

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার
জীববিদ্যা
‘সপুষ্পক উদ্ভিদের যৌন জনন’ প্রশ্ন উত্তর
(One Liner ও MCQ)
Biology Sexual Reproduction in Flowering Plants
Question Answer
উচ্চ মাধ্যমিক (Class 12) জীববিদ্যার (Biology) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) অধ্যায় ‘সুপুষ্পক উদ্ভিদের যৌন জনন’ (Sexual Reproduction in Flowering Plants)। এর মধ্যে ফুলের বিভিন্ন স্তবক, পরাগরেণু ও ভ্রূণস্থলী গঠন, বিভিন্ন প্রকার পরাগযোগ (Pollination), দ্বি-নিষেক (Double Fertilization), ভ্রূণ ও শস্য (Endosperm) গঠন নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) শেয়ার করা হলো।
বোর্ড: বিষয়বস্তু
1 ক্লাস 12 জীববিদ্যা প্রথম অধ্যায় সুপুষ্পক উদ্ভিদের যৌন জনন প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Biology Chapter 1 Sexual Reproduction in Flowering Plants Question Answer
1.1 HS Class 12 Biology Chapter 1 Sexual Reproduction in Flowering Plants One Liner Question Answer
1.2 HS Class 12 Biology Chapter 1 Sexual Reproduction in Flowering Plants MCQ
1.3 HS Class 12 Biology Sexual Reproduction in Flowering Plants Fill in the blanks MCQ
1.4 HS Class 12 Biology Sexual Reproduction in Flowering Plants True/False Type MCQ
1.5 HS Class 12 Biology Sexual Reproduction in Flowering Plants Column Matching
1.6 HS Class 12 Biology Chapter 1 Sexual Reproduction in Flowering Plants Assertion and Reason MCQ
ক্লাস 12 জীববিদ্যা প্রথম অধ্যায়
সুপুষ্পক উদ্ভিদের যৌন জনন
প্রশ্ন উত্তর
HS Class 12 3rd Semester Biology
Chapter 1 Sexual Reproduction in Flowering Plants
Question Answer
এই পোস্ট এর মধ্যে সুপুষ্পক উদ্ভিদের যৌন জনন অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার জীববিদ্যা পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
HS Class 12 Biology
Chapter 1 Sexual Reproduction in Flowering Plants
One Liner Question Answer
১. সপুষ্পক উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় অংশ হলো ফুল।
২. যে জৈবিক প্রক্রিয়ায় গ্যামেট গঠন ও নিষেক ব্যতীত অপত্য জীব সৃষ্টি হয়, তাকে অযৌন জনন বলে।
৩. একই ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবক একই সময়ে পরিণত না হওয়ার ঘটনাকে ডাইকোগ্যামি বলে।
৪. পরাগরেণু উৎপাদনে অংশগ্রহণকারী কলার নাম হলো মাইক্রোস্পোরাঞ্জিয়াম।
৫. পরাগধানীর অভ্যন্তরে মাইক্রোস্পোরাঞ্জিয়ামকে ঘিরে থাকা পুষ্টি সরবরাহকারী স্তরটিকে ট্যাপেটাম বলা হয়।
৬. ট্যাপেটাম স্তর থেকে ক্ষরিত যে পদার্থটি পরাগরেণুর প্রাচীর (বহিঃস্তর) গঠনে সাহায্য করে তার নাম স্পোরোপোলেনিন।
৭. পতঙ্গ পরাগী ফুলের ট্যাপেটাম স্তর থেকে ক্ষরিত তৈলাক্ত ও চটচটে পদার্থকে পোলেনকিট বলে।
