দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার
ভূগোল প্রথম অধ্যায়
‘ভূগাঠনিক প্রক্রিয়া’ প্রশ্ন উত্তর
(One Liner ও MCQ)
HS Sem 3 Geography
Chapter 1 Question Answer
Updated on:
উচ্চ মাধ্যমিক (Class 12) ভূগোলের তৃতীয় সেমিস্টার (3rd Sem) ভূগোলএর প্রথম অধ্যায় ‘ভূগাঠনিক প্রক্রিয়া’ (Geomorphic Processes) এর মধ্যে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক শক্তির প্রভাবে কীভাবে নিত্যনতুন ভূমিরূপ তৈরি হয়, কিংবা আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের মতো সব ভৌগোলিক বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই পোস্টে এই অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) শেয়ার করা হল।
বোর্ড: বিষয়বস্তু
1 Class 12 3rd Semester ভূগোল ‘ভূগাঠনিক প্রক্রিয়া’ (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর
1.1 ভূগাঠনিক প্রক্রিয়া থেকে এক কথায় প্রশ্ন উত্তর (One Liner)
1.2 দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ভূগোল প্রথম অধ্যায় ‘ভূগঠনিক প্রক্রিয়া’ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Geography MCQ Question Answer
1.3 দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ | HS Sem 3 Geography Fill in the Blanks MCQ
1.4 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল প্রথম অধ্যায় সত্য-মিথ্যা যাচাই | HS Semester 3 Geography True False MCQ
1.5 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল প্রথম অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 Sem 3 Geography Column Matching MCQ
1.6 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল প্রথম অধ্যায় বিবৃতি-ব্যাখ্যা | HS Class 12 Semester 3 Geography Assertion Reason MCQ
Class 12 3rd Semester ভূগোল
‘ভূগাঠনিক প্রক্রিয়া’ (প্রথম অধ্যায়)
প্রশ্ন উত্তর
(One Liner)
➢ ১৫৯৬ সালে মহাদেশীয় সঞ্চরণের প্রাথমিক ধারণা দিয়েছিলেন আব্রাহাম অটেলিয়াস।
➢ প্রথম মহীসঞ্চরণ তত্ত্বের অবতারণা করেন স্নাইডার ও পেলিগ্রিনি।
➢ এডওয়ার্ড সুয়েস্-এর বিখ্যাত গ্রন্থের নাম ‘দ্য ফেস অফ দ্য আর্থ’।
➢ আধুনিক মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার।
➢ আলফ্রেড ওয়েগনারের যুগান্তকারী গ্রন্থের নাম ‘The Origin of Continents and Oceans’।
➢ কার্বনিফেরাস যুগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একত্রে যে বিশাল অখণ্ড মহাদেশ গঠন করেছিল তার নাম- প্যানজিয়া।
➢ প্যানজিয়াকে বেষ্টন করে থাকা একমাত্র বিশাল মহাসাগরটির নাম প্যানথালাসা।
➢ প্যানজিয়ার অখণ্ড অবস্থায় থাকার সময়কাল ছিল কার্বনিফেরাস যুগ।
➢ মেসোজোয়িক যুগে > প্যানজিয়ার প্রথম ভাঙন বা খণ্ডন শুরু হয়।
➢ পরেসিয়া বা আঙ্গারাল্যান্ড > প্যানজিয়ার উত্তরাংশের স্থলভাগের নাম।
