রাজ্যের Govt Sponsored স্কুলগুলিতে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ নিয়ে 27/05/2026 তারিখে একটি অর্ডার জারি করেছিল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট।   09/06/2026 তারিখে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের আবার একটা অর্ডার এল। অনেকেরই কনফিউশন হচ্ছে একই অর্ডার দুইবার কেন সেটা নিয়ে। আসুন ব্যাপারটা পরিষ্কার করা যাক। 

——————————————————

১) প্রশ্ন – Sponsored School গুলির এমসি ভেঙে দেওয়া হয়েছিল কোন অর্ডারের দ্বারা ? সেই অর্ডার জারি হওয়ার পর স্কুল ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে ঠিক কী পরিবর্তন সাধিত হয়েছিল ?

উত্তর – স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং – 582-SE/S, তারিখ – 14/05/2026 জারি করে রাজ্যের সমস্ত স্পন্সরড স্কুলের ম্যানেজিং কমিটি থেকে প্রেসিডেন্ট ও PIE দের নমিনেশন ক্যান্সেল করে দেয়। অর্থাৎ এক কথায় স্পন্সরড স্কুলের ম্যানেজিং কমিটি ভেঙে দেয়। ঐ একই অর্ডারে ডি আই দের নির্দেশ দেওয়া হয় সমস্ত স্কুলে DDO নিয়োগ করার জন্য। এই অর্ডার পাওয়ার পর DI রা সংশ্লিষ্ট সার্কেলের SI দের DDO হিসাবে নিযুক্ত করে দেন। এই অর্ডার পাওয়ার পর কিছু কিছু স্কুলে DDO রা চার্জ Assume ও করে নেন। এরপরেই আসে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের প্রথম অর্ডার।

২) প্রশ্ন – অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের প্রথম অর্ডারে ঠিক কী কী আছে ? এই অর্ডার জারি হওয়ার পর স্কুল অ্যাডমিনিস্ট্রেশনে ঠিক কী কী চেঞ্জ আসে ?

উত্তর – DDO নিয়োগের অর্ডার আসার পরে স্কুলে স্কুলে DDO দের চার্জ গ্রহণের প্রস্তুতি শুরু হয়। এমনকি খুব কম সংখ্যক হলেও কিছু স্কুলে DDO গণ চার্জ নিয়েও নেন। এই অবস্থায় 27/05/2026 তারিখে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং – 634-SED-11099/65/2026 , তারিখ – 27/05/2026 জারি করে বলে দেয় যে যেহেতু উপরে ১ নং প্রশ্নের উত্তরে উল্লেখিত অর্ডারটার দ্বারা স্কুলগুলিতে ম্যানেজিং কমিটি Dissolved হয়ে গেছে তাই ঐ ম্যানেজিং কমিটির জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবেন সংশ্লিষ্ট জেলার ডি আই রা। ভালো করে লক্ষ্য করুন এখানে শুধু ভেঙে দেওয়া ম্যানেজিং কমিটির জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের কথা বলা হয়েছে। যে স্কুলগুলিতে ইতিমধ্যেই DDO নিয়োগ ও চার্জ গ্রহণ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কী হবে সেটা বলা হলো না। এই অর্ডার পাওয়ার পর ডি আই রা সংশ্লিষ্ট সার্কেলের SI দের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিয়োগ করে দেন। এইবার স্কুলগুলিতে অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা চার্জ গ্রহণের কাজ শুরু হয়। এই প্রক্রিয়া যখন চলছে তার মধ্যেই 09/06/2026 তারিখে এলো অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের দ্বিতীয় অর্ডার।

৩) প্রশ্ন – অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের দ্বিতীয় অর্ডারে আলাদা কী আছে ? কেন এটা জারি করার প্রয়োজন হয়ে পড়ল ?

