


ইন্ডিয়ান ব্যাংকে স্নাতক পাসে কর্মী নিয়োগ, কলকাতায় শূন্যপদ রয়েছে
August 22, 2026 1:34 pm
ব্যাংকিং সেক্টরে চাকরিতে আগ্রহী প্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়ান ব্যাংকে স্নাতক পাসে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। নারী পুরুষ সকলেই আবেদনযোগ্য। ব্যাঙ্গালোর, চেন্নাই, কলকাতা সহ দেশের বিভিন্ন কেন্দ্রে শূন্যপদ রয়েছে। নিয়োগের পর মনোনেীত প্রার্থীদের ইন্ডিয়ান ব্যাংকের সহযোগী সংস্থা ‘ইন্ডব্যাংক মার্চেন্ট ব্যাংকিং সার্ভিসেস লিমিটেড’ এর অধীনে পোস্টিং দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফলাইন বা অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন। নিচে শিক্ষাগত যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতির বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
ইন্ডিয়ান ব্যাংকে স্নাতক পাসে কর্মী নিয়োগ
সংস্থার নাম |
Indbank Merchant Banking Services Limited |
পদের নাম |
রিলেশনশিপ ম্যানেজার, ডিলার – স্টক ব্রোকিং টার্মিনাল |
কাজের পোস্টিং |
আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা, দিল্লি ইত্যাদি। |
আবেদন প্রক্রিয়া |
অনলাইন বা অফলাইন। |
অফিসিয়াল ওয়েবসাইট |
www.indbankonline.com |
পদের বিবরণ
Relationship Manager
-
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বা ফাইন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি থাকতে হবে। NISM বা সমমানের ক্যাপিটাল মার্কেট সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
-
অভিজ্ঞতা: স্টক ব্রোকিং, ওয়েলথ ম্যানেজমেন্ট, মিউচুয়াল ফান্ড বা ডেট ইন্সট্রুমেন্টস ইত্যাদি ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।
-
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
Dealer – For Stock broking Terminals
-
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস এবং সাথে NISM সার্টিফিকেশন থাকা বাধ্যতামূলক।
-
অভিজ্ঞতা: ডিলিং কাজের ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
-
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন
পদের নাম |
বার্ষিক CTC |
Relationship Manager |
৪.০০ লাখ থেকে ৫.০০ লাখ টাকা |
Dealer (Stock Broking) |
৪.২০ লাখ টাকা |
উল্লেখ্য: নির্ধারিত বার্ষিক বেতনের পাশাপাশি প্রার্থীর কাজের দক্ষতার ওপর ভিত্তি করে ‘পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ’ প্রদান করা হবে।
কিভাবে আবেদন করবেন?
ইচ্ছুক প্রার্থীরা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করতে পারবেন:
অনলাইন আবেদনের জন্য,
-
প্রথমে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্র ডাউনলোড করুন ।
-
আবেদনপত্র সঠিকভাবে পূরণ করুন।
-
প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের সেল্ফ অ্যাটেস্টেড করা কপি যুক্ত করুন।
-
recruitment@indbankonline.com ইমেইল আইডিতে PDF করে পাঠিয়ে দিন।
অফলাইনে আবেদনের ক্ষেত্রে,
আবেদনপত্র ও নথিপত্রের হার্ড কপি কুরিয়ার বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে নিচের ঠিকানায় পাঠাতে হবে:
Head Administration,
Indbank Merchant Banking Services Ltd,
No 480, 1st Floor, Khivraj Complex I,
Anna Salai, Nandanam, Chennai – 600035।
নির্বাচন প্রক্রিয়া
আবেদন জমা পড়ার পর স্ক্রিনিং কমিটির মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের ফলাফল ও ডকুমেন্টস ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে চূড়ান্ত নিয়োগ তালিকা প্রকাশ পাবে।
আবেদনের শেষ তারিখ
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। নির্ধারিত তারিখের পরে আসা আবেদন গ্রহণ করা হবে না।
SOURCE-EXB
©kamaleshforeducation.in(2023)


