

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার
ভূগোল
‘জীবমণ্ডল’ প্রশ্ন উত্তর
(One Liner ও MCQ)
HS Sem 3 Geography
Chapter 5 Question Answer
উচ্চ মাধ্যমিক (Class 12) ভূগোলের তৃতীয় সেমিস্টারের (3rd Sem) পঞ্চম অধ্যায় ‘জীবমণ্ডল’ (Biosphere)–এর মধ্যে বাস্তুতন্ত্র, খাদ্যশৃঙ্খল, শক্তিপ্রবাহ, বিভিন্ন প্রকার বায়োম (Biome) এবং উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্যের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে এই অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) শেয়ার করা হলো।
বোর্ড: বিষয়বস্তু
1 Class 12 3rd Semester ভূগোল ‘জীবমণ্ডল’ (পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর
1.1 জীবমণ্ডল অধ্যায় থেকে এক কথায় প্রশ্ন উত্তর (One Liner)
1.2 দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ভূগোল পঞ্চম অধ্যায় ‘জীবমণ্ডল’ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Geography MCQ Question Answer
1.3 দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার পঞ্চম অধ্যায় শূন্যস্থান পূরণ | HS Sem 3 Geography Fill in the Blanks MCQ
1.4 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল পঞ্চম অধ্যায় সত্য-মিথ্যা যাচাই | HS Semester 3 Geography True False MCQ
1.5 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল পঞ্চম অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 Sem 3 Geography Column Matching MCQ
1.6 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল পঞ্চম অধ্যায় বিবৃতি-ব্যাখ্যা | HS Class 12 Semester 3 Geography Assertion Reason MCQ
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার
ভূগোল
‘জীবমণ্ডল’ (পঞ্চম অধ্যায়)
এক কথায় প্রশ্ন উত্তর (One Liner)
১. জীবমণ্ডল শব্দটি প্রথম ব্যবহার করেন ১৮৭৫ সালে অস্ট্রিয়ার ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুয়েস।
২. জীবমণ্ডলের জনক হিসেবে পরিচিত বিখ্যাত বিজ্ঞানী ল্যামার্ক।
৩. পৃথিবীর জীবন সম্বলিত অংশটিকে এককথায় বলা হয় জীবমণ্ডল।
৪. বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কথাটি ১৯৩৫ সালে প্রথম ব্যবহার করেন আর্থার জর্জ ট্যান্সলে।
৫. বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটি ১৮৬৬ সালে প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল।
৬. খাদ্য শৃঙ্খল এবং খাদ্য পিরামিড ধারণার প্রবর্তক হলেনচার্লস এলটন।
৭. বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের দশ শতাংশ সূত্রের প্রবক্তা হলেন রেমন্ড লিন্ডেম্যান।
৮. বিশ্বের সমস্ত সজীব উপাদানকে একত্রে বলা হয় বায়োটা।
৯. ভূপৃষ্ঠ থেকে ওপরে ও নিচে জীবমণ্ডলের মোট বিস্তার প্রায় ১৩ কিমি.।
১০. সমুদ্রের জলে জীবের প্রধান কেন্দ্রীভবন এলাকা হলো ২০০ মিটার গভীরতা পর্যন্ত।
১১. নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত সুবৃহৎ প্রাকৃতিক জীবগোষ্ঠী বা অঞ্চলকে বলে বায়োম।
১২. মানুষের তৈরি অ্যাকোয়ারিয়াম হলো একপ্রকারকৃত্রিম বাস্তুতন্ত্র।
