WB Gram Panchayat Practice Set PDF (7)
Gram Panchayat question and answer PDF
June 27, 2026 11:23 am
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য KAMALESH FOR EDUCATION এর আজকের প্রতিবেদনে আমরা WB Gram Panchayat Practice Set PDF (7) নিয়ে আলোচনা করব। গ্রাম পঞ্চায়েত পরীক্ষার উচ্চ প্রতিযোগিতায় এক চান্সে সফল হতে গেলে দরকার জোরদার প্রস্তুতি। আর সেইজন্য নিয়মিত সাজেস্টিভ প্রশ্নোত্তর প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। সেই কথা মাথায় রেখেই পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস ও প্যাটার্ন অনুযায়ী প্রতিটি বিষয় থেকে নতুন ৩০ টি প্রশ্নোত্তর এই সেটে দেওয়া হলো।
WB Gram Panchayat Practice Set PDF (7)
Exam Name |
WB Gram Panchayat Exam |
Conducting Body |
West Bengal Panchayat and Rural Development Department (WBPRD) |
Exam Mode |
Offline |
Written Exam Marks |
85 |
Time |
90 minutes |
Negative Marking |
0.25 |
Practice Set |
Given Below |
Gram Panchayat question and answer PDF
গ্ৰাম পঞ্চায়েত নিয়োগের মোট ৮৫ নম্বরের লিখিত পরীক্ষায় মূলত নিম্নলিখিত পাঁচটি বিষয়ের ওপর প্রশ্ন আসে – বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, পঞ্চায়েতি রাজ ও গ্রামীন উন্নয়ন। তবে পদ বিশেষে নম্বর বিভাজন ও বিষয় পরিবর্তন হয়। মূল বিষয়গুলি থেকে আসন্ন পরীক্ষার জন্য ৩০ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস প্রশ্ন এবং উত্তর নীচে দেখে নেব।
১. পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় ন্যায় পঞ্চায়েত গঠনের সংস্থান থাকলেও, এটি বর্তমানে:
A) প্রতিটি গ্রামে সক্রিয়
B) কেবল জেলা স্তরে কার্যকর
C) পশ্চিমবঙ্গে কার্যকর বা গঠিত হয়নি
D) আদালতের নির্দেশে বন্ধ
উত্তর: C) পশ্চিমবঙ্গে কার্যকর বা গঠিত হয়নি
২. পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে, কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদত্যাগপত্র কার কাছে পেশ করতে হয়?
A) পঞ্চায়েত প্রধান
B) বিডিও (BDO)
C) মহকুমা শাসক (SDO)
D) জেলা শাসক (DM)
উত্তর: B) বিডিও (BDO)
৩. ভারতের সংবিধানের ২৪৩-আই (243I) ধারা অনুযায়ী, রাজ্য অর্থ কমিশন কে গঠন করেন?
A) মুখ্যমন্ত্রী
B) রাজ্যপাল
C) বিধানসভার স্পিকার
D) হাইকোর্টের প্রধান বিচারপতি
উত্তর: B) রাজ্যপাল
৪. গ্রাম পঞ্চায়েত স্তরে জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ (Registration) করার দায়িত্ব কার থাকে?
A) প্রধান
B) উপ-প্রধান
C) গ্রাম পঞ্চায়েত সচিব
D) আশা (ASHA) কর্মী
উত্তর: C) গ্রাম পঞ্চায়েত সচিব
৫. ১৯৭৮ সালে পশ্চিমবঙ্গের যে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তা কোন কমিটির রিপোর্টের ভিত্তিতে হয়েছিল?
A) অশোক মেহতা কমিটি
B) বলবন্ত রাই মেহতা কমিটি
C) এল. এম. সিংভি কমিটি
D) পি. কে. থুঙ্গন কমিটি
উত্তর: B) বলবন্ত রাই মেহতা কমিটি
৬. লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা (Maximum Strength) বর্তমানে কত নির্ধারিত রয়েছে?