৮. পরাগধানীর প্রাচীরে অবস্থিত যে পাতলা কোষস্তর বরাবর পরাগধানী বিদীর্ণ হয়ে পরাগরেণু নির্গত হয়, তাকে স্টোমিয়াম বলে।
৯. পরাগরেণুর অলংকরণযুক্ত প্রাচীরকে সামগ্রিকভাবে স্পোরোডার্ম বলা হয়।
১০. পরাগরেণুর প্রাচীরের যে স্থানে এক্সাইন অনুপস্থিত থাকে এবং কেবল ইনটাইন উপস্থিত থাকে, তাকে রেণুরন্ধ্র বা জার্মপোর বলে।
১১. ডিম্বকের অভ্যন্তরে ভ্রূণস্থলীকে বেষ্টন করে থাকা পুষ্টিপ্রদানকারী কলাকে নিউসেলাস বা ভ্রূণপোষক কলা বলে।
১২. ডিম্বকের ডিম্বকমূল এবং ডিম্বকবৃন্ত একই সরলরেখায় অবস্থান করলে তাকে অর্থোট্রপাস ডিম্বক বলে।
১৩. ভ্রূণস্থলীর ডিম্বকরন্ধ্রের দিকে অবস্থিত দুটি সাইনারজিড (সহকারী কোষ) এবং একটি ডিম্বাণুকে একত্রে গর্ভযন্ত্র (Egg apparatus) বলে।
১৪. পরাগনালির অগ্রপ্রান্ত ডিম্বকরন্ধ্র ভেদ করে ডিম্বকের মধ্যে প্রবেশ করলে তাকে পোরোগ্যামি বলে।
১৫. পরাগনালি ডিম্বকত্বক ভেদ করে ডিম্বকে প্রবেশ করলে তাকে মেসোগ্যামি বলা হয়।
১৬. গুপ্তবীজী উদ্ভিদে নিষেকের ফলে গঠিত ট্রিপ্লয়েড (3n) গঠনটিকে সস্য বলে।
১৭. বীজের অভ্যন্তরে ভ্রূণের পরিস্ফুটন চলাকালীন জাইগোট থেকে সৃষ্ট বহুকোষী লম্বাটে গঠনকে সাসপেনসর বলে।
১৮. পরিণত বীজে থেকে যাওয়া নিউসেলাসের অবশেষকে পেরিস্পার্ম বলে।
১৯. লিচুর ভক্ষণযোগ্য রসালো অংশটিকে এরিল বলা হয়, যা ডিম্বকনাভির কলার বৃদ্ধি।
২০. ডিম্বাশয়ের সঙ্গে ফুলের অন্যান্য অংশ ফল গঠনে অংশগ্রহণ করলে তাকে অপ্রকৃত ফল বলে।
২১. একবীজপত্রী উদ্ভিদের বীজে ভ্রূণকে ঘিরে অবস্থিত বর্ম আকৃতির বীজপত্রকে স্কুটেলাম বলে।
২২. নিষেক ব্যতীত রেণুধর উদ্ভিদ থেকে ভ্রূণসহ বীজ গঠনের পদ্ধতিকে অ্যাপোমিক্সিস বলে।
২৩. পরাগযোগ এবং নিষেক ছাড়াই প্রাকৃতিকভাবে বা কৃত্রিমভাবে বীজবিহীন ফল উৎপাদনকে পার্থেনোকার্পি বলে।
২৪. একটি বীজে বা ডিম্বকে একাধিক ভ্রূণের সৃষ্টি হওয়ার ঘটনাকে বহুভ্রূণতা বা পলিএমব্রায়োনি বলে।
২৫. নিষেক ছাড়া সরাসরি ডিম্বাণু বা স্ত্রীজনন কোষ থেকে অপত্য সৃষ্টির পদ্ধতিকে অপুংজনি বা পার্থেনোজেনেসিস বলে।
HS Class 12 Biology Chapter 1
Sexual Reproduction in Flowering Plants MCQ
১. পরাগনালী ডিম্বকত্বক ভেদ করে ডিম্বাশয়ে প্রবেশ করলে, তাকে কী বলা হয়?
(a) পোরোগ্যামি
(b) মেসোগ্যামি
(c) চ্যালাজোগ্যামি
(d) অটোগ্যামি
উত্তর: (b) মেসোগ্যামি
২. নিষেকের সময় ভ্রূণস্থলীর কোন অংশটি অবলুপ্ত হয়?
(a) সহকারী কোষ
(b) ডিম্বক অন্তত্বক
(c) ডিম্বাণু
(d) বহিত্বক
উত্তর: (a) সহকারী কোষ
৩. দ্বিনিষেকের (Double Fertilization) ফলে নিচের কোনটি উৎপন্ন হয়?
(a) 3n নিউক্লিয়াস
(b) 4n নিউক্লিয়াস
(c) 2n নিউক্লিয়াস
(d) n নিউক্লিয়াস
উত্তর: (a) 3n নিউক্লিয়াস
৪. নিচের কোনটি ডিপ্লয়েড (2n) নয়?
(a) নিউসেলাস
(b) ডিম্বকত্বক
(c) সস্য
(d) জাইগোট
উত্তর: (c) সস্য
৫. একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণুমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38 হলে, ওই উদ্ভিদের সস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে?