১৩. পৃথিবীর বৃহত্তম তৃণভূমি বাস্তুতন্ত্রের নাম হলো স্টেপ তৃণভূমি বাস্তুতন্ত্র।
১৪. নদনদীর মতো প্রবহমান ও স্বাদু জলের বাস্তুতন্ত্রকে বলা হয় লোটিক বাস্তুতন্ত্র।
১৫. পুকুর বা হ্রদের মতো স্থির ও স্বাদু জলের বাস্তুতন্ত্রকে বলা হয় লেনটিক বাস্তুতন্ত্র।
১৬. গভীর সমুদ্রের তলদেশের অন্ধকারাচ্ছন্ন অঞ্চলের বাস্তুতন্ত্রকে বলে বেনথিক বাস্তুতন্ত্র।
১৭. বাস্তুতন্ত্রের সজীব উপাদানের প্রধান উৎস বা ভিত্তি হলো সবুজ উদ্ভিদ।
১৮. পতঙ্গভুক উদ্ভিদ হিসেবে কারনিভোর বা মাংসাশী পর্যায়ভুক্ত হলো সূর্যশিশির ও কলসপত্রী।
১৯. পাশাপাশি অবস্থিত দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী মিশ্র অঞ্চলকে বলা হয় ইকোটোন।
২০. বাস্তুতন্ত্রে পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল ধারণার প্রবর্তক হলেন রেমন্ড লিন্ডেম্যান।
২১. যেকোনো আদর্শ খাদ্য পিরামিডের ভূমি বা সর্ববৃহৎ অংশে থাকেউৎপাদক।
২২. বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খলে শক্তি প্রবাহের অভিমুখ সর্বদা হয় একমুখী।
২৩. ইকোলজিক্যাল নিস্ কথাটি ১৯১৭ সালে প্রথম ব্যবহার করেন জে গ্রিনাল।
২৪. মৃত উদ্ভিদ ও প্রাণীদেহকে পচিয়ে সরল উপাদানে ভেঙে ফেলার কাজ করে বিয়োজক।
২৫. বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের মূল উৎস হলো সৌরশক্তি।
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার
ভূগোল পঞ্চম অধ্যায়
‘জীবমণ্ডল’
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর
HS Class 12 3rd Semester
Geography MCQ Question Answer
১. বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(a) লাতিন
(b) ফরাসি
(c) গ্রীক
(d) ইংরেজি
উত্তর: (c) গ্রীক
২. নিচের কোনটি একটি অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ?
(a) সমুদ্র
(b) গভীর অন্ধকার গুহা
(c) ধানক্ষেত
(d) সুন্দরবন
উত্তর: (b) গভীর অন্ধকার গুহা
৩. বাস্তুতন্ত্রের শক্তির প্রধান ও আদি উৎস কোনটি?
(a) মাটি
(b) জল
(c) সূর্য
(d) বায়ু
উত্তর: (c) সূর্য
৪. ওমনিভোর বা সর্বভুক প্রাণীর উদাহরণ হলো
(a) বাঘ
(b) গরু
(c) মানুষ ও কাক
(d) হরিণ
উত্তর: (c) মানুষ ও কাক
৫. অটোকোলজি বিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়?
(a) বাস্তুবিদ্যা
(b) আবহাওয়া বিজ্ঞান
(c) মৃত্তিকা বিজ্ঞান
(d) সমুদ্র বিজ্ঞান
উত্তর: (a) বাস্তুবিদ্যা
৬. পুষ্টিস্তরের বৈজ্ঞানিক ধারণাটি লিন্ডেম্যান কত সালে জনসমক্ষে আনেন?
(a) ১৮৬৬
(b) ১৯৩৫
(c) ১৯৪২
(d) ১৮৭৫
উত্তর: (c) ১৯৪২
৭. সংখ্যার পিরামিড প্রকাশের একক কী?
(a) সংখ্যা/বর্গমিটার/বছর
(b) গ্রাম/বর্গমিটার
(c) কিলোক্যালোরি
(d) কিলোগ্রাম
উত্তর: (a) সংখ্যা/বর্গমিটার/বছর
৮. পুকুরের বাস্তুতন্ত্রে জীবভরের পিরামিড কেমন হয়?
(a) সোজা
(b) ওলটানো
(c) মাকু আকৃতির
(d) সমান্তরাল
উত্তর: (b) ওলটানো
৯. পরজীবী খাদ্যশৃঙ্খল শুরু হয় কোথা থেকে?
(a) মৃত বস্তু
(b) ঘাস
(c) জীবন্ত পোষক দেহ
(d) বিয়োজক
উত্তর: (c) জীবন্ত পোষক দেহ
১০. কার্যকর সৌর বিকিরণের পরিমাণ প্রতি বর্গমিটারে কত ওয়াট?
(a) ১৩৬৬.৭৫
(b) ১.২৮
(c) ১০০
(d) ১০
উত্তর: (b) ১.২৮
১১. ‘Ecotop’ কথাটি ১৯৩৬ সালে প্রথম কে ব্যবহার করেন?
