দ্বাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান
তৃতীয় সেমিস্টার
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রশ্ন উত্তর
(One Liner ও MCQ)
Class 12 3rd Semester
Education Chapter 3 Question Answer
Published on:
উচ্চ মাধ্যমিক (Class 12) শিক্ষাবিজ্ঞানের তৃতীয় সেমিস্টারের (3rd Sem) তৃতীয় অধ্যায় ‘অন্তর্ভুক্তিমূলক শিক্ষা’ (Inclusive Education)-এর মধ্যে সাধারণ শিশুদের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (যেমন- দৃষ্টিহীন, শ্রবণ প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী) শিক্ষার অধিকার এবং শিক্ষাদানের বিভিন্ন আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি (ব্রেইল পদ্ধতি, ওষ্ঠপাঠ, সাইন ল্যাঙ্গুয়েজ) নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) শেয়ার করা হলো।
বোর্ড: বিষয়বস্তু
1 ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রশ্ন উত্তর | HS 3rd Semester Education
1.1 ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (One Liner)
1.2 উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর (MCQ) | Class 12 3rd Semester Education Chapter 3 MCQ
1.3 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রশ্ন উত্তর (শূন্যস্থান পূরণ) | Class 12 3rd Semester Education MCQ (Fill in the blanks)
1.4 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার অধ্যায় ৩ সত্য-মিথ্যা/সঠিক-ভুল প্রশ্ন উত্তর | HS Semester 3 Education True False MCQ
1.5 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 Sem 3 Education Column Matching MCQ
1.6 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অধ্যায় ৩ বিবৃতি-ব্যাখ্যা | HS Class 12 Semester 3 Education Assertion Reason MCQ
ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায়
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রশ্ন উত্তর
HS 3rd Semester Education
এই পোস্ট এর মধ্যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান
তৃতীয় অধ্যায়
এককথায় প্রশ্ন উত্তর
(One Liner)
-
ভিন্ন সক্ষমতাসম্পন্ন বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সংক্ষেপে CWSN বলা হয়।
-
সাধারণ শিশুদের সঙ্গেই বিশেষ শিশুদের একই ছাদের তলায় শিক্ষা দেওয়ার ব্যবস্থাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হয়।
-
কোনো ব্যক্তি চশমা ব্যবহারের পরেও যদি ২০ ফুটের বেশি দূরত্বের বস্তু দেখতে না পান, তবে তার দৃষ্টির ক্ষমতা ২০/২০০-এর কম ধরা হয়।
-
দৃষ্টিহীন শিশুদের পঠন-পাঠনের জন্য ব্যবহৃত বিশেষ পদ্ধতিটির নাম হলো ব্রেইল পদ্ধতি।
-
লুই ব্রেইল ১৮২৪ খ্রিস্টাব্দে অন্ধদের পাঠদান পদ্ধতি আবিষ্কার করেন।
-
ব্রেইল পদ্ধতিতে পঠন-পাঠনের জন্য ৬টিবিন্দুর বিন্যাস ব্যবহার করা হয়।
-