➢ প্যানজিয়ার দক্ষিণাংশের স্থলভাগের নাম- গন্ডোয়ানাল্যান্ড।
➢ বর্তমান ভারতীয় উপদ্বীপটি যে প্রাচীন স্থলভাগের অংশ ছিল গন্ডোয়ানাল্যান্ড।
➢ ভারতীয় উপদ্বীপের মহীসঞ্চরণের প্রধান কারণ ছিল- বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি।
➢ উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিমদিকে মহীসঞ্চরণের জন্য দায়ী শক্তি-জোয়ারি শক্তি।
➢ প্রাচীন প্যানথালাসা মহাসাগরের বর্তমান অবশিষ্টাংশ হলো মহাসাগর প্রশান্ত।
➢ বিপরীত উপকূলের খাঁজে খাঁজে মহাদেশগুলিকে জোড়া লাগানোর পদ্ধতির নাম- জিগ-স-ফিট।
➢ অভিসারী পাত সীমানায় সমুদ্রের মাঝে সারিবদ্ধভাবে গঠিত দ্বীপপুঞ্জকে বলা হয়- দ্বীপীয় বৃত্তচাপ।
➢ ভারতের একটি উল্লেখযোগ্য দ্বীপীয় বৃত্তচাপের উদাহরণ- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
➢ পৃথিবীর বৃহত্তম দ্বীপীয় বৃত্তচাপ হিসেবে পরিচিত ইন্দোনেশিয়া।
➢ বিচ্ছিন্ন মহাদেশগুলোর মধ্যে প্রাণীদের যাতায়াতের কল্পিত পথকে বলা হয় ভূমিসেতু।
➢ ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় এমন কুমিরের মতো ছোট প্রাণীর জীবাশ্ম হলো- মেসোসরাস।
➢ অস্ট্রেলিয়ার একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ প্রাণী যারা পেটের থলিতে বাচ্চা রাখে মারসুপিয়াল বা ক্যাঙ্গারু।
➢ ‘মহি’ শব্দটির আক্ষরিক অর্থ হলো মহাদেশীয় ভূখণ্ড।
➢ মহাদেশীয় ভূখণ্ডের এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়ার প্রক্রিয়াকে বলে- মহীসঞ্চরণ।
➢ মহাদেশীয় ভূত্বক যা প্রধানত গ্রানাইট শিলা দ্বারা গঠিত তাকে বলে সিয়াল।
দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার ভূগোল
প্রথম অধ্যায়
‘ভূগঠনিক প্রক্রিয়া’
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর
HS Class 12 3rd Semester Geography
MCQ Question Answer
১. কত সালে চেম্বারলিন ও মূলটন গ্রহকণিকা মতবাদ দেন?
(a) 1804
(b) 1904
(c) 1950
(d) 1908
উত্তর: (b) 1904
২. ইমানুয়েল কান্ট নীহারিকা মতবাদ কত সালে দেন?
(a) 1655
(b) 1750
(c) 1755
(d) 1850
উত্তর: (c) 1755
৩. লিটলটন ত্রিনক্ষত্র মতবাদ কত সালে দেন?
(a) 1920
(b) 1925
(c) 1930
(d) 1938
উত্তর: (d) 1938
৪. ‘Isostasy’ শব্দটি প্রথম কে প্রয়োগ করেন?
(a) ডাটন
(b) প্রাট
(c) এয়ারি
(d) হেস
উত্তর: (a) ডাটন
৫. ‘History of Ocean Basin’ (1962) বইটির লেখক কে?
(a) কান্ট
(b) উইলসন
(c) প্রাট
(d) হ্যারি হেস
উত্তর: (d) হ্যারি হেস
৬. মহাদেশীয় ভূত্বক প্রধানত কোন শিলায় গঠিত?
(a) গ্রানাইট
(b) ব্যাসল্ট
(c) কাদাপাথর
(d) চুনাপাথর
উত্তর: (a) গ্রানাইট
৭. নিমজ্জিত পাতের ঢালু অংশকে কী বলা হয়?
(a) ত্রিপাত সংযোগ
(b) বেনিয়ফ জোন
(c) শৈলশিরা
(d) জিওসিনক্লাইন
উত্তর: (b) বেনিয়ফ জোন
৮. পৃথিবী সৃষ্টি সংক্রান্ত জে.ডি. বুফনের ধূমকেতু মতবাদ কত সালে প্রকাশিত হয়?
(a) 1696
(b) 1700
(c) 1749
(d) 1894
উত্তর: (c) 1749
৯. ল্যাপলাস নীহারিকা মতবাদ কত সালে দেন?
