



একাদশ প্রথম সেমিস্টার
রাষ্ট্রবিজ্ঞান
‘শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি’
প্রশ্ন উত্তর
Class 11 1st Semester Political Science
Chapter 1 MCQ Question Answer
Published on:
একাদশ শ্রেণির (Class 11) প্রথম সেমিস্টারের (1st Sem) রাষ্ট্রবিজ্ঞানের (Political Science) প্রথম অধ্যায় ‘একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি’ (Nature and Scope of Political Science as a Discipline)-এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি, সংজ্ঞা, ঐতিহ্যগত ও আধুনিক দৃষ্টিভঙ্গি (আচরণবাদ), রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান নাকি কলা, এবং অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, গার্নারের মতো বিখ্যাত চিন্তাবিদদের মতবাদ নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) শেয়ার করা হলো।
বোর্ড: বিষয়বস্তু
1একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় ‘শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি’ প্রশ্ন উত্তর | WB Class 11 1st Semester Political Science Chapter 1 MCQ
1.1 ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর | Class 11 1st Semester Pol Science Chapter 1 One Liner
1.2 একাদশ প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | Class 11 1st Semester Political Science Chapter 1 MCQ
1.3 ক্লাস ১১ সেমিস্টার ১ রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ (Class 11 Sem 1 PolScience Chapter 1 Fill in the Blanks Type MCQ)
1.4 একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ১ সত্য-মিথ্যা যাচাই | Class 11 Semester 1 Political Science 1st Chapter True False MCQ
1.5 ক্লাস ১১ প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় স্তম্ভ মেলানো | Class 11 Sem 1 Political Science Chapter 1 Column Matching MCQ
1.6 ক্লাস ১১ প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ১ বিবৃতি-ব্যাখ্যা | Class 11 Semester 1 Political Science 1st Chapter Assertion Reason MCQ
একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান
প্রথম অধ্যায়
‘শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি’
প্রশ্ন উত্তর
WB Class 11 1st Semester
Political Science Chapter 1 MCQ
এই পোস্ট এর মধ্যে একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। Class 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।

ক্লাস 11 প্রথম সেমিস্টার
রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়
‘শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি’
এককথায় প্রশ্ন উত্তর
Class 11 1st Semester
Pol Science Chapter 1 One Liner
১. রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ করেন লিবনিজ।
২. রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে।
৩. অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থটির নাম হলো ‘Politics’।
৪. ‘Political Science’ শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘Polis’ থেকে।
৫. গ্রিক শব্দ ‘Polis’ কথাটির অর্থ হলো নগররাষ্ট্র।
৬. রাষ্ট্রবিজ্ঞানকে ‘শ্রেষ্ঠ বিজ্ঞান’ বা ‘Master Science’ বলে অভিহিত করেছেন অ্যারিস্টটল।
৭. রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক দৃষ্টিভঙ্গির মূল ভিত্তি হলো মানবিক আচরণ।
৮. ‘A Grammar of Politics’ গ্রন্থটির রচয়িতা হলেন হ্যারল্ড জে. লাস্কি।
৯. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের মর্যাদা দিতে নারাজ এমন একজন চিন্তাবিদ হলেন মেটল্যান্ড।
১০. লর্ড ব্রাইসের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি অসম্পূর্ণ বিজ্ঞান।
১১. ‘Republic’ গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো।
১২. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত নিকোলো ম্যাকিয়াভেলি।
১৩. ‘The Prince’ গ্রন্থটির রচয়িতা হলেন ম্যাকিয়াভেলি।
১৪. ক্ষমতা হলো রাজনীতির মূল চালিকাশক্তি- এই অভিমত দিয়েছেন হ্যান্স জে. মরগ্যানথাউ।
১৫. মার্কসবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র হলো শ্রেণি শোষণের যন্ত্র
১৬. মার্কসবাদের মূল ভিত্তি হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ।
১৭. ‘Legal Sovereignty’ বা আইনি সার্বভৌমত্বের প্রবক্তা হলেন জন অস্টিন।
১৮. রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালীকে নিয়ে আলোচনা- এটি বলেছেন হ্যারল্ড ল্যাসওয়েল।
১৯. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মঁতেস্কু।
২০. ‘The Spirit of the Laws’ গ্রন্থটি লিখেছেন মঁতেস্কু।
২১. রাষ্ট্রবিজ্ঞানে ব্যবহৃত ‘ব্যবস্থা’ ধারণাটির প্রবর্তক হলেন ডেভিড ইস্টন।
২২. রাজনৈতিক সংস্কৃতি শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন গাব্রিয়েল আমন্ড।
২৩. ‘লেভিয়াথান’ গ্রন্থটির রচয়িতা হলেন টমাস হবস।
২৪. সাধারণ ইচ্ছা বা “General Will” তত্ত্বের প্রবক্তা হলেন জাঁ জ্যাক রুসো।
২৫. ইতিবাচক স্বাধীনতার প্রবক্তা হলেন টি. এইচ. গ্রিন।

একাদশ প্রথম সেমিস্টার
রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর
Class 11 1st Semester
Political Science Chapter 1 MCQ
১. রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি সংজ্ঞার প্রধান সীমাবদ্ধতা হলো-
(a) আচরণগত দিকের উপেক্ষা
(b) মনস্তাত্ত্বিক বিশ্লেষণ
(c) বিশ্বায়ন
(d) আইনি দিক
উত্তর: (a) আচরণগত দিকের উপেক্ষা
২. সাটোরির মতে রাষ্ট্রবিজ্ঞান হলো-
(a) শ্রেষ্ঠ বিজ্ঞান
(b) একটি অভিজ্ঞতাবাদী বিজ্ঞান
(c) অসম্পূর্ণ বিজ্ঞান
(d) অনিশ্চিত বিজ্ঞান
উত্তর: (b) একটি অভিজ্ঞতাবাদী বিজ্ঞান
৩. রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা যখন কেবল আইন ও সংবিধান নির্ভর হয় তাকে বলা হয়-
(a) আচরণগত দৃষ্টিভঙ্গি
(b) আইনগত দৃষ্টিভঙ্গি
(c) মার্কসীয় দৃষ্টিভঙ্গি
(d) মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি
উত্তর: (b) আইনগত দৃষ্টিভঙ্গি
৪. মানুষ একটি রাজনৈতিক জীব- এই উক্তিটি করেছেন-
(a) প্লেটো
(b) ল্যাসওয়েল
(c) অ্যারিস্টটল
(d) মার্কস
উত্তর: (c) অ্যারিস্টটল
৫. ‘The Communist Manifesto’ প্রকাশিত হয়-
(a) ১৮১৮ সালে
(b) ১৮৪৮ সালে
(c) ১৮৫৭ সালে
(d) ১৯১৭ সালে
উত্তর: (b) ১৮৪৮ সালে
