
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার
জীববিদ্যা
‘বংশগতির আণবিক ভিত্তি’প্রশ্ন উত্তর
(One Liner ও MCQ)
Biology Molecular Basis of Inheritance
Question Answer
উচ্চ মাধ্যমিক (Class 12) জীববিদ্যার (Biology) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) পঞ্চম অধ্যায় ‘বংশগতির আণবিক ভিত্তি’ (Molecular Basis of Inheritance)–এর মধ্যে DNA এবং RNA-এর গঠন, সেন্ট্রাল ডগমা (Central Dogma), DNA রেপ্লিকেশন (Replication), ট্রান্সক্রিপশন (Transcription), ট্রান্সলেশন (Translation), জেনেটিক কোড, ল্যাক ওপেরন (Lac Operon), হিউম্যান জিনোম প্রজেক্ট (HGP) এবং DNA ফিঙ্গারপ্রিন্টিং নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) শেয়ার করা হলো।
বোর্ড: বিষয়বস্তু
1 ক্লাস 12 জীববিদ্যা পঞ্চম অধ্যায় বংশগতির আণবিক ভিত্তি প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Biology Chapter 5 Molecular Basis of Inheritance Question Answer
1.1 HS Class 12 Biology Chapter 5 Molecular Basis of Inheritance One Liner Question Answer
1.2 HS Class 12 Biology Chapter 5 Molecular Basis of Inheritance MCQ Question Answer
1.3 HS Class 12 Biology Chapter 5 Molecular Basis of Inheritance Fill in the blanks Type MCQ
1.4 HS Class 12 Biology Chapter 5 Molecular Basis of Inheritance True/False MCQ
1.5 HS Class 12 Biology Chapter 5 Molecular Basis of Inheritance Column Matching MCQ
1.6 HS Class 12 Biology Chapter 5 Molecular Basis of Inheritance Assertion and Reason MCQ
ক্লাস 12 জীববিদ্যা
পঞ্চম অধ্যায় বংশগতির আণবিক ভিত্তি
প্রশ্ন উত্তর
HS Class 12 3rd Semester Biology
Chapter 5 Molecular Basis of Inheritance
Question Answer
এই পোস্ট এর মধ্যে বংশগতির আণবিক ভিত্তি অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার জীববিদ্যা পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।
HS Class 12 Biology
Chapter 5 Molecular Basis of Inheritance
One Liner Question Answer
১. 1928 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্রেডরিক গ্রিফিথ ব্যাকটেরিয়ার রূপান্তরভবন (Transformation) আবিষ্কার করেন।
২. অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককাটি তাঁদের পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে জিনগত বস্তু হল DNA।
৩. হারসে এবং চেজ তাঁদের ট্রান্সডাকশন পরীক্ষায় তেজস্ক্রিয় মৌল হিসেবে S35 এবং P32 ব্যবহার করেন।
৪. কোনো জেনেটিক বস্তু থেকে ভিন্ন প্রকার অণু গঠিত হওয়ার ধর্মকে ভিন্ন-অনুঘটন ধর্ম বলে।
৫. গ্রিফিথ তাঁর পরীক্ষার জন্য ডিপ্লোকক্কাস নিউমোনি (Diplococcus pneumoniae) নামক ব্যাকটেরিয়া নির্বাচন করেন।
৬. মানব কোশ থেকে আবিষ্কৃত ফসফেটসমৃদ্ধ বস্তুকে বিজ্ঞানী এফ. মিসার নিউক্লিন নামে অভিহিত করেন।
৭. নিউক্লিক অ্যাসিডে রাইবোজ এবং ডি-অক্সি রাইবোজ সুগারের উপস্থিতি আবিষ্কার করেন বিজ্ঞানী লেভিন (Levine)।