(a) 1696
(b) 1786
(c) 1896
(d) 1796
উত্তর: (d) 1796
১০. জিনস ও জেফ্রিসের জোয়ারের তত্ত্ব কত সালে প্রকাশিত হয়?
(a) 1918-19
(b) 1919-20
(c) 1920-21
(d) 1921-22
উত্তর: (a) 1918-19
১১. হেরন্ড জেফ্রিস সংঘর্ষ তত্ত্ব কত সালে প্রকাশ করেন?
(a) 1927
(b) 1929
(c) 1931
(d) 1935
উত্তর: (b) 1929
১২. মোহোরোভিসিক ও গুটেনবার্গ বিযুক্তিরেখার সন্ধান কত সালে পাওয়া যায়?
(a) 1919 ও 1920
(b) 1920 ও 1922
(c) 1909 ও 1912
(d) 1912-1914
উত্তর: (c) 1909 ও 1912
১৩. Isostasy সম্পর্কে প্র্যাট তাঁর মতবাদ কত সালে দেন?
(a) 1860
(b) 1859
(c) 1759
(d) 1959
উত্তর: (b) 1859
১৪. ‘নোডাম অর্গানাম’ গ্রন্থটি কে লিখেছেন?
(a) টেলর
(b) প্রাট
(c) জেফ্রিস
(d) বেকন
উত্তর: (d) বেকন
১৫. Isostasy সম্পর্কে Airy তাঁর মতবাদ কত সালে দেন?
(a) 1755
(b) 1855
(c) 1955
(d) 2005
উত্তর: (b) 1855
১৬. অ্যাসথেনোস্ফিয়ার কী?
(a) ভূত্বকের শক্ত স্তর
(b) গুরুমণ্ডলের দুর্বল স্তর
(c) কেন্দ্রমণ্ডলের তরল অংশ
(d) ভূত্বকের নিচের শিলাস্তর
উত্তর: (b) গুরুমণ্ডলের দুর্বল স্তর
১৭. মহীসঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন-
(a) হ্যারি হেস
(b) আলফ্রেড ওয়েগনার
(c) ডাটন
(d) আলফ্রেড ওয়েবার
উত্তর: (b) আলফ্রেড ওয়েগনার
১৮. ‘Level of Compensation’ ধারণাটি কে দেন?
(a) প্রাট
(b) এয়ারি
(c) ডাটন
(d) হেস
উত্তর: (a) প্রাট
১৯. গুটেনবার্গ বিযুক্তিরেখা কোন দুটি স্তরের মধ্যে অবস্থিত?
(a) ভূত্বক ও গুরুমণ্ডল
(b) গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল
(c) অভ্যন্তরীণ ও বাহ্যিক কেন্দ্রমণ্ডল
(d) গুরুমণ্ডল ও অ্যাসথেনোস্ফিয়ার
উত্তর: (b) গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল
২০. কার্বনিফেরাস যুগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একত্রে যে বিশাল অখণ্ড মহাদেশ গঠন করেছিল তার নাম হলো-
(a) প্যানথালাসা
(b) প্যানজিয়া
(c) আঙ্গারাল্যান্ড
(d) গন্ডোয়ানাল্যান্ড
উত্তর: (b) প্যানজিয়া
২১. প্যানজিয়াকে বেষ্টন করে থাকা একমাত্র বিশাল মহাসাগরটির নাম-
(a) টেথিস
(b) ভারত মহাসাগর
(c) প্যানথালাসা
(d) প্রশান্ত মহাসাগর
উত্তর: (c) প্যানথালাসা
২২. প্যানজিয়ার উত্তরাংশ লরেসিয়া এবং দক্ষিণাংশ গন্ডোয়ানাল্যান্ডের মাঝে অবস্থিত সংকীর্ণ সমুদ্রটি হলো-
(a) ভূমধ্যসাগর
(b) লোহিত সাগর
(c) টেথিস সাগর
(d) কাস্পিয়ান সাগর
উত্তর: (c) টেথিস সাগর
২৩. আলফ্রেড ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চরণের জন্য দায়ী পশ্চিমমুখী বলটি হলো-
