SSC JE Recruitment 2026:

১৭৪৮ শূন্যপদে জুনিয়ার ইঞ্জিনিয়ার নিয়োগ!

যোগ্যতা, আবেদন প্রক্রিয়া দেখে নিন

Published on: 

ইঞ্জিনিয়ারিং পাস বা ডিপ্লোমা প্রার্থীদের জন্য একটি বিরাট সুখবর! স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর তরফ থেকে Junior Engineer (JE) পদে ১৭৪৮টি শূন্যপদে কর্মী নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্র সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও মন্ত্রণালয়ে জুনিয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজের সুবর্ণ সুযোগ রয়েছে। কারা আবেদন করতে পারবে? কিভাবে আবেদন করবে? বিস্তারিত তথ্য দেখে নিন আজকের প্রতিবেদনে!

 

একনজরে »

1 SSC JE Recruitment 2026: কেন্দ্র সরকারি দপ্তরে জুনিয়ার ইঞ্জিনিয়ার নিয়োগ

1.1 শিক্ষাগত যোগ্যতা (Eligibility)

1.2 বয়সসীমা (Age Limit)

1.3 SSC JE শূন্যপদ (Vacancy Details)

1.4 অনলাইনে আবেদনের পদ্ধতি (How to Apply)

1.5 আবেদন ফি (Application Fee)

1.6 নির্বাচন পদ্ধতি

1.7 বেতন কাঠামো (Salary Structure)

2 অফিসিয়াল বিজ্ঞপ্তি ও লিংক

SSC JE Recruitment 2026:

কেন্দ্র সরকারি দপ্তরে জুনিয়ার ইঞ্জিনিয়ার নিয়োগ

 

স্টাফ সিলেকশন কমিশন (SSC) আয়োজিত ‘Junior Engineer Examination, 2026’-এর মাধ্যমে ভারত সরকারের বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল ও টেলিকমিউনিকেশন ইত্যাদি বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬।

বিবরণ

বিস্তারিত

নিয়োগকারী সংস্থা

স্টাফ সিলেকশন কমিশন (SSC)

নিয়োগের স্থান

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থা

মোট শূন্যপ

১৭৪৮ টি

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেলিকমিউনিকেশন বা সংশ্লিষ্ট শাখায় Degree/Diploma in Engineering পাশ হতে হবে (কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন)।

নির্বাচন প্রক্রিয়া

◈ CBT (Computer Based Test – Paper I)

◈ CBT (Computer Based Test – Paper II)

◈ Document Verification (নথি যাচাইকরণ)

আবেদন শুরুর তারিখ

০২/০৯/২০২৬

আবেদন শেষ তারিখ

২২/০৯/২০২৬

সম্ভাব্য পরীক্ষার তারিখ

CBT I: অক্টোবর/নভেম্বর, ২০২৬

CBT II: ডিসেম্বর, ২০২৬

শিক্ষাগত যোগ্যতা (Eligibility)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেলিকমিউনিকেশন বা সংশ্লিষ্ট শাখায় Degree/Diploma in Engineering পাশ হতে হবে। নির্দিষ্ট কিছু পদের ক্ষেত্রে প্রয়োজনীয় অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।

পদের নাম

শিক্ষাগত যোগ্যতা

জুনিয়ার ইঞ্জিনিয়ার (সিভিল / ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল)

◈ যেকোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় B.E. / B.Tech ডিগ্রি অথবা ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস হতে হবে।

 অভিজ্ঞতা: BRO এবং MES-এর মতো কিছু সংস্থায় ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ১-২ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। তবে CPWD বা CWC-র মতো দপ্তরে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।

জুনিয়ার ইঞ্জিনিয়ার (টেলিকমিউনিকেশন)

◈ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি (IT), টেলিকমিউনিকেশন বা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি (Degree) পাস হতে হবে।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (Scientific Assistant)

◈ পদার্থবিদ্যায় (Physics) স্নাতক (B.Sc) ডিগ্রি অথবা

◈ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইলেকট্রনিক্স / টেলিকমিউনিকেশন / আইটি বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা পাস করে থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