(a) 38
(b) 19
(c) 57
(d) 76
উত্তর: (c) 57
৬. ডাবের জল কোন প্রকার সস্যের উদাহরণ?
(a) সেলুলার সস্য
(b) মুক্ত নিউক্লিয়ার সস্য
(c) হেলোবিয়াল সস্য
(d) কোনোটিই নয়
উত্তর: (b) মুক্ত নিউক্লিয়ার সস্য
৭. বীজপত্রাধিকাণ্ড (epicotyl) থেকে কী সৃষ্টি হয়?
(a) বিটপের অগ্রভাগ
(b) ভ্রূণমুকুল
(c) মূলের অগ্রভাগ
(d) ভ্রূণমূল
উত্তর: (b) ভ্রূণমুকুল
৮. নিচের কোনটি প্রকৃত ফল?
(a) আপেল
(b) আনারস
(c) আম
(d) চালতা
উত্তর: (c) আম
৯. পরাগরেণুর অন্তত্ত্বক (ইনটাইন)-এর মুখ্য উপাদান হলো-
(a) সেলুলোজ ও পেকটিন
(b) লিপিড ও পেকটিন
(c) পেকটিন ও লিগনিন
(d) লিগনিন ও কিউটিন
উত্তর: (a) সেলুলোজ ও পেকটিন
১০. পরাগনালির মধ্যে জননকোষ বিভাজিত হয়ে কয়টি পুংগ্যামেট গঠন করে?
(a) ১টি
(b) ২টি
(c) ৩টি
(d) ৪টি
উত্তর: (b) ২টি
১১. ইতর-পরাগযোগের অপর নাম কী?
(a) অ্যালোগ্যামি
(b) জেনোগ্যামি
(c) হোমোগ্যামি
(d) অটোগ্যামি
উত্তর: (a) অ্যালোগ্যামি
১২. মিয়োসিস ব্যতিরেকে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে কী বলে?
(a) অ্যাপোগ্যামি
(b) পার্থেনোকার্পি
(c) অ্যাপোস্পোরি
(d) পার্থেনোজেনেসিস
উত্তর: (c) অ্যাপোস্পোরি
১৩. একটি অসস্যল বীজের উদাহরণ হলো-
(a) ভুট্টা
(b) রেড়ি
(c) গম
(d) মটর
উত্তর: (d) মটর
১৪. নিষেক ছাড়াই ডিপ্লয়েড (2n) ডিম্বাণু থেকে ভ্রূণ গঠিত হলে তাকে কী বলে?
(a) ভেজিটেটিভ অ্যাপোমিক্সিস
(b) রেকারেন্ট অ্যাপোমিক্সিস
(c) নন্-রেকারেন্ট অ্যাপোমিক্সিস
(d) পার্থেনোকার্পি
উত্তর: (a) ভেজিটেটিভ অ্যাপোমিক্সিস
১৫. পার্থেনোকার্পিক ফল সম্পর্কে কোনটি সত্য?
(a) এটি বীজবিহীন হয়
(b) কলা এটির অন্যতম উদাহরণ
(c) বৃদ্ধি হরমোন প্রয়োগে আবেশিত করা সম্ভব
(d) সবগুলি
উত্তর: (d) সবগুলি
১৬. পুংরেণুমাতৃকোষ থেকে পুংরেণু সৃষ্টির পদ্ধতিকে কী বলে?
(a) পোলেনোজেনেসিস
(b) মাইক্রোস্পোরোজেনেসিস
(c) মেগাস্পোরোজেনেসিস
(d) ওভিউলেশন
উত্তর: (b) মাইক্রোস্পোরোজেনেসিস
১৭. রাসায়নিক প্রকৃতিতে স্পোরোপোলেনিন প্রধানত কী?
(a) প্রোটিন
(b) ফ্যাট (ফ্যাটি অ্যাসিড ও ক্যারোটিনয়েড)
(c) শর্করা
(d) লিপিড
উত্তর: (b) ফ্যাট
১৮. স্ত্রী গ্যামেটোফাইটের (ভ্রূণস্থলী) প্রথম কোষটি হলো-
(a) মাইক্রোস্পোর মাতৃকোষ
(b) সক্রিয় মেগাস্পোর (স্ত্রী রেণু)
(c) মেগাস্পোর মাতৃকোষ
(d) ডিম্বাণু
উত্তর: (b) সক্রিয় মেগাস্পোর (স্ত্রী রেণু)
১৯. গেইটোনোগ্যামি দেখা যায় কোন্ উদ্ভিদে?
