Child Care Leave (CCL) এর রোস্টার প্রস্তুতি।
————————–
CCL এর নিয়মকানুন নিয়ে আগেই আলোচনা করা হয়েছে। আজকে এই ছুটি প্রদান করার ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের জন্য করণীয় একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হলো আবেদনকারীদের পরপর CCL প্রদানের ক্ষেত্রে রোস্টার মেনটেন করার পদ্ধতি। একটা অভিযোগ প্রায়ই শোনা যায়। সেটা হলো স্কুল কর্তৃপক্ষ নাকি CCL অনুমোদন করার সময় অনেক ক্ষেত্রেই ঠিক মতো ক্রম রক্ষা করেন না। অর্থাৎ একাধিক আবেদনকারী থাকলে পরপর নিয়ম মেনে CCL এ যাওয়ার অনুমতি দিতে প্রায়শই ব্যর্থ হন স্কুল কর্তৃপক্ষ। আবেদনকারী অনেকেই পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই সমস্যার সমাধান করার জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং – 54-SE/S, তারিখ – 16/01/2019 দ্বারা CCL অনুমোদনের জন্য একটি ROSTER মেনটেন করার কথা বলে স্কুলগুলোকে। এই অর্ডারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে CCL অনুমোদন করতে হবে স্কুলের অ্যাকাডেমিক ও অ্যাডমিনিস্ট্রেটিভ স্বার্থ সুরক্ষিত রেখে। অর্থাৎ এক সঙ্গে যত জন চাইবেন তাদের সবাই CCL পেয়ে যাবেন এমন না হতেই পারে। এই অর্ডারেই বলছে একাধিক আবেদনকারী থাকলে স্কুল কর্তৃপক্ষ তাদের মধ্যে এক বা একাধিক জনকে CCL এ যাওয়ার অনুমতি দেবেন। বাকিদের আবার পরের ধাপে দেবেন। এই অর্ডার বলছে এই পরপর ছাড়ার কাজটা সুষ্ঠ ভাবে করার জন্য একটা ROSTER REGISTER মেনটেন করবেন স্কুল কর্তৃপক্ষ। এই খাতা অনুযায়ী পরপর CCL পাবেন আবেদনকারীরা। অর্থাৎ যিনি আগে অ্যাপ্লিকেশন দিয়েছেন তিনি যদি এই ছুটি পাওয়ার যোগ্য হন এবং তাঁর আবেদন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয় তাহলে তিনি আগে CCL পাবেন। তারপর আবেদনের ডেট অনুযায়ী পরপর বাকিরা সুযোগ পাবেন। এটাকেই আমরা CCL এর রোস্টার বলতে পারি। এই খাতা ঠিক ভাবে মেনটেন করা হলে অনেক সমস্যা মিটে যাবে। স্টাফের ক্ষোভ থাকবে না। HOI চাপমুক্ত থাকবেন। CCL নিয়ে কোর্ট কেস হলে HOI এটাকে কোর্টে প্রডিউস করতে পারেন তাঁর স্বচ্ছ কাজের প্রমাণস্বরূপ। কিন্তু কোনো Govt Order এ এই CCL ROSTER এর ফরম্যাট দেওয়া হয়নি। এতে অনেকেরই খুব সমস্যা হয়। আমি এই পোস্টের সঙ্গে একটা মডেল ফরম্যাট দেওয়া হল। সাথে দেওয়া হল এই রোস্টার মেনটেন করার ডিটেইলস নির্দেশিকা।
—————————————————-