৬. ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন- এই মন্তব্যটি করেছেন-
(a) গার্নার
(b) মেটল্যান্ড
(c) সিলি
(d) প্লেটো
উত্তর: (c) সিলি
৭. গণতন্ত্রের সফলতার প্রধান শর্ত হলো-
(a) বহুত্ববাদ
(b) সচেতন নাগরিকতা
(c) একনায়কতন্ত্র
(d) নৈরাজ্যবাদ
উত্তর: (b) সচেতন নাগরিকতা
৮. রাষ্ট্রবিজ্ঞানে নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান আলোচ্য বিষয় হলো-
(a) লিঙ্গ বৈষম্য ও রাজনীতি
(b) বিশ্বায়ন
(c) পরিবেশ
(d) আইন
উত্তর: (a) লিঙ্গ বৈষম্য ও রাজনীতি
৯. রাষ্ট্রবিজ্ঞান চর্চায় ‘অভিজাততত্ত্বের’ প্রবক্তা হলেন-
(a) কার্ল মার্কস ও এঙ্গেলস
(b) হবস ও লক
(c) প্যারেটো ও মোসকা
(d) ল্যাসওয়েল ও ডাল
উত্তর: (c) প্যারেটো ও মোসকা
১০. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
(a) ঐশ্বরিক মতবাদ
(b) বলপ্রয়োগ মতবাদ
(c) সামাজিক চুক্তি মতবাদ
(d) বিবর্তনমূলক মতবাদ
উত্তর: (d) বিবর্তনমূলক মতবাদ
১১. ‘The Ruling Class’ গ্রন্থটি লিখেছেন-
(a) মোসকা
(b) প্যারেটো
(c) লাস্কি
(d) ব্রাইস
উত্তর: (a) মোসকা
১২. আইন হলো সার্বভৌম শক্তির আদেশ- এই উক্তিটি করেছেন-
(a) জন অস্টিন
(b) ডেভিড ইস্টন
(c) গার্নার
(d) সিলি
উত্তর: (a) জন অস্টিন
১৩. প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত আছে-
(a) ভারতে
(b) আমেরিকায়
(c) সুইজারল্যান্ডে
(d) ইংল্যান্ডে
উত্তর: (c) সুইজারল্যান্ডে
১৪. ফ্যাসিবাদ আদর্শের প্রবক্তা হলেন-
(a) হিটলার
(b) মুসোলিনি
(c) স্তালিন
(d) লেনিন
উত্তর: (b) মুসোলিনি
১৫. নাৎসিবাদ আদর্শের প্রবক্তা হলেন-
(a) মুসোলিনি
(b) হিটলার
(c) চার্চিল
(d) রুজভেল্ট
উত্তর: (b) হিটলার
১৬. এককেন্দ্রিক শাসনব্যবস্থা দেখা যায়-
(a) ভারতে
(b) ইংল্যান্ডে
(c) আমেরিকায়
(d) সুইজারল্যান্ডে
উত্তর: (b) ইংল্যান্ডে
১৭. বহু-দলীয় ব্যবস্থা প্রচলিত আছে-
(a) ইংল্যান্ডে
(b) আমেরিকায়
(c) চীনে
(d) ভারতে
উত্তর: (d) ভারতে
১৮. পরিবেশ রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের একটি-
(a) প্রাচীন উপশাখা
(b) নবীন উপশাখা
(c) অসম্পূর্ণ শাখা
(d) অবলুপ্ত শাখা
উত্তর: (b) নবীন উপশাখা
১৯. ‘এক জাতি, এক রাষ্ট্র’ এই নীতির সমর্থক হলো-
(a) আন্তর্জাতিকতাবাদ
(b) জাতীয়তাবাদ
(c) বহুত্ববাদ
(d) মার্কসবাদ
উত্তর: (b) জাতীয়তাবাদ
২০. উপযোগবাদ তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন-
(a) জেরেমি বেন্থাম
(b) কার্ল মার্কস
(c) টমাস হবস
(d) রুসো
উত্তর: (a) জেরেমি বেন্থাম
২১. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয়-
(a) লেনিনকে
(b) কার্ল মার্কসকে
(c) এঙ্গেলসকে
(d) মাও সে তুং-কে
উত্তর: (b) কার্ল মার্কসকে
২২. গান্ধীজির মতে আদর্শ রাষ্ট্র হলো-
(a) সমাজতান্ত্রিক রাষ্ট্র
(b) নগররাষ্ট্র
(c) রামরাজ্য
(d) পুঁজিবাদী রাষ্ট্র
উত্তর: (c) রামরাজ্য
২৩. রাষ্ট্রবিজ্ঞানে ‘বাস্তববাদী’ তত্ত্বের প্রবক্তা হলেন-
(a) উড্রো উইলসন
(b) ডেভিড ইস্টন
(c) হ্যান্স জে. মরগ্যানথাউ
(d) কার্ল মার্কস
উত্তর: (c) হ্যান্স জে. মরগ্যানথাউ
২৪. আচরণবাদের একটি প্রধান বৈশিষ্ট্য হলো-
(a) মূল্যবোধ নিরপেক্ষতা
(b) আইনি পদ্ধতি
(c) প্রতিষ্ঠানিক আলোচনা
(d) ঐশ্বরিক মতবাদ
উত্তর: (a) মূল্যবোধ নিরপেক্ষতা
