বিষয়-আমাদের রাজ্যের স্পন্সরড স্কুলগুলির ইলেকট্রিসিটি বিল

======================================================================= 

অদ্ভুতভাবে ও অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যায় যে WBSEDCL রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় অবস্থিত স্কুলগুলোর ক্ষেত্রে খেয়াল খুশি মতো বিভিন্ন রকমের রেটে ইলেকট্রিসিটি বিল তৈরি করছে। কোনো জায়গায় স্কুল থেকে ডোমেস্টিক রেটে বিল নিচ্ছে তো কোথাও কমার্শিয়াল রেটে। অথচ নিয়ম অনুযায়ী স্পন্সরড স্কুলের বিল কমার্শিয়াল বা ডোমেস্টিক কোনোটাই হবে না। সেটা হবে অনেক কম রেটে। Govt School এর জন্য নির্ধারিত রেটে সেটা হওয়া উচিত। পরিষ্কার নির্দেশ আছে WBSEDCL এর নিজেরই। এই অনাচার আমি লক্ষ্য করেছিলাম আজ থেকে প্রায় এক দশক আগে। তখন নিজের উদ্যোগেই এর একটা হেস্তনেস্ত করার কথা ভাবি। আজকে বলব সেই উদ্যোগ এবং তার সফলতার কথা। 

——————————————————

১) প্রায় দশ বছর আগে 2017 সালে দেখি স্কুলের ইলেকট্রিসিটি চার্জ ধার্য করা হচ্ছে কমার্শিয়াল রেটে। আমি অবাক হয়ে যাই। Govt Aided/Govt

Sponsored স্কুলের বিল কি সত্যিই কমার্শিয়াল রেটে হওয়া সম্ভব ? হওয়া উচিত ? ঘেঁটে দেখি তৎকালীন রেট চার্ট ( ট্যারিফ চার্ট )। দেখি 2015 সালের ট্যারিফ অনুযায়ী স্কুলের ইলেকট্রিসিটি চার্জ করছে প্ল্যান A CM (R) ট্যারিফ ক্যাটাগরিতে। যে ক্যাটাগরিতে ছোটখাটো স্কুলেরও ইউনিট চার্জ পড়ে যাবে গড়ে প্রায় ৮-৯ টাকা। অর্থাৎ গ্রামীণ কমার্শিয়াল প্রতিষ্ঠানের রেট নিচ্ছে স্কুলের থেকে।

২) এরপর দেখি স্পন্সরড স্কুলের জন্য কোনো আলাদা ট্যারিফ রেট (ইলেকট্রিসিটি চার্জ) প্রযোজ্য কি না। দেখি WBSEDCL ঐ একই অর্ডার অনুযায়ীই Govt School এর জন্য একটা বিশেষ রেট প্রযোজ্য। যার সেপারেট ট্যারিফ ক্যাটাগরি হলো A CM (I)। এই ক্যাটাগরি অনুযায়ী একটি Govt School যত কারেন্টই পোড়াক না কেন সেই স্কুলের ইলেকট্রিক চার্জ হবে সব ইউনিটে একই। সেটা হচ্ছে 4.77 টাকা প্রতি ইউনিট। আমি দেখলাম এটা অনেক কম কমার্শিয়াল রেটের চেয়ে। কিন্তু মুস্কিল হলো ট্যারিফ প্ল্যানে “Govt School” কথাটা লেখা আছে। স্পন্সরড স্কুলের কোনো উল্লেখ নেই। স্থানীয় WBSEDCL অফিসও জানিয়ে দিল Govt Sponsored স্কুলগুলো এই সুবিধা পাবে না।

৩) হতাশ হলাম। হাল ছাড়লাম না। বিভিন্ন আধিকারিকের কাছে চিঠি লিখলাম অভিযোগ জানিয়ে। তারপর RTI করলাম WBSEDCL এর কাছে। রাখলাম দুটি প্রশ্ন। সেই প্রশ্ন দুটি ও WBSEDCL কর্তৃক প্রদত্ত তাদের উত্তরগুলি নীচে দিলাম —

i) RTI প্রশ্ন – ইলেক্ট্রিসিটি চার্জ নির্ধারণের ক্ষেত্রে Govt Sponsored School গুলি কি Commercial Organisation বলে বিবেচিত হয় ? যার জন্য তাদের ট্যারিফ ক্লাস কমার্শিয়াল ক্যাটাগরিতে, অর্থাৎ A CM (R) ক্লাসে ?

WBSEDCL এর উত্তর-

RTI এর উত্তরে WBSEDCL পরিষ্কার করে জানিয়ে দিল যে Govt School কে ইলেক্ট্রিসিটি বিল চার্জ করার ক্ষেত্রে কমার্শিয়াল অর্গানাইজেশন হিসাবে বিবেচনা করা হয় না। তাই তাদের ক্ষেত্রে A CM(R) ক্লাস প্রযোজ্য নয়।

ii RTI প্রশ্ন – যদি Govt Sponsored স্কুলগুলোকে কমার্শিয়াল অর্গানাইজেশন বলে বিবেচনা না করা হয় তাহলে তাদের ইলেকট্রিসিটি চার্জ কোন ক্লাসে পড়বে?

WBSEDCL এর উত্তর-

WBSEDCL এই প্রশ্নের উত্তরে বলল যে Govt Sponsored School এর ট্যারিফ ক্লাস হবে A CM(I)। অর্থাৎ Govt School গুলির জন্য যে ট্যারিফ ক্লাস আছে সেটাই স্পন্সরড স্কুলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যার মানে হচ্ছে আমাদের স্কুলগুলিকে কমার্শিয়াল রেটে বিল পে করতে হবে না। তার চেয়ে অনেক কম রেটে অর্থাৎ যত ইউনিটই খরচ হোক না কেন তৎকালীন রেট চার্ট অনুযায়ী ইউনিট প্রতি চার্জ হবে 4.77 টাকা। এটা কিন্তু কমার্শিয়াল রেটের চেয়ে অনেক কম।

৪) এবার এই RTI এর উত্তর নিয়ে গেলাম স্থানীয় WBSEDCL অফিসে। দেখে ঢোঁক গিললেন স্টেশন ম্যানেজার। বললেন আপনার আবেদন দিয়ে যান। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো।

৫) কিছু দিন পরেই দেখলাম পরের বিলে চার্জ অনেক কমে গেল।

৬) আমি যখন উপরোক্ত RTI করে ইউনিট চার্জ কমাতে সফল হয়েছিলাম তখন সেটা ছিল 2017 সাল। তারপর রেট চার্টে অনেক পরিবর্তন হয় বিভিন্ন সময়ে।

৭) বর্তমানে 2025 সালের ট্যারিফ প্ল্যান অনুযায়ী ইলেকট্রিক বিল চার্জ করা হয়। WBSEDCL এর বর্তমান অর্ডারে Govt School, Govt Sponsored School, Govt Aided স্কুলকে একই ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই ক্যাটাগরির নাম হলো C(GS)। এই ক্যাটেগরিতে এলে স্কুলগুলোর জন্য ইউনিট প্রতি চার্জ হয় 3.41 টাকা। এটাও কমার্শিয়াল রেটের চেয়ে অনেক কম।

৮) অনেক স্কুলেই উপরোক্ত রেটে ইলেকট্রিক বিল চার্জ করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কিছু স্কুলে এখনও কমার্শিয়াল রেটে বিল পাঠায় WBSEDCL। স্কুল সেটা পে করেও যাচ্ছে। যদি এরকম কোনো স্কুলের সঙ্গে ঘটে তাহলে সেই স্কুলের HOI এর কাজ হবে দ্রুত স্থানীয় WBSEDCL এর অফিস (CCC) তে গিয়ে এটা নিয়ে অভিযোগ দায়ের করা। HOI একটা অ্যাপ্লিকেশন লিখবেন স্থানীয় WBSEDCL অফিসের ( এটাকে CCC বলে) স্টেশন ম্যানেজারকে অ্যাড্রেস করে। সেখানে লিখবেন তাঁর স্কুল একটি Govt Sponsored High School যা WBBSE/WBCHSE অনুমোদিত এবং পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এর মেমো নং —–, তারিখ—- অনুযায়ী স্কুলটি একটি Govt Sponsored School। অথচ Govt Sponsored স্কুলগুলির জন্য প্রযোজ্য ইলেকট্রিসিটি চার্জ না নিয়ে অনেক উচ্চ হারে ইলেকট্রিক চার্জ নেওয়া হয় আপনার স্কুল থেকে। তাই WBSEDCL এর 28/03/2025 তারিখের Tariff Order নোটিফিকেশন অনুযায়ী আপনার স্কুলের Consumer Category যেন Rate C(GS) এর আন্ডারে আনা হয়।

এই অ্যাপ্লিকেশনের সঙ্গে দিন স্কুলের WBBSE বা WBCHSE রিকগনিশন মেমো, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রাপ্ত Soonsored হওয়ার অর্ডার, লাস্ট মাসের ইলেকট্রিক বিল ও তার পেমেন্ট রিসিপ্ট। এটার কপি দিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। দেখুন কিছুদিনের মধ্যে Tariff Category চেঞ্জ হয়ে স্কুলের বিল অনেকটাই কমে যাবে।

৯) নীচে 2015 সালের ট্যারিফ, আমার RTI এর উত্তর, বর্তমানে ( 2025 সালের) ট্যারিফ রেট দিলাম।

১০) একবার অ্যাপ্লিকেশন দিয়ে কাজ না হলে পরবর্তী তদারকি চালিয়ে যেতে হবে। প্রয়োজনে কলকাতার বিদ্যুৎ ভবনে গিয়ে উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।  

 

 SOURCE-SMR

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top