মাস্টারমশাইরা খুব চিন্তাশীল টাইপের ব্যক্তি। তাই তাঁরা সব কিছু নিয়ে একটু বেশিই চিন্তা ভাবনা করেন। চিন্তা করতে করতেই ঝগড়া করেন। মাস্টার বললেও দিদিমনিদের বাদ দেবেন না। তাঁরাও যথেষ্ট দক্ষতা দেখান এই ব্যাপারে। স্কুলে স্কুলে ঝগড়ার একটা বড় কারন একটা বিতর্কিত প্রশ্নকে ঘিরে। প্রশ্নটি হলো স্কুলের টিচারদের মধ্যে কে সিনিয়র আর কে জুনিয়র ? তাঁরা কোথাও থেকে জানতে পেরেছেন যে যিনি সবচেয়ে সিনিয়র তিনিই নাকি TIC হবেন। HM থাকলেও তিনিই হাফ হেডমাস্টার। অর্থাৎ যেদিন HM স্কুলে থাকবেন না সেদিন তিনিই “স্কুল চালাবেন” বা সেদিন তিনিই TIC। সেই সিনিয়র টিচারের নাম অ্যাটেনডেন্স খাতায় সবার উপরে থাকবে। Acquittance খাতাতেও তিনিই থাকবেন প্রথমে। যাই হোক TIC নিয়ে আগে   লিখেছি। বলেছি যে সবচেয়ে সিনিয়র টিচারকেই বাধ্যতামূলক ভাবে TIC করতে হবে এমন কোনো Rule নেই। HM এর অনুপস্থিতিতে সিনিয়র মোস্ট টিচারই স্কুলের ভারপ্রাপ্ত টিচার এমন নিয়মও কোথাও লেখা নেই। সিনিয়র টিচার একটু কম ডিউটি করবেন এটা তো নাই ই। সিনিয়র টিচারের নাম অ্যাটেনডেন্স খাতায় বা Acquittance খাতায় আগে লেখা হবে এটাও কোনো Rule এ বলা হয়নি।

তবে যেখানে স্পষ্ট Govt Order নেই সেখানে কোনো একটা নিয়ম ধরে তো কাজ চালাতে হবে। নাহলে স্কুলে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হবে। সেই কারনে অনেক সময় স্কুলে কিছু একটা নর্ম ধরে কোনো টিচারকে বিশেষ কিছু দায়িত্ব দেওয়া হয়। সে ক্ষেত্রে সিনিয়র টিচারকেই কিছু বিশেষ দায়িত্ব দেওয়ার রীতি অনুসরণ করা হয় অনেক স্কুলে। সেটার পিছনে আইন খুঁজতে গেলে পাওয়া যাবে না ঠিকই। কিন্তু সেটা বেআইনি নয়।

এখন প্রশ্ন হলো এরকম কাজ চালানোর মতো কাউকে কোন হিসাবে সিনিয়র ধরা হবে ? কে হবেন সিনিয়র ? যিনি বয়সে বড় তিনি, নাকি যিনি টিচিং এক্সপেরিয়েন্স এ বড় তিনি ? আবার সেই টিচিং এক্সপেরিয়েন্স শুধু বর্তমান স্কুলের চাকরির হিসাবে হবে নাকি আগের স্কুলের চাকরির অভিজ্ঞতাকেও এর মধ্যে ধরা হবে ? এই প্রশ্নগুলির ব্যাখ্যা কোনো জি ও তে দেওয়া হয়নি। তাই জট খোলার লক্ষ্যে RTI করা হয়েছিল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনে। ডিরেক্টরেট আবার সেটা ফরওয়ার্ড করেছিল WBBSE কে। RTI তে এরকমই আরও কিছু বিদঘুটে প্রশ্ন ছিল। সবটা নিয়ে আজকে আলোচনায় গেলাম না। আজকে শুধু সিনিয়রিটি সংক্রান্ত প্রশ্নটিতে মনোনিবেশ করলাম। আসুন দেখি WBBSE এই ব্যাপারে কী উত্তর দিল। উত্তরটির একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করলাম নিজের মতো করে। দেখুন যদি কিছুটা বিতর্কের অবসান হয়।  

—————————————————-

RTI প্রশ্ন নং 6 : একটি নির্দিষ্ট স্কুলের স্টাফদের সিনিয়রিটি কীভাবে নির্ধারন করা হবে ? বর্তমান স্কুলের বর্তমান পোস্টের অভিজ্ঞতা ধরে ? নাকি তাঁর যতগুলি স্কুলে আগের চাকরি আছে সেগুলি ও বর্তমান স্কুলের বর্তমান পোস্টের চাকরির সময়কাল একসঙ্গে টোটাল করে সেই স্টাফের বর্তমান স্কুলে সিনিয়রিটি নির্ধারণ করা হবে ?

WBBSE এর উত্তর –

———————-

WBBSE বলে দিল যে এই সিনিয়রিটি নির্ধারণ করার ব্যাপারে দিশা পেতে DCRB Rules, 1981 (মেমো নং – 136 Edn (B), তারিখ – 15/05/1985) এর Rule 7 Consult করতে।

ব্যাখ্যাআসুন দেখি DCRB Rules এর Rule 7 এ কী আছে। আসলে DCRB এর Rule 7 এ একজন স্টাফের কোয়ালিফাইং সার্ভিস নিয়ে বলা হয়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে WBBSE বলতে চাইছে একজন স্টাফের সিনিয়রিটি নির্ধারিত হবে তার কোয়ালিফাইং সার্ভিস লেংথ ধরে। এই Rule এর একেবারে শুরুতেই আবার বলা হয়েছে সব স্কুলের সমস্ত চাকরি ধরে সার্ভিস রেকর্ড রাখার কথা। এখন টোটাল কোয়ালিফাইং সার্ভিস ধরেই বিভিন্ন ইন সার্ভিস বেনিফিট ও পেনশন বেনিফিট পাওয়া যায়।একাধিক স্কুলে চাকরি হলে অতীত বর্তমান সব ধরেই সেটা করা হয়। শুধু দেখতে হবে বর্তমান পোস্টে পূর্বের চাকরির Continuation আছে কী না। Continuation থাকলে পূর্বের এক বা একাধিক স্কুলের সার্ভিস কোয়ালিফাইং সার্ভিসের মধ্যে আসবে। এই কোয়ালিফাইং সার্ভিস হিসাব করার সময় বাদ যাবে নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ, Unauthorised Absence /Leave, Dies Non এবং সাসপেনশনে থাকার সময়টা (যদি কোর্ট বা বোর্ড সেটাকে ডিউটির অঙ্গ হিসাবে ধরা হবে বলে অর্ডার জারি না করে থাকে)। এই নন কোয়ালিফাইং সার্ভিসের দিনগুলি বাদ দিয়ে চাকরি জীবনের শুরু থেকে যত স্কুলে চাকরি করেছেন এবং এখনও যে স্কুলে সার্ভিস কন্টিনিউ করছেন সেটার টোটাল দৈর্ঘ্যই হবে টোটাল কোয়ালিফাইং সার্ভিস। এইভাবে প্রাপ্ত কোয়ালিফাইং সার্ভিস ধরেই একজন স্টাফের সিনিয়রিটি নির্ধারিত হবে।  

 

 SOURCE-SMR

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top