৮. দ্বিতন্ত্রী DNA (B-DNA)-এর ব্যাস হল 20Å।
৯. DNA অণুর একটি সম্পূর্ণ পাকে 10 জোড়া নিউক্লিওটাইড সমদূরত্বে অবস্থান করে।
১০. RNA অণুতে পিউরিন বেসগুলি হল অ্যাডেনিন ও গুয়ানিন।
১১. DNA থেকে প্রোটিন সংশ্লেষের বার্তা বা সংকেত বহন করে সাইটোপ্লাজমে নিয়ে আসে mRNA।
১২. ইউক্যারিওটিক কোশে ক্রোমোজোমের একক স্বরূপ গঠনকে নিউক্লিওজোম বলা হয়।
১৩. সেন্ট্রাল ডগমা (Central Dogma) কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী Francis Crick।
১৪. RNA থেকে DNA সংশ্লেষ হওয়ার ঘটনাকে রিভার্স ট্রান্সক্রিপশন বলে।
১৫. DNA রেপ্লিকেশনে ল্যাগিং তন্ত্রীতে অবস্থিত খণ্ডকগুলিকে ওকাজাকি খণ্ডক বলে।
১৬. ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় RNA সংশ্লেষের অভিমুখ সর্বদাই 5′ → 3‘ হয়।
১৭. প্রোক্যারিওটিক কোশে ট্রান্সক্রিপশনের সমাপ্তিসূচক সংকেত হল রো (p) ফ্যাক্টর।
১৮. ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রারম্ভিক অ্যামাইনো অ্যাসিড হল মিথিওনিন।
১৯. ট্রিপলেট জেনেটিক কোডের ধারণা সর্বপ্রথম দেন বিজ্ঞানী গ্যামো (Gamow)।
২০. প্রোটিন সংশ্লেষের সমাপ্তি নির্দেশক নন-সেন্স কোডনের সংখ্যা হল ৩টি।
২১. ওপেরন মতবাদ বা Lac Operon মডেল প্রকাশ করেন বিজ্ঞানী Jacob ও Monod।
২২. ল্যাক ওপেরনে বিটাগ্যালাকটোসাইডেজ নামক উৎসেচক সংশ্লেষ করে Lac Z জিন।
২৩. হিউম্যান জিনোম প্রোজেক্ট (HGP) আনুষ্ঠানিকভাবে শেষ হয় 2003 খ্রিস্টাব্দে।
২৪. মানুষের জিনোমের প্রায় 45% ট্রান্সপোজন বা জাম্পিং জিন দ্বারা গঠিত।
২৫. DNA ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতি প্রথম প্রস্তুত করেন বিজ্ঞানী Alec Jeffreys।
HS Class 12 Biology
Chapter 5 Molecular Basis of Inheritance
MCQ Question Answer
১. প্রোটিনকে রূপান্তরকারক পদার্থ হিসেবে প্রথম ধারণা কে দেন?
(a) Avery
(b) Griffith
(c) Hershey
(d) Chase
উত্তর: (b) Griffith
২. Hershey ও Chase কোন ব্যাকটেরিয়ার ওপর ট্রান্সডাকশন পরীক্ষাটি করেন?
(a) Escherichia coli
(b) Diplococcus pneumoniae
(c) Salmonella typhimurium
(d) Vibrio cholerae
উত্তর: (a) Escherichia coli
৩. DNA-তে উপস্থিত কিন্তু RNA-তে অনুপস্থিত নাইট্রোজেন বেস কোনটি?
(a) অ্যাডেনিন
(b) গুয়ানিন
(c) থাইমিন
(d) ইউরাসিল
উত্তর: (c) থাইমিন
৪. RNA-তে উপস্থিত কিন্তু DNA-তে অনুপস্থিত নাইট্রোজেন বেস কোনটি?
(a) অ্যাডেনিন
(b) গুয়ানিন
(c) থাইমিন
(d) ইউরাসিল
উত্তর: (d) ইউরাসিল
৫. ‘ওকাজাকি খণ্ড’ কোথায় সংশ্লেষিত হয়?
(a) লিডিং তন্ত্রীতে
(b) ল্যাগিং তন্ত্রীতে
(c) RNA তন্ত্রীতে
(d) প্রোটিন শৃঙ্খলে
উত্তর: (b) ল্যাগিং তন্ত্রীতে
৬. দ্বিতন্ত্রী DNA (B-DNA)-এর একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য কত?
(a) 20Å
(b) 34Å
(c) 3.4Å
(d) 10Å
উত্তর: (b) 34Å
৭. প্রোটিন সংশ্লেষের কার্যকরী একক কোনটি?
(a) পলিজোম (পলিরাইবোজোম)
(b) লাইসোজোম
(c) ডিকটিওজোম
(d) পারক্সিজোম
উত্তর: (a) পলিজোম (পলিরাইবোজোম)
৮. ল্যাক ওপেরনে ল্যাকটোজের ভূমিকা কী?