(a) জোয়ারি শক্তি
(b) অভিকর্ষজ বল
(c) পরিচলন স্রোত
(d) তেজস্ক্রিয়তা
উত্তর: (a) জোয়ারি শক্তি
২৪. গন্ডোয়ানাল্যান্ডের অন্তর্ভুক্ত নয় এমন একটি ভূখণ্ড হলো-
(a) ভারত
(b) আফ্রিকা
(c) উত্তর আমেরিকা
(d) অস্ট্রেলিয়া
উত্তর: (c) উত্তর আমেরিকা
২৫. মহাদেশীয় বিচ্যুতি বা সঞ্চরণের ফলে সৃষ্ট মহাদেশগুলোর খাঁজে খাঁজে মিলে যাওয়াকে বলা হয়-
(a) জিগ-স-ফিট
(b) প্যানজিয়া
(c) রিফট ভ্যালি
(d) দ্বীপীয় বৃত্তচাপ
উত্তর: (a) জিগ-স-ফিট
দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার
প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ
HS Sem 3 Geography
Fill in the Blanks MCQ
২৬। কার্বনিফেরাস যুগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একত্রে যে বিশাল অখণ্ড মহাদেশ গঠন করেছিল তার নাম _________।
(a) গন্ডোয়ানাল্যান্ড
(b) প্যানথালাসা
(c) প্যানজিয়া
(d) লরেসিয়া
উত্তর: (c) প্যানজিয়া
২৭। মহাদেশীয় ভূত্বক প্রধানত _________ শিলা দ্বারা গঠিত, যাকে সিয়াল (SIAL) বলা হয়।
(a) ব্যাসল্ট
(b) গ্রানাইট
(c) চুনাপাথর
(d) বেলেপাথর
উত্তর: (b) গ্রানাইট
২৮। গুটেনবার্গ বিযুক্তিরেখা গুরুমণ্ডল এবং _________ স্তরের মধ্যে অবস্থিত।
(a) ভূত্বক
(b) বহিঃগুরুমণ্ডল
(c) অ্যাসথেনোস্ফিয়ার
(d) কেন্দ্রমণ্ডল
উত্তর: (d) কেন্দ্রমণ্ডল
২৯। প্যানজিয়াকে বেষ্টন করে থাকা একমাত্র বিশাল মহাসাগরটির নাম ছিল _________।
(a) টেথিস
(b) প্রশান্ত
(c) প্যানথালাসা
(d) আটলান্টিক
উত্তর: (c) প্যানথালাসা
৩০। বিচ্ছিন্ন মহাদেশগুলোর মধ্যে প্রাণীদের যাতায়াতের কল্পিত পথকে বলা হয় _________।
(a) জিগ-স-ফিট
(b) দ্বীপীয় বৃত্তচাপ
(c) মহীসোপান
(d) ভূমিসেতু
উত্তর: (d) ভূমিসেতু
৩১। কার্বনিফেরাস যুগে হিমবাহের অবক্ষেপণের ফলে গঠিত শিলাকে বলা হয় _________।
(a) গ্রানাইট
(b) টিলাইট
(c) মার্বেল
(d) কাদাপাথর
উত্তর: (b) টিলাইট
৩২। ওয়েগনারের মতে মহাদেশীয় ব্লকগুলি বা সিয়াল (SIAL) স্তরটি _________ স্তরের ওপর দিয়ে ভাসমান ছিল।
(a) সীমা (SIMA)
(b) গুরুমণ্ডল
(c) মেসোস্ফিয়ার
(d) কোর
উত্তর: (a) সীমা (SIMA)
৩৩। আধুনিক মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরির প্রধান প্রবক্তা হলেন _________।
(a) চেম্বারলিন
(b) আলফ্রেড ওয়েগনার
(c) হ্যারি হেস
(d) আর্থার হোমস
উত্তর: (b) আলফ্রেড ওয়েগনার
দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার ভূগোল
প্রথম অধ্যায় সত্য-মিথ্যা যাচাই
HS Semester 3 Geography
True False MCQ
৩৪। বিবৃতি: ইমানুয়েল কান্ট ১৭৫৫ সালে নীহারিকা মতবাদ প্রদান করেন।
(a) সত্য
(b) মিথ্যা
উত্তর: (a) সত্য
৩৫। বিবৃতি: লরেসিয়া ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যবর্তী অংশে প্রশান্ত মহাসাগর অবস্থিত ছিল।
(a) সত্য
(b) মিথ্যা
উত্তর: (b) মিথ্যা (সঠিক উত্তর: টেথিস সাগর)
৩৬। বিবৃতি: স্কটল্যান্ড ও উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান পর্বতের শিলার গঠনগত মিলকে ভূতাত্ত্বিক বা শিলাগত সাদৃশ্য বলা হয়।
(a) সত্য
(b) মিথ্যা
উত্তর: (a) সত্য
৩৭। বিবৃতি: ‘Isostasy’ বা সমস্থিতি শব্দটি প্রথম প্রয়োগ করেন আলফ্রেড ওয়েগনার।
(a) সত্য
(b) মিথ্যা
উত্তর: (b) মিথ্যা (সঠিক উত্তর: ডাটন)
৩৮। বিবৃতি: আলফ্রেড ওয়েগনার মূলত একজন আবহাওয়াবিদ ও জলবায়ুবিদ ছিলেন।
(a) সত্য
(b) মিথ্যা
উত্তর: (a) সত্য
৩৯। বিবৃতি: বর্তমান ভারতীয় উপদ্বীপটি প্রাচীন লরেসিয়া বা আঙ্গারাল্যান্ডের অংশ ছিল।
(a) সত্য
(b) মিথ্যা
উত্তর: (b) মিথ্যা (সঠিক উত্তর: গন্ডোয়ানাল্যান্ড)
৪০। বিবৃতি: বর্তমানের প্রশান্ত মহাসাগর হলো প্রাচীন প্যানথালাসা মহাসাগরের অবশিষ্টাংশ।
(a) সত্য
(b) মিথ্যা
উত্তর: (a) সত্য
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল
প্রথম অধ্যায় স্তম্ভ মেলানো
Class 12 Sem 3 Geography
Column Matching MCQ
৪১। নিচের সারণি থেকে স্তম্ভ ১ এবং স্তম্ভ ২ সঠিকভাবে মেলাও:
স্তম্ভ ১ |
স্তম্ভ ২ |
|---|---|
i) প্যানজিয়া |
A) সমগ্র জলভাগ |
ii) প্যানথালাসা |
B) অগভীর সংকীর্ণ সমুদ্র |
iii) টেথিস |
C) গ্রানাইট শিলা দ্বারা গঠিত |
iv) সিয়াল |
D) সমগ্র স্থলভাগ |
(a) i-D, ii-A, iii-B, iv-C
(b) i-C, ii-D, iii-A, iv-B
(c) i-D, ii-B, iii-A, iv-C
(d) i-A, ii-D, iii-C, iv-B
উত্তর: (a) i-D, ii-A, iii-B, iv-C
৪২। নিচের সারণি থেকে জীবাশ্ম/শিলা এবং তাদের বৈশিষ্ট্যের সঠিক জোড়া মেলাও:
স্তম্ভ ১ |
স্তম্ভ ২ |
|---|---|
i) মেসোসরাস |
A) হিমবাহের অবক্ষেপণে সৃষ্ট শিলা |
ii) গ্লসোপটেরিস |
B) পেটের থলিতে বাচ্চা রাখা প্রাণী |
iii) মারসুপিয়াল |
C) শীতল জলবায়ুর উদ্ভিদ জীবাশ্ম |
iv) টিলাইট |
D) কুমিরের মতো ক্ষুদ্র সরীসৃপ |
(a) i-D, ii-C, iii-B, iv-A
(b) i-A, ii-B, iii-C, iv-D
(c) i-D, ii-B, iii-C, iv-A
(d) i-C, ii-D, iii-A, iv-B
উত্তর: (a) i-D, ii-C, iii-B, iv-A
৪৩। গ্রন্থ ও তাদের লেখকদের নামের স্তম্ভ মেলাও:
স্তম্ভ ১ |
স্তম্ভ ২ |
|---|---|
i) The Face of the Earth |
A) হ্যারি হেস |