২৫. “এখন পর্যন্ত বিদ্যমান সমস্ত সমাজের ইতিহাস হলো শ্রেণিসংগ্রামের ইতিহাস”, এই মন্তব্যটি করেছেন-
(a) লেনিন
(b) কার্ল মার্কস
(c) এঙ্গেলস
(d) রুসো
উত্তর: (b) কার্ল মার্কস

ক্লাস ১১ সেমিস্টার ১
রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়
শূন্যস্থান পূরণ
Class 11 Sem 1 PolScience Chapter 1
Fill in the Blanks Type MCQ)
১. ‘Polis’ একটি গ্রিক শব্দ, যার অর্থ হলো ________।
(a) জনপদ
(b) নগররাষ্ট্র
(c) মহানগর
(d) জাতিরাষ্ট্র
উত্তর: (b) নগররাষ্ট্র
২. অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে ________ বলে অভিহিত করেছেন।
(a) শ্রেষ্ঠ বিজ্ঞান
(b) প্রাকৃতিক বিজ্ঞান
(c) অসম্পূর্ণ বিজ্ঞান
(d) বিশুদ্ধ বিজ্ঞান
উত্তর: (a) শ্রেষ্ঠ বিজ্ঞান (Master Science)
৩. ________ দৃষ্টিভঙ্গি মূলত রাজনৈতিক প্রতিষ্ঠান ও আইনের ওপর বেশি গুরুত্ব দেয়।
(a) আচরণবাদী
(b) সাবেকি বা ঐতিহ্যবাহী
(c) মার্কসীয়
(d) মনস্তাত্ত্বিক
উত্তর: (b) সাবেকি বা ঐতিহ্যবাহী
৪. 1948 সালে ইউনেস্কো আয়োজিত সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞানের ________ নির্ধারিত হয়।
(a) সংজ্ঞা
(b) লক্ষ্য
(c) পরিধি
(d) পদ্ধতি
উত্তর: (c) পরিধি
৫. রাজনীতি হলো ‘প্রভাব ও প্রভাবশালী’দের নিয়ে আলোচনা- এটি ________ এর অভিমত।
(a) ডেভিড ট্রুম্যান
(b) হ্যারল্ড ল্যাসওয়েল
(c) অ্যালান বল
(d) রবার্ট ডাল
উত্তর: (b) হ্যারল্ড ল্যাসওয়েল
৬. ________ দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র হলো একটি শ্রেণি শোষণের যন্ত্র।
(a) উদারনীতিবাদী
(b) আচরণবাদী
(c) মার্কসীয়
(d) গান্ধীবাদী
উত্তর: (c) মার্কসীয়
৭. “ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ________ “- এই বিখ্যাত মন্তব্যটি করেছেন সিলি।
(a) মূল্যহীন
(b) ভিত্তিহীন
(c) ফলহীন
(d) অর্থহীন
উত্তর: (b) ভিত্তিহীন
৮. ‘Politics’ শব্দটি গ্রিক শব্দ ________ থেকে এসেছে।
(a) Policy
(b) Police
(c) Polis
(d) Polity
উত্তর: (c) Polis

একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার
রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ১
সত্য-মিথ্যা যাচাই
Class 11 Semester 1
Political Science 1st Chapter
True False MCQ
৯. “লর্ড ব্রাইসের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সম্পূর্ণ বিজ্ঞান।” —উক্তিটি হলো-
(a) সম্পূর্ণ সত্য
(b) সম্পূর্ণ মিথ্যা
(c) আংশিক সত্য
(d) বিতর্কিত
উত্তর: (b) সম্পূর্ণ মিথ্যা
১০. “রাষ্ট্রবিজ্ঞান চর্চায় ‘সিস্টেম অ্যানালিসিস’ গুরুত্ব পায় বিংশ শতাব্দীতে।” —উক্তিটি হলো-
(a) সম্পূর্ণ সত্য
(b) সম্পূর্ণ মিথ্যা
(c) আংশিক সত্য
(d) বিতর্কিত
উত্তর: (a) সম্পূর্ণ সত্য
১১. “‘The Origin of Family, Private Property and the State’ গ্রন্থটি লিখেছেন ফ্রেডরিখ এঙ্গেলস।” —উক্তিটি হলো-
(a) সম্পূর্ণ সত্য
(b) সম্পূর্ণ মিথ্যা
(c) আংশিক সত্য
(d) বিতর্কিত
উত্তর: (a) সম্পূর্ণ সত্য
১২. “নেতিবাচক স্বাধীনতার অর্থ হলো বন্ধনের অভাব।” —উক্তিটি হলো-
(a) সম্পূর্ণ সত্য
(b) সম্পূর্ণ মিথ্যা
(c) আংশিক সত্য
(d) বিতর্কিত
উত্তর: (a) সম্পূর্ণ সত্য
১৩. নিচের কোন্ বিবৃতিটি মিথ্যা?