(a) আর্নেস্ট হেকেল
(b) জে গ্রিনাল
(c) মোর সোরেন সেন
(d) ওডাম
উত্তর: (c) মোর সোরেন সেন
১২. যে সব জলজ প্রাণী সচ্ছন্দে সাঁতার কাটতে পারে তাদের বলে—
(a) জুপ্ল্যাঙ্কটন
(b) ফাইটোপ্ল্যাঙ্কটন
(c) নেকটন
(d) বেনথোস
উত্তর: (c) নেকটন
১৩. তুন্দ্রা অঞ্চলের বাস্তুতন্ত্রে শীর্ষ খাদক কে?
(a) সীল মাছ
(b) কড মাছ
(c) মেরু ভাল্লুক
(d) পেঙ্গুইন
উত্তর: (c) মেরু ভাল্লুক
১৪. বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বৃদ্ধি পায় কিসের মাধ্যমে?
(a) খাদ্যশৃঙ্খল
(b) খাদ্যজালের জটিলতা
(c) বিয়োজন
(d) শক্তি অপচয়
উত্তর: (b) খাদ্যজালের জটিলতা
১৫. বায়োমাস বা জীবভর বলতে কী বোঝায়?
(a) মোট ওজন
(b) মোট শুষ্ক ওজন
(c) তরল ওজন
(d) সজীব ওজন
উত্তর: (b) মোট শুষ্ক ওজন
১৬. ‘বেগিয়াটোয়া’ কোন ধরনের জীব?
(a) ফোটোঅটোট্রফ
(b) কেমোঅটোট্রফ
(c) হারবিভোর
(d) কারনিভোর
উত্তর: (b) কেমোঅটোট্রফ
১৭. জীবমণ্ডলের যে অংশে জীবের বাসযোগ্যতা থাকে তাকে কী বলে?
(a) লিথোস্ফিয়ার
(b) ইকোস্ফিয়ার
(c) ওজোনোস্ফিয়ার
(d) ব্যারিটোন
উত্তর: (b) ইকোস্ফিয়ার
১৮. শক্তির পিরামিডে কোন স্তরে শক্তির পরিমাণ সর্বাধিক থাকে?
(a) উৎপাদক স্তর
(b) প্রাথমিক খাদক স্তর
(c) গৌণ খাদক স্তর
(d) সর্বোচ্চ খাদক স্তর
উত্তর: (a) উৎপাদক স্তর
১৯. ঘাস → ঘাসফড়িং → ব্যাঙ → সাপ → বাজপাখি— এটি কোন ধরনের খাদ্যশৃঙ্খল?
(a) পরজীবী
(b) মৃতজীবী
(c) গ্রেজিং বা চারণভূমি
(d) ডেট্রিটাস
উত্তর: (c) গ্রেজিং বা চারণভূমি
২০. সমুদ্রের অগভীর মহীসোপান অঞ্চলের বাস্তুতন্ত্রকে কী বলে?
(a) বেনথিক
(b) পিলেজিক
(c) নেরিটিক
(d) লোটিক
উত্তর: (c) নেরিটিক
২১. ‘অ্যানিমেল ইকোলজি’ গ্রন্থটির রচয়িতা কে?
(a) ল্যামার্ক
(b) চার্লস এলটন
(c) ওডাম
(d) ট্যান্সলে
উত্তর: (b) চার্লস এলটন
২২. বায়ো-ম্যাগনিফিকেশন বা জৈব বিষের ঘনত্বের বৃদ্ধি সবথেকে বেশি দেখা যায়—
(a) উৎপাদকে
(b) প্রাথমিক খাদকে
(c) সর্বোচ্চ খাদকে
(d) বিয়োজকে
উত্তর: (c) সর্বোচ্চ খাদকে
২৩. বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের সময় বিশৃঙ্খলা বৃদ্ধির ঘটনাকে বলে—
(a) এনথালপি
(b) এনট্রপি
(c) রেডিয়েশন
(d) রিফ্লেকশন
উত্তর: (b) এনট্রপি
২৪. লিন্ডেম্যানের ১০ শতাংশ সূত্র কোন বিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
(a) রসায়ন
(b) তাপগতিবিদ্যা
(c) উদ্ভিদবিদ্যা
(d) ভূতত্ত্ব
উত্তর: (b) তাপগতিবিদ্যা
২৫. সুন্দরবনের মোহনায় কোন ধরনের বাস্তুতন্ত্র গড়ে ওঠে?
