তৃতীয় শ্রেণির বাংলা

(পাতাবাহার) বইয়ের সমস্ত প্রশ্নের উত্তর:

*********************************************************  

তৃতীয় পাঠ:

আজ ধানের ক্ষেতে

(রবীন্দ্রনাথ ঠাকুর) 

********************************************************* 

 

আজ ধানের ক্ষেতে
(রবীন্দ্রনাথ ঠাকুর)

অধ্যায় ভিত্তিক অতিরিক্ত প্রশ্নােত্তর:

১. একটি বাক্যে উত্তর দাও:
১.১ ‘আজ ধানের ক্ষেতে’ কবিতার কবির নাম কী?
উত্তর: কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর
১.২ রৌদ্রছায়া কোথায় লুকোচুরি খেলে?
উত্তর: রৌদ্রছায়া ধানের ক্ষেতে লুকোচুরি খেলে।
১.৩ নীল আকাশে কীসের ভেলা ভাসছে?
উত্তর: নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে।
১.৪ কে মধু খেতে ভুলে গেছে?
উত্তর: ভ্রমর মধু খেতে ভুলে গেছে।
১.৫ কোথায় চষা-চষির মেলা বসেছে?
উত্তর: নদীর চরে চষা-চষির মেলা বসেছে।
১.৬ কে ঘরে যাবে না আজ?
উত্তর: কবি আজ ঘরে যাবেন না।
১.৭ কী লুট করে নেবে?
উত্তর: আকাশ ভেঙে বাহিরকে লুট করে নেবে।
১.৮ কীরকম জলে ফেনার রাশি দেখা যাচ্ছে?
উত্তর: জোয়ারের জলে ফেনার রাশি দেখা যাচ্ছে।
১.৯ কবি কী বাজিয়ে দিন কাটাবেন?
উত্তর: কবি বাঁশি বাজিয়ে দিন কাটাবেন।
১.১০ কবি কখন বাঁশি বাজাবেন?
উত্তর: কবি সকালবেলা বাঁশি বাজাবেন।
১.১১ এই গানটিতে বাংলার কোন পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে?
উত্তর: এই গানটিতে বাংলার গ্রাম্য পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে।

২. শূন্যস্থান পূরণ করো:

২.১ আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা।
২.২ সাদা মেঘের ভেলা রে ভাই।
২.৩ আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে।
২.৪ আজ কীসের তরে নদীর চরে চষা-চষির মেলা।
২.৫ আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে।
২.৬ জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ।

৩. বাক্য রচনা করো: (জোয়ার, বাঁশি, লুকোচুরি, মেলা, লুট, রাশি রাশি।)
জোয়ার- উত্তর: নদীতে রোজ জোয়ার হয়।
বাঁশি – উত্তর: কানাই খুব ভালো বাঁশি বাজাতে পারে।
লুকোচুরি – উত্তর: ছোটরা লুকোচুরি খেলতে ভালোবাসে।
মেলা- উত্তর: আমাদের গ্রামে প্রতিবছর দোলের মেলা বসে।
লুট – উত্তর: দস্যুরা রাতেরবেলা যাত্রীদের মাল লুট করে নেয়।
রাশি রাশি – উত্তর: সারা রাশি রাশি ভরা ভরা ধান কাটা হল।

৪. ‘ক’-এর সঙ্গে ‘খ’ মিলিয়ে লেখো (সঠিক উত্তর নিচে দেওয়া হলো):  
রোদ- উত্তর: ছায়া
ভেলা – উত্তর: মেঘ
মেঘ – উত্তর: বৃষ্টি
ভ্রমর – উত্তর: মধু
রাখাল – উত্তর: বাঁশি

 ৫. সঠিকভাবে সাজিয়ে লেখো:
 শিবাঁ, হির বা, রদীন, রিলুকোচু,  য়াছা, রভ্রম।
উত্তর: বাঁশি, বাহির, নদীর, লুকোচুরি, ছায়া, ভ্রমর।

৬. বিপরীত শব্দ লেখো:
ভোলে – উত্তর: মনে রাখে।
যাব- উত্তরঃ আসব।
হাসি – উত্তর: কান্না।
জোয়ার- উত্তরঃ ভাটা।
ভাই – উত্তরঃ বোন।
ভেঙে- উত্তরঃ গড়ে।
আজ – উত্তর: কাল।
নেব- উত্তর: দেব।
 

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top