(a) জন লক ছিলেন সংসদীয় গণতন্ত্রের সমর্থক
(b) দ্বি-দলীয় ব্যবস্থা দেখা যায় ভারতে
(c) নৈরাজ্যবাদের মূল কথা হলো রাষ্ট্রহীন সমাজ গঠন
(d) পরিবেশ রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের একটি নবীন উপশাখা
উত্তর: (b) দ্বি-দলীয় ব্যবস্থা দেখা যায় ভারতে
১৪. নিচের কোন্ বিবৃতিটি মিথ্যা?
(a) ‘The Communist Manifesto’ প্রকাশিত হয় ১৮৪৮ সালে
(b) আন্তর্জাতিক সম্পর্কের ‘আদর্শবাদী’ তত্ত্বের সমর্থক হলেন হ্যান্স জে. মরগ্যানথাউ
(c) মার্কসবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র হলো শ্রেণি শোষণের যন্ত্র
(d) ম্যাকিয়াভেলি রাজনীতি ও নীতিশাস্ত্রকে প্রথম পৃথক করেন
উত্তর: (b) আন্তর্জাতিক সম্পর্কের ‘আদর্শবাদী’ তত্ত্বের সমর্থক হলেন হ্যান্স জে. মরগ্যানথাউ
১৫. নিচের বিবৃতিগুলি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও:
i. অধিকার হলো সমাজজীবনের সেই সব শর্ত যা ছাড়া ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয়।
ii. কর্তব্য ছাড়া অধিকার ভোগ করা সম্ভব।
iii. রাজনৈতিক অধিকারের একটি উদাহরণ হলো ভোটদানের অধিকার।
(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) সবকটি সঠিক
উত্তর: (c) i ও iii সঠিক
ক্লাস ১১ প্রথম সেমিস্টার
রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়
স্তম্ভ মেলানো
Class 11 Sem 1 Political Science Chapter 1
Column Matching MCQ
১৬. নিচের Column A-এর সাথে Column B মিলিয়ে সঠিকটি বেছে নাও:
Column A |
Column B |
|---|---|
1. অ্যারিস্টটল |
(i) The Social Contract |
2. রুসো |
(ii) Politics |
3. লাস্কি |
(iii) The Prince |
4. ম্যাকিয়াভেলি |
(iv) A Grammar of Politics |
(a) 1-ii, 2-i, 3-iv, 4-iii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iii, 2-iv, 3-ii, 4-i
(d) 1-iv, 2-iii, 3-i, 4-ii
উত্তর: (a) 1-ii, 2-i, 3-iv, 4-iii
১৭. নিচের Column A-এর সাথে Column B মিলিয়ে সঠিকটি বেছে নাও:
Column A |
Column B |
|---|---|
1. ডেভিড ইস্টন |
(i) শ্রেণিসংগ্রাম তত্ত্ব |
2. কার্ল মার্কস |
(ii) ক্ষমতা স্বতন্ত্রীকরণ |
3. মন্টেস্কু |
(iii) আচরণবাদ |
4. হ্যান্স মরগ্যানথাউ |
(iv) বাস্তববাদ |
(a) 1-iii, 2-i, 3-ii, 4-iv
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-iii, 3-ii, 4-i
(d) 1-ii, 2-iv, 3-i, 4-iii
উত্তর: (a) 1-iii, 2-i, 3-ii, 4-iv
১৮. নিচের Column A-এর সাথে Column B মিলিয়ে সঠিকটি বেছে নাও:
Column A |
Column B |
|---|---|
1. লিবনিজ |
(i) রাষ্ট্রবিজ্ঞানের জনক |
2. অ্যারিস্টটল |
(ii) আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক |
3. ম্যাকিয়াভেলি |
(iii) ‘Political Science’ শব্দের প্রথম প্রয়োগ |
4. গার্নার |
(iv) রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা |
(a) 1-iii, 2-i, 3-ii, 4-iv
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-ii, 2-iii, 3-iv, 4-i
(d) 1-iv, 2-i, 3-ii, 4-iii
উত্তর: (a) 1-iii, 2-i, 3-ii, 4-iv
১৯. নিচের Column A-এর সাথে Column B মিলিয়ে সঠিকটি বেছে নাও:
Column A |
Column B |
|---|---|
1. সমাজতন্ত্র |
(i) টি. এইচ. গ্রিন |
2. আদর্শবাদ |
(ii) সেন্ট সাইমন |
3. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ |
(iii) উইলিয়াম গডউইন |
4. নৈরাজ্যবাদ |
(iv) জন স্টুয়ার্ট মিল |
(a) 1-ii, 2-i, 3-iv, 4-iii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iii, 2-iv, 3-i, 4-ii
(d) 1-iv, 2-iii, 3-ii, 4-i
উত্তর: (a) 1-ii, 2-i, 3-iv, 4-iii
২০. নিচের Column A-এর সাথে Column B মিলিয়ে সঠিকটি বেছে নাও:
Column A |
Column B |
1. নগররাষ্ট্র |
(i) ভারত |
2. জাতীয় রাষ্ট্র |
(ii) প্রাচীন রোম |
3. সাম্রাজ্য |
(iii) আধুনিক ইংল্যান্ড |
4. আধুনিক সার্বভৌম রাষ্ট্র |
(iv) প্রাচীন গ্রিস |
(a) 1-iv, 2-iii, 3-ii, 4-i
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-ii, 2-iv, 3-i, 4-iii
(d) 1-iii, 2-i, 3-iv, 4-ii
উত্তর: (a) 1-iv, 2-iii, 3-ii, 4-i
২১. নিচের Column A-এর সাথে Column B মিলিয়ে সঠিকটি বেছে নাও:
Column A |
Column B |
|---|---|
1. Polis |
(i) রাষ্ট্র |
2. Civitas |
(ii) নগররাষ্ট্র |
3. State |
(iii) লিবনিজ |
4. Political Science |
(iv) নগর (রোমান ধারণা) |
(a) 1-ii, 2-iv, 3-i, 4-iii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iii, 2-iv, 3-ii, 4-i
(d) 1-iv, 2-iii, 3-i, 4-ii
উত্তর: (a) 1-ii, 2-iv, 3-i, 4-iii
২২. নিচের Column A-এর সাথে Column B মিলিয়ে সঠিকটি বেছে নাও:
Column A |
Column B |
|---|---|
1. গ্রাহাম ওয়ালাস |
(i) The Process of Government |
2. আর্থার বেন্টলে |
(ii) Human Nature in Politics |
3. অ্যালান বল |
(iii) Modern Politics and Government |
4. হ্যারল্ড লাসওয়েল |
(iv) Politics: Who Gets What… |
(a) 1-ii, 2-i, 3-iii, 4-iv
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iii, 2-iv, 3-ii, 4-i
(d) 1-iv, 2-iii, 3-i, 4-ii
উত্তর: (a) 1-ii, 2-i, 3-iii, 4-iv
২৩. নিচের Column A-এর সাথে Column B মিলিয়ে সঠিকটি বেছে নাও:
Column A |
Column B |
|---|---|
1. সাবেকি দৃষ্টিভঙ্গি |
(i) ডেভিড ইস্টন |
2. আধুনিক দৃষ্টিভঙ্গি |
(ii) ব্লন্টসলি |
3. মার্কসবাদ |
(iii) রবার্ট নজিক |
4. নব্য উদারনীতিবাদ |
(iv) এঙ্গেলস |
(a) 1-ii, 2-i, 3-iv, 4-iii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iii, 2-iv, 3-i, 4-ii
(d) 1-iv, 2-iii, 3-ii, 4-i
উত্তর: (a) 1-ii, 2-i, 3-iv, 4-iii

ক্লাস ১১ প্রথম সেমিস্টার
রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ১
বিবৃতি-ব্যাখ্যা
Class 11 Semester 1 Political Science
1st Chapter Assertion Reason MCQ
২৪. বিবৃতি (A): রাষ্ট্রবিজ্ঞানকে একটি গতিশীল শাস্ত্র বলা হয়।
কারণ (R): সময়ের সাথে সাথে এর আলোচনার পরিধি ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে।
(a) A সঠিক কিন্তু R ভুল
(b) A ভুল কিন্তু R সঠিক
(c) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(d) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
