

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার
ভূগোল
‘জনবসতি’ প্রশ্ন উত্তর
(One Liner ও MCQ)
HS Sem 3 Geography
Chapter 7 Question Answer
Updated on:
উচ্চ মাধ্যমিক (Class 12) ভূগোলের তৃতীয় সেমিস্টারের (3rd Sem) সপ্তম অধ্যায় ‘জনবসতি’ (Settlement)–এর মধ্যে গ্রামীণ ও শহরের বসতির ধরন, রৈখিক ও বিক্ষিপ্ত বসতি, নগরায়ণ (Urbanization), মেগাসিটি, মেগালোপোলিস এবং কর্মধারার ভিত্তিতে শহরের শ্রেণিবিভাগের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে এই অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) শেয়ার করা হলো।
বোর্ড: বিষয়বস্তু
1Class 12 3rd Semester ভূগোল ‘জনবসতি‘ (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর
1.1 জনবসতি অধ্যায় থেকে এক কথায় প্রশ্ন উত্তর (One Liner)
1.2 দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ভূগোল সপ্তম অধ্যায় ‘জনবসতি‘ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Geography MCQ Question Answer
1.3 দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার ভূগোল সপ্তম অধ্যায় শূন্যস্থান পূরণ (Fill in the Blanks)
1.4 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল সপ্তম অধ্যায় সত্য-মিথ্যা যাচাই | HS Semester 3 Geography True False MCQ
1.5 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল সপ্তম অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 Sem 3 Geography Column Matching MCQ
1.6 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল সপ্তম অধ্যায় বিবৃতি-ব্যাখ্যা | HS Class 12 Semester 3 Geography Assertion Reason MCQ
Class 12 3rd Semester ভূগোল
‘জনবসতি‘ (সপ্তম অধ্যায়)
প্রশ্ন উত্তর
এই পোস্ট এর মধ্যে জনবসতি অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
Class 12 3rd Semester ভূগোল
জনবসতি অধ্যায়
এক কথায় প্রশ্ন উত্তর
(One Liner)
-
জনবসতি বা Settlement শব্দটির উৎপত্তি হয়েছে প্রাচীন ইংরেজি শব্দ Setlen থেকে।
-
দুটি শহর যখন পাশাপাশি অবস্থান করে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে তখন তাকে বলে দ্বৈত শহর (Twin City)।
-
অনেক মানুষের এক স্থানে বসবাসের জন্য নির্মিত কৃত্রিম কাঠামোকে কার্ল ও সাওয়ারের মতে বলা হয় জনবসতি।
-
গঙ্গা নদীর তীরে অবস্থিত বারাণসী বা কাশী হলো ভারতের একটি প্রাচীন ধর্মীয় শহর।
-
উত্তরপ্রদেশের হাপুর শহরটি মূলত একটি বিখ্যাত বাজার শহর।
-
বিখ্যাত ‘The Morphology of Landscape’ গ্রন্থটির রচয়িতা হলেন কার্ল ও সাওয়ার।
-
‘Village’ বা গ্রাম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন প্রখ্যাত আইনবিদ হেনরি মেইন।
-
ভারতের অসম রাজ্যে অবস্থিত পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ তথা গ্রামীণ বসতিটি হলো মাজুলী।
-
ক্রোয়েশিয়াতে অবস্থিত পৃথিবীর ক্ষুদ্রতম গ্রামীণ বসতিটির নাম হলো হাম।
-
প্রধান গ্রাম থেকে বিচ্ছিন্ন ছোট ছোট পাড়া বা বসতিকে বলা হয় হ্যামলেট।
-
জার্মানির হামবুর্গ শহরটি গড়ে উঠেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর নগর হিসেবে।
-
কলকাতা সংলগ্ন সল্টলেক সিটি মূলত একটি পরিকল্পিত আবাসিক শহর।
-
সেনাবাহিনী বা প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনে গড়ে ওঠা ব্যারাকপুর ও যোধপুর হলো সামরিক শহর।
-
শিক্ষা ও শিল্প-সংস্কৃতির চর্চাকে কেন্দ্র করে গড়ে ওঠা বীরভূমের শান্তিনিকেতন হলো একটি সাংস্কৃতিক শহর।
-
সাধারণত ২ থেকে ২৫টি বাড়ি নিয়ে গঠিত ক্ষুদ্রতম বসতিকে চেনা যায় হ্যামলেট নামে।
-
বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠায় ঝাড়খণ্ডের জামশেদপুর ও ছত্তিশগড়ের ভিলাইকে বলা হয় শিল্প শহর।
-
জীবনযাত্রার প্রণালী ও পেশার ভিত্তিতে বসতিকে ভাগ করা যায় দুই ভাগে (গ্রামীণ ও পৌর)।
-
বিভিন্ন দিক থেকে আসা রাস্তা এক জায়গায় মিলিত হলে বসতি তারার মতো আকার নিলে তাকে বলে নক্ষত্রাকার বসতি।
-
ভারতের গ্রাম ভিত্তিক ভূ-সম্পত্তি বা সর্বনিম্ন প্রশাসনিক একককে বলা হয় মৌজা।
-
যে গ্রামে সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে তাকে বলা হয় কালান।
-
সাধারণত ১ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট ঘনবসতিপূর্ণ স্থানকে বলা হয় শহর বা Town।
-
ভারতের বড় শহরকে ঘিরে গড়ে ওঠা ছোট ছোট গ্রামের সমষ্টিকে বলা হয় নাগালয়।
-
১০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট বড় শহরগুলিকে ভৌগোলিক ভাষায় বলা হয় মেট্রোপলিস বা মহানগর।
-
ভারতের জম্মু ও কাশ্মীরের গুলমার্গ শহরটি পর্যটকদের কাছে পরিচিত স্কি খেলার শহর হিসেবে।
-
পৌরপুঞ্জ বা Conurbation শব্দটির ধারণা সর্বপ্রথম দিয়েছিলেন প্যাট্রিক গেডসে (১৯১৫ সালে)।
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার
ভূগোল সপ্তম অধ্যায়
‘জনবসতি‘
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর
HS Class 12 3rd Semester Geography
MCQ Question Answer
১। জনবসতি (Settlement) শব্দটির উদ্ভব হয়েছে কোন প্রাচীন ইংরেজি শব্দ থেকে?
(a) Setten
(b) Setlen
(c) Settel
(d) Satlen
উত্তর: (b) Setlen
২। কার্ল ও সাওয়ারের মতে, অনেক মানুষের এক স্থানে বসবাসের জন্য নির্মিত কাঠামোকে কী বলা হয়?
(a) সমাজ
(b) কৃষ্টি
(c) জনবসতি
(d) মহানগর
উত্তর: (c) জনবসতি
৩। ‘The Morphology of Landscape’ নামক বিখ্যাত গ্রন্থটি কার লেখা?
(a) জিন গটম্যান
(b) লুইস মামফোর্ড
(c) কার্ল ও সাওয়ার
(d) প্যাট্রিক গেডসে
উত্তর: (c) কার্ল ও সাওয়ার
৪। ‘Village’ বা গ্রাম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন?
(a) হেনরি মেইন
(b) অগাস্ট কোঁৎ
(c) আমসত
(d) টেলর
উত্তর: (a) হেনরি মেইন
৫। ভারতের অসম রাজ্যে অবস্থিত পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ ভিত্তিক গ্রামীণ বসতি কোনটি?
(a) সাগর দ্বীপ
(b) মাজুলী
(c) কচ্ছ
(d) লাক্ষাদ্বীপ
উত্তর: (b) মাজুলী
৬। ক্রোয়েশিয়ায় অবস্থিত পৃথিবীর ক্ষুদ্রতম গ্রামীণ বসতি হিসেবে পরিচিত কোনটি?
(a) হাম
(b) ভ্যাটিকান
(c) স্যান মারিনো
(d) মোনাকো
উত্তর: (a) হাম
৭। গ্রামের মধ্যে ছোট ছোট পাড়া বা মূল বসতি থেকে বিচ্ছিন্নভাবে অবস্থিত ক্ষুদ্র বসতিকে কী বলে?
(a) মৌজা
(b) কসবা
(c) হ্যামলেট
(d) জনপদ
উত্তর: (c) হ্যামলেট
৮। সাধারণত একটি হ্যামলেটে বাড়ি সংখ্যার গড় বিস্তার কত থাকে?
(a) ১০০-২০০ টি
(b) ৫০-৮০ টি
(c) ২-২৫ টি
(d) ১-৫ টি
উত্তর: (c) ২-২৫ টি
৯। ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সর্বনিম্ন প্রশাসনিক একক কোনটি?
(a) গ্রাম
(b) ব্লক
(c) মৌজা
(d) মহকুমা
উত্তর: (c) মৌজা
১০। সাধারণত কত জন সংখ্যার বেশি বসতিকে পৌরবসতি বা শহর (Town) বলা হয়?
(a) ১,০০০ জন
(b) ৫,০০০ জন
(c) ১০,০০০ জন
(d) ৫০,০০০ জন
উত্তর: (b) ৫,০০০ জন
১১। ১০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট মহানগরকে কী বলা হয়?
(a) মেগাসিটি
(b) মেট্রোপলিস
(c) টাইরানোপোলিস
(d) ইওপোলিস
উত্তর: (b) মেট্রোপলিস
১২। একাধিক শহর পরস্পর যুক্ত হয়ে যে অবিচ্ছিন্ন পৌর অঞ্চল গঠন করে তাকে কী বলে?
(a) কসমোপোলিস
(b) নেক্রোপোলিস
(c) পৌরপুঞ্জ
(d) উপগ্রহ শহর
উত্তর: (c) পৌরপুঞ্জ বা Conurbation
১৩। বিশ্ব অর্থনীতিতে প্রভাব বিস্তারকারী অত্যন্ত শক্তিশালী শহরগুলোকে কী বলা হয়?
(a) রাজধানী শহর
(b) শিল্প নগরী
(c) বিশ্ব নগর
(d) বন্দর নগরী
উত্তর: (c) বিশ্ব নগর বা Global City
১৪। আফ্রিকার জুলু বা উলু উপজাতির বৃত্তাকার বসতিকে কী বলা হয়?
(a) ই
(b) ক্যাল
(c) উলন
(d) উইগওয়াম
উত্তর: (b) ক্যাল (Kraal)
১৫। জাপানের কোন সমভূমি অঞ্চলে বিশ্বের অন্যতম নিবিড়তম জনবসতি গড়ে উঠেছে?
(a) কান্টো সমভূমি
(b) নবি সমভূমি
(c) ওসাকা সমভূমি
(d) কিয়োটো সমভূমি
উত্তর: (a) কান্টো সমভূমি
১৬। ১৯১৫ সালে ‘পৌরপুঞ্জ’ বা ‘Conurbation’ শব্দটির ধারণা প্রথম কে দেন?
(a) লুইস মামফোর্ড
(b) প্যাট্রিক গেডসে
(c) জিন গটম্যান
(d) গ্রিফিথ টেলর
উত্তর: (b) প্যাট্রিক গেডসে
১৭। গ্রিক শব্দ ‘Polis’ কথাটির প্রকৃত অর্থ কী?
(a) গ্রাম
(b) দেশ
(c) নগর
(d) বাজার
উত্তর: (c) নগর
১৮। লুইস মামফোর্ডের মতে নগর বিকাশের আদি পর্যায়কে কী বলা হয়?
(a) মেট্রোপলিস
(b) ইওপোলিস
(c) নেক্রোপোলিস
(d) টাইরানোপোলিস
উত্তর: (b) ইওপোলিস
১৯। অবক্ষয়িত বা মৃতপ্রায় শহরকে ভৌগোলিক পরিভাষায় কী বলা হয়?
(a) মেগালোপোলিস
(b) নেক্রোপোলিস
(c) পলিস
(d) একুমেনোপোলিস
উত্তর: (b) নেক্রোপোলিস
২০। ভারতের কোন শহরটি ‘প্রাচ্যের স্কটল্যান্ড’ বা ‘Scotland of the East’ নামে পরিচিত?
(a) দার্জিলিং
(b) শিলং
(c) মুসৌরি
(d) নৈনিতাল
উত্তর: (b) শিলং
২১। ‘Metropolis’ শব্দটির আক্ষরিক অর্থ কী?
(a) বিশাল শহর
(b) জননী শহর
(c) বাণিজ্য নগর
(d) পবিত্র শহর
উত্তর: (b) জননী শহর
২২। লুইস মামফোর্ড নগরের বিবর্তনকে মোট কয়টি পর্যায়ে ভাগ করেছেন?
(a) ৩ টি
(b) ৪ টি
(c) ৬ টি
(d) ৮ টি
উত্তর: (c) ৬ টি
২৩। পাশাপাশি অবস্থিত কলকাতা ও হাওড়া শহর দুটি কিসের উদাহরণ?
(a) আদর্শ শহর
(b) যমজ বা দ্বৈত শহর
(c) কসমোপোলিস
(d) উপগ্রহ শহর
উত্তর: (b) যমজ বা দ্বৈত শহর
২৪। ভারতের একটি বিখ্যাত ধর্মীয় শহরের নাম উল্লেখ করো।
(a) জামশেদপুর
(b) বারাণসী
(c) রুরকি
(d) চণ্ডীগড়
উত্তর: (b) বারাণসী
২৫। উত্তরপ্রদেশের হাপুর শহরটি মূলত কী ধরনের শহর হিসেবে পরিচিত?
(a) শিক্ষা শহর
(b) বন্দর শহর
(c) বাজার শহর
(d) প্রশাসনিক শহর
উত্তর: (c) বাজার শহর
দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার
ভূগোল সপ্তম অধ্যায়
‘জনবসতি‘
শূন্যস্থান পূরণ
(Fill in the Blanks)
১। গ্রাম থেকে শহরে মানুষের স্থায়ীভাবে বসবাসের জন্য চলে আসাকে বলা হয় ______।
(a) গ্রাম-নগর পরিব্রাজন
(b) নগরায়ণ
(c) জনবিস্ফোরণ
(d) পরিযান
উত্তর: (a) গ্রাম-নগর পরিব্রাজন
২। নগর বিবর্তনের অন্তিম পর্যায় বা মৃতপ্রায় শহরকে বলা হয় ______।
(a) ইওপোলিস
(b) পলিস
(c) নেক্রোপোলিস
(d) মেট্রোপলিস
উত্তর: (c) নেক্রোপোলিস
৩। মেট্রোপলিস বা Metropolis শব্দটির প্রকৃত অর্থ হলো ______।
(a) জননী শহর
(b) মৃত শহর
(c) বাণিজ্যিক শহর
(d) বিশ্ব শহর
উত্তর: (a) জননী শহর
৪। পাহাড়ি অঞ্চলে ধাপ চাষকে কেন্দ্র করে যে সিড়ির মতো বসতি দেখা যায় তাকে বলে ______।
(a) রৈখিক বসতি
(b) ধাপ বসতি
(c) নক্ষত্রাকার বসতি
(d) বৃত্তাকার বসতি
উত্তর: (b) ধাপ বসতি
৫। যেসব ছোট শহর বড় শহরের উপকণ্ঠে থেকে বড় শহরকে পরিষেবা দেয় তাদের বলে ______।
(a) উপগ্রহ শহর
(b) মেগাসিটি
(c) যমজ শহর
(d) সামরিক শহর
উত্তর: (a) উপগ্রহ শহর (Satellite Town)
৬। মরুভূমি অঞ্চলে কোনো জলাশয় বা মরূদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠে ______।
(a) শুষ্কবিন্দু বসতি
(b) জলবিন্দু বসতি
(c) রৈখিক বসতি
(d) নিবিড় বসতি
উত্তর: (b) জলবিন্দু বসতি (Wet point settlement)
৭। ‘Megalopolis’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন বিখ্যাত ভূগোলবিদ ______।
(a) জিন গটম্যান
(b) প্যাট্রিক গেডসে
(c) কার্ল সাওয়ার
(d) লুইস মামফোর্ড
উত্তর: (a) জিন গটম্যান (১৯ ৫৭ সালে)
৮। বন্যার হাত থেকে বাঁচতে উঁচু স্থানে গড়ে ওঠা জনবসতিকে বলা হয় ______।
(a) শুষ্কবিন্দু বসতি
(b) আর্দ্রবিন্দু বসতি
(c) রৈখিক বসতি
(d) বিক্ষিপ্ত বসতি
উত্তর: (a) শুষ্কবিন্দু বসতি (Dry point settlement)
৯। _____ বসতিগুলো সাধারণত নিকটবর্তী জলস্রোত বা নদীর ধারে সারিবদ্ধভাবে গড়ে ওঠে।
(a) বর্গাকার
(b) বৃত্তাকার
(c) রৈখিক
(d) নক্ষত্রাকার
উত্তর: (c) রৈখিক
১০। ভারতে শহুরে বসতির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে _____ -এর ফলে।
(a) বন্যা
(b) শিল্পায়ন ও নগরায়ণ
(c) কৃষি বিপ্লব
(d) বন উজাড়
উত্তর: (b) শিল্পায়ন ও নগরায়ণ
১১। দুর্গম পর্বত ও জঙ্গল অধ্যুষিত অঞ্চলে সাধারণত _____ বসতি গড়ে ওঠে।
(a) নিবিড়
(b) গোষ্ঠীবদ্ধ
(c) বিক্ষিপ্ত বা নির্জন
(d) বাণিজ্যিক
উত্তর: (c) বিক্ষিপ্ত বা নির্জন
১২। গ্রামীণ এলাকায় গৃহ নির্মাণে ব্যবহৃত সামগ্রী প্রধানত নির্ভর করে _____ -এর উপর।
(a) আধুনিক ফ্যাশন
(b) জমির উচ্চতা
(c) স্থানীয়ভাবে সহজলভ্য প্রাকৃতিক উপকরণ
(d) সরকারি অনুদান
উত্তর: (c) স্থানীয়ভাবে সহজলভ্য প্রাকৃতিক উপকরণ
১৩। ভারতের মোট জনসংখ্যার প্রায় _____ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন।
(a) ৫০%
(b) ৬০%
(c) ৬৮.৮%
(d) ৯০%
উত্তর: (c) ৬৮.৮%
১৪। গ্রামীণ বসতির তুলনায় শহরাঞ্চলে _____ সুযোগ-সুবিধা অনেক বেশি।
(a) কৃষি ঋণ
(b) সামাজিক ও পরিকাঠামোগত
(c) পশুপালন
(d) ভেষজ উদ্যান
উত্তর: (b) সামাজিক ও পরিকাঠামোগত
১৫। শহরাঞ্চলে জনসংখ্যা অস্বাভাবিক বৃদ্ধির একটি প্রধান কারণ হলো _____।
(a) জলবায়ু পরিবর্তন
(b) গ্রাম থেকে শহরে ব্যাপক অভিবাসন
(c) ভূমি সংস্কার
(d) মৃত্যুহার বৃদ্ধি
উত্তর: (b) গ্রাম থেকে শহরে ব্যাপক অভিবাসন
১৬। ভারতে গ্রামীণ গৃহের ধরণ প্রধানত নির্ভর করে আবহাওয়া এবং _____ -এর উপর।
(a) রাজনৈতিক আদর্শ
(b) স্থানীয় ভূপ্রকৃতি
(c) ধর্মীয় বিশ্বাস
(d) বৈদেশিক বিনিয়োগ
উত্তর: (b) স্থানীয় ভূপ্রকৃতি
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার
ভূগোল সপ্তম অধ্যায়
‘জনবসতি‘
সত্য-মিথ্যা যাচাই
HS Semester 3 Geography
True False MCQ
১৭। নিচের বিবৃতিগুলো পড়ে সঠিকটি নির্বাচন করো:
i. গ্রামীণ বসতির মূল ভিত্তি হলো কৃষিকাজ।
ii. পৌর বসতিতে গৌণ ও প্রগৌণ অর্থনৈতিক কাজের প্রাধান্য দেখা যায়।
iii. শহরতলিতে জনঘনত্ব গ্রামের চেয়ে কম হয়।
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) সবকটি সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক
১৮। নিচের কোন জোড়াটি সঠিক নয় তা চিহ্নিত করো:
i. রৈখিক বসতি – নদীর পাড় বা রাস্তার ধার।
ii. বৃত্তাকার বসতি – কোনো পুকুর বা দিঘিকে কেন্দ্র করে।
iii. বিক্ষিপ্ত বসতি – গঙ্গা সমভূমি অঞ্চল।
(a) শুধুমাত্র i সঠিক
(b) শুধুমাত্র iii ভুল
(c) ii ও iii ভুল
(d) সবকটি সঠিক
উত্তর: (b) শুধুমাত্র iii ভুল
১৯। গ্রামীণ ও পৌর বসতি সম্পর্কিত নিচের তথ্যগুলি যাচাই করো:
i. গ্রামের চেয়ে শহরে দূষণের মাত্রা সাধারণত বেশি।
ii. ভারতে শহর হওয়ার একটি শর্ত হলো জনসংখ্যার ৭৫% পুরুষ অ-কৃষি কার্যে যুক্ত থাকবে।
(a) i সঠিক কিন্তু ii ভুল
(b) i ভুল কিন্তু ii সঠিক
(c) i ও ii উভয়ই সঠিক
(d) i ও ii উভয়ই ভুল
উত্তর: (c) i ও ii উভয়ই সঠিক
২০। নিচের কোন বৈশিষ্ট্যটি পৌরপুঞ্জ বা Conurbation-এর ক্ষেত্রে প্রযোজ্য?
i. একাধিক শহর মিলে এক বিশাল নিরবচ্ছিন্ন পৌর এলাকা।
ii. এটি কেবল কৃষি কাজের জন্য গড়ে ওঠে।
(a) শুধুমাত্র i সত্য
(b) শুধুমাত্র ii সত্য
(c) i ও ii উভয়ই সত্য
(d) কোনটিই সত্য নয়
উত্তর: (a) শুধুমাত্র i সত্য
২১। নিচের বিবৃতিগুলি পড়ে সঠিকটি নির্বাচন করো:
i. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ১২১ কোটি।
ii. উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য।
iii. ভারতের গড় আয়ু বর্তমানে ৫৫ বছর।
iv. কলকাতা ভারতের সর্বোচ্চ জনবহুল জেলা।
(a) i ও ii সত্য, iii ও iv মিথ্যা
(b) সবকটি সত্য
(c) i, ii ও iv সত্য, iii মিথ্যা
(d) i ও iii সত্য, ii ও iv মিথ্যা
উত্তর: (a) i ও ii সত্য, iii ও iv মিথ্যা
২২। ভারতের জনসংখ্যা ও সাক্ষরতা বিষয়ক তথ্যগুলি যাচাই করো:
i. ভারতের জনসংখ্যার দশকীয় বৃদ্ধি হার ১৭.৬৪%।
ii. মহারাষ্ট্র ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্য।
iii. ভারতে বিশ্বের সবচেয়ে বেশি জনঘনত্ব দেখা যায়।
iv. ভারতের সাক্ষরতার হার প্রায় ৭৪.০৪%।
(a) i, ii ও iv সত্য, iii মিথ্যা
(b) i ও iii সত্য, ii ও iv মিথ্যা
(c) ii, iii ও iv সত্য, i মিথ্যা
(d) সবকটি মিথ্যা
উত্তর: (a) i, ii ও iv সত্য, iii মিথ্যা
২৩। গ্রামীণ ও পৌর বসতির গঠনগত পার্থক্য লক্ষ্য করো:
i. গ্রামীণ বসতি সাধারণত অপরিকল্পিতভাবে গড়ে ওঠে।
ii. সিবিডি (CBD) বা কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল কেবল পৌর বসতিতেই দেখা যায়।
iii. পৌর বসতির তুলনায় গ্রামীণ বসতিতে জনঘনত্ব অনেক বেশি।
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) সবকটি সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক
২৪। নিচের কোন জোড়াটি শহরের প্রশাসনিক কার্যের সাথে সঠিক মিলযুক্ত?
i. চণ্ডীগড় – প্রশাসনিক শহর।
ii. দুর্গাপুর – শিল্প শহর।
iii. বিশাখাপত্তনম – বন্দর নগর।
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) i, ii ও iii সবকটি সঠিক
উত্তর: (d) i, ii ও iii সবকটি সঠিক
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার
ভূগোল সপ্তম অধ্যায়
‘জনবসতি‘
স্তম্ভ মেলানো
Class 12 Sem 3 Geography
Column Matching MCQ
২৫। বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক মিলটি নির্বাচন করো:
Column A |
Column B |
|---|---|
1. ভারতের মোট জনসংখ্যা (২০১১) |
A. উত্তরপ্রদেশ |
2. সবচেয়ে জনবহুল রাজ্য |
B. ১২১.০২ কোটি |
3. জনঘনত্বে প্রথম রাজ্য |
C. মহারাষ্ট্র |
4. দ্বিতীয় জনবহুল রাজ্য |
D. বিহার |
(a) 1-B, 2-A, 3-D, 4-C
(b) 1-A, 2-B, 3-D, 4-C
(c) 1-C, 2-D, 3-B, 4-A
(d) 1-D, 2-C, 3-A, 4-B
উত্তর: (a) 1-B, 2-A, 3-D, 4-C
২৬। বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক মিলটি নির্বাচন করো:
Column A |
Column B |
|---|---|
1. পৌরপুঞ্জ ধারণার প্রবর্তক |
A. ১৯১৫ সাল |
2. কনআরবেশন শব্দের ব্যবহার |
B. জিন গটম্যান |
3. মেগালোপোলিস ধারণার প্রবর্তক |
C. প্যাট্রিক গেডসে |
4. মেগালোপোলিস শব্দের ব্যবহার |
D. ১৯৫৭ সাল |
(a) 1-C, 2-A, 3-B, 4-D
(b) 1-B, 2-D, 3-C, 4-A
(c) 1-A, 2-C, 3-D, 4-B
(d) 1-D, 2-B, 3-A, 4-C
উত্তর: (a) 1-C, 2-A, 3-B, 4-D
২৭। বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক মিলটি নির্বাচন করো:
Column A |
Column B |
|---|---|
1. স্ত্রী-পুরুষ অনুপাত |
A. ৭৪.০৪% |
2. গড় আয়ু |
B. ৯৪০:১০০০ |
3. শিশুমৃত্যু হার |
C. ৬৯.৪ বছর |
4. সাক্ষরতার হার |
D. ৩২ প্রতি ১০০০ জন |
(a) 1-B, 2-C, 3-D, 4-A
(b) 1-A, 2-B, 3-C, 4-D
(c) 1-C, 2-D, 3-A, 4-B
(d) 1-D, 2-A, 3-B, 4-C
উত্তর: (a) 1-B, 2-C, 3-D, 4-A
২৮। বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক মিলটি নির্বাচন করো:
Column A |
Column B |
|---|---|
1. রৈখিক বসতি |
A. কোনো দিঘি বা হ্রদের চারপাশে |
2. বৃত্তাকার বসতি |
B. নদী বা রাস্তার ধার বরাবর |
3. নক্ষত্রাকার বসতি |
C. প্লাবন ভূমি থেকে উচুতে |
4. শুষ্কবিন্দু বসতি |
D. বহু পথের মিলনস্থলে |
(a) 1-B, 2-A, 3-D, 4-C
(b) 1-A, 2-B, 3-C, 4-D
(c) 1-D, 2-C, 3-B, 4-A
(d) 1-C, 2-D, 3-A, 4-B
উত্তর: (a) 1-B, 2-A, 3-D, 4-C
২৯। বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের সঠিক মিলটি নির্বাচন করো:
Column A |
Column B |
|---|---|
1. মহানগর |
A. ১ কোটি+ জনসংখ্যা |
2. মেগাসিটি |
B. ১০ লক্ষ+ জনসংখ্যা |
3. পৌরপুঞ্জ |
C. ৫০০০-এর কম জনসংখ্যা |
4. হ্যামলেট |
D. একাধিক শহরের মিলন |
(a) 1-B, 2-A, 3-D, 4-C
(b) 1-A, 2-B, 3-C, 4-D
(c) 1-C, 2-D, 3-A, 4-B
(d) 1-D, 2-C, 3-B, 4-A
উত্তর: (a) 1-B, 2-A, 3-D, 4-C
ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার
ভূগোল সপ্তম অধ্যায়
‘জনবসতি‘
বিবৃতি-ব্যাখ্যা
HS Class 12 Semester 3 Geography
Assertion Reason MCQ
৩০। Assertion (A): উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য।
Reason (R): গঙ্গা সমভূমির উর্বর মৃত্তিকা ও উন্নত কৃষিব্যবস্থার কারণে এখানে জনঘনত্ব ও জনসংখ্যা দুই-ই বেশি।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
৩১। Assertion (A): পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে।
Reason (R): বন্ধুর ভূপ্রকৃতি ও চাষযোগ্য জমির অভাব এখানে নিরবিচ্ছিন্ন বসতি গড়ে তুলতে বাধা দেয়।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
৩২। Assertion (A): ভারতের শহুরে জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে।
Reason (R): গ্রাম থেকে শহরের দিকে মানুষের পরিব্রাজন বা মাইগ্রেশন এর প্রধান কারণ।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
৩৩। Assertion (A): রাজস্থানে জনঘনত্ব অত্যন্ত কম।
Reason (R): থর মরুভূমির প্রতিকূল জলবায়ু ও জলের অভাব জনবসতি গড়ে ওঠার অন্তরায়।
(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
৩৪। Assertion (A): কেরালা ভারতের উচ্চ সাক্ষরতা সম্পন্ন রাজ্য।
Reason (R): কেরালার জন্মহার ভারতের মধ্যে সর্বাধিক।
(a) A সত্য কিন্তু R মিথ্যা।
(b) A এবং R উভয়ই সত্য।
(c) A মিথ্যা কিন্তু R সত্য।
(d) উভয়ই মিথ্যা।
উত্তর: (a) A সত্য কিন্তু R মিথ্যা।
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর ভূগোল সপ্তম অধ্যায় (জনবসতি) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
SOURCE-EDT