(a) রিপ্রেসর
(b) প্রোমোটার
(c) ইনডিউসার
(d) অপারেটর
উত্তর: (c) ইনডিউসার
৯. জেনেটিক কোডের প্রারম্ভিক কোডন (Start Codon) কোনটি?
(a) UAA
(b) UAG
(c) UGA
(d) AUG
উত্তর: (d) AUG
১০. ‘সেন্ট্রাল ডগমা’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
(a) Watson
(b) Crick
(c) Beadle
(d) Tatum
উত্তর: (b) Crick
১১. DNA প্রতিলিপিকরণে কোন উৎসেচকটি দুটি DNA তন্ত্রীর প্যাঁচ খুলতে সাহায্য করে?
(a) হেলিকেজ
(b) পলিমারেজ
(c) লাইগেজ
(d) প্রাইমেজ
উত্তর: (a) হেলিকেজ
১২. নিউক্লিওজোমে হিস্টোন প্রোটিনের কটি অণু নিয়ে অক্টামার গঠিত হয়?
(a) 4
(b) 6
(c) 8
(d) 10
উত্তর: (c) 8
১৩. Lac Operon-এ Lac Y জিন কোন উৎসেচক সংশ্লেষ করে?
(a) বিটাগ্যালাকটোসাইডেজ
(b) ল্যাক পারমিয়েজ
(c) ট্রান্সঅ্যাসিটাইলেজ
(d) RNA পলিমারেজ
উত্তর: (b) ল্যাক পারমিয়েজ
১৪. হিউম্যান জিনোম প্রোজেক্ট (HGP) কবে শুরু হয়?
(a) 1984
(b) 1990
(c) 2000
(d) 2003
উত্তর: (b) 1990
১৫. DNA থেকে RNA সৃষ্টির পদ্ধতিকে কী বলা হয়?
(a) রেপ্লিকেশন
(b) ট্রান্সলেশন
(c) ট্রান্সক্রিপশন
(d) রিভার্স ট্রান্সক্রিপশন
উত্তর: (c) ট্রান্সক্রিপশন
১৬. ট্রান্সলেশন প্রক্রিয়ার সমাপ্তি কোডন কোনটি নয়?
(a) UAA
(b) UAG
(c) UGA
(d) UUU
উত্তর: (d) UUU
১৭. DNA-র গঠনগত একক কী?
(a) নিউক্লিওসাইড
(b) নিউক্লিওটাইড
(c) নাইট্রোজেন বেস
(d) ফসফোরিক অ্যাসিড
উত্তর: (b) নিউক্লিওটাইড
১৮. প্রোক্যারিওটিক কোশে ট্রান্সক্রিপশন সমাপ্তিকরণ সিগন্যাল কোনটি?
(a) সিগমা ফ্যাক্টর
(b) রো (p) ফ্যাক্টর
(c) AUG কোডন
(d) UAA কোডন
উত্তর: (b) রো (p) ফ্যাক্টর
১৯. TATA Box কোথায় দেখা যায়?
(a) রেপ্লিকেশন ফর্কে
(b) প্রোমোটার অঞ্চলে
(c) ল্যাগিং তন্ত্রীতে
(d) লিডিং তন্ত্রীতে
উত্তর: (b) প্রোমোটার অঞ্চলে
২০. কোষে মোট কত প্রকার কার্যকারী কোডন আছে যা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে?
(a) 64
(b) 61
(c) 20
(d) 3
উত্তর: (b) 61
২১. মানুষের 1 নম্বর ক্রোমোজোমে সবচেয়ে বেশি, অর্থাৎ কতগুলি জিন থাকে?
(a) 231
(b) 2968
(c) 3000
(d) 3164
উত্তর: (b) 2968
২২. DNA রেপ্লিকেশনে RNA প্রাইমার অপসারণ করে কে?
(a) DNA পলিমারেজ-I
(b) DNA পলিমারেজ-II
(c) DNA পলিমারেজ-III
(d) লাইগেজ
উত্তর: (a) DNA পলিমারেজ-I
২৩. VNTR (Variable Number Tandem Repeats) কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
(a) প্রোটিন সংশ্লেষ
(b) DNA রেপ্লিকেশন
(c) DNA ফিঙ্গারপ্রিন্টিং
(d) ট্রান্সলেশন
উত্তর: (c) DNA ফিঙ্গারপ্রিন্টিং
২৪. ল্যাগিং তন্ত্রীতে ওকাজাকি খণ্ডকগুলিকে পরস্পর যুক্ত করে কোন উৎসেচক?
