2016 সালের First SLST এর Untainted Teacher দের চাকরির বর্তমান অবস্থাটা আসলে ঠিক কীরকম ? অনেকেই বলছেন Untainted টিচারদের বর্তমান চাকরিতে নাকি অনেক বাধা নিষেধ বলবৎ আছে। ব্যাপারটা সত্যিই কী তাই ? আসুন দেখি।
———————————————————————- –
১) প্রশ্ন – Untainted টিচারদের চাকরির ভাগ্য নির্ধারণ করে সুপ্রিমকোর্টের অর্ডারসমূহ ঠিক কীরকম ছিল?
উত্তর – ক) Supreme Court তার 03/04/2025 তারিখের অর্ডারে 2016 সালের সমগ্র প্যানেলটা ক্যান্সেলড করে দিয়েছিল। অর্থাৎ সেই হিসাবে Tainted হোক বা Untainted ওই প্যানেলের সবার চাকরিই সেই 03/04/2025 তারিখ থেকে থাকার কথা নয়।
খ) কিন্তু WBBSE এরপর সুপ্রিমকোর্টে একটা MA File করে। তাতে WBBSE উক্ত Untainted টিচারদের চাকরি 31/12/2025 অথবা নতুন নিয়োগ (যেটি আগে হবে) পর্যন্ত কনটিনিউ করার অনুমতি প্রার্থনা করে। সুপ্রিমকোর্ট 17/04/2025 তারিখের অর্ডারে এই আবেদন মেনে নেয়। অর্থাৎ Untainted টিচারদের চাকরি সব স্বাভাবিক সার্ভিস রুলস মেনেই 31/12/2025 পর্যন্ত চালানোর বৈধতা পেয়ে যায়।
গ) এরপর সুপ্রিমকোর্ট আরো দুইবার এই Service Continuation এর পিরিয়ডটাকে এক্সটেন্ড করে দেয়। 18/12/2025 এর অর্ডারে এটা এক্সটেন্ডেড হয় 31/08/2026 তারিখ পর্যন্ত আর 31/08/2026 তারিখের অর্ডার অনুযায়ী এটা এক্সটেন্ডেড হতে পারে সর্বাধিক 31/05/2027 তারিখ পর্যন্ত।
২) প্রশ্ন – 03/04/2025 তারিখের পর থেকে Service Continuation এর সময়টাতে Untainted টিচারদের সার্ভিসের উপর সত্যিই কি বিশেষ কোনো শর্তাবলী বা বাধা নিষেধ প্রযোজ্য থাকছে ?
উত্তর – অন্য রেগুলার টিচারদের সার্ভিসের শর্তাবলী তথা Service Rules এর সঙ্গে 2016 সালের Untainted টিচারদের এই Service Continuation পিরিয়ডের চাকরির শর্তাবলীর বিশেষ কিছু তফাৎ নেই। শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়সীমার পরে এই চাকরিটা শেষ হয়ে যাবে এই শর্তটুকু ছাড়া। মনে রাখতে হবে সুপ্রিমকোর্ট শর্তহীনভাবে নির্দিষ্ট তারিখ পর্যন্ত Service Continuation এর অর্ডার দিয়েছে। সেই Continuation পিরিয়ডে এই টিচাররা কিছু কম সুবিধা পাবেন বা তাঁদের চাকরির উপরে কিছু রেস্ট্রিকশন থাকবে এমন কথা সুপ্রিমকোর্টের অর্ডারে নেই। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডারেও নেই। তাই অন্য টিচারদের মতোই 2016 এর Untainted টিচারদেরও একই কর্তব্য করতে হবে। একই রকম ডিসিপ্লিন মেনে চলতে হবে। এবং অবশ্যই তাঁরা একই রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
৩) প্রশ্ন – 2016 এর Untainted টিচাররা এই Service Continuation এর পিরিয়ডে কী কী সুবিধা পাবেন ?
