দ্বাদশ শ্রেণীর ইতিহাস

তৃতীয় সেমিস্টার সাজেশন 2026 

HS 3rd Semester History Suggestions 2026

 

  উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার সাজেশন সিরিজে আজ পরীক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপলোড করা হল। যারা যারা এবছর পরীক্ষায় বসতে চলেছ, তাদের জন্য এই দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার সাজেশন 2026 খুবই গুরুত্বপূর্ণ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এর নয়া প্যাটার্ন ও সিলেবাস মেনে ইতিহাস পরীক্ষার জন্য মোট ২০ টি সাজেস্টিভ প্রশ্নোত্তর তৈরি করা হয়েছে। নিয়মিত এই মডেল প্র্যাকটিস সেট অনুশীলন ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভালো নম্বর পেতে অনেকাংশে সহায়তা করবে।

দ্বাদশ শ্রেণীর ইতিহাস

তৃতীয় সেমিস্টার সাজেশন 2026

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষা সাধারণত MCQ ভিত্তিক হয়। মোট ৪০ নম্বরের পরীক্ষা হয়, সময় থাকে ১.৫ ঘন্টা। কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসে, দেখে নিন।

অধ্যায়ের নাম

মোট নম্বর

পর্যটকদের চোখে ভারত

১০

ধর্মীয় বিশ্বাস ও ভক্তিবাদী আন্দোলন

১০

বিজয়নগর সাম্রাজ্য ও স্থাপত্য

১০

মুঘল দরবার ও কৃষি সম্পর্ক

১০

সর্বমোট নম্বর

৪০

HS 3rd Semester History Suggestions

 

অধ্যায়: পর্যটকদের চোখে ভারত

১. ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থটির রচয়িতা কে?
সঠিক উত্তর: আল-বেরুনি।

২. ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন?
সঠিক উত্তর: মহম্মদ বিন তুঘলক।

৩. ‘রিহলা’ গ্রন্থটি কার লেখা?
সঠিক উত্তর: ইবন বতুতা

৪. ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিঁয়ে পেশায় কী ছিলেন?
সঠিক উত্তর: চিকিৎসক।

৫. নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন?
সঠিক উত্তর: ইতালি।

অধ্যায়: ধর্মীয় বিশ্বাস ও ভক্তিবাদী আন্দোলন

৬. ভক্তি আন্দোলনের অন্যতম প্রচারক কবিরের গুরু কে ছিলেন?
সঠিক উত্তর: রামানন্দ।

৭. ‘বীজক’ গ্রন্থে কার বাণী সংকলিত আছে?
সঠিক উত্তর: কবির।

৮. দক্ষিণ ভারতের বৈষ্ণব ভক্তদের কী বলা হতো?
সঠিক উত্তর: আলভার

৯. দক্ষিণ ভারতের শৈব ভক্তদের কী বলা হতো?
সঠিক উত্তর: নায়নার।

১০. সুফি সন্ত খাজা মইনুদ্দিন চিশতির দরগা কোথায় অবস্থিত?
সঠিক উত্তর: আজমের।

১১. শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন?
সঠিক উত্তর: গুরু নানক।

অধ্যায়: বিজয়নগর সাম্রাজ্য ও স্থাপত্য

১২. বিজয়নগর সাম্রাজ্য কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর: ১৩৩৬ খ্রিস্টাব্দে।

১৩. বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?
সঠিক উত্তর: কৃষ্ণদেব রায়।

১৪. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমান কোন স্থানে পাওয়া গেছে?
সঠিক উত্তর: হাম্পি

১৫. কৃষ্ণদেব রায়ের রচিত ‘আমুক্তমাল্যদা’ গ্রন্থটি কোন ভাষায় লেখা?
সঠিক উত্তর: তেলুগু

 

অধ্যায়: মুঘল দরবার ও কৃষি সম্পর্ক

১৬. মুঘল আমলে জিজিয়া কর কে রদ করেছিলেন?
সঠিক উত্তর: সম্রাট আকবর

১৭. ‘আইন-ই-আকবরি’ গ্রন্থের লেখক কে?
সঠিক উত্তর: আবুল ফজল।

১৮. মুঘল যুগে নীল চাষের জন্য ভারতের কোন অঞ্চল বিখ্যাত ছিল?
সঠিক উত্তর: বয়ান (গুজরাট ও আগ্রা অঞ্চল)।

১৯. মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন?
সঠিক উত্তর: সম্রাট আকবর।

২০. মুঘল রাজস্ব ব্যবস্থায় ‘জাবতি’ প্রথার জনক কে ছিলেন?
সঠিক উত্তর: রাজা টোডরমল।

 

SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

 

 

error: Content is protected !!
Scroll to Top