দৃষ্টিহীন শিশুদের লেখার জন্য কলমের মতো যে সুচালো যন্ত্রটি ব্যবহৃত হয় তাকে স্টাইলাস বলে।
-
শ্রবণ শক্তির হ্রাসের মাত্রা পরিমাপের এককটি হলো ডেসিবেল (dB)।
-
স্বাভাবিক মানুষের শ্রবণ ক্ষমতা সাধারণত ০-২৫ ডেসিবেলের মধ্যে থাকে।
-
সম্পূর্ণ বধির শিশুরা সাধারণত ৭০ ডেসিবেলের বেশি শব্দ শুনতে পায় না।
-
শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা।
-
১৯৪৩ সালে মনোবিজ্ঞানীলিও ক্যানারপ্রথম অটিজম অবস্থাটি চিহ্নিত করেন।
-
অটিজম (Autism) শব্দটি গ্রিক শব্দ ‘Autos’ থেকে এসেছে।
-
অন্যের বলা কথা বারবার বলার প্রবণতাকে বা অটিজমের একটি বৈশিষ্ট্যকে ইকোলালিয়া (Echolalia) বলে।
-
বুদ্ধি স্বাভাবিক থাকা সত্ত্বেও পড়তে, লিখতে বা অঙ্ক করতে বিশেষ সমস্যা হওয়াকেশিখন অক্ষমতা (Learning Disability) বলে।
-
‘শিখন অক্ষমতা’ (Learning Disability) শব্দটির জনক বলা হয় স্যামুয়েল কার্ককে।
-
পঠনগত সমস্যা বা শব্দ চিনতে ভুল করাকে বিজ্ঞানের ভাষায় ডিসলেক্সিয়া (Dyslexia) বলা হয়।
-
হাতের লেখা অস্পষ্ট হওয়া বা লিখনগত সমস্যাকে ডিসগ্রাফিয়া (Dysgraphia) বলে।
-
গাণিতিক সমস্যা বা সংখ্যা চিনতে না পারার অক্ষমতাকেডিসক্যালকুলিয়া (Dyscalculia)বলা হয়।
-
শিশুদের সূক্ষ্ম সঞ্চালনমূলক সমস্যা বা পেশির সমন্বয়হীনতাকে ডিসপ্রাক্সিয়া (Dyspraxia) বলে।
-
২০১০ সালে AAIDD ‘মানসিক মন্দতা’ শব্দটির পরিবর্তে বুদ্ধিগত অক্ষমতা (Intellectual Disability) শব্দটি ব্যবহারের সুপারিশ করে।
-
মৃদু (Mild) বৌদ্ধিক অক্ষমতাযুক্ত শিশুদের বুদ্ধাঙ্ক (IQ) সাধারণত৫০-৭০ এর মধ্যে থাকে।
-
গর্ভাবস্থায় মায়েররুবেলা সংক্রমণের ফলে শিশুর দৃষ্টিহীনতা দেখা দিতে পারে।
-
দৃষ্টিহীনদের পাঠদানের জন্যঅ্যাবাকাস (Abacus) যন্ত্রটি গণিত বিষয়ে ব্যবহারের জন্য উপযোগী।
-
‘হোয়াইট কেন’ (White Cane) বা সাদা লাঠি হলো দৃষ্টিহীন ব্যক্তিদের স্বাধীনতার প্রতীক।
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার
শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর (MCQ)
Class 12 3rd Semester
Education Chapter 3 MCQ
1. ‘CWSN’ শব্দটির পূর্ণ রূপ কী?
(a) Children with Social Needs
(b) Child with Separate Need
(c) Children with Special Needs
(d) Child with Significant Needs
উত্তর: (c) Children with Special Needs
2. অটিজম প্রথম কে আবিষ্কার করেন?
(a) হ্যান্স অ্যাপপারেজর
(b) নিউ ক্যানার
(c) হিনজার
(d) লিও ক্যানার
উত্তর: (d) লিও ক্যানার
3. ASD-এর পুরো নাম কী?
(a) Autism Special Development
(b) Autism Special Disorder
(c) Autism Spectrum Disorder
(d) Autism Spectrum Development
উত্তর: (c) Autism Spectrum Disorder
4. ‘ভিস্যুয়াল অ্যাকুইটি’ শব্দটির দ্বারা কী পরিমাপ করা হয়?
(a) শোনার ক্ষমতা
(b) দৃষ্টির তীক্ষ্ণতা
(c) কথা বলার গতি
(d) হাঁটার ছন্দ
উত্তর: (b) দৃষ্টির তীক্ষ্ণতা
5. ব্রেইল পদ্ধতিতে পঠন-পাঠনের জন্য কটি বিন্দুর বিন্যাস ব্যবহার করা হয়?