(a) পেঁপে
(b) তাল
(c) রঙ্গন
(d) ভুট্টা (বা মটর/কুমড়ো)
উত্তর: (d) ভুট্টা (নোট: ভুট্টা, মটর, কুমড়োতে দেখা যায় )
২০. কোন্ ফুলের গর্ভমুণ্ড রোমশ ও অমসৃণ প্রকৃতির হয়?
(a) জলপরাগী
(b) পতঙ্গপরাগী
(c) বায়ুপরাগী
(d) সবগুলি
উত্তর: (c) বায়ুপরাগী
২১. দুর্গন্ধ সৃষ্টিকারী ফুলের পরাগযোগ ঘটে প্রধানত কীসের সাহায্যে?
(a) বোলতা এবং পিঁপড়ে
(b) পাখি
(c) মাছি এবং গুবরে পোকা (বিটল)
(d) প্রজাপতি
উত্তর: (c) মাছি এবং গুবরে পোকা (বিটল)
২২. পরাগরেণু-সংক্রান্ত বিজ্ঞানসম্মত অধ্যয়নকে কী বলা হয়?
(a) প্যালিনোলজি
(b) অ্যান্থোলজি
(c) স্পার্মোলজি
(d) সাইটোলজি
উত্তর: (a) প্যালিনোলজি
২৩. Polygonum sp. (পলিগোনাম) উদ্ভিদে কোন প্রকার ভ্রূণস্থলী লক্ষ করা যায়?
(a) মনোস্পোরিক
(b) বাইস্পোরিক
(c) ট্রাইস্পোরিক
(d) টেট্রাস্পোরিক
উত্তর: (a) মনোস্পোরিক
২৪. জেনোগ্যামি পদ্ধতিতে পরাগযোগ ঘটে-
(a) একই ফুলের মধ্যে
(b) একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে
(c) একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে
(d) ভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে
উত্তর: (c) একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে
২৫. মানুষের সাহায্যে পরাগমিলনকে কী বলা হয়?
(a) অ্যানথ্রোপোফিলি
(b) মেলিটোফিলি
(c) এন্টামোফিলি
(d) সাইকোফিলি
উত্তর: (a) অ্যানথ্রোপোফিল
HS Class 12 Biology
Sexual Reproduction in Flowering Plants
Fill in the blanks MCQ
১. _________ পরাগযোগের ক্ষেত্রে কোনো বাহকের প্রয়োজন হয় না।
(a) স্বপরাগযোগ
(b) ইতর পরাগযোগ
(c) জেনোগ্যামি
(d) অ্যানিমোফিলি
উত্তর: (a) স্বপরাগযোগ
২. পরাগরেণুর বহিঃস্তর (এক্সাইন) স্পোরোপোলেনিন দ্বারা এবং অন্তঃস্তর (ইনটাইন) _________ দ্বারা গঠিত।
(a) লিগনিন
(b) সেলুলোজ ও পেকটিন
(c) কিউটিন
(d) সুবেরিন
উত্তর: (b) সেলুলোজ ও পেকটিন
৩. একটি গুপ্তবীজী উদ্ভিদের নিষেকের পর গঠিত সস্য হলো _________ প্রকৃতির।
(a) হ্যাপ্লয়েড (n)
(b) ডিপ্লয়েড (2n)
(c) ট্রিপ্লয়েড (3n)
(d) টেট্রাপ্লয়েড (4n)
উত্তর: (c) ট্রিপ্লয়েড (3n)
৪. ডাবের জল হলো একপ্রকার _________ সস্যের উদাহরণ।
(a) সেলুলার
(b) হেলোবিয়াল
(c) মুক্ত নিউক্লিয়ার
(d) কোনোটিই নয়
উত্তর: (c) মুক্ত নিউক্লিয়ার
৫. যে ডিম্বকের ডিম্বকরন্ধ্র নিচের দিকে এবং ডিম্বকমূল উপরের দিকে থাকে, তাকে _________ ডিম্বক বলে।
(a) অর্থোট্রপাস
(b) অ্যানাট্রপাস
(c) ক্যাম্পাইলোট্রপাস
(d) অ্যাম্ফিট্রপাস
উত্তর: (b) অ্যানাট্রপাস
৬. লিচুর ভক্ষণযোগ্য রসালো অংশটিকে _________ বলা হয়।
(a) মেসোকার্প
(b) এন্ডোকার্প
(c) পেরিস্পার্ম
(d) এরিল
উত্তর: (d) এরিল
৭. পরাগনালি ডিম্বকমূল বা চ্যালাজা প্রান্ত দিয়ে ডিম্বকে প্রবেশ করলে তাকে _________ বলে।
(a) পোরোগ্যামি
(b) মেসোগ্যামি
(c) চ্যালাজোগ্যামি
(d) সাইফনোগ্যামি
উত্তর: (c) চ্যালাজোগ্যামি
৮. পরাগযোগ এবং নিষেক ছাড়াই প্রাকৃতিকভাবে বা হরমোন প্রয়োগে বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে _________ বলে।
(a) অ্যাপোমিক্সিস
(b) বহুভ্রূণতা
(c) পার্থেনোজেনেসিস
(d) পার্থেনোকার্পি
উত্তর: (d) পার্থেনোকার্পি
HS Class 12 Biology
Sexual Reproduction in Flowering Plants
True/False Type MCQ
৯. সস্য সম্পর্কে কোনটি সত্য?