(a) হেলিকেজ
(b) লাইগেজ
(c) প্রাইমেজ
(d) গায়রেজ
উত্তর: (b) লাইগেজ
২৫. ল্যাকটোজের আর্দ্রবিশ্লেষণে কোন শর্করাগুলি পাওয়া যায়?
(a) গ্লুকোজ + গ্লুকোজ
(b) গ্লুকোজ + গ্যালাকটোজ
(c) গ্লুকোজ + ফ্রুকটোজ
(d) গ্যালাকটোজ + গ্যালাকটোজ
উত্তর: (b) গ্লুকোজ + গ্যালাকটোজ
HS Class 12 Biology
Chapter 5 Molecular Basis of Inheritance
Fill in the blanks
Type MCQ
১. DNA প্রতিলিপি গঠন সবসময়ই ________ পদ্ধতিতে ঘটে।
(a) রক্ষণশীল
(b) অর্ধসংরক্ষণশীল
(c) বিক্ষিপ্ত
(d) অনুলিপি
উত্তর: (b) অর্ধসংরক্ষণশীল
২. RNA অণুতে থাইমিনের পরিবর্তে পিরিমিডিন বেস হিসেবে ________ থাকে।
(a) ইউরাসিল
(b) সাইটোসিন
(c) গুয়ানিন
(d) অ্যাডেনিন
উত্তর: (a) ইউরাসিল
৩. ল্যাক ওপেরনে ________ জিন রিপ্রেসর প্রোটিন উৎপাদন করে।
(a) Lac Z
(b) Lac Y
(c) Lac P
(d) Lac I
উত্তর: (d) Lac I
৪. হিউম্যান জিনোম প্রোজেক্টে ________ নম্বর ক্রোমোজোমের নকশা 1999 সালে প্রকাশিত হয়।
(a) 21
(b) 22
(c) 1
(d) X
উত্তর: (b) 22
৫. ________ উৎসেচকের প্রভাবে RNA থেকে DNA সংশ্লেষ হয় (রিভার্স ট্রান্সক্রিপশন)।
(a) DNA পলিমারেজ
(b) রিভার্স ট্রান্সক্রিপটেজ
(c) হেলিকেজ
(d) প্রাইমেজ
উত্তর: (b) রিভার্স ট্রান্সক্রিপটেজ
৬. জেনেটিক কোড ________ অর্থাৎ দ্ব্যর্থক নয়।
(a) অস্পষ্ট
(b) পরিবর্তনশীল
(c) বিশ্বস্ত
(d) ওভারল্যাপিং
উত্তর: (c) বিশ্বস্ত
৭. মানুষের Y ক্রোমোজোমে সবচেয়ে কম, অর্থাৎ মাত্র ________ টি জিন থাকে।
(a) 2968
(b) 3000
(c) 231
(d) 64
উত্তর: (c) 231
৮. ________ প্রোটিন সংশ্লেষের জন্য নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড বহন করে রাইবোজোমে আনে।
(a) mRNA
(b) tRNA
(c) rRNA
(d) snRNA
উত্তর: (b) tRNA
HS Class 12 Biology
Chapter 5 Molecular Basis of Inheritance
True/False MCQ
৯. বিবৃতি যাচাই:
I. RNA প্রোটিন সংশ্লেষে সক্রিয় অংশ গ্রহণ করে।
II. রিভার্স ট্রান্সক্রিপটেজ উৎসেচকের উপস্থিতিতে RNA c DNA তৈরি করতে সক্ষম।
A. প্রথম বাক্য সত্য, কিন্তু দ্বিতীয় বাক্য মিথ্যা।
B. উভয়ই সত্য।
C. প্রথম বাক্য মিথ্যা, কিন্তু দ্বিতীয় বাক্য সত্য।
D. উভয়ই মিথ্যা।
উত্তর: B. উভয়ই সত্য।
১০. বিবৃতি যাচাই:
I. পিউরিন তিনপ্রকার, যথা-অ্যাভিনিন, গুয়ানিন এবং ইউরাসিল।
II. পিরিমিডিন দু-প্রকার, যথা-থাইমিন এবং সাইটোসিন।
A. প্রথম বাক্য সত্য, কিন্তু দ্বিতীয় বাক্য মিথ্যা।
B. উভয়ই সত্য।
C. প্রথম বাক্য মিথ্যা, কিন্তু দ্বিতীয় বাক্য সত্য।
D. উভয়ই মিথ্যা।
উত্তর: D. উভয়ই মিথ্যা।
১১. বিবৃতি যাচাই:
I. জেনেটিক কোডে মোট 64টি ট্রিপলেট কোডন বর্তমান।
II. 64টি ট্রিপলেট কোডনের মধ্যে 61টি কোডন হল সেন্স কোডন।
A. প্রথম বাক্য সত্য, কিন্তু দ্বিতীয় বাক্য মিথ্যা।
