পেশাগত প্রশ্নোত্তর
নথিপত্র রক্ষণাবেক্ষণ
নথিপত্র রক্ষণাবেক্ষণ (Document Maintenance) হলো সঠিক হিসাব, নিরীক্ষা ও আইনি বাধ্যবাধকতার জন্য চালান, রসিদ, ও চুক্তির মতো প্রয়োজনীয় নথিপত্র সুশৃঙ্খলভাবে সংরক্ষণ, শ্রেণীকরণ এবং প্রয়োজনে উপস্থাপন করার প্রক্রিয়া। এটি মূলত কাগজের নথির ক্ষেত্রে এবং বর্তমান ডিজিটাল যুগে ই-নথি (e-nothi) বা ইলেকট্রনিক ফর্মে ফাইল আকারে করা হয়।
পেশাগত প্রশ্নোত্তর
নথিপত্র রক্ষণাবেক্ষণ
প্রশ্ন: প্রতিষ্ঠান-পরিচালনায় নথিপত্রের গুরুত্ব অপরিসীম। কোন নথি কতদিনের জন্য কীভাবে সংরক্ষিত হবে তার জন্য নির্দিষ্ট কোনও নির্দেশনামা আছে কি?
উত্তর: হ্যাঁ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (নিবেদিতা ভবন, কলকাতা-৯১) বেসরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকারপোষিত বিদ্যালয়ের প্রধানদের জন্য এ-ব্যাপারে একটি বিজ্ঞপ্তি (মেমো নং আইএনএফ ৩০৯/২২, তাং ২৮/১১/২০২২) জারি করেছে।
প্রশ্ন: উক্ত বিজ্ঞপ্তিটি কি পর্ষদ স্বতঃপ্রণোদিত হয়ে জারি করেছে?
উত্তর: না, পশ্চিমবঙ্গ তথ্য কমিশনের আদেশ নং ৫৮৮-১/১(৪)- (অর্ডার)- ডব্লিউ.বি.আই.সি./আর.টি.আই./২৫৮/২১, তাং ০৮/৩/২০২২; বিদ্যালয় শিক্ষা দফতরের কমিউনিকেটিভ অর্ডার নং ৮৮৯-এস.ই./আর.টি.আই/বি.এস.-১১৭/২০২২, তাং ২৭/৫/২০২২; এবং বিদ্যালয় শিক্ষা অধিকার-এর অনুসারী আদেশ নং ১৩৬-এস.সি/এ.আই.এস./আর.টি.আই / এ.আই.এস./আর.টি.আই/অ্যাপিলেট/এম.আই.এস.সি/২০২২, তাং ২৯/৯/২০২২ মোতাবেক পর্ষদ উক্ত মেমোটি জারি করে।
প্রশ্ন: এই বিজ্ঞপ্তিতে বিদ্যালয়প্রধানদের কী কী নির্দেশ দেওয়া হয়েছে?
উত্তর:বিজ্ঞপ্তিটিতে নথিপত্রের শ্রেণিবিভাজন, পুনরুদ্ধার, শ্রেণিবিভাজিত নথিসমূহের সংরক্ষনকাল, সংরক্ষণ-পদ্ধতি ও (নির্দিষ্ট সময়ের পর) নথিবিনষ্টীকরণ যে বিদ্যালয়প্রধানেরই দায়িত্ব সেটা উল্লেখ করে, বিদ্যালয় শিক্ষা অধিকার-এর সংশ্লিষ্ট আদেশটি দেখতে বলা হয়েছে।
প্রশ্ন: বিদ্যালয় শিক্ষা অধিকার-এর উপর্যুক্ত আদেশনামাটিতে বিদ্যালয়ের নথিপত্রের কীভাবে শ্রেণিবিভাজন করা হয়েছে?




