WBCHSE OMR Sheet PDF:

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ওএমআর সংসদের কপি! নির্দেশাবলী দেখে নিন

Published on: 

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) নতুন সেমিস্টার পদ্ধতির অধীনে তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য স্যাম্পেল ওএমআর (OMR) উত্তরপত্র এবং এর পেছনে থাকা গুরুত্বপূর্ণ নির্দেশাবলী প্রকাশ করেছে। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে আয়োজিত হতে চলা MCQ ভিত্তিক সেমিস্টার ৩ (Sem III) পরীক্ষার জন্য শিক্ষার্থীদের আগে থেকেই ওএমআর ব্যবহারের সঠিক নিয়ম জানা অত্যন্ত আবশ্যক।

 

একনজরে »

1 WBCHSE HS Semester 3 Sample OMR: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার সংসদের ওএমআর কপি

2 HS OMR Answer Sheet: ওএমআর উত্তরপত্রের প্রথম পেজে বিশ্লেষণ

2.1 OMR Sheet Instructions: ওএমআর ব্যবহার ও পূরণের অফিসিয়াল নির্দেশাবলী

WBCHSE HS Semester 3 Sample OMR:

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার সংসদের ওএমআর কপি

 

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ   পরীক্ষা ব্যবস্থা আরও নিখুঁত ও স্বচ্ছ করতেই এই নতুন ওএমআর (OMR) উত্তরপত্রটি তৈরি করেছে। পরীক্ষার দিনে যাতে তোমাদের কোনোরকম বিভ্রান্তি বা ভুলভ্রান্তি না হয়, সেই কারণেই সংসদ আগে থেকেই এই নমুনা কপিটি প্রকাশ করে পুরো বিষয়টি সহজভাবে বুঝিয়ে দিয়েছে।

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে (Semester III) ওএমআর শিটে পরীক্ষার্থীর নাম (Name) লেখার নিয়মটি তুলে দেওয়া হয়েছে উত্তরপত্রে নিজের নাম লেখার আর কোনো প্রয়োজন নেই। তার বদলে নিজেদের পরিচয় ও খাতা চিহ্নিত করার জন্য ওএমআর শিটে কেবল নিচের ৩টি তথ্যই সঠিকভাবে লিখতে ও নির্দিষ্ট বৃত্ত (Bubble) ভরাট করতে হবে:

  • রোল নম্বর (Roll Number)

  • রেজিস্ট্রেশন নম্বর (Registration Number)

  • প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর (Question Paper Serial Number)

HS OMR Answer Sheet: 

ওএমআর উত্তরপত্রের প্রথম পেজে বিশ্লেষণ

 

সংসদ প্রকাশিত নতুন ওএমআর শিটটিতে বেশ কয়েকটি সুনির্দিষ্ট বিভাগ বা ফিল্ড রাখা হয়েছে, যা অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষার্থীদের পূরণ করতে হবে:

  • Question Booklet Serial No.: এটি ওএমআর শিটের একদম ওপরে থাকবে। পরীক্ষার্থীকে তার হাতে পাওয়া প্রশ্নপত্রের ক্রমিক নম্বর এখানে লিখতে হবে

  • 1. Registration No.: শিক্ষার্থীরা তাঁদের রেজিস্ট্রেশন নম্বর বক্সের ঘরে লিখে নিচে থাকা সংশ্লিষ্ট নম্বরের বৃত্তগুলি (Circles) গাঢ় করে ভরাট করবেন।

  • 2. Roll & No.: এখানে আলাদাভাবে রোল এবং নম্বর লেখার ঘর দেওয়া রয়েছে। সংখ্যা লেখার পর সংশ্লিষ্ট নম্বরের বব্‌ল ভরাট করতে হবে।

  • 3. Subject Code No.: প্রতিটি বিষয়ের নিজস্ব নির্দিষ্ট কোড নম্বর থাকবে, যা বক্সের মধ্যে লিখে নিচে নির্দিষ্ট বব্‌ল ভরাট করতে হবে।

  • 4. Question Booklet Series: প্রশ্নপত্রের চার সেট হবে— A, B, C, D। পরীক্ষার্থীর কাছে যে সেট আসবে, তার সংশ্লিষ্ট লেটারটি দেখে সেই পাশের বৃত্তটি ভরাট করতে হবে।

  • 5. Subject: এখানে পরীক্ষার্থীকে নির্ধারিত বিষয়ের পুরো নাম পরিষ্কারভাবে লিখতে হবে।

  • 6. Full Signature of the Candidate: পরীক্ষার্থীকে এই নির্দিষ্ট ঘরে নিজের পুরো স্বাক্ষর করতে হবে

  • 7. Centre Code & 8. Invigilator Signature: এই ঘর দুটি পরীক্ষার্থীর জন্য নয়; কেন্দ্র কোড এবং ইনভিজিলেটরের স্বাক্ষর সংক্রান্ত ঘর দুটি পরিদর্শক স্বয়ং পূরণ করবেন।

  • 9. Answers Section: উত্তর দেওয়ার জন্য ১ থেকে ৪০ পর্যন্ত বা মোট নির্দিষ্ট প্রশ্নের নম্বর দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের বিপরীতে (A), (B), (C), এবং (D) চারটি উত্তর-বৃত্ত রয়েছে

সংসদ প্রদত্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার নমুনা OMR Sheet কপি!

OMR Sheet Instructions: 

ওএমআর ব্যবহার ও পূরণের অফিসিয়াল নির্দেশাবলী

ওএমআর উত্তরপত্রের দ্বিতীয় পৃষ্ঠায় সংসদ