B. উভয়ই সত্য।
C. প্রথম বাক্য মিথ্যা, কিন্তু দ্বিতীয় বাক্য সত্য।
D. উভয়ই মিথ্যা।
উত্তর: B. উভয়ই সত্য।
১২. বিবৃতি যাচাই:
I. যখন কোনো DNA-তে নিউক্লিওটাইডের কেবলমাত্র একটি অনুলিপি প্রতি জিনোমে থাকে, তাকে ইউনিক DNA বলে।
II. ক্রোমোজোমাল DNA-র যে সকল নাইট্রোজেন বেসক্রম কোনো প্রোটিন বা পলিপেপটাইডের সংশ্লেষের সংকেত বহন করে না, তাকে জাঙ্ক DNA বলে।
A. প্রথম বাক্য সত্য, কিন্তু দ্বিতীয় বাক্য মিথ্যা।
B. উভয়ই সত্য।
C. প্রথম বাক্য মিথ্যা, কিন্তু দ্বিতীয় বাক্য সত্য।
D. উভয়ই মিথ্যা।
উত্তর: B. উভয়ই সত্য।
১৩. বিবৃতি যাচাই:
I. প্রোক্যারিওটিক কোশ, যেমন-ব্যাকটেরিয়ার এবং সায়ানোব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে DNA অবস্থিত।
II. ইউক্যারিওটিক কোশের নিউক্লিয়াসে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় এবং মাইটোকন্ড্রিয়ার ধাত্রে DNA অবস্থিত।
A. প্রথম বাক্য সত্য, কিন্তু দ্বিতীয় বাক্য মিথ্যা।
B. উভয়ই সত্য।
C. প্রথম বাক্য মিথ্যা, কিন্তু দ্বিতীয় বাক্য সত্য।
D. উভয়ই মিথ্যা।
উত্তর: B. উভয়ই সত্য।
১৪. বিবৃতি যাচাই:
I. RNA পলিনিউক্লিওটাইড মূলত একতন্ত্রী হয়।
II. কখনো এটি কুণ্ডলীকৃত অবস্থায় দ্বিতস্ত্রী আকার গঠন করে।
A. প্রথম বাক্য সত্য, কিন্তু দ্বিতীয় বাক্য মিথ্যা।
B. উভয়ই সত্য।
C. প্রথম বাক্য মিথ্যা, কিন্তু দ্বিতীয় বাক্য সত্য।
D. উভয়ই মিথ্যা।
উত্তর: B. উভয়ই সত্য।
১৫. বিবৃতি যাচাই:
I. দুটি DNA স্ট্রান্ডের নাইট্রোজেন বেস গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকে।
II. A=T এবং G≡C-কে কমপ্লিমেন্টারি বেস পেয়ার বলে।
A. প্রথম বাক্য সত্য, কিন্তু দ্বিতীয় বাক্য মিথ্যা।
B. উভয়ই সত্য।
C. প্রথম বাক্য মিথ্যা, কিন্তু দ্বিতীয় বাক্য সত্য।
D. উভয়ই মিথ্যা।
উত্তর: C. প্রথম বাক্য মিথ্যা, কিন্তু দ্বিতীয় বাক্য সত্য।
HS Class 12 Biology
Chapter 5 Molecular Basis of Inheritance
Column Matching MCQ
১৬. সঠিক জোড়টি নির্বাচন করো:
Column – A |
Column – B |
|---|---|
1. mRNA |
A. ক্লোভার লিফ মডেল |
2. tRNA |
B. DNA থেকে জেনেটিক বার্তা বহন করা |
3. rRNA |
C. $5^{\prime}\rightarrow3^{\prime}$ |
4. RNA polymerase |
D. রাইবোজোম |
A. 1-C 2-D 3-A 4-B
B. 1-A 2-B 3-C 4-D
C. 1-B 2-A 3-D 4-C
D. 1-D 2-C 3-A 4-B
উত্তর: C. 1-B 2-A 3-D 4-C
১৭. সঠিক জোড়টি নির্বাচন করো:
Column – A |
Column – B |
|---|---|
1. LAC Z |
A. রিপ্রেসর প্রোটিন |
2. LAC Y |
B. পারমিয়েজ |
3. LAC A |
C. বিটা গ্যালাকটোসাইডেজ |
4. LAC I |
D. ট্রান্সঅ্যাসিটাইলেজ |
A. 1-C 2-B 3-D 4-A
B. 1-A 2-B 3-C 4-D
C. 1-B 2-A 3-D 4-C
