WB College Decentralised Admission 2026 @dap.wbcap.in প্রকাশিত সম্পূর্ণ সময়সূচি

Published on: 

অবশেষে পশ্চিমবঙ্গে কলেজ ভর্তির WBCAP Decentralised Admission প্রক্রিয়া শুরু হতে চলেছে। ৩১ আগস্ট ২০২৬ তারিখের Govt. Order No. 999-Edn(CS)/10M-95/14 অনুযায়ী, আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইন Portal-এর মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। এই সংক্রান্ত নোটিশ ইতিমধ্যেই একাধিক সরকারি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

 

একনজরে »

1 WBCAP Decentralised Admission 2026: কলেজ ডিসেন্ট্রালাইজ ভর্তি

1.1 Eligibility: কারা আবেদন করতে পারবেন?

1.2 যারা ইতিমধ্যেই Centralised Admission-এর মাধ্যমে ভর্তি হয়ে গেছেন?

2 Decentralised Admission 2026: সম্পূর্ণ Schedule

2.1 গুরুত্বপূর্ণ Link ও অফিসিয়াল নোটিশ

WBCAP Decentralised Admission 2026:

কলেজ ডিসেন্ট্রালাইজ ভর্তি

 

Centralised Admission-এর মাধ্যমে UG ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিভিন্ন কলেজ ও কোর্সে কিছু আসন খালি থেকে যেতে পারে। সেই অবশিষ্ট আসনগুলিতে ভর্তি সম্পন্ন করার জন্যই Decentralised Admission Process চালু করা হচ্ছে।

অর্থাৎ, Centralised Admission-এর মাধ্যমে পছন্দের কলেজ বা কোর্সে সুযোগ না পাওয়া যোগ্য ছাত্রছাত্রীরা খালি আসনের ভিত্তিতে আবারও ভর্তির সুযোগ পাবেন। এই পর্যায়ে সংশ্লিষ্ট কলেজ ও কোর্সের Seat Matrix প্রকাশ করা হবে। সেই Seat Matrix অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে Merit List ও Allocation List প্রকাশ করে আসন বরাদ্দ করা হবে।

Eligibility: কারা আবেদন করতে পারবেন?

 

নোটিশ অনুযায়ী, Decentralised Admission-এর প্রথম পর্যায়ে মূলত দুই ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন।

 

১. Fresh Applicants

যেসব যোগ্য ছাত্রছাত্রী Centralised Admission Portal-এ আগে আবেদন করেননি, তাঁরা Fresh Applicant হিসেবে Decentralised Admission-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

২. Centralised Portal-এর Existing Applicants

যেসব ছাত্রছাত্রী আগে Centralised Admission Portal-এ আবেদন করেছিলেন, তাঁরাও এই Decentralised Admission Process-এ অংশ নিতে পারবেন, যদি সংশ্লিষ্ট কলেজ বা কোর্সে আসন খালি থাকে এবং তাঁরা সংশ্লিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করেন।

 

যারা ইতিমধ্যেই Centralised Admission-এর মাধ্যমে ভর্তি হয়ে গেছেন?

 

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সরকারি notification-এ স্পষ্ট বলা হয়েছে—

“Actions already completed lawfully through CAP shall remain unaffected.”

অর্থাৎ CAP-এর মাধ্যমে ইতিমধ্যে আইনসম্মতভাবে সম্পন্ন হওয়া admission এই notification-এর কারণে বাতিল বা প্রভাবিত হবে না।

তবে ইতিমধ্যে ভর্তি হয়ে যাওয়া কোনও ছাত্রছাত্রী Decentralised Admission-এর মাধ্যমে নতুন করে অন্য কলেজ বা course-এ admission পেলে existing admission কীভাবে cancel/switch করতে হবে—এই নির্দিষ্ট বিষয়টি এই notification-এ আলাদা করে বলা হয়নি।

Decentralised Admission 2026: সম্পূর্ণ Schedule

এই Decentralised Admission-এর সময়সীমা খুবই কম। আবেদন গ্রহণ করা হবে মাত্র ৩ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

 

আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে Portal চালু হওয়ার পর Seat Matrix প্রকাশ করা হবে এবং ৫ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে এরপর ৭ সেপ্টেম্বর Merit ও Allocation List এবং ৭–৮ সেপ্টেম্বর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

Phase 1: প্রথম পর্ব

তারিখ

কার্যক্রম

03 September 2026

Decentralised Admission Portal Launch ও Seat Matrix প্রকাশ

03–05 September 2026

Fresh Applicants এবং Centralised Admission Portal-এর Existing Applicants-এর আবেদন

07 September 2026

Merit List ও Allocation List প্রকাশ

07–08 September 2026

Seat Allotment অনুযায়ী Admission

07–09 September 2026

Institution level-এ Physical Verification

Phase 2: দ্বিতীয় পর্ব

তারিখ

কার্যক্রম

11 September 2026

নতুন Seat Matrix প্রকাশ

11–13 September 2026

Fresh Applicants, Centralised Admission-এর Existing Applicants এবং Decentralised Admission-এর Existing Applicants-এর আবেদন

15 September 2026

Merit List ও Allocation List প্রকাশ

15–16 September 2026

Seat Allotment অনুযায়ী Admission

15–18 September 2026

Institution level-এ Physical Verification

গুরুত্বপূর্ণ Link ও অফিসিয়াল নোটিশ

 

বিষয়

Link

Official Notification

↓ Download PDF

Apply Online

https://dap.wbcap.in/

তাই ছাত্রছাত্রীদের এখন থেকেই প্রয়োজনীয় তথ্য ও নথি প্রস্তুত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট কলেজ, সরকারি Admission Portal এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির উপর নজর রাখা উচিত। Decentralised Admission-এর Portal Link এবং পরবর্তী সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে সেই অনুযায়ী আরও বিস্তারিত তথ্য আপডেট করা হবে।

  SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top