(a) 4টি
(b) 6টি
(c) 8টি
(d) 10টি
উত্তর: (b) 6টি
6. ‘অক্টেভ ব্যান্ড’ নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?
(a) অন্ধত্ব
(b) বধিরতা
(c) তোতলামো
(d) চলনভঙ্গি
উত্তর: (b) বধিরতা
7. সম্পূর্ণ বধির শিশুরা সাধারণত কত ডেসিবেলের বেশি শব্দ শুনতে পায় না?
(a) 40 dB
(b) 50 dB
(c) 60 dB
(d) 70 dB
উত্তর: (d) 70 dB
8. ভারতে প্রথম মূক ও বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয়?
(a) কলকাতা
(b) পুনে
(c) বোম্বাই
(d) মাদ্রাজ
উত্তর: (c) বোম্বাই
9. ‘লিখন পঠন’ বা ‘ওষ্ঠ পঠন’ (Lip Reading) কোন শিশুদের শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়?
(a) দৃষ্টিহীন
(b) শ্রবণহীন
(c) অটিজম আক্রান্ত
(d) বুদ্ধিহীন
উত্তর: (b) শ্রবণহীন
10. ‘ডিসলেক্সিয়া’ (Dyslexia) নামক শিখন অক্ষমতাটি মূলত নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত?
(a) গাণিতিক সমস্যা
(b) পঠনগত সমস্যা
(c) লিখনগত সমস্যা
(d) শ্রবণ সমস্যা
উত্তর: (b) পঠনগত সমস্যা
11. ‘ডিসগ্রাফিয়া’ (Dysgraphia) আক্রান্ত শিশুদের প্রধান সমস্যাটি কী?
(a) কথা বলা
(b) অঙ্ক কষা
(c) স্পষ্ট করে লেখা
(d) দ্রুত দৌড়ানো
উত্তর: (c) স্পষ্ট করে লেখা
12. গণিত বা সংখ্যা সংক্রান্ত বিশেষ শিখন অক্ষমতাকে কী বলা হয়?
(a) ডিসলেক্সিয়া
(b) ডিসপ্রাক্সিয়া
(c) ডিসক্যালকুলিয়া
(d) ডিসগ্রাফিয়া
উত্তর: (c) ডিসক্যালকুলিয়া
13. AAIDD (২০১০)-এর মতানুসারে ‘মানসিক মন্দতা’ শব্দটির পরিবর্তে কী ব্যবহার করা হয়?
(a) শিখন অক্ষমতা
(b) বৌদ্ধিক অক্ষমতা
(c) শ্রবণ অক্ষমতা
(d) দৃষ্টি অক্ষমতা
উত্তর: (b) বৌদ্ধিক অক্ষমতা
14. DSM-5 অনুযায়ী বৌদ্ধিক অক্ষমতাকে কটি প্রধান ভাগে ভাগ করা যায়?
(a) ২টি
(b) ৩টি
(c) ৪টি
(d) ৫টি
উত্তর: (c) ৪টি
15. ‘ইকোলালিয়া’ (Echolalia) বা অন্যের বলা কথা বারবার বলার প্রবণতা কোন শিশুদের মধ্যে দেখা যায়?
(a) শিখন অক্ষম শিশু
(b) অটিজম আক্রান্ত শিশু
(c) দৃষ্টিহীন শিশু
(d) শ্রবণহীন শিশু
উত্তর: (b) অটিজম আক্রান্ত শিশু
16. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল দর্শনটি কী?
(a) বিশেষ শিশুদের জন্য আলাদা স্কুল
(b) সাধারণ শিশুদের সাথে সকল শিশুর একত্রিকরণ
(c) শুধুমাত্র মেধাবী শিশুদের শিক্ষা
(d) উচ্চবিত্ত শিশুদের জন্য আলাদা ব্যবস্থা
উত্তর: (b) সাধারণ শিশুদের সাথে সকল শিশুর একত্রিকরণ
17. আংশিক দৃষ্টিহীন শিশুদের অক্ষর পড়ার জন্য কোন ধরনের লেন্স বা চশমা ব্যবহার করা হয়?