A) ৫৪৫
B) ৫৫0
C) ৫৫২
D) ৫৪৩
উত্তর: B) ৫৫০ (১০৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ২ জন অ্যাংলো-ইন্ডিয়ান সদস্য মনোনয়নের ব্যবস্থা তুলে দেওয়ায় সর্বোচ্চ আসন সংখ্যা ৫৫২ থেকে কমে ৫৫০ হয়েছে)
৭. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কী?
A) তিস্তা
B) রূপনারায়ণ
C) দামোদর
D) কংসাবতী
উত্তর: C) দামোদর
৮. ‘জলদাপাড়া জাতীয় উদ্যান’ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
A) কোচবিহার
B) আলিপুরদুয়ার
C) জলপাইগুড়ি
D) দার্জিলিং
উত্তর: B) আলিপুরদুয়ার
৯. কোন ভিটামিন জলে দ্রবণীয় (Water-soluble)?
A) ভিটামিন A
B) ভিটামিন B Complex
C) ভিটামিন D
D) ভিটামিন E
উত্তর: B) ভিটামিন B Complex (ভিটামিন B এবং C জলে দ্রবণীয়; A, D, E, K ফ্যাটে দ্রবণীয়)
১০. কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল?
A) ১৭৫৭ সালে
B) ১৭৬৪ সালে
C) ১৭৬৫ সালে
D) ১৭৭২ সালে
উত্তর: C) ১৭৬৫ সালে
আরও পড়ুনঃ WB Gram Panchayat Practice Set PDF (6)
১১. ৩টি সংখ্যার অনুপাত ৩:৪:৬ এবং তাদের গুণফল ১৯৪৪ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
A) ১২
B) ১৬
C) ২৪
D) ১৮
উত্তর: C) ২৪
১২. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে, ২ বছরে ১০০০ টাকা সুদে-আসলে ১২১০ টাকা হবে?
A) ৫%
B) ১০%
C) ১২%
D) ১৫%
উত্তর: B) ১০%
১৩. A একটি কাজ ২০ দিনে এবং B সেই কাজ ৩০ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করার ৫ দিন পর A চলে গেল। বাকি কাজ B একা কত দিনে শেষ করবে?
A) ১৫ দিনে
B) ১৭ দিনে
C) ১২ দিনে
D) ১০ দিনে
উত্তর: B) ১৭ দিনে
১৪. স্থির জলে একটি নৌকার বেগ ১০ কিমি/ঘণ্টা এবং স্রোতের বেগ ৩ কিমি/ঘণ্টা। নৌকাটি স্রোতের অনুকূলে ২.৫ ঘণ্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে?
A) ২৫ কিমি
B) ৩২.৫ কিমি
C) ১৭.৫ কিমি
D) ৩০ কিমি
উত্তর: B) ৩২.৫ কিমি
১৫. একটি পরীক্ষায় পাস নম্বর ৩০%। এক ছাত্র ১৪০ নম্বর পেয়ে ১০ নম্বরের জন্য ফেল করল। পরীক্ষার মোট নম্বর কত ছিল?
A) ৪৫০
B) ৫০০
C) ৬০০
D) ৪০০
উত্তর: B) ৫০০
১৬. Fill in the blank: He handles the situation with ___ ease.
A) a
B) an
C) the
D) no article
উত্তর: D) no article
১৭. Choose the synonym of ‘PRUDENT’:
A) Foolish
B) Wise
C) Careless
D) Angry
উত্তর: B) Wise (Prudent মানে বিচক্ষণ বা জ্ঞানী)
১৮. Choose the antonym of ‘CONCEAL’:
A) Hide
B) Reveal
C) Cover
D) Close
উত্তর: B) Reveal (Conceal মানে লুকিয়ে রাখা, Reveal মানে প্রকাশ করা)
১৯. One word substitution: A style in which a writer makes a display of his knowledge.
A) Pedantic
B) Verbose
C) Oratorical
D) Literary
উত্তর: A) Pedantic
২০. Correct the sentence: “Every student must bring their books.”
A) Every student must bring his/her books.
B) Every student must bring its books.
C) Every students must bring their books.
D) No correction needed
উত্তর: A) Every student must bring his/her books. (Every student সিঙ্গুলার, তাই প্রোনাউনও সিঙ্গুলার হবে)
২১. ‘মরীচিকা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
A) মরি + চীকা
B) মরীচি + ইকা
C) মর + ইচিকা
D) মরীচ + ইকা
উত্তর: B) মরীচি + ইকা (ইকা প্রত্যয়)
২২. ‘উপকূল’ পদটি কোন সমাসের উদাহরণ?
A) তদ্পুরুষ সমাস
B) অব্যয়ীভাব সমাস
C) বহুব্রীহি সমাস
D) দ্বিগু সমাস
উত্তর: B) অব্যয়ীভাব সমাস (কূলের সমীপে = উপকূল; সামীপ্য অর্থে অব্যয়ীভাব)
২৩. নিচের কোন বানানটি সম্পূর্ণ শুদ্ধ?
A) নিরপরাধী
B) নিরপরাধ
C) নীরপরাধ
D) নীরপরাধী
উত্তর: B) নিরপরাধ (বিশেষণ হিসেবে ‘নিরপরাধ’ শুদ্ধ, নিরপরাধী অশুদ্ধ বানান)
২৪. ‘যা পরিমাপ করা যায় না’— এক কথায় প্রকাশ কী হবে?
A) অপরিমিত
B) অপরিমেয়
C) পরিমাপহীন
D) অমেয়
উত্তর: B) অপরিমেয় (যা পরিমাপ করা হয়েছে তা পরিমিত, যা করা যায় না তা অপরিমেয়)
২৫. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে?
A) অদ্বৈত মল্লবর্মণ
B) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
C) মানিক বন্দ্যোপাধ্যায়
D) সুবোধ ঘোষ
উত্তর: A) অদ্বৈত মল্লবর্মণ
২৬. কম্পিউটার সিস্টেমে কোনো ফাইল স্থায়ীভাবে মুছে ফেলার শর্টকাট কি (Shortcut Key) কোনটি?
A) Delete
B) Shift + Delete
C) Ctrl + Delete
D) Alt + Delete
উত্তর: B) Shift + Delete (এটি রিসাইকেল বিনে না গিয়ে সরাসরি ডিলিট হয়)
২৭. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক (National Highway) কোনটি?
A) NH 2
B) NH 7
C) NH 44
D) NH 10
উত্তর: C) NH 44 (শ্রীনগর থেকে কন্যাকুমারী)
২৮. বিখ্যাত পোড়ামাটির (Terracotta) কাজের জন্য পশ্চিমবঙ্গের কোন স্থানটি বিশ্ববিখ্যাত?
A) কৃষ্ণনগর
B) বিষ্ণুপুর
C) শান্তিনিকেতন
D) চন্দননগর
উত্তর: B) বিষ্ণুপুর (বাঁকুড়া)
২৯. ভারতের সংবিধানের কোন মৌলিক অধিকারটি কেবল ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য, বিদেশীদের জন্য নয়?
A) ১৪ নম্বর ধারা (সাম্যের অধিকার)
B) ১৯ নম্বর ধারা (বাক-স্বাধীনতার অধিকার)
C) ২১ নম্বর ধারা (জীবনের অধিকার)
D) ২৫ নম্বর ধারা (ধর্মীয় স্বাধীনতা)
উত্তর: B) ১৯ নম্বর ধারা (বাক-স্বাধীনতার অধিকার)
৩০. কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে কত হয়?
A) ভূপৃষ্ঠের সমান
B) শূন্য
C) অসীম
D) ভূপৃষ্ঠের দ্বিগুণ
উত্তর: B) শূন্য (কারণ সেখানে অভিকর্ষজ ত্বরণ বা ‘g’-এর মান শূন্য)
©kamaleshforeducation.in(2023)