 

১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর বয়স থেকেই আবেদন করতে পারবে। বয়সের উর্ধ্বসিমার ক্ষেত্রে কিছু পদের ক্ষেত্রে বয়স ৩০ বছরের মধ্যে এবং কিছু পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত হতে হবে।

সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়:

  • SC/ST প্রার্থী: ৫ বছর

  • OBC প্রার্থী: ৩ বছর

  • PwBD (Unreserved/EWS) প্রার্থী: ১০ বছর

SSC JE শূন্যপদ (Vacancy Details)

স্টাফ সিলেকশন কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট শূন্যপদের বিবরণ নিচে তুলে ধরা হলো— সব ক্যাটাগরি মিলিয়ে মোট ১৭৪৮ টি শূন্য পদে নিয়োগ করা হবে

অনলাইনে আবেদনের পদ্ধতি (How to Apply)

 

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে অনলাইন আবেদন করতে হবে, আবেদন প্রক্রিয়া সংক্ষেপে নিচে দেওয়া হল-

  1. প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে যান: ssc.gov.in

  2. ওয়েবসাইটে OTR (One-Time Registration) করা না থাকলে তা সম্পন্ন করুন।

  3. এরপর “Junior Engineer Examination, 2026” লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করুন।

  4. ফর্ম পূরণের সময় লাইভ ফটো এবং ডিজিটাল স্বাক্ষর সঠিকভাবে আপলোড করুন।

  5. নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে প্রক্রিয়া শেষ করুন এবং আবেদনপত্রের একটি প্রিন্ট আউট তুলে রাখুন।

আবেদন ফি (Application Fee)

স্টাফ সিলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট ক্যাটাগরির প্রার্থীদের জন্য ফি ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে—

ক্যাটাগরি

আবেদন ফি

সাধারণ (General) / OBC / EWS

₹১০০/-

SC / ST / PwBD / প্রাক্তন সৈনিক (ESM)

বিনামূল্যে

সমস্ত নারী প্রার্থী (All Female Candidates)

বিনামূল্যে

নির্বাচন পদ্ধতি

 

এই নিয়োগ প্রক্রিয়াটি মূলত দুটি ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE) এবং নথি যাচাইকরণের মাধ্যমে সম্পন্ন হয়। প্রথম ধাপে প্রার্থীকে পেপার-১ পরীক্ষায় বসতে হয়, যা একটি অবজেক্টিভ টাইপ পরীক্ষা। পেপার-১-এ উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় ধাপ অর্থাৎ পেপার-২ দেওয়ার সুযোগ পাবে, উভয় পরীক্ষায় সফল প্রার্থীদের নথি যাচাইকরণ (Document Verification) সম্পন্ন হয় এবং তার পরেই প্রকাশিত হয় চূড়ান্ত মেধাতালিকা (Final Merit List)।

 

বেতন কাঠামো (Salary Structure)

 

জুনিয়ার ইঞ্জিনিয়ার (JE) এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত প্রার্থীরা ৭ম কেন্দ্রীয় বেতন কমিশন (7th CPC)এর সুপারিশ অনুযায়ী Pay Level-6 স্কেলে বেতন পাবেন। এই পদে পদার্পণের পর প্রারম্ভিক মূল বেতন (Basic Pay) হবে ₹৩৫,৪০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ₹১,১২,৪০০ টাকা পর্যন্ত। মূল বেতনের পাশাপাশি কেন্দ্র সরকারি নিয়মানুযায়ী মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), যাতায়াত ভাতা (TA) সহ অন্যান্য সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা মিলবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও লিংক

বিষয়

লিঙ্ক

➦ আবেদন করার লিঙ্ক

https://ssc.gov.in/

➦ অফিসিয়াল বিজ্ঞপ্তি (PDF)

↓ Notice PDF

যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন এবং স্থায়ী সরকারি চাকরির স্বপ্ন দেখছেন, তারা দ্রুত আবেদন করুন। আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন এবং আবেদন প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে করে নেবেন।

 

SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

 

 

error: Content is protected !!
Scroll to Top