(a) লোটিক
(b) লেনটিক
(c) এস্টুয়াইন বা খাঁড়ি
(d) মরু
উত্তর: (c) এস্টুয়াইন বা খাঁড়ি
দ্বাদশ শ্রেণীর ভূগোল
তৃতীয় সেমিস্টার পঞ্চম অধ্যায়
শূন্যস্থান পূরণ
HS Sem 3 Geography
Fill in the Blanks MCQ
২৬. গ্রীক শব্দ ______ এর অর্থ হলো ‘বাসস্থান’ বা ‘ঘর’, যা থেকে ইকোলজি শব্দটি এসেছে।
(a) Oikos
(b) Logos
(c) Bios
(d) Ethos
উত্তর: (a) Oikos
২৭. লিন্ডেম্যানের সূত্রানুসারে, একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী স্তরে মাত্র ______ শতাংশ শক্তি স্থানান্তরিত হয়।
(a) ৯০
(b) ১০০
(c) ১০
(d) ১
উত্তর: (c) ১০
২৮. ______ হলো এমন এক প্রকার খাদক যারা মৃত ও পচা জৈব বস্তু ভক্ষণ করে বাস্তুতন্ত্র পরিষ্কার রাখে।
(a) উৎপাদক
(b) ডেট্রিভোর
(c) ফোটোঅটোট্রফ
(d) পরজীবী
উত্তর: (b) ডেট্রিভোর
২৯. পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অবস্থান্তর বা মিশ্র অঞ্চলকে ______ বলা হয়।
(a) ইকোটোন
(b) ইকোটোপ
(c) বায়োম
(d) নিস্
উত্তর: (a) ইকোটোন
৩০. বাস্তুতন্ত্রের শক্তির উৎস হলো সূর্য এবং এই শক্তির প্রবাহ সর্বদা ______।
(a) চক্রাকার
(b) একমুখী
(c) বহুমুখী
(d) বিপরীতমুখী
উত্তর: (b) একমুখী
৩১. একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত সজীব উপাদানকে একত্রে ______ বলা হয়।
(a) বায়োম
(b) বায়োটা
(c) ইকোসিস্টেম
(d) ফ্লোরা
উত্তর: (b) বায়োটা
৩২. পচনশীল জৈব বস্তু থেকে বিয়োজক পর্যন্ত বিস্তৃত খাদ্যশৃঙ্খলকে ______ খাদ্যশৃঙ্খল বলে।
(a) শিকারি
(b) পরজীবী
(c) মৃতজীবী
(d) গ্রেজিং
উত্তর: (c) মৃতজীবী
দ্বাদশ শ্রেণীর ভূগোল
তৃতীয় সেমিস্টার
ভূগোল পঞ্চম অধ্যায়
সত্য-মিথ্যা যাচাই
HS Semester 3 Geography
True False MCQ
৩৩. নিচের তথ্যের ভিত্তিতে সত্য-মিথ্যা নির্বাচন করো:
i. ইকোলজিক্যাল নিস্ বলতে জীবের কাজ বা ভূমিকাকে বোঝায়।
ii. শিলাস্তর জীবমণ্ডলের অন্তর্ভুক্ত নয়।
iii. ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল পচা জৈব পদার্থ থেকে শুরু হয়।
(a) i-সত্য, ii-মিথ্যা, iii-সত্য
(b) i-মিথ্যা, ii-সত্য, iii-মিথ্যা
(c) i-সত্য, ii-সত্য, iii-মিথ্যা
(d) i-মিথ্যা, ii-মিথ্যা, iii-সত্য
উত্তর: (a) i-সত্য, ii-মিথ্যা, iii-সত্য
৩৪. জীবমণ্ডল সম্পর্কে নিচের কোন তথ্যটি ভুল?