উত্তর: (c) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৫. বিবৃতি (A): রাষ্ট্রবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞানের একটি শাখা।
কারণ (R): এটি মানুষের রাজনৈতিক আচরণ ও প্রতিষ্ঠান নিয়ে কাজ করে।
(a) A সঠিক কিন্তু R ভুল
(b) A ভুল কিন্তু R সঠিক
(c) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(d) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
উত্তর: (c) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৬. বিবৃতি (A): ম্যাকিয়াভেলি রাজনীতি ও নীতিশাস্ত্রকে পৃথক করেন।
কারণ (R): তিনি মনে করতেন, পৌরহিত্যের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
(a) A সঠিক কিন্তু R ভুল
(b) A ভুল কিন্তু R সঠিক
(c) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(d) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
উত্তর: (c) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৭. বিবৃতি (A): মার্কসবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র হলো শ্রেণি শোষণের যন্ত্র।
কারণ (R): রাষ্ট্র সর্বদাই সর্বহারা বা শ্রমিক শ্রেণির কল্যাণের জন্য কাজ করে।
(a) A সঠিক কিন্তু R ভুল
(b) A ভুল কিন্তু R সঠিক
(c) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(d) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
উত্তর: (a) A সঠিক কিন্তু R ভুল
২৮. বিবৃতি (A): মেটল্যান্ড এবং লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের মর্যাদা দিতে নারাজ।
কারণ (R): রাষ্ট্রবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞানের মতো বা গণিতের মতো অভ্রান্ত ও নির্ভুল নয়।
(a) A সঠিক কিন্তু R ভুল
(b) A ভুল কিন্তু R সঠিক
(c) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(d) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
উত্তর: (c) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
২৯. বিবৃতি (A): ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ হলো রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ।
কারণ (R): এই মতবাদ অনুসারে রাষ্ট্র কোনো আকস্মিক সৃষ্টি নয়, বরং ঐতিহাসিক বিবর্তনের ফল।
(a) A সঠিক কিন্তু R ভুল
(b) A ভুল কিন্তু R সঠিক
(c) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(d) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
উত্তর: (c) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
৩০. বিবৃতি (A): আচরণবাদ মূল্যবোধ নিরপেক্ষতার ওপর জোর দেয়।
কারণ (R): আচরণবাদীরা আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে সরে গিয়ে পুনরায় সাবেকি প্রতিষ্ঠানিক আলোচনায় ফিরে যেতে চান।
(a) A সঠিক কিন্তু R ভুল
(b) A ভুল কিন্তু R সঠিক
(c) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(d) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
উত্তর: (a) A সঠিক কিন্তু R ভুল
আজকের পোস্টে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় (শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।
SOURCE-EDT
©kamaleshforeducation.in(2023)