উত্তর – 09/06/2026 তারিখে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের দ্বিতীয় অর্ডারটির মেমো নং হলো 685-SED-11099/65/2026 তারিখ – 09/06/2026। এই অর্ডারে এবার শুধু ভেঙে যাওয়া এমসির জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের কথাই বলল না তার সঙ্গে DDO র আন্ডারে থাকা স্কুলগুলির কথাও উল্লেখ করল। অর্থাৎ যে স্কুলগুলিতে ইতিমধ্যেই DDO গণ চার্জ গ্রহণ করেছেন বা আগে থেকেই DDO আছেন সেই স্কুলগুলিতেও DDO কে সরিয়ে অ্যাডমিনিস্ট্রেটর বসবে এটাই পরিষ্কার করা হলো এই অর্ডারে। অর্থাৎ এখন থেকে সমস্ত স্কুলে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে। DDO বা এমসি কোথাও থাকবে না। এবার সমস্ত কনফিউশান দূর হলো।

৪) প্রশ্ন – যে স্কুলগুলিতে ইতিমধ্যেই অ্যাডমিনিস্ট্রেটরগণ প্রথম অর্ডারটির রেফারেন্স দিয়ে চার্জ গ্রহণ করেছেন তাঁদের কি দ্বিতীয় অর্ডারটির পরিপ্রেক্ষিতে কোনো চেঞ্জ করার দরকার আছে ?

উত্তর – না, দরকার নেই। যেসব স্কুলে DDO চার্জ গ্রহণ করেননি সেই স্কুলগুলোর ক্ষেত্রে প্রথম অর্ডার অনুযায়ী যদি ইতিমধ্যেই অ্যাডমিনিস্ট্রেটর চার্জ গ্রহণ করে থাকেন তাহলে সেখানে কোনো পরিবর্তনের দরকার নেই। যেটা আগে হয়েছে সেটাই বৈধ। তবে যদি কোনো স্কুলে এমসি Dissolve হওয়ার পরে এখনও অ্যাডমিনিস্ট্রেটর চার্জ গ্রহণ না করে থাকেন অথবা যদি কোনো স্কুলে DDO ইতিমধ্যেই চার্জ নিয়ে ফেলেন বা আগে থেকেই DDO থেকে থাকেন তাহলে সেই স্কুলগুলোর ক্ষেত্রে দ্বিতীয় অর্ডার অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেটরগণ চার্জ গ্রহণ করে নেবেন। এমসি বা DDO অস্তিত্বহীন হয়ে যাবে।

মনে রাখুন যদি DDO ইতিমধ্যেই চার্জ গ্রহণ না করে থাকেন তাহলে অ্যাডমিনিস্ট্রেটর চার্জ বুঝে নেবেন স্কুলের HOI এর থেকে। আর যদি DDO ইতিমধ্যে চার্জ গ্রহণ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রর চার্জ বুঝে নেবেন DDO ও HOI এর থেকে যৌথভাবে। মনে রাখতে হবে DDO চার্জে থাকলেও তিনি স্কুলের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারের দায়িত্বপ্রাপ্ত নন। তিনি কেবল আর্থিক পার্টের দায়িত্বপ্রাপ্ত থাকেন। বাকি অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুগুলির দায়িত্বে থাকেন HOI। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরকে দায়িত্ব নিতে হয় সমস্ত আর্থিক ও অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুর।

৫) প্রশ্ন – যে সমস্ত স্কুলে আগে থেকেই অ্যাডমিনিস্ট্রেটর আছেন সেই স্কুলগুলিতে কি নতুন করে অ্যাডমিনিস্ট্রেটরের চার্জ গ্রহণের প্রয়োজন আছে ?

উত্তর – না সেই স্কুলগুলিতে নতুন করে কোনো চার্জ গ্রহণের দরকার নেই। উপরে উল্লেখিত তিনটি অর্ডারের কোনোটিতেই বলেনি যে এই স্কুলগুলিতে অ্যাডমিনিস্ট্রেশনে কোনো চেঞ্জ আনতে হবে। তাই যে সমস্ত স্কুলগুলো অলরেডি অ্যাডমিনিস্ট্রেটর আন্ডারে চলছিল তারা উক্ত অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে যেমন চলছিল তেমনই চলবে। কোনো পরিবর্তনের দরকার নেই।

 

 
 SOURCE-SMR

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top