ii) The Origin of Continents and Oceans |
B) এডওয়ার্ড সুয়েস |
iii) History of Ocean Basin |
C) আলফ্রেড ওয়েগনার |
(a) i-A, ii-C, iii-B
(b) i-B, ii-C, iii-A
(c) i-C, ii-B, iii-A
(d) i-B, ii-A, iii-C
উত্তর: (b) i-B, ii-C, iii-A
৪৪। ভূতাত্ত্বিক মতবাদ ও সালের স্তম্ভ মেলাও:
স্তম্ভ ১ |
স্তম্ভ ২ |
|---|---|
i) ১৯০৪ |
A) প্র্যাটের সমস্থিতি (Isostasy) মতবাদ |
ii) ১৮৫৯ |
B) জেফ্রিসের সংঘর্ষ তত্ত্ব |
iii) ১৯২৯ |
C) চেম্বারলিন ও মূলটনের গ্রহকণিকা মতবাদ |
(a) i-A, ii-C, iii-B
(b) i-C, ii-A, iii-B
(c) i-B, ii-C, iii-A
(d) i-C, ii-B, iii-A
উত্তর: (b) i-C, ii-A, iii-B
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল
প্রথম অধ্যায় বিবৃতি-ব্যাখ্যা
HS Class 12 Semester 3 Geography
Assertion Reason MCQ
৪৫। বিবৃতি (A): কার্বনিফেরাস যুগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একত্রে ‘প্যানজিয়া’ রূপে অবস্থান করত।
ব্যাখ্যা (R): প্যানজিয়াকে বেষ্টন করে একটিমাত্র মহাসাগর ছিল, যার নাম টেথিস।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (c) A সত্য কিন্তু R মিথ্যা। (সঠিক ব্যাখ্যা: মহাসাগরটির নাম ছিল প্যানথালাসা, টেথিস নয়)।
৪৬। বিবৃতি (A): আলফ্রেড ওয়েগনার মহাদেশীয় সঞ্চরণের কারণ হিসেবে জোয়ারি শক্তিকে অন্যতম প্রধান শক্তি বলে মনে করতেন।
ব্যাখ্যা (R): জোয়ারি শক্তির কারণেই উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিমদিকে সরে গিয়ে রকি ও আন্দিজ পর্বতের সৃষ্টি করেছে।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
৪৭। বিবৃতি (A): স্কটল্যান্ডের হাইল্যান্ড এবং উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান পর্বতমালার মধ্যে ভূতাত্ত্বিক বা শিলাগত সাদৃশ্য দেখা যায়।
ব্যাখ্যা (R): এই দুই ভূখণ্ড সুদূর অতীতে একত্রে সংযুক্ত ছিল এবং পরে মহীসঞ্চরণের ফলে আলাদা হয়ে গেছে।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
৪৮। বিবৃতি (A): ওয়েগনারের মতে মহাদেশীয় সিয়াল (SIAL) স্তরটি সীমা (SIMA) স্তরের ওপর দিয়ে ভাসমান ছিল।
ব্যাখ্যা (R): মহাদেশীয় ভূত্বক প্রধানত ভারী ব্যাসল্ট শিলায় এবং মহাসাগরীয় ভূত্বক হালকা গ্রানাইট শিলায় গঠিত।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (c) A সত্য কিন্তু R মিথ্যা। (সঠিক কারণ: মহাদেশীয় ভূত্বক সিয়াল বা গ্রানাইট দ্বারা গঠিত যা হালকা, এবং মহাসাগরীয় ভূত্বক সীমা বা ব্যাসল্ট দ্বারা গঠিত যা ভারী)।