D. 1-D 2-C 3-A 4-B
উত্তর: A. 1-C 2-B 3-D 4-A
১৮. কোডন ও তাদের বৈশিষ্ট্যের সঠিক জোড় মেলাও:
Column – A |
Column – B |
|---|---|
1. প্রারম্ভিক কোডন |
A. UAG |
2. অ্যাম্বার (নন-সেন্স কোডন) |
B. AUG |
3. ওপাল (নন-সেন্স কোডন) |
C. UGA |
4. ওকরে (নন-সেন্স কোডন) |
D. UAA |
A. 1-D, 2-A, 3-B, 4-C
B. 1-B, 2-A, 3-C, 4-D
C. 1-B 2-A 3-D 4-C
D. 1-D 2-C 3-A 4-B
উত্তর: B. 1-B, 2-A, 3-C, 4-D
১৯. বিজ্ঞানী ও তাঁদের আবিষ্কারের সঠিক জোড় মেলাও:
Column – A |
Column – B |
|---|---|
1. এফ. মিসার |
A. দ্বিতন্ত্রী DNA মডেল |
2. লেভিন |
B. নিউক্লিক অ্যাসিড বংশগতির বস্তু প্রমাণ |
3. ওয়াটসন এবং ক্রিক |
C. রাইবোজ এবং ডি-অক্সি রাইবোজ সুগার |
4. মেসেলসন এবং স্টাল |
D. নিউক্লিন আবিষ্কার |
A. 1-D, 2-C, 3-A, 4-B
B. 1-A, 2-B, 3-C, 4-D
C. 1-B 2-A 3-D 4-C
D. 1-D 2-C 3-A 4-B
উত্তর: A. 1-D, 2-C, 3-A, 4-B
২০. জিন ও তাদের কাজের সঠিক জোড় মেলাও:
Column – A |
Column – B |
|---|---|
1. Lac A জিন |
A. ল্যাকটোজ |
2. Lac Operon-এ Lac |
B. ওপেরন |
3. জিনগত উপাদানের নিয়ন্ত্রক একক |
C. ট্রান্স অ্যাসিটাইলেজ |
A. 1-C, 2-A, 3-B
B. 1-A, 2-B, 3-C
C. 1-B 2-A 3-D
D. 1-D 2-C 3-A
উত্তর: A. 1-C, 2-A, 3-B
২১. হিউম্যান জিনোম প্রজেক্টে ক্রোমোজোম তথ্যের সঠিক জোড় মেলাও:
Column – A |
Column – B |
|---|---|
1. 1 নম্বর ক্রোমোজোম |
A. সবচেয়ে ছোটো DNA |
2. 21 নম্বর ক্রোমোজোম |
B. 249 মিলিয়ন DNA বেস পেয়ার |
3. Y ক্রোমোজোম |
C. সবচেয়ে কম জিন (231) |
A. 1-B, 2-A, 3-C
B. 1-A, 2-B, 3-C
C. 1-B 2-A 3-D
D. 1-D 2-C 3-A
উত্তর: A. 1-B, 2-A, 3-C
২২. জেনেটিক কোড আবিষ্কারক ও অবদানের জোড় মেলাও:
Column – A |
Column – B |
|---|---|
1. বিজ্ঞানী গ্যামো |
A. UAG নামক কোডন আবিষ্কার |
2. বিজ্ঞানী এইচ. জি খোরানা |
B. ট্রিপলেট জেনেটিক কোড |
3. বিজ্ঞানী ব্রেনার |
C. 5′-GUGUGUGUGU 3′ শৃঙ্খল সংশ্লেষ |
A. 1-B, 2-C, 3-A
B. 1-C, 2-B, 3-A
C. 1-B 2-A 3-D
D. 1-D 2-C 3-A
উত্তর: A. 1-B, 2-C, 3-A
HS Class 12 Biology
Chapter 5 Molecular Basis of Inheritance
Assertion and Reason MCQ
২৩. Assertion (A): Watson এবং Crick DNA প্রতিলিপি-করণের সেমিকনজারভেটিভ মডেলটি প্রবর্তন করেন।
Reason (R): তাঁদের ধারণা হল প্রতিলিপিকরণের সময় জনিতৃ DNA খন্ডে ভেঙে যায় এবং ভেঙে যাওয়া প্রতিটি খন্ড রেপ্লিকেশনে অংশগ্রহণ করে।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: C. A সত্য কিন্তু R সত্য নয়
২৪. Assertion (A): জীবিত IIR ব্যাকটেরিয়া ও উচ্চ তাপপ্রয়োগে মৃত IIIS ব্যাকটেরিয়ার মিশ্রণ ইঁদুরের দেহে প্রবেশ করালে ইঁদুরটি মারা যায় এবং তার রক্তে জীবিত IIIS ব্যাকটেরিয়ার উপস্থিতি পরিলক্ষিত হয়।