(A) এই কলার কোশগুলি সঞ্চিত খাদ্যে পূর্ণ থাকে
(B) বর্ধনশীল ভ্রূণের পুষ্টি সরবরাহ করে
(C) প্রাথমিক সস্য নিউক্লিয়াসে নিউক্লিয়াসের বিভাজন ও সাইটোকাইনেসিস উভয়ই হয়
(D) সবগুলি
উত্তর: (D) সবগুলি
১০. কোন উক্তিটি অসত্য?
(A) সস্যতে ভ্রূণের খাদ্য মজুত থাকে
(B) ফলপ্রাচীর বীজের সুরক্ষা দেয়
(C) সুপ্তাবস্থায় শারীরবৃত্তীয় প্রক্রিয়া দ্বিগুণ হয়
(D) যৌন জননের ফলে বীজে প্রকরণ ঘটে
উত্তর: (C) সুপ্তাবস্থায় শারীরবৃত্তীয় প্রক্রিয়া দ্বিগুণ হয়
১১. (i) পরাগরেণুর প্রাচীরের নাম স্পোরোডার্ম।
(ii) পরাগরেণু সম্বন্ধীয় বিদ্যা হল প্যালিনোলজি।
(iii) লজ্জাবতী উদ্ভিদের পরাগরেণু যৌগিক প্রকৃতির।
(a) সবগুলি উক্তি সত্য
(b) (i) এবং (ii) মিথ্যা, (iii) সত্য
(c) (i), (ii), সত্য, কিন্তু (iii) মিথ্যা
(d) সবগুলি উক্তি মিথ্যা
উত্তর: (c) (i), (ii) সত্য, কিন্তু (iii) মিথ্যা
১২. i) পরাগরেণুর বহিঃস্তর স্পোরোপোলেনিন নির্মিত
ii) পরাগরেণুর অন্তঃস্তর সেলুলোজ নির্মিত
iii) পরাগরেণুর উৎপাদন পদ্ধতিকে মাইক্রোস্পোরোজেনেসিস বলে
(a) i সত্য এবং ii ও iii মিথ্যা
(b) সবগুলি মিথ্যা
(c) সবগুলি সত্য
(d) i ও ii সত্য এবং iii মিথ্যা
উত্তর: (c) সবগুলি সত্য
১৩. i) ডাবের জল নিউক্লিয়ার সস্য
ii) আমের বীজ সস্যল বীজ
iii) পাইন গাছের ডিম্বক অ্যানাট্রপাস প্রকৃতির
iv) সস্য নিউক্লিয়াস 3n প্রকৃতির
(a) i iii iv সত্য, ii মিথ্যা
(b) i iii সত্য, ii iv মিথ্যা
(c) সবগুলি মিথ্যা
(d) সবগুলি সত্য
উত্তর: (a) i iii iv সত্য, ii মিথ্যা
১৪. বিবৃতি I: দ্বিনিষেক ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য।
বিবৃতি II: পুংগ্যামেট ও মেরু নিউক্লিয়াসের মিলন হল দ্বিনিষেক।
(a) বিবৃতি I সত্য কিন্তু বিবৃতি II মিথ্যা
(b) বিবৃতি II সত্য কিন্তু বিবৃতি I মিথ্যা
(c) বিবৃতি I ও বিবৃতি II মিথ্যা
(d) বিবৃতি I ও বিবৃতি II সত্য
উত্তর: (c) বিবৃতি I ও বিবৃতি II মিথ্যা
১৫. বিবৃতি I: ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা উন্নত।
বিবৃতি II: ইতর পরাগযোগে নতুন বৈশিষ্ট্য সঞ্চার হয়।
(a) বিবৃতি I সত্য কিন্তু বিবৃতি II মিথ্যা
(b) বিবৃতি II সত্য কিন্তু বিবৃতি I মিথ্যা
(c) বিবৃতি I ও বিবৃতি II মিথ্যা
(d) বিবৃতি I ও বিবৃতি II সত্য
উত্তর: (d) বিবৃতি I ও বিবৃতি II সত্য
১৬. পতঙ্গপরাগী উদ্ভিদের জন্য কোটি সত্য নয়?
(A) দলমণ্ডলের সজ্জা লম্বা চোঙের মতো
(B) পরাগরেণু কন্টকত্বক-যুক্ত ও অমসৃণ
(C) ফুলগুলি সুমিষ্ট রস বা মকরন্দ নিঃসরণ করে
(D) একই পুষ্পবিন্যাসে অসংখ্য ফুলের সমাহার
উত্তর: (A) দলমণ্ডলের সজ্জা লম্বা চোঙের মতো
HS Class 12 Biology
Sexual Reproduction in Flowering Plants
Column Matching
১৭. উপযুক্ত বাহকের সাথে পরাগযোগের নাম মেলাও:
Column A |
Column B |
|---|---|
1. অরনিথোফিলি |
a. প্রজাপতি |
2. সাইকোফিলি |
b. পাখি |
3. কাইরোপটেরোফিলি |
c. পিঁপড়ে |
4. মিরমেকোফিলি |
d. বাদুড় |
(A) 1-b, 2-a, 3-d, 4-c
(B) 1-a, 2-b, 3-c, 4-d
(C) 1-d, 2-c, 3-a, 4-b
(D) 1-b, 2-d, 3-a, 4-c
উত্তর: (A) 1-b, 2-a, 3-d, 4-c
১৮. ফলের প্রকারভেদ/ভোজ্য অংশের সাথে উদাহরণ মেলাও:
Column A |
Column B |
|---|---|
1. আপেল |
a. এরিল |
2. চালতা |
b. পুষ্পমঞ্জরি |
3. আনারস |
c. পুষ্পাক্ষ |
4. লিচু |
d. বৃতি |
(A) 1-c, 2-b, 3-d, 4-a
(B) 1-c, 2-d, 3-b, 4-a
(C) 1-d, 2-c, 3-a, 4-b
(D) 1-a, 2-b, 3-c, 4-d
উত্তর: (B) 1-c, 2-d, 3-b, 4-a
১৯. ভ্রূণস্থলীর কোষের সাথে প্লয়ডি (Ploidy) মেলাও:
Column A |
Column B |
|---|---|
1. সস্য |
a. হ্যাপ্লয়েড (n) |
2. ডিম্বাণু |
b. ডিপ্লয়েড (2n) |
3. জাইগোট |
c. ট্রিপ্লয়েড (3n) |
4. প্রতিপাদ কোষ |
d. হ্যাপ্লয়েড (n) |
(A) 1-c, 2-a, 3-b, 4-d
(B) 1-a, 2-b, 3-c, 4-d
(C) 1-b, 2-c, 3-d, 4-a
(D) 1-c, 2-b, 3-a, 4-d
উত্তর: (A) 1-c, 2-a, 3-b, 4-d
২০. পরাগনালির প্রবেশপথের সাথে নাম মেলাও:
Column A |
Column B |
|---|---|
1. পোরোগ্যামি |
a. ডিম্বকমূল দিয়ে প্রবেশ |
2. চ্যালাজোগ্যামি |
b. ডিম্বকত্বক দিয়ে প্রবেশ |
3. মেসোগ্যামি |
c. ডিম্বকরন্ধ্র দিয়ে প্রবেশ |
(A) 1-a, 2-b, 3-c
(B) 1-b, 2-c, 3-a
(C) 1-c, 2-a, 3-b
(D) 1-a, 2-c, 3-b
উত্তর: (C) 1-c, 2-a, 3-b
২১. পুষ্পস্তবকের সাথে তাদের সঠিক স্তরের মেলাও:
Column A |
Column B |
|---|---|
1. ফুলের প্রথম স্তবক |
a. স্ত্রীস্তবক |
2. ফুলের দ্বিতীয় স্তবক |
b. দলমণ্ডল |
3. ফুলের তৃতীয় স্তবক |
c. বৃতি |
4. ফুলের চতুর্থ স্তবক |
d. পুংস্তবক |
(A) 1-c, 2-b, 3-d, 4-a
(B) 1-b, 2-c, 3-a, 4-d
(C) 1-d, 2-a, 3-c, 4-b
(D) 1-a, 2-b, 3-d, 4-c
উত্তর: (A) 1-c, 2-b, 3-d, 4-a
২২. ডিম্বক ও বীজের অংশের সাথে তাদের পরবর্তী রূপান্তর মেলাও:
Column A |
Column B |
|---|---|
1. জাইগোট |
a. বীজ |
2. ডিম্বক |
b. ভ্রূণ |
3. ডিম্বাশয় |
c. ফল |
4. ডিম্বকত্বক |
d. বীজত্বক |
(A) 1-a, 2-b, 3-c, 4-d
(B) 1-b, 2-a, 3-c, 4-d
(C) 1-c, 2-d, 3-a, 4-b
(D) 1-b, 2-c, 3-a, 4-d
উত্তর: (B) 1-b, 2-a, 3-c, 4-d
২৩. ইতর পরাগযোগের অভিযোজন কৌশলের সাথে বর্ণনা মেলাও:
Column A |
Column B |
|---|---|
1. ডাইকোগ্যামি |
a. গঠনগত বৈশিষ্ট্য স্বপরাগযোগে বাধাদান করে |
2. হার্কোগ্যামি |
b. পুং ও স্ত্রীস্তবক একইসময়ে পরিণত হয় না |
3. হেটারোমরফিজম |
c. পুং ও স্ত্রীস্তবকের অসম দৈর্ঘ্য |
4. স্ব-বন্ধ্যাত্ব |
d. নিজস্ব পরাগরেণু গর্ভমুণ্ডে পড়লেও কার্যকর হয় না |
(A) 1-b, 2-a, 3-c, 4-d
(B) 1-a, 2-b, 3-c, 4-d
(C) 1-c, 2-b, 3-a, 4-d
(D) 1-b, 2-c, 3-a, 4-d
উত্তর: (A) 1-b, 2-a, 3-c, 4-d
HS Class 12 Biology Chapter 1
Sexual Reproduction in Flowering Plants
Assertion and Reason MCQ
২৪. বিবৃতি (A): বায়ুর মাধ্যমে পরাগযোগকে অ্যানিমোফিলি বলে।
ব্যাখ্যা (R): বায়ুপরাগী ফুলগুলি গন্ধহীন, বর্ণহীন এবং মধুগ্রন্থিহীন হয়।
(a) বিবৃতি (A) ও ব্যাখ্যা (R) উভয়ই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি (A) ও ব্যাখ্যা (R) উভয়ই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি (A) সত্য কিন্তু ব্যাখ্যা (R) মিথ্যা।
(d) বিবৃতি (A) মিথ্যা কিন্তু ব্যাখ্যা (R) সত্য।
উত্তর: (b) (উভয়ই সত্য, কিন্তু R সংজ্ঞার সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়, এটি বৈশিষ্ট্যের বর্ণনা)।
২৫. বিবৃতি (A): গুপ্তবীজী উদ্ভিদের সস্য 3n (ট্রিপ্লয়েড) প্রকৃতির হয়।
ব্যাখ্যা (R): সস্য সৃষ্টি হয় একটি হ্যাপ্লয়েড পুংগ্যামেট (n) এবং ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াসের (2n) মিলনের মাধ্যমে।
(a) বিবৃতি (A) ও ব্যাখ্যা (R) উভয়ই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি (A) ও ব্যাখ্যা (R) উভয়ই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি (A) সত্য কিন্তু ব্যাখ্যা (R) মিথ্যা।
(d) বিবৃতি (A) মিথ্যা কিন্তু ব্যাখ্যা (R) সত্য।
উত্তর: (a) (উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা)।
২৬. বিবৃতি (A): একই উদ্ভিদের দুটি আলাদা ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে গেইটোনোগ্যামি বলে।
ব্যাখ্যা (R): গেইটোনোগ্যামি জিনগতভাবে এক প্রকার ইতর-পরাগযোগ।
(a) বিবৃতি (A) ও ব্যাখ্যা (R) উভয়ই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি (A) ও ব্যাখ্যা (R) উভয়ই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি (A) সত্য কিন্তু ব্যাখ্যা (R) মিথ্যা।
(d) বিবৃতি (A) মিথ্যা কিন্তু ব্যাখ্যা (R) সত্য।
উত্তর: (c) (A সত্য কিন্তু R মিথ্যা। কারণ একই উদ্ভিদের মধ্যে ঘটায় এটি জিনগতভাবে স্বপরাগযোগ)।
২৭. বিবৃতি (A): আপেল হলো একটি অপ্রকৃত ফল (False Fruit)।
ব্যাখ্যা (R): আপেলের ভোজ্য অংশটি ডিম্বাশয় থেকে নয়, বরং পুষ্পাক্ষ থেকে গঠিত হয়।
(a) বিবৃতি (A) ও ব্যাখ্যা (R) উভয়ই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি (A) ও ব্যাখ্যা (R) উভয়ই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি (A) সত্য কিন্তু ব্যাখ্যা (R) মিথ্যা।
(d) বিবৃতি (A) মিথ্যা কিন্তু ব্যাখ্যা (R) সত্য।
উত্তর: (a) (উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা)।
২৮. বিবৃতি (A): নিউক্লিয়ার সস্যের ক্ষেত্রে প্রথম বিভাজন থেকেই কোষপ্রাচীর গঠন (সাইটোকাইনেসিস) শুরু হয়।
ব্যাখ্যা (R): নারকেলের জল (ডাবের জল) হলো মুক্ত নিউক্লিয়ার সস্যের একটি আদর্শ উদাহরণ।
(a) বিবৃতি (A) ও ব্যাখ্যা (R) উভয়ই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি (A) ও ব্যাখ্যা (R) উভয়ই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি (A) সত্য কিন্তু ব্যাখ্যা (R) মিথ্যা।
(d) বিবৃতি (A) মিথ্যা কিন্তু ব্যাখ্যা (R) সত্য।
উত্তর: (d) (A মিথ্যা কিন্তু R সত্য। নিউক্লিয়ার সস্যে প্রথমে মুক্ত নিউক্লিয় বিভাজন ঘটে)।
২৯. বিবৃতি (A): পরাগরেণুর বহিঃস্তর এক্সাইন স্পোরোপোলেনিন নামক জৈব রাসায়নিক উপাদান দ্বারা নির্মিত।
ব্যাখ্যা (R): এক্সাইনের যে স্থানে রেণুরন্ধ্র বা জার্মপোর থাকে, সেখানে স্পোরোপোলেনিন অনুপস্থিত থাকে।
(a) বিবৃতি (A) ও ব্যাখ্যা (R) উভয়ই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি (A) ও ব্যাখ্যা (R) উভয়ই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি (A) সত্য কিন্তু ব্যাখ্যা (R) মিথ্যা।
(d) বিবৃতি (A) মিথ্যা কিন্তু ব্যাখ্যা (R) সত্য।
উত্তর: (b) (উভয়ই সত্য, কিন্তু R, A-এর কাঠামোগত ব্যাখ্যা নয়, বরং একটি অতিরিক্ত তথ্য)।
৩০. বিবৃতি (A): ক্লিস্টোগ্যামি (Cleistogamy) হলো স্বপরাগযোগ নিশ্চিত করার একটি অন্যতম কৌশল।
ব্যাখ্যা (R): ক্লিস্টোগ্যামাস ফুল কখনো প্রস্ফুটিত হয় না, যার ফলে বাইরের পরাগরেণু প্রবেশ করতে পারে না এবং বাধ্যতামূলকভাবে স্বপরাগযোগ ঘটে।
(a) বিবৃতি (A) ও ব্যাখ্যা (R) উভয়ই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(b) বিবৃতি (A) ও ব্যাখ্যা (R) উভয়ই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) বিবৃতি (A) সত্য কিন্তু ব্যাখ্যা (R) মিথ্যা।
(d) বিবৃতি (A) মিথ্যা কিন্তু ব্যাখ্যা (R) সত্য।
উত্তর: (a) (উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা)।
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা প্রথম অধ্যায় (সুপুষ্পক উদ্ভিদের যৌন জনন) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যাখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
SOURCE-EDT



