তৃতীয় শ্রেণির বাংলা
(পাতাবাহার) বইয়ের সমস্ত প্রশ্নের উত্তর:
*********************************************************
পঞ্চম পাঠ:
নৌকাযাত্রা
(রবীন্দ্রনাথ ঠাকুর)
*********************************************************
পঞ্চম পাঠ:
নৌকাযাত্রা
(রবীন্দ্রনাথ ঠাকুর)
অধ্যায় ভিত্তিক অতিরিক্ত প্রশ্নােত্তর:
১. একটি বাক্যে উত্তর দাও:
১.১ ‘নৌকাযাত্রা’ কবিতাটি কার লেখা?
* উত্তর: ‘নৌকাযাত্রা’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা
* ১.২ কবিতাটি কবির কোন বই থেকে নেওয়া হয়েছে?
* উত্তর: কবিতাটি কবির ‘শিশু’ বই থেকে নেওয়া হয়েছে।
* ১.৩ নৌকাটি কোথায় বাঁধা আছে?
* উত্তর: নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে।
১.৪ নৌকাটিতে কী রয়েছে?
* উত্তর: নৌকাটিতে বোঝাই-করা পাট রয়েছে।
১.৫ কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও দাঁড় জুড়ে দেবে?
* উত্তর: কবিতার শিশুটি ওই নৌকা পেলে একশটি দাঁড় ও পাঁচটি-ছটি পাল জুড়ে দেবে।
১.৬ পাল ও দাঁড় নৌকা চালাতে কী কী কাজে লাগে?
উত্তর: পাল ও দাঁড় নৌকা চালাতে ও গতি বাড়াতে কাজে লাগে।
* ১.৭ হাট বলতে কী বোঝো?
* উত্তর: গ্রামে নির্দিষ্ট দিনে নানারকম জিনিস কেনা-বেচা হয়, তাকে হাট বলে।
* ১.৮ শিশুটি কার নৌকা পেতে চায়?
* উত্তর: শিশুটি মধু মাঝির নৌকা পেতে চায়।
* ১.৯ সে নৌকা করে কোথায় যাবে?
* উত্তর: সে নৌকা করে সাত সমুদ্র তেরো নদীর পারে যাবে।
১.১০ সে সঙ্গে কাকে কাকে নেবে?
* উত্তর: সে সঙ্গে আশু আর শ্যামকে নেবে।
* ১.১১ সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন?
* উত্তর: কারণ সে রামের মতো চোদ্দো বছরের জন্য বনবাসে যাচ্ছে না।
* ১.১২ রামকে বনবাসে যেতে হয়েছিল কেন?
* উত্তর: পিতৃসত্য পালনের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল।
* ১.১৩ রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়?
* উত্তর: রামচন্দ্রের কাহিনী রামায়ণ মহাকাব্য পড়লে জানা যায়।
১.১৪ রাজপুত্র, সোনা মানিক ও তেপান্তরের মাঠের কথা তুমি কোথায় পড়েছ?
* উত্তর: এগুলি আমি রূপকথার গল্পে পড়েছি।
* ১.১৫ শিশুটি কী কী নিয়ে যাবে?
* উত্তর: শিশুটি নৌকা ভরা সোনা এবং মানিক নিয়ে যাবে।
* ১.১৬ সে কখন নৌকা ছেড়ে দেবে?
উত্তর: সে ভোরবেলা নৌকা ছেড়ে দেবে।
১.১৭ দুপুরে মা তখন কোথায় থাকবেন?
* উত্তর: দুপুরে মা তখন ঘরের কাজ করবেন বা ঘাটে থাকবেন।
* ১.১৮ তখন সে কোথায় থাকবে?
* উত্তর: তখন সে নতুন রাজার দেশে থাকবে।
১.১৯ কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে?
উত্তর: শিশুটি তিরুপূর্নির ঘাট আর তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে।
* ১.২০ সে কখন ফিরে আসবে?
* উত্তর: সে সন্ধ্যাবেলায় ফিরে আসবে।
* ১.২১ ফিরে এসে সে মাকে কী কী গল্প শোনাবে?
* উত্তর: ফিরে এসে সে মাকে তার নতুন নতুন দেশে ভ্রমণের গল্প শোনাবে।
২. বাক্য রচনা করো:
বাঁধা: আমাদের বাড়ির সামনে গঙ্গার তীরে একটা নৌকা বাঁধা থাকে।
নৌকা: আমার নৌকা চড়তে খুব ভালো লাগে
সমুদ্র: বন্ধুবান্ধব মিলে আমরা সমুদ্রে স্নান করেছি।
গল্প: রাতে শোবার আগে ঠাকুমা আমায় গল্প শোনায়।
মাঝি: আমাদের গ্রামের মধু মাঝির নৌকাটি খুব সুন্দর।
৩. বর্ণ বিশ্লেষণ করো:
রাজপুত্র- র্ + আ + জ্ + অ + প্ + উ + ত্ + র + অ
তেপান্তর- ত্ + এ + প্ + আ + ন্ + ত্ + অ + র্ + অ
রাজগঞ্জ- = র্ + আ + য়্ + অ + গ্ + অ + ঞ্ + জ্ + অ
* দুপুরবেলা- দ +উ + প + উ + র + অ+ব + এ + অ + ল + আ
* পুকুর ঘাট – প+উ+ক+উ+র+অ+ঘ+আ+ ট + অ
৪. বিপরীতার্থক শব্দ লেখো:






