সকলের জন্য শিক্ষা

প্রশ্ন উত্তর

(One Liner ও MCQ)

Class 12 3rd Semester Education

Chapter 4 Question Answer

Published on: 

উচ্চ মাধ্যমিক (Class 12) শিক্ষাবিজ্ঞানের তৃতীয় সেমিস্টারের (3rd Sem) চতুর্থ অধ্যায় ‘সকলের জন্য শিক্ষা’ (Education for All)-এর মধ্যে সর্বশিক্ষা অভিযান (SSA), শিক্ষার অধিকার আইন (RTE Act), বয়স্ক শিক্ষা, জাতীয় সাক্ষরতা মিশন (NLM), ডিপিইপি (DPEP) এবং দূরশিক্ষা বা প্রথামুক্ত শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)   শেয়ার করা হলো।

 

বোর্ড: বিষয়বস্তু

 

1 ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান চতুর্থ অধ্যায় সকলের জন্য শিক্ষা প্রশ্ন উত্তর | HS 3rd Semester Education

1.1 ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান চতুর্থ অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (One Liner)

1.2 উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর (MCQ) | Class 12 3rd Semester Education Chapter 4 MCQ

1.3 সকলের জন্য শিক্ষা প্রশ্ন উত্তর (শূন্যস্থান পূরণ) | Class 12 3rd Semester Education Question Answer

1.4 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার অধ্যায় ৪ সত্য-মিথ্যা/সঠিক-ভুল প্রশ্ন উত্তর | HS Semester 3 Education True False MCQ

1.5 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান চতুর্থ অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 Sem 3 Education Column Matching MCQ

1.6 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অধ্যায় ৪ বিবৃতি-ব্যাখ্যা | HS Class 12 Semester 3 Education Assertion Reason MCQ

 

ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান

চতুর্থ অধ্যায় 

সকলের জন্য শিক্ষা

 প্রশ্ন উত্তর

HS 3rd Semester Education

 

এই পোস্ট এর মধ্যে সকলের জন্য শিক্ষা অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর  শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।

ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান

চতুর্থ অধ্যায়

এককথায় প্রশ্ন উত্তর

(One Liner)

 

১. একবিংশ শতাব্দীর শিক্ষার রূপরেখা তৈরির জন্য ইউনেস্কো (UNESCO) গঠিত কমিশনের সভাপতি ছিলেন ফরাসি অর্থনীতিবিদ জ্যাকুয়েস ডেলারস্ (Jacques Delors)
২. ১৯৯৬ সালের ১১ এপ্রিল ডেলারস্ কমিশন তাদের যে ঐতিহাসিক রিপোর্টটি পেশ করে, তার শিরোনাম ছিল “Learning: The Treasure Within”
৩. একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ডেলারস্ কমিশন শিক্ষার মূল চারটি স্তম্ভের কথা উল্লেখ করেছে।
৪. কেবল তথ্য সংগ্রহ নয়, বরং জ্ঞান অর্জনের কৌশল আয়ত্ত করা হলো জানার জন্য শিক্ষা (Learning to Know)-এর মূল কথা।
৫. কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার ক্ষমতাই হলো কর্মের জন্য শিক্ষা (Learning to Do)

৬. সাম্প্রতিক বিশ্বের অস্থিরতা ও ভেদাভেদ দূর করে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সহযোগিতার শিক্ষাই হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা (Learning to Live Together)
৭. ব্যক্তির ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ ঘটিয়ে তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলাই হলো হওয়ার জন্য শিক্ষা বা মানুষ হওয়ার শিক্ষা (Learning to Be)-এর মূল লক্ষ্য।
৮. ২০২১ সালের নভেম্বরে ইউনেস্কো (UNESCO) “Reimagining our futures together” শিরোনামে আন্তর্জাতিক শিক্ষা ভবিষ্যৎ বিষয়ক কমিশনের ঐতিহাসিক রিপোর্টটি প্রকাশ করে।
৯. ইউনেস্কোর ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী শিক্ষা কেবল ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং এটি একটি ‘Public Good’ বা জনকল্যাণমূলক সম্পদ
১০. ১৯৯০ সালে থাইল্যান্ডের জোমটিয়েন (Jomtien) সম্মেলনে প্রথমবার “সকলের জন্য শিক্ষা” (EFA)-র ধারণাটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়।

১১. ২০০০ সালে সেনেগালের ডাকারে (Dakar) অনুষ্ঠিত বিশ্ব শিক্ষা সম্মেলনে UNESCO ৬টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।
১২. ডাকার সম্মেলনে আগামী ১৫ বছরের (২০০০-২০১৫) জন্য মোট ৬টি সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা হয়েছিল।
১৩. আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং মানবাধিকার রক্ষা করার মূল লক্ষ্য নিয়ে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ (UNO)
১৪. রাষ্ট্রপুঞ্জের (UNO) মানবাধিকার ঘোষণার ২৬ নং অনুচ্ছেদে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে।
১৫. ভারতে প্রথম ১৯০৬ সালে বরোদা দেশীয় রাজ্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়।

১৬. ২০০২ সালে ভারতীয় সংবিধানের ৮৬তম সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়।
১৭. ৬-১৪ বছর বয়সী শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার আইন বা RTE Act পাস হয় ২০০৯ সালে।
১৮. ভারতীয় সংবিধানের ২১-এ ধারায় ৬ থেকে ১৪ বছর বয়সী সকল শিশুর জন্য রাষ্ট্র অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে বাধ্য।
১৯. প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম পরিকাঠামো (ঘর, শিক্ষাসামগ্রী, ব্ল্যাকবোর্ড) নিশ্চিত করতে ১৯৮৬ সালে অপারেশন ব্ল্যাকবোর্ড (OB) প্রকল্প চালু হয়।
২০. প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টির জোগান দিতে এবং উপস্থিতির হার বাড়াতে ১৯৯৫ সালে NPNSPE (Midday-Meal) কর্মসূচী চালু হয়।

২১. নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ লক্ষ্য পূরণের জন্য ২০০১ সালে সর্বশিক্ষা অভিযান (SSA) শুরু হয়।
২২. পরিবারের দারিদ্র্য বা অন্য কারণে পাঠ্যক্রম শেষ না করে স্কুল ছেড়ে দেওয়াকে শিক্ষাবিজ্ঞানের ভাষায় অপচয় (Wastage) বলা হয়।
২৩. একই শ্রেণিতে কোনো শিক্ষার্থীর বারবার অনুত্তীর্ণ হওয়া বা একাধিক বছর আটকে থাকাকে শিক্ষাবিজ্ঞানে অনুন্নয়ন (Stagnation) বলা হয়।
২৪. ইতিবাচক মনোবিজ্ঞানের (Positive Psychology) জনক বলা হয় মার্টিন সেলিগম্যান-কে।
২৫. শিখনের কাজে সম্পূর্ণ মগ্ন থাকার আনন্দদায়ক অবস্থাকে শিক্ষায় ‘Flow’ (প্রবাহ) বলা হয়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার

শিক্ষাবিজ্ঞান চতুর্থ অধ্যায়

প্রশ্ন উত্তর (MCQ) 

Class 12 3rd Semester Education

Chapter 4 MCQ

 

১. ডেলারস্ কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল?
(a) ১২ জন
(b) ১৪ জন
(c) ১৫ জন
(d) ১৮ জন
উত্তর: (b) ১৪ জন

২. ডেলারস্ কমিশনের প্রতিবেদনটির শিরোনাম কী ছিল?
(a) Learning by doing
(b) Learning: The Treasure Within
(c) Learning to Being
(d) Learning how to live together
উত্তর: (b) Learning: The Treasure Within

৩. UNESCO সংস্থাটি কবে স্থাপিত হয়?
(a) ১৯৪৪ খ্রিঃ ১৪ জুলাই
(b) ১৯৪৫ খ্রিঃ ১৬ নভেম্বর
(c) ১৯৪৬ খ্রিঃ ২২ মার্চ
(d) ১৯৪৫ খ্রিঃ ১২ ডিসেম্বর
উত্তর: (b) ১৯৪৫ খ্রিঃ ১৬ নভেম্বর

৪. ১৯৭১ সালে গঠিত আন্তর্জাতিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?
(a) জ্যাকুয়েস ডেলারস্
(b) এডগার ফরে
(c) লুইস
(d) ফ্রাঙ্ক
উত্তর: (b) এডগার ফরে

৫. ‘জানার জন্য শিক্ষা’ (Learning to know) বলতে ডেলারস্ কমিশন প্রধানত কী বুঝিয়েছেন?
(a) গভীর জ্ঞান অর্জনের জন্য কৌশল আয়ত্ত করা
(b) সাধারণ জ্ঞান মুখস্থ করা
(c) শুধুমাত্র পরীক্ষা পাসের জন্য পড়া
(d) খেলাধুলার মাধ্যমে শিক্ষা
উত্তর: (a) গভীর জ্ঞান অর্জনের জন্য কৌশল আয়ত্ত করা

৬. ‘International Commission on the Futures of Education’ (2021) রিপোর্টের মূল শিরোনাম কী ছিল?
(a) Learning to be
(b) Reimagining our futures together
(c) Education for the next generation
(d) Global vision for education
উত্তর: (b) Reimagining our futures together

৭. ‘Futures of Education’ (2021) রিপোর্টে শিক্ষাকে কী হিসেবে বর্ণনা করা হয়েছে?
(a) ব্যক্তিগত সম্পত্তি
(b) বাণিজ্যিক পণ্য
(c) জনকল্যাণমূলক সম্পদ
(d) রাজনৈতিক হাতিয়ার
উত্তর: (c) জনকল্যাণমূলক সম্পদ (Public Good)

৮. ‘Education for All’ (EFA) বা ‘সকলের জন্য শিক্ষা’ আন্দোলনের সূচনা হয় কোন আন্তর্জাতিক সম্মেলনে?
(a) ডাকার সম্মেলন
(b) জোমটিয়েন সম্মেলন
(c) জেনেভা সম্মেলন
(d) দিল্লি সম্মেলন
উত্তর: (b) জোমটিয়েন সম্মেলন

৯. থাইল্যান্ডের জোমটিয়েন (Jomtien) সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
(a) ১৯৯০
(b) ১৯৯৬
(c) ২০০০
(d) ২০১০
উত্তর: (a) ১৯৯০

১০. ডাকার সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
(a) থাইল্যান্ড
(b) ফ্রান্স
(c) সেনেগাল
(d) ভারত
উত্তর: (c) সেনেগাল

১১. শিক্ষার ‘জীবনদক্ষতা’ (Life-skill) ভিত্তিক উন্নয়নের কথা কোন সম্মেলনে বিশেষভাবে বলা হয়েছে?
(a) কোঠারি কমিশন
(b) ডাকার সম্মেলন
(c) মুদালিয়র কমিশন
(d) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
উত্তর: (b) ডাকার সম্মেলন

১২. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ১৪ বছর বয়স পর্যন্ত শিশুদের বাধ্যতামূলক শিক্ষার কথা (নির্দেশমূলক নীতি) বলা হয়েছে?
(a) ৪৫ নম্বর ধারা
(b) ২১-এ নম্বর ধারা
(c) ৫১-এ নম্বর ধারা
(d) ২৪ নম্বর ধারা
উত্তর: (a) ৪৫ নম্বর ধারা

১৩. ভারতের সংবিধানে ‘শিক্ষাকে’ কোন তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে?
(a) কেন্দ্র তালিকা
(b) রাজ্য তালিকা
(c) যুগ্ম তালিকা
(d) কোনোটিই নয়
উত্তর: (c) যুগ্ম তালিকা

১৪. ‘অপারেশন ব্ল্যাকবোর্ড’ কর্মসূচীটি কত সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশে চালু হয়?
(a) ১৯৬৪
(b) ১৯৮৬
(c) ১৯৯২
(d) ২০০৯
উত্তর: (b) ১৯৮৬

১৫. শিখন বিরতি বা পাঠ শেষ করার আগেই বিদ্যালয় ছেড়ে দেওয়াকে শিক্ষাবিজ্ঞানের ভাষায় কী বলে?
(a) অনুন্নয়ন
(b) স্থবিরতা
(c) অপচয়
(d) বিচ্যুতি
উত্তর: (c) অপচয় (Wastage)

১৬. RTE Act (শিশুশিক্ষার অধিকার আইন) কত সালে সংসদে পাস হয়েছিল?
(a) ২০০২
(b) ২০০৫
(c) ২০০৯
(d) ২০১০
উত্তর: (c) ২০০৯

১৭. ভারতে ‘সর্বশিক্ষা অভিযান’ (SSA) কত সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়?
(a) ১৯৯৫
(b) ২০০০
(c) ২০০১
(d) ২০০৯
উত্তর: (c) ২০০১

১৮. MLL-এর সম্পূর্ণ নাম কী?
(a) Maximum Level of Learning
(b) Minimum Levels of Learning
(c) Minimum Literacy Level
(d) Modern Learning Level
উত্তর: (b) Minimum Levels of Learning

১৯. DPEP প্রকল্পটির প্রধান লক্ষ্য কী ছিল?
(a) উচ্চশিক্ষার উন্নয়ন
(b) জেলাভিত্তিক প্রাথমিক শিক্ষার উন্নয়ন
(c) কারিগরি শিক্ষার প্রসার
(d) শিক্ষক প্রশিক্ষণ
উত্তর: (b) জেলাভিত্তিক প্রাথমিক শিক্ষার উন্নয়ন

২০. ১৯১১ সালে কেন্দ্রীয় আইনসভায় প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য বিল পেশ করেছিলেন কে?
(a) জওহরলাল নেহেরু
(b) গোপাল কৃষ্ণ গোখলে
(c) বাল গঙ্গাধর তিলক
(d) লর্ড কার্জন
উত্তর: (b) গোপাল কৃষ্ণ গোখলে

২১. প্রতিটি শিশুর বাসস্থানের কত দূরত্বের মধ্যে প্রাথমিক বিদ্যালয় থাকা বাধ্যতামূলক?
(a) ১ কিমি
(b) ৩ কিমি
(c) ৫ কিমি
(d) ১০ কিমি
উত্তর: (a) ১ কিমি

২২. ইতিবাচক মনোবিজ্ঞানের (Positive Psychology) মূল লক্ষ্য কী?
(a) মানসিক রোগ নিরাময় করা
(b) মানুষের শক্তি ও সম্ভাবনার বিকাশ ঘটানো
(c) কেবলমাত্র স্মৃতিশক্তি বৃদ্ধি করা
(d) অবদমিত ইচ্ছা পূরণ করা
উত্তর: (b) মানুষের শক্তি ও সম্ভাবনার বিকাশ ঘটানো

২৩. সেলিগম্যানের ‘PERMA’ মডেলের ‘E’ (Engagement) বলতে শিক্ষায় কী বোঝায়?
(a) শ্রেণিকক্ষে উপস্থিত থাকা
(b) শিখনের কাজে নিবিড়ভাবে মগ্ন থাকা
(c) কেবল পরীক্ষায় অংশগ্রহণ
(d) শিক্ষকের কথা শোনা
উত্তর: (b) শিখনের কাজে নিবিড়ভাবে মগ্ন থাকা

২৪. ‘Resilience’ বা ‘স্থিতিস্থাপকতা’ বলতে ইতিবাচক মনোবিজ্ঞানে কী বোঝায়?
(a) খুব দ্রুত দৌড়ানোর ক্ষমতা
(b) প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে পুনরায় স্বাভাবিক হওয়ার ক্ষমতা
(c) দীর্ঘক্ষণ পড়াশোনা করার ক্ষমতা
(d) কোনো কিছু ভুলে যাওয়ার ক্ষমতা
উত্তর: (b) প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে পুনরায় স্বাভাবিক হওয়ার ক্ষমতা

২৫. ‘Mindfulness’ বা ‘মননশীলতা’ অনুশীলনের প্রধান সুবিধা কী?
(a) গাণিতিক হিসাব দ্রুত করা
(b) মানসিক চাপ হ্রাস ও একাগ্রতা বৃদ্ধি
(c) হাতের লেখা সুন্দর করা
(d) উচ্চস্বরে কথা বলা
উত্তর: (b) মানসিক চাপ হ্রাস ও একাগ্রতা বৃদ্ধি

সকলের জন্য শিক্ষা 

প্রশ্ন উত্তর

(শূন্যস্থান পূরণ) 

Class 12 3rd Semester Education

Question Answer

 

১. ডেলারস্ কমিশনের রিপোর্ট অনুযায়ী একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার মূল ভিত্তি হলো ________ টি স্তম্ভ।
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫
উত্তর: (c) ৪

২. থাইল্যান্ডের জোমটিয়েন সম্মেলনে প্রথমবার “________” এর ধারণাটি জনপ্রিয়তা পায়।
(a) বয়স্কদের শিক্ষা
(b) সকলের জন্য শিক্ষা (EFA)
(c) ডিজিটাল শিক্ষা
(d) কারিগরি শিক্ষা
উত্তর: (b) সকলের জন্য শিক্ষা (EFA)

৩. ডাকার সম্মেলনের একটি অন্যতম লক্ষ্য হলো ২০১৫ সালের মধ্যে বয়স্ক সাক্ষরতার হার ________ শতাংশ বৃদ্ধি করা।
(a) ২৫
(b) ৫০
(c) ৭৫
(d) ১০০
উত্তর: (b) ৫০

৪. ভারতীয় সংবিধানে ধারা ৫১-এ (কে) অনুযায়ী ৬-১৪ বছরের প্রতিটি শিশুকে বিদ্যালয়ে পাঠানো তাদের ________ এর আইনি দায়িত্ব।
(a) শিক্ষকের
(b) রাজ্যের
(c) রাষ্ট্রের
(d) অভিভাবকের
উত্তর: (d) অভিভাবকের

৫. ‘অপারেশন ব্ল্যাকবোর্ড’ কর্মসূচীতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ________ জন শিক্ষক থাকা বাধ্যতামূলক করা হয়েছিল।
(a) ১
(b) ২
(c) ৩
(d) ৪
উত্তর: (b) ২

৬. ভারতের বর্তমান শিক্ষানীতি অনুযায়ী, ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের শিক্ষাকেই বলা হয় ________ শিক্ষা।
(a) প্রাক-প্রাথমিক
(b) প্রাথমিক
(c) মাধ্যমিক
(d) উচ্চ
উত্তর: (b) প্রাথমিক

৭. ইতিবাচক মনোবিজ্ঞানের ‘PERMA’ মডেলে ‘M’ অক্ষরটি ________ কে নির্দেশ করে।
(a) Memory
(b) Mastery
(c) Meaning
(d) Motivation
উত্তর: (c) Meaning

৮. ‘Education for All’ কর্মসূচীটি প্রথম গৃহীত হয়েছিল থাইল্যান্ডের ________ সম্মেলনে।
(a) ব্যাংকক
(b) জোমটিয়েন
(c) ডাকার
(d) জেনেভা
উত্তর: (b) জোমটিয়েন

 

ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার

অধ্যায় ৪

সত্য-মিথ্যা/সঠিক-ভুল 

প্রশ্ন উত্তর 

HS Semester 3 Education

True False MCQ

 

৯. ভারতীয় সংবিধানের ধারা সংক্রান্ত বিবৃতিগুলি লক্ষ্য করো:
i. ধারা ২১-এ একটি মৌলিক অধিকার।
ii. ধারা ৪৫ একটি নির্দেশমূলক নীতি।
iii. উভয় ধারাই ৬-১৪ বছর বয়সীদের শিক্ষার সাথে যুক্ত।

(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) i, ii ও iii সবকটিই সঠিক
উত্তর: (d) i, ii ও iii সবকটিই সঠিক

১০. ইতিবাচক মনোবিজ্ঞান সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক?
i. এর জনক সিগমুন্ড ফ্রয়েড।
ii. এটি মানুষের চরিত্রের শক্তির (Character Strengths) ওপর গুরুত্ব দেয়।

(a) i সঠিক
(b) ii সঠিক
(c) উভয়ই সঠিক
(d) উভয়ই ভুল
উত্তর: (b) ii সঠিক

১১. ‘Futures of Education’ (২০২১) রিপোর্ট সম্পর্কে সঠিক বিবৃতি হলো:
i. এটি ইউনেস্কো প্রকাশ করেছে।
ii. এর মূল থিম ছিল ‘Reimagining our futures together’

(a) i সঠিক ও ii ভুল
(b) ii সঠিক ও i ভুল
(c) i ও ii উভয়ই সঠিক
(d) i ও ii উভয়ই ভুল
উত্তর: (c) i ও ii উভয়ই সঠিক

১২. নিচের কোন স্টেটমেন্টগুলি ডেলারস্ কমিশনের ‘জানার জন্য শিক্ষা’ সম্পর্কে সঠিক?
i. এটি কেবল তথ্য সংগ্রহের ওপর জোর দেয়।
ii. এটি বৌদ্ধিক ক্ষমতার বিকাশে সাহায্য করে।
iii. এর লক্ষ্য হলো ‘শিখতে শেখা’।

(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) i, ii ও iii সবকটি সঠিক
উত্তর: (b) ii ও iii সঠিক

১৩. ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে কোনটি সঠিক?
i. তারা প্রতিকূল পরিস্থিতিতে হাল ছাড়ে না।
ii. তাদের সামাজিক সম্পর্ক দুর্বল হয়।
iii. তারা ভবিষ্যতের প্রতি আশাবাদী থাকে।

(a) i ও ii সঠিক
(b) i ও iii সঠিক
(c) ii ও iii সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (b) i ও iii সঠিক

১৪. RTE Act (২০০৯) সম্পর্কে নিচের তথ্যগুলি বিচার করো:
i. এটি ৬-১৪ বছর বয়সীদের জন্য।
ii. এটি অনুযায়ী কোনো শিশুকে ফেল করানো যাবে না।
iii. এটি কেবল সরকারি স্কুলের জন্য প্রযোজ্য।

(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক

১৫. ‘Futures of Education’ (২০২১) সম্পর্কে কোন বাক্যটি ভুল?
i. এটি ২০৫০ সালের শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করে।
ii. এটি অনুযায়ী শিক্ষা একটি ব্যক্তিগত পণ্য (Private Good)।

(a) i ভুল
(b) ii ভুল
(c) উভয়ই ভুল
(d) কোনোটিই নয়
উত্তর: (b) ii ভুল

ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার

শিক্ষাবিজ্ঞান

চতুর্থ অধ্যায়

স্তম্ভ মেলানো 

Class 12 Sem 3 Education

Column Matching MCQ

 

১৬. Column A এবং Column B-এর সঠিক মিল নির্বাচন করো:

Column A Column B
(A) ডেলারস কমিশন 1. মার্টিন সেলিগম্যান
(B) ইতিবাচক মনোবিজ্ঞান 2. জ্যাকুয়েস ডেলারস
(C) এডগার ফরে কমিশন 3. ২০৫০ সালের লক্ষ্যমাত্রা
(D) Futures of Education 4. ১৯৭২ সালের রিপোর্ট

(a) A-2, B-1, C-4, D-3
(b) A-1, B-2, C-3, D-4
(c) A-4, B-3, C-2, D-1
(d) A-3, B-4, C-1, D-2
উত্তর: (a) A-2, B-1, C-4, D-3

১৭. Column A এবং Column B-এর সঠিক মিল নির্বাচন করো:

Column A Column B
(A) জানার জন্য শিক্ষা 1. ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ
(B) কর্মের জন্য শিক্ষা 2. ভ্রাতৃত্ববোধ ও শান্তি
(C) একত্রে বসবাসের শিক্ষা 3. দক্ষতা ও প্রয়োগ
(D) হওয়ার জন্য শিক্ষা 4. শিখতে শেখা

(a) A-4, B-3, C-2, D-1
(b) A-1, B-2, C-3, D-4
(c) A-2, B-4, C-1, D-3
(d) A-3, B-1, C-4, D-2
উত্তর: (a) A-4, B-3, C-2, D-1

১৮. Column A এবং Column B-এর সঠিক মিল নির্বাচন করো:

Column A Column B
(A) ধারা ৪৫ 1. মৌলিক কর্তব্য
(B) ধারা ২১-এ 2. শিশুদের অবৈতনিক শিক্ষা
(C) ধারা ৫১-এ (কে) 3. মানবাধিকার ঘোষণা
(D) অনুচ্ছেদ ২৬ 4. নির্দেশমূলক নীতি

(a) A-4, B-2, C-1, D-3
(b) A-1, B-3, C-2, D-4
(c) A-2, B-1, C-4, D-3
(d) A-3, B-4, C-1, D-2
উত্তর: (a) A-4, B-2, C-1, D-3

১৯. Column A এবং Column B-এর সঠিক মিল নির্বাচন করো:

Column A Column B
(A) জোমটিয়েন সম্মেলন 1. ২০০০ সাল
(B) ডাকার সম্মেলন 2. ২০০৯ সাল
(C) ডেলারস্ রিপোর্ট 3. ১৯৯০ সাল
(D) RTE আইন 4. ১৯৯৬ সাল

(a) A-3, B-1, C-4, D-2
(b) A-1, B-2, C-3, D-4
(c) A-4, B-3, C-1, D-2
(d) A-2, B-4, C-3, D-1
উত্তর: (a) A-3, B-1, C-4, D-2

২০. Column A এবং Column B-এর সঠিক মিল নির্বাচন করো:

Column A Column B
(A) অপারেশন ব্ল্যাকবোর্ড 1. উচ্চ প্রাথমিক স্তর
(B) মিড-ডে মিল 2. প্রতিটি স্কুলছুট শিশু
(C) সর্বশিক্ষা অভিযান 3. প্রাথমিক পরিকাঠামো
(D) MLL 4. পুষ্টি ও উপস্থিতি

(a) A-3, B-4, C-2, D-1
(b) A-1, B-2, C-3, D-4
(c) A-4, B-1, C-2, D-3
(d) A-2, B-3, C-4, D-1
উত্তর: (a) A-3, B-4, C-2, D-1

২১. Column A এবং Column B-এর সঠিক মিল নির্বাচন করো:

Column A Column B
(A) Positive Emotion 1. Accomplishment
(B) Engagement 2. সম্পর্কের গভীরতা
(C) Relationships 3. কাজে মগ্ন থাকা
(D) Achievement 4. আনন্দদায়ক অনুভূতি

(a) A-4, B-3, C-2, D-1
(b) A-1, B-2, C-3, D-4
(c) A-2, B-1, C-4, D-3
(d) A-3, B-4, C-1, D-2
উত্তর: (a) A-4, B-3, C-2, D-1

২২. Column A এবং Column B-এর সঠিক মিল নির্বাচন করো:

Column A Column B
(A) গোপাল কৃষ্ণ গোখলে 1. শিক্ষাকে মৌলিক অধিকার
(B) সায়াজীরাও গায়কোয়াড় 2. ১৯১১ সালের শিক্ষা বিল
(C) ৮৬ তম সংশোধনী 3. বরোদা দেশীয় রাজ্য
(D) ডেলারস্ রিপোর্ট 4. Treasure Within

(a) A-2, B-3, C-1, D-4
(b) A-1, B-2, C-3, D-4
(c) A-4, B-1, C-2, D-3
(d) A-3, B-4, C-1, D-2
উত্তর: (a) A-2, B-3, C-1, D-4

২৩. Column A এবং Column B-এর সঠিক মিল নির্বাচন করো:

Column A Column B
(A) DPEP 1. ১৯৯৫ সাল
(B) NPNSPE 2. ১৯৯৪ সাল
(C) SSA 3. ২০১০ সাল
(D) RTE কার্যকর 4. ২০০১ সাল

(a) A-2, B-1, C-4, D-3
(b) A-1, B-2, C-3, D-4
(c) A-4, B-3, C-2, D-1
(d) A-3, B-4, C-1, D-2
উত্তর: (a) A-2, B-1, C-4, D-3

ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার

শিক্ষাবিজ্ঞান

অধ্যায় ৪ বিবৃতি-ব্যাখ্যা

HS Class 12 Semester 3 Education

Assertion Reason MCQ

 

২৪. বিবৃতি (Assertion): ডেলারস্ কমিশন ‘একত্রে বসবাসের শিক্ষা’-র ওপর বিশেষ জোর দিয়েছে।
কারণ (Reason): একবিংশ শতাব্দীতে বিশ্বব্যাপী হিংসা ও ভেদাভেদ দূর করে শান্তি বজায় রাখা একান্ত প্রয়োজন।

(a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(d) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
উত্তর: (a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।

২৫. বিবৃতি (Assertion): ইতিবাচক মনোবিজ্ঞান কেবল মানসিক রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
কারণ (Reason): মার্টিন সেলিগম্যান মানুষের অন্তর্নিহিত শক্তি ও সুস্থতার ওপর গুরুত্ব দিয়েছেন।

(a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক।
(b) বিবৃতি এবং কারণ উভয়ই ভুল।
(c) বিবৃতি ভুল কিন্তু কারণটি সঠিক।
(d) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
উত্তর: (c) বিবৃতি ভুল কিন্তু কারণটি সঠিক।

২৬. বিবৃতি (Assertion): প্রাথমিক শিক্ষায় ‘অপচয়’ (Wastage) একটি বড় সমস্যা।
কারণ (Reason): অনেক শিশু কোনো শ্রেণি শেষ করার আগেই বিদ্যালয় ছেড়ে দেয়।

(a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(c) কারণ সঠিক কিন্তু বিবৃতি ভুল।
(d) উভয়ই ভুল।
উত্তর: (a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।

২৭. বিবৃতি (Assertion): ডেলারস্ কমিশনের রিপোর্টটির নাম হলো ‘Learning: The Treasure Within’
কারণ (Reason): এই রিপোর্টে শিক্ষাকেই মানুষের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

(a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(c) উভয়ই ভুল।
(d) কারণ সঠিক কিন্তু বিবৃতি ভুল।
উত্তর: (a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।

২৮. বিবৃতি (Assertion): মিড-ডে-মিল কর্মসূচী শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করে।
কারণ (Reason): এর ফলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে।

(a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(c) উভয়ই সঠিক কিন্তু ব্যাখ্যা নয়।
(d) উভয়ই ভুল।
উত্তর: (a) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।

২৯. বিবৃতি (Assertion): ডাকার সম্মেলন ২০০০ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল।
কারণ (Reason): এই সম্মেলনের লক্ষ্য ছিল সকলের জন্য শিক্ষা (EFA) নিশ্চিত করা।

(a) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(b) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।
(c) উভয়ই সঠিক।
(d) উভয়ই ভুল।
উত্তর: (b) বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক।

৩০. বিবৃতি (Assertion): RTE Act অনুযায়ী বেসরকারি স্কুলে দরিদ্র শিশুদের জন্য ২৫% আসন সংরক্ষিত থাকে।
কারণ (Reason): এটি শিক্ষার সম-সুযোগ নিশ্চিত করার একটি পদক্ষেপ

(a) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল।
(c) উভয়ই ভুল।
(d) কারণ সঠিক কিন্তু বিবৃতি ভুল।
উত্তর: (a) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং সঠিক ব্যাখ্যা।

আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান চতুর্থ অধ্যায় (সকলের জন্য শিক্ষা) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যাখ্যা সমস্ত রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি   পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।

 

SOURCE-EDT

©kamaleshforeducation.in(2023)

 

error: Content is protected !!
Scroll to Top