তর না দিলে পারলে এই আইনে ঠিক কোন ধরনের শাস্তির বিধান আছে অভিযুক্ত SPIO এর বিরুদ্ধে ?
উত্তর – নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীর তথ্য সরবরাহ না করলে হিয়ারিং এর পর ইনফরমেশন কমিশন SPIO কে নির্দেশ দিতে পারেন অবিলম্বে সঠিক তথ্য প্রদান করতে। যতদিন না SPIO যথাযথ তথ্য দিচ্ছেন ততদিন SPIO কে দিন প্রতি 250 টাকা করে জরিমানা দিতে নির্দেশ দিতে পারেন ইনফরমেশন কমিশন। অবশ্য এই জরিমানা সর্বোচ্চ 25000 টাকার বেশি হবে না। আবার বারবার ইচ্ছাকৃত ভাবে RTI কে এড়িয়ে গেলে বা ইচ্ছাকৃত ভাবে ভুল তথ্য দিতে থাকলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়ার কথাও বলা হয়েছে এই আইনে।
১৬) প্রশ্ন – RTI Application হলে অনেক সময় বিদ্যালয় প্রধানগণ ঘাবড়ে যান। ভাবতে থাকেন বড় কোনো ঝামেলায় পড়ে যাবেন কি না। সত্যিই কি RTI নিয়ে এতটা ঘাবড়ানোর দরকার আছে ?
উত্তর – না , RTI নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। RTI যে কেউ করতেই পারে। আইন মেনে এবং সময় মেনে তার রিপ্লাই দিলেই হলো। রিপ্লাই কী দিলেন তার চেয়েও গুরুত্বপূর্ণ রিপ্লাই দিলেন কি না এবং কখন দিলেন। RTI হোক । গোলমেলে প্রশ্ন দেখলে SPIO উত্তর দেবেন না। ফার্স্ট আপিল করতে দিন। সেটা অনেকেই আর করে না। সুতরাং কেসটা ওখানেই শেষ হয়ে যায়। ফার্স্ট অ্যাপিল করলে তখন উত্তর দিন। সেকেন্ড অ্যাপিল করে ইনফরমেশন কমিশনে যায় যাক। সেখানে হিয়ারিং এ আপনার বক্তব্য দেবেন। সাধারণত ইনফরমেশন কমিশনে রায় কর্তৃপক্ষের পক্ষেই যায়। বিপক্ষে গেলেও ক্ষতি কিছু নেই। বড় জোর আপনাকে তথ্য দেওয়ার নির্দেশ দেবে। তখন দিয়ে দেবেন। টাইম মেনে দেবেন কোনো জরিমানা বা শাস্তির সম্ভাবনা নেই। সুতরাং RTI কে ভয় নয়। দক্ষতা ও কৌশলের সঙ্গে সামলে নিন। চাপমুক্ত থাকুন। –
SOURCE-EDT

©Kamaleshforeducation.in (2023)