Reason (R): ভিরুলেন্ট IIR টাইপ ব্যাকটেরিয়ার সঙ্গে নন-ভিবুলেন্ট ও মৃত IIIS টাইপ ব্যাকটেরিয়ার আন্তঃক্রিয়ার ফলে নন-ভিরুলেন্ট এবং জীবিত IIIS টাইপ সৃষ্টি হয়।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: C. A সত্য কিন্তু R সত্য নয়
২৫. Assertion (A): P³² ফাজভাইরাসের DNA গঠন করে।
Reason (R): ব্যাকটেরিওফাজ দ্বারা আক্রান্ত E. coli ব্যাকটেরিয়াগুলিকে Hershey Chase P³² যুক্ত পালন মাধ্যমে রাখেন।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
২৬. Assertion (A): RNA-তে A=T এবং C≡G হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে গঠিত হয়।
Reason (R): RNA মূলত শাখাবিহীন, কিন্তু কখনো কখনো ভাঁজ খেয়ে অ্যান্টিপ্যারালাল কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড সজ্জা পাশাপাশি এলে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে দ্বিতন্ত্রী RNA গঠিত হয়।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: D. A সত্য নয় কিন্তু R সত্য
২৭. Assertion (A): দুটি নিউক্লিওজোমের মধ্যবর্তী DNA-র অংশকে অলিগোনিউক্লিওজোম বলে।
Reason (R): অলিগোনিউক্লিওজোমে একটি লিংকার DNA এবং একটি HI প্রোটিন থাকে।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: D. A সত্য নয় কিন্তু R সত্য
২৮. Assertion (A): ডি-অক্সিরাইবোজ শর্করা গ্লাইকোসাইডিক বন্ধনের সাহায্যে নাইট্রোজেন বেসের সঙ্গে যুক্ত হয়ে ডি-অক্সিরাইবোনিউক্লিওটাইড গঠন করে।
Reason (R): ডি-অক্সিরাইবোনিউক্লিওটাইড DNA-র মূল কাঠামো গঠন করো
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: C. A সত্য কিন্তু R সত্য নয়
২৯. Assertion (A): DNA প্রতিলিপিকরণ সেমিকনজারভেটিভপদ্ধতিতে ঘটে।
Reason (R): রেপ্লিকেশন শেষ হলে দুটি টেমপ্লেট DNA বিচ্ছিন্ন হয়ে তার দ্বারা সংশ্লেষিত অপত্য DNA যুক্ত হয়।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
৩০. Assertion (A): 20টি অ্যামিনো অ্যাসিড একটি নির্দিষ্ট ক্রমেই সাজিয়ে প্রোটিন গঠিত হয়।
Reason (R): mRNA-তে পাশাপাশি অবস্থিত তিনটি করে নিউক্লিওটাইড ক্রম প্রোটিন গঠনের সংকেত বহন করে।
A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
B. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা নয়
C. A সত্য কিন্তু R সত্য নয়
D. A সত্য নয় কিন্তু R সত্য
উত্তর: A. A ও R উভয় সত্য এবং R হল A এর সঠিক ব্যাখ্যা
আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর জীবনবিজ্ঞান পঞ্চম অধ্যায় (বংশগতির আণবিক ভিত্তি) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
SOURCE-EDT