(a) অবতল লেন্স
(b) উত্তল লেন্স
(c) সাধারণ কাঁচ
(d) রঙিন লেন্স
উত্তর: (b) উত্তল লেন্স
18. ‘স্পিচ ট্রেইনার’ যন্ত্রটি কোন ধরনের শিশুদের শিক্ষার জন্য ব্যবহৃত হয়?
(a) দৃষ্টিহীন শিশু
(b) শ্রবণ প্রতিবন্ধী শিশু
(c) অটিজম আক্রান্ত শিশু
(d) সৃজনশীল শিশু
উত্তর: (b) শ্রবণ প্রতিবন্ধী শিশু
19. ভারতে ‘জাতীয় দৃষ্টিহীন সংস্থা’ (NIVH) কোথায় অবস্থিত?
(a) কলকাতা
(b) দেরাদুন
(c) দিল্লি
(d) মুম্বাই
উত্তর: (b) দেরাদুন
20. শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ‘আঙুলের ছাপ’ দিয়ে ভাব প্রকাশের পদ্ধতিকে কী বলা হয়?
(a) ব্রেইল
(b) স্পেলিং
(c) ড্যাক্টাইললজি
(d) লিপ রিডিং
উত্তর: (c) ড্যাক্টাইললজি
21. শিশুদের মধ্যে অটিজম হওয়ার অন্যতম স্নায়বিক কারণ হিসেবে কোনটিকে ধরা হয়?
(a) ডোপামিনের অভাব
(b) মস্তিষ্কের গঠনগত অস্বাভাবিকতা
(c) ভিটামিন সি-র অভাব
(d) চোখের গঠনগত ত্রুটি
উত্তর: (b) মস্তিষ্কের গঠনগত অস্বাভাবিকতা
22. বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ‘ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা’ (IEP)-এর পূর্ণ রূপ কী?
(a) Integrated Education Program
(b) Individualized Education Plan
(c) Inclusive Education Policy
(d) Intensive Education Plan
উত্তর: (b) Individualized Education Plan
23. ‘পেকস’ (PECS) পদ্ধতিটি মূলত কাদের জন্য ব্যবহৃত হয়?
(a) যারা খুব ভালো কথা বলতে পারে
(b) কথা বলতে অক্ষম অটিজম আক্রান্ত শিশুদের জন্য
(c) শ্রবণ প্রতিবন্ধীদের জন্য
(d) প্রতিভাবান শিশুদের জন্য
উত্তর: (b) কথা বলতে অক্ষম অটিজম আক্রান্ত শিশুদের জন্য
24. ‘ককলিয়ার ইমপ্ল্যান্ট’ কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করে?
(a) অন্ধত্ব
(b) বধিরতা
(c) তোতলামো
(d) পক্ষাঘাত
উত্তর: (b) বধিরতা
25. অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ‘সহযোগিতামূলক শিখন’ (Cooperative Learning)-এর মূল লক্ষ্য কী?
(a) একে অপরের থেকে এগিয়ে যাওয়া
(b) একে অপরের সাহায্যে লক্ষ্য পূরণ করা
(c) শুধুমাত্র ব্যক্তিগত উন্নতি
(d) শিক্ষকদের কাজ কমিয়ে দেওয়া
উত্তর: (b) একে অপরের সাহায্যে লক্ষ্য পূরণ করা
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রশ্ন উত্তর
(শূন্যস্থান পূরণ)
Class 12 3rd Semester
Education MCQ (Fill in the blanks)
1. বৌদ্ধিক অক্ষমতাযুক্ত শিশুদের বুদ্ধাঙ্ক বা IQ সাধারণত ______ এর নিচে থাকে।
(a) ৯০
(b) ৮০
(c) ৭০
(d) ১০০
উত্তর: (c) ৭০
2. অটিজম আক্রান্ত শিশুরা সাধারণত অন্যদের সাথে ______ করতে ভয় পায় বা এড়িয়ে চলে।
(a) ঝগড়া
(b) আই-কন্টাক্ট
(c) পড়াশোনা
(d) গান গাওয়া
উত্তর: (b) আই-কন্টাক্ট
3. অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ‘শিক্ষক’ ______ এর ভূমিকা পালন করেন।
(a) শুধুমাত্র নির্দেশক
(b) বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক
(c) কঠোর শাসক
(d) করণিক
উত্তর: (b) বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক
4. শ্রবণ প্রতিবন্ধকতার মাত্রা পরিমাপ করা হয় ______ যন্ত্রের সাহায্যে।
(a) অডিওমিটার
(b) ব্যারোমিটার
(c) থার্মোমিটার
(d) ল্যাক্টোমিটার
উত্তর: (a) অডিওমিটার
5. যে সব দৃষ্টিহীন শিশু একেবারেই দেখতে পায় না, তাদের ______ অন্ধ বলা হয়।
(a) আংশিক
(b) সম্পূর্ণ
(c) বর্ণ
(d) সাময়িক
উত্তর: (b) সম্পূর্ণ
6. শিখন অক্ষমতাযুক্ত শিশুদের জন্য ______ উপকরণ (TLM) ব্যবহার করা অত্যন্ত আবশ্যক।
(a) ব্যয়বহুল
(b) মূর্ত বা ইন্দ্রিয়গ্রাহ্য
(c) অদৃশ্য
(d) বিমূর্ত
উত্তর: (b) মূর্ত বা ইন্দ্রিয়গ্রাহ্য
7. বৌদ্ধিক অক্ষমতা নিরসনে গর্ভাবস্থায় মায়ের খাবারে পর্যাপ্ত পরিমাণে ______ থাকা প্রয়োজন।
(a) কার্বোহাইড্রেট
(b) আয়োডিন ও ভিটামিন
(c) চর্বি
(d) শর্করা
উত্তর: (b) আয়োডিন ও ভিটামিন
8. অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিদ্যালয়ের পরিকাঠামোয় ______ থাকা প্রতিবন্ধী শিশুদের জন্য সহায়ক।
(a) বড় প্রাচীর
(b) র্যাম্প ও রেলিং
(c) পিচ্ছিল মেঝে
(d) অন্ধকার ঘর
উত্তর: (b) র্যাম্প ও রেলিং
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার
অধ্যায় ৩ সত্য-মিথ্যা/সঠিক-ভুল প্রশ্ন উত্তর
HS Semester 3
Education True False MCQ
1. শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষা সম্পর্কে নিচের কোন তথ্যগুলি সঠিক?
i) অক্টেভ ব্যান্ড দিয়ে বধিরতা মাপা হয়।
ii) অডিওমিটার শ্রবণ ক্ষমতা পরিমাপে লাগে।
iii) সাইন ল্যাঙ্গুয়েজ তাদের জন্য কার্যকরী নয়।
সঠিক বিকল্পটি হলো:
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) শুধুমাত্র i সঠিক
(d) শুধুমাত্র ii সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক
১১. অটিজম আক্রান্ত শিশুদের বৈশিষ্ট্য সম্পর্কে কোনটি সঠিক নয়?
i) এরা ইকোলালিয়া বা একই কথা বারবার বলে।
ii) এরা চোখে চোখ রেখে কথা বলতে পছন্দ করে।
iii) এরা রুটিন পরিবর্তন হলে বিরক্ত হয়।
(a) শুধুমাত্র ii
(b) i ও ii
(c) ii ও iii
(d) i ও iii
উত্তর: (a) শুধুমাত্র ii
১২. বৌদ্ধিক অক্ষমতা সম্পর্কে কোন বক্তব্যটি সত্য?
i) এর ফলে অভিযোজনমূলক আচরণে সমস্যা হয়।
ii) ১৮ বছর বয়সের আগে এর লক্ষণ দেখা দেয়।
iii) এটি পুরোপুরি নিরাময়যোগ্য একটি অসুখ।
(a) i ও ii সত্য
(b) ii ও iii সত্য
(c) শুধুমাত্র iii সত্য
(d) সবগুলি সত্য
উত্তর: (a) i ও ii সত্য
১৩. অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ‘অপ্রথাগত সংস্থা’ (Informal Agency) সম্পর্কে কোনগুলি সঠিক?
i) পরিবার হলো প্রথম অপ্রথাগত সংস্থা।
ii) স্থানীয় প্রতিবেশী ও খেলার সাথীরা এর অন্তর্ভুক্ত
iii) সরকারি বিদ্যালয় একটি অপ্রথাগত সংস্থা।
(a) i ও ii সঠিক
(b) i ও iii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক
১৪. শিখন অক্ষমতা (Learning Disability) সম্পর্কে নিচের কোন তথ্যটি সত্য নয়?
i) এটি একটি স্নায়বিক সমস্যা।
ii) এটি বংশগত কারণে হতে পারে।
iii) এটি অলসতার কারণে সৃষ্টি হয়।
(a) i ও ii সত্য নয়
(b) শুধুমাত্র iii সত্য নয়
(c) ii ও iii সত্য নয়
(d) সবগুলিই সত্য নয়
উত্তর: (b) শুধুমাত্র iii সত্য নয়
১৫. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা কেন?
i) সামাজিক সংহতি স্থাপনের জন্য।
ii) শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগানোর জন্য।
iii) বিশেষ শিশুদের আলাদা করার জন্য।
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) i, ii ও iii সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার
শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায়
স্তম্ভ মেলানো
Class 12 Sem 3
Education Column Matching MCQ
১৬. বিশেষ শিশুদের জন্য সহায়ক উপকরণ স্তম্ভ দুটি মেলাও:
স্তম্ভ – A |
স্তম্ভ – B |
|---|---|
i) স্টাইলাস |
a) শ্রবণ প্রতিবন্ধী |
ii) অডিও মিটার |
b) সাধারণ শিশু |
iii) অ্যাবাকাস |
c) দৃষ্টিহীন শিশু |
iv) ব্ল্যাকবোর্ড |
d) গণিত শিক্ষা |
(a) i (c), ii (a), iii (d), iv (b)
(b) i (a), ii (b), iii (c), iv (d)
(c) i (d), ii (c), iii (b), iv (a)
(d) i (b), ii (d), iii (a), iv (c)
উত্তর: (a) i (c), ii (a), iii (d), iv (b)
১৭. অটিজম ও বৌদ্ধিক অক্ষমতা স্তম্ভ দুটি মেলাও:
স্তম্ভ – A |
স্তম্ভ – B |
|---|---|
i) লিও ক্যানার |
a) আই-কন্টাক্ট এড়ানো |
ii) অটিজম বৈশিষ্ট্য |
b) অটিজম আবিষ্কার |
iii) ক্লেয়ার |
c) বুদ্ধাঙ্ক (IQ) ৭০-এর নিচে |
iv) বৌদ্ধিক অক্ষমতা |
d) মানসিক প্রতিবন্ধকতা সংজ্ঞা |
(a) i (c), ii (d), iii (b), iv (a)
(b) i (b), ii (a), iii (d), iv (c)
(c) i (a), ii (b), iii (c), iv (d)
(d) i (d), ii (a), iii (b), iv (c)
উত্তর: (b) i (b), ii (a), iii (d), iv (c)
১৮. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার এজেন্সি স্তম্ভ দুটি মেলাও:
স্তম্ভ – A |
স্তম্ভ – B |
|---|---|
i) পরিবার |
a) আইন ও অনুদান |
ii) বিদ্যালয় |
b) প্রথম সামাজিকীকরণ |
iii) সরকার |
c) জনসচেতনতা |
iv) গণমাধ্যম |
d) প্রথাগত শিক্ষা |
(a) i (b), ii (d), iii (a), iv (c)
(b) i (a), ii (b), iii (c), iv (d)
(c) i (d), ii (c), iii (b), iv (a)
(d) i (c), ii (a), iii (d), iv (b)
উত্তর: (a) i (b), ii (d), iii (a), iv (c)
১৯. শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধকতা স্তম্ভ দুটি মেলাও:
স্তম্ভ – A |
স্তম্ভ – B |
|---|---|
i) টকিং বুক |
a) শ্রবণ প্রতিবন্ধী |
ii) স্পিচ ট্রেইনার |
b) দৃষ্টিহীন শিশু |
iii) সাইন ল্যাঙ্গুয়েজ |
c) ওষ্ঠ পঠন |
iv) লিপ রিডিং |
d) ইশারা ভাষা |
(a) i (b), ii (a), iii (d), iv (c)
(b) i (c), ii (d), iii (a), iv (b)
(c) i (a), ii (b), iii (c), iv (d)
(d) i (d), ii (c), iii (b), iv (a)
উত্তর: (a) i (b), ii (a), iii (d), iv (c)
২০. বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আইন ও সম্মেলন স্তম্ভ দুটি মেলাও:
স্তম্ভ – A |
স্তম্ভ – B |
|---|---|
i) ব্রেইল পদ্ধতি আবিষ্কার |
a) ২০০৯ |
ii) RPWD Act |
b) ১৮২৪ |
iii) RTE Act |
c) ১৯৯৪ |
iv) সালামাঙ্কা সম্মেলন |
d) ২০১৬ |
(a) i (b), ii (d), iii (a), iv (c)
(b) i (a), ii (b), iii (c), iv (d)
(c) i (d), ii (c), iii (b), iv (a)
(d) i (c), ii (a), iii (d), iv (b)
উত্তর: (a) i (b), ii (d), iii (a), iv (c)
২১. শিখন অক্ষমতার বৈশিষ্ট্য ও প্রকৃতি স্তম্ভ দুটি মেলাও:
স্তম্ভ – A |
স্তম্ভ – B |
|---|---|
i) ইনপুট (Input) |
a) তথ্য স্মৃতিতে রাখা |
ii) ইন্টিগ্রেশন (Integration) |
b) ইন্দ্রিয় দিয়ে তথ্য গ্রহণ |
iii) স্টোরেজ (Storage) |
c) উত্তর বা প্রতিক্রিয়া দেওয়া |
iv) আউটপুট (Output) |
d) তথ্যের অর্থ অনুধাবন |
(a) i (b), ii (d), iii (a), iv (c)
(b) i (a), ii (b), iii (c), iv (d)
(c) i (c), ii (a), iii (d), iv (b)
(d) i (d), ii (c), iii (b), iv (a)
উত্তর: (a) i (b), ii (d), iii (a), iv (c)
২২. প্রতিবন্ধকতার কারণ ও ধরন স্তম্ভ দুটি মেলাও:
স্তম্ভ – A |
স্তম্ভ – B |
|---|---|
i) রুবেলা সংক্রমণ |
a) শ্রবণ প্রতিবন্ধকতা |
ii) আয়োডিনের অভাব |
b) চলন প্রতিবন্ধকতা |
iii) উচ্চ শব্দদূষণ |
c) জন্মগত অন্ধত্ব |
iv) পোলিও ভাইরাস |
d) বৌদ্ধিক অক্ষমতা |
(a) i (c), ii (d), iii (a), iv (b)
(b) i (b), ii (a), iii (d), iv (c)
(c) i (a), ii (c), iii (b), iv (d)
(d) i (d), ii (b), iii (c), iv (a)
উত্তর: (a) i (c), ii (d), iii (a), iv (b)
২৩. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপাদান স্তম্ভ দুটি মেলাও:
স্তম্ভ – A |
স্তম্ভ – B |
|---|---|
i) টাস্ক অ্যানালাইসিস |
a) পরিকাঠামোগত সুবিধা |
ii) র্যাম্প ও রেলিং |
b) সহপাঠীদের দ্বারা শিখন |
iii) পিয়ার টিউটরিং |
c) বিশেষ শিশুদের শিক্ষক |
iv) রিসোর্স টিচার |
d) কাজকে ছোট অংশে ভাগ করা |
(a) i (d), ii (a), iii (b), iv (c)
(b) i (a), ii (b), iii (c), iv (d)
(c) i (b), ii (c), iii (d), iv (a)
(d) i (c), ii (d), iii (a), iv (b)
উত্তর: (a) i (d), ii (a), iii (b), iv (c)
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার
শিক্ষাবিজ্ঞান
অধ্যায় ৩ বিবৃতি-ব্যাখ্যা
HS Class 12 Semester 3
Education Assertion Reason MCQ
২৪. বিবৃতি (Assertion): অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় বিশেষ ও সাধারণ শিশুরা একই সঙ্গে শিক্ষা গ্রহণ করে।
কারণ (Reason): এর মূল লক্ষ্য হলো বৈষম্যহীন সমাজ গঠন এবং সকল শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা।
(a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(d) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
উত্তর: (a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
২৫. বিবৃতি (Assertion): দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য ব্রেইল পদ্ধতি শ্রেষ্ঠ মাধ্যম।
কারণ (Reason): এই পদ্ধতিতে পড়ার জন্য শ্রবণেন্দ্রিয় বা কানের সাহায্য নিতে হয়।
(a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক।
(b) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(c) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
(d) উভয়ই ভুল।
উত্তর: (b) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
২৬. বিবৃতি (Assertion): শিখন অক্ষমতা (LD) কোনো বুদ্ধিগত জড়তা বা মানসিক প্রতিবন্ধকতা নয়।
কারণ (Reason): শিখন অক্ষম শিশুদের বুদ্ধাঙ্ক অনেক সময় গড়পড়তা বা তার বেশি হতে পারে।
(a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(d) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
উত্তর: (a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
২৭. বিবৃতি (Assertion): অটিজম আক্রান্ত শিশুদের অন্যদের সঙ্গে মেলামেশায় অনীহা থাকে।
কারণ (Reason): তারা সামাজিক যোগাযোগ ও আবেগ বিনিময়ে সমস্যার সম্মুখীন হয়।
(a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(d) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
উত্তর: (a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
২৮. বিবৃতি (Assertion): শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য ‘লিপ রিডিং’ বা ওষ্ঠ পঠন গুরুত্বপূর্ণ।
কারণ (Reason): এটি তাদের শুনতে সাহায্য করে।
(a) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(b) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
(c) উভয়ই সঠিক।
(d) উভয়ই ভুল।
উত্তর: (a) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
২৯. বিবৃতি (Assertion): ডিসক্যালকুলিয়া আক্রান্ত শিশুরা সংখ্যা ও গাণিতিক হিসাবে দুর্বল হয়।
কারণ (Reason): এটি লিখনগত সমস্যার একটি অংশ।
(a) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(b) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
(c) উভয়ই সঠিক।
(d) উভয়ই ভুল।
উত্তর: (a) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
৩০. বিবৃতি (Assertion): অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ (Reason): পরিবারই হলো শিশুর প্রথম ও প্রধান সামাজিকীকরণ সংস্থা।
(a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(d) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
উত্তর: (a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায় (অন্তর্ভুক্তিমূলক শিক্ষা) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
SOURCE-EDT