(a) জীবমণ্ডল হলো পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র।
(b) এডওয়ার্ড সুয়েস প্রথম জীবমণ্ডল শব্দটি ব্যবহার করেন।
(c) জীবমণ্ডলে শুধুমাত্র প্রাণীদের অস্তিত্ব লক্ষ্য করা যায়।
(d) বায়ুমণ্ডল, শিলামণ্ডল ও বারিমণ্ডলের সংযোগস্থলে জীবমণ্ডল গঠিত হয়।
উত্তর: (c) জীবমণ্ডলে শুধুমাত্র প্রাণীদের অস্তিত্ব লক্ষ্য করা যায়।
৩৫. পিরামিড সংক্রান্ত নিচের বাক্যগুলো বিচার করো:
i. শক্তির পিরামিড সর্বদা সোজা হয়।
ii. পুকুরের জীবভর পিরামিড ওল্টানো হয়।
iii. সংখ্যার পিরামিড সবসময় ত্রিভুজাকৃতি হয়।
(a) i সঠিক, ii ও iii ভুল
(b) i ও ii সঠিক, iii ভুল
(c) সবকটিই সঠিক
(d) i ভুল, ii ও iii সঠিক
উত্তর: (b) i ও ii সঠিক, iii ভুল
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার
ভূগোল পঞ্চম অধ্যায়
স্তম্ভ মেলানো
Class 12 Sem 3 Geography
Column Matching MCQ
৩৬. পিরামিডের প্রকারভেদ ও তাদের এককের মিল করো:
Column A |
Column B |
|---|---|
(i) সংখ্যার পিরামিড |
(a) গ্রাম/বর্গমিটার/বছর |
(ii) জীবভর পিরামিড |
(b) কিলোক্যালোরি/বর্গমিটার/বছর |
(iii) শক্তির পিরামিড |
(c) সংখ্যা/বর্গমিটার/বছর |
(iv) লিন্ডেম্যানের নীতি |
(d) ১০ শতাংশ |
(a) i-c, ii-a, iii-b, iv-d
(b) i-a, ii-c, iii-d, iv-b
(c) i-b, ii-d, iii-a, iv-c
(d) i-d, ii-b, iii-c, iv-a
উত্তর: (a) i-c, ii-a, iii-b, iv-d
৩৭. বাস্তুতন্ত্রের বিশেষ পর্যায় ও সজ্ঞার মিল করো:
Column A |
Column B |
|---|---|
(i) ইকোটোন |
(a) জীবের বিশেষ কার্যধারা |
(ii) ইকোক্লাইন |
(b) পরিবেশগত মিশ্র অঞ্চল |
(iii) ইকোলজিক্যাল নিস্ |
(c) সুবৃহৎ জীবগোষ্ঠী অঞ্চল |
(iv) বায়োম |
(d) চারিত্রিক পরিবর্তনের ঢাল |
(a) i-b, ii-d, iii-a, iv-c
(b) i-a, ii-c, iii-d, iv-b
(c) i-c, ii-a, iii-b, iv-d
(d) i-d, ii-b, iii-c, iv-a
উত্তর: (a) i-b, ii-d, iii-a, iv-c
৩৮. পুষ্টিস্তরের ধাপ ও পদের মিল করো:
Column A |
Column B |
|---|---|
(i) প্রথম পুষ্টিস্তর |
(a) মাংসাশী খাদক |
(ii) দ্বিতীয় পুষ্টিস্তর |
(b) উৎপাদক |
(iii) তৃতীয় পুষ্টিস্তর |
(c) সর্বভুক খাদক |
(iv) চতুর্থ পুষ্টিস্তর |
(d) শাকাশী প্রাণী |
(a) i-b, ii-d, iii-a, iv-c
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-c, ii-a, iii-d, iv-b
(d) i-d, ii-c, iii-b, iv-a
উত্তর: (a) i-b, ii-d, iii-a, iv-c
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার
ভূগোল পঞ্চম অধ্যায়
বিবৃতি-ব্যাখ্যা
HS Class 12 Semester 3 Geography
Assertion Reason MCQ
৩৯. Assertion (A): বাস্তুতন্ত্রে পুষ্টিস্তরের সংখ্যা সাধারণত ৪-৫ টির মধ্যে সীমাবদ্ধ থাকে।
Reason (R): প্রতিটি স্তরে শক্তির ৯০% অপচয় হওয়ায় উচ্চতর স্তরে অতি সামান্য পরিমাণ শক্তি অবশিষ্ট থাকে।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
৪০. Assertion (A): বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা একমুখী ও ক্রমহ্রাসমান।
Reason (R): লিন্ডেম্যানের সূত্রানুসারে এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে যাওয়ার সময় শক্তির অপচয় ঘটে।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
৪১. Assertion (A): পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি বাস্তুতন্ত্র অবস্থিত সাহারা মরুভূমিতে।
Reason (R): মরুভূমির বাস্তুতন্ত্রে ইঁদুর ও খরগোশ প্রাথমিক খাদক হিসেবে পরিচিত।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।(দুটি তথ্যই সত্য কিন্তু একে অপরের ব্যাখ্যা নয়)
৪২. Assertion (A): মানুষ এবং কাক হলো ওমনিভোর বা সর্বভুক প্রাণী।
Reason (R): এরা উদ্ভিদ ও প্রাণী উভয়কেই খাদ্য হিসেবে গ্রহণ করে।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় (জীবমণ্ডল)থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
SOURCE-EDT