আগেই বলেছি প্রায় সমস্ত চাকরিগত সুবিধাই তাঁরা পাবেন। আরও স্পষ্ট করে বললে নিম্নলিখিত সুবিধা গুলি পেতে তাঁদের জন্য কোনো বাধা নেই –
ক) স্বাভাবিক নিয়মে বেতন , ডি এ , অ্যানুয়াল ইনক্রিমেন্ট।
খ) ১০/২০/১৮ বছরের বেনিফিট।
গ) CCL, Maternity Leave সহ সমস্ত ধরণের ছুটি। তবে অবশ্যই Leave Rules মেনে।
ঘ) বিশেষ নোট সহ সার্ভিসবুক এন্ট্রি।
ঙ) কোনো আইনসঙ্গত অনুমতির দরকার হলে(যেমন কোনো পরীক্ষায় বসার পারমিশন)সেটা পেতে বাধা নেই।
চ) PF জমা ও PF থেকে টাকা তোলা। কোনো অফিস এই ব্যাপারে ঝামেলা করলে কেস করা উচিত। সুপ্রিমকোর্ট এঁদের চাকরি cancelled করেছে কিন্তু তাঁদের এত দিনের চাকরিকে অবৈধ বলেনি। যদি সেটা হতো তাহলে Tainted দের মতোই তাঁদেরকেও বেতনের টাকা ফেরত দিতে বলত। সেটা বলেনি। তাই PF এর টাকা এঁদের বৈধ চাকরির টাকা। সেটা তুলতে বাধা দিলে আইনের দ্বারস্থ হওয়া উচিত।
তবে PF এর Refundable Advance এর টাকা শোধ করার সময়সীমা যদি এক্সটেন্ডেড পিরিয়ডটা পেরিয়ে যায় তাহলে সেটা আটকাতে পারে সংশ্লিষ্ট অফিস।
ছ) এমসি বা অন্য সাব কমিটিগুলির মেম্বার হওয়া।
জ) বোর্ড বা কাউন্সিলের খাতা দেখা, ভোটের ডিউটি করা, সেনসাস বা BLO এর কাজ করা।
৪) প্রশ্ন – Untainted টিচারদের এই পিরিয়ডের মধ্যে নেওয়া ছুটিগুলির regularisation এর পদ্ধতি কীরকম হবে ?
উত্তর – ক) অন্য পাঁচ জন রেগুলার টিচারের মতোই 2016 সালের Untainted টিচাররা একই নিয়মে ছুটি পাওয়ার অধিকারী। HOI/MC/WBBSE আইন মেনে এঁদের ছুটি মঞ্জুর করবেন। এতে আইনত বাধা আছে এমন কথা কোনো অর্ডারে বলা হয়নি।
খ) অনেক Untainted টিচার 03/04/2025 থেকে 17/04/2025 পর্যন্ত অর্থাৎ প্যানেল বাতিলের অর্ডার এবং চাকরি কন্টিনিউ করার অর্ডারের মাঝের সময়টাতে স্কুলে যাননি। না যাওয়ার কোনো কারন ছিল না কারন সুপ্রিমকোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে বোর্ড বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট চাকরি বাতিলের অর্ডার ঐ পিরিয়ডের মধ্যে দেয়নি। পরবর্তীকালে 17/04/2025 তারিখের অর্ডারে যেহেতু সুপ্রিমকোর্ট চাকরি চালিয়ে যাওয়ার (Service Continuation) আবেদন মঞ্জুর করে তাই ধরে নিতে হবে যে এঁদের চাকরি কোনো ছেদ ছাড়াই এখনও পর্যন্ত কন্টিনিউ করছে। সুতরাং যাঁরা 03/04/2025 থেকে 17/04/2025 পর্যন্ত স্কুলে গেছেন এবং অ্যাটেনডেন্স রেজিষ্টারে সই করেছেন এবং ঐ সময়ের জন্য বেতন নিয়েছেন তাঁরা কোনো ভুল করেননি।
কিন্তু যাঁরা 03/04/2025 থেকে 17/04/2025 পর্যন্ত স্কুলে যাননি তাঁরা ওই সময়ে যতদিন অনুপস্থিত ছিলেন তার জন্য যে কোনো প্রাপ্য ছুটি মঞ্জুরের জন্য আবেদন করবেন। যদি আগে এই আবেদন করা না থাকে তাহলে এখনই করবেন। তারপর উপযুক্ত কর্তৃপক্ষ সেই ছুটি মঞ্জুর করে দেবেন। এখনকার ডেট দিয়েই।
৫) প্রশ্ন – Untainted টিচারদের দায়িত্ব ও কর্তব্য কীরকম ?
উত্তর – Untainted টিচাররা অন্য গ্রহের জীব নন। তাঁদের দায়িত্ব, কর্তব্য , দায়বদ্ধতা এবং অন্যায় করলে শাস্তির মুখে পড়ার পদ্ধতিটা অন্য টিচারদের মতো একই। তাঁদের জন্য বিশেষ বাঁধনের যেমন ব্যবস্থা নেই। তেমনি বিশেষ ছাড়ের ব্যবস্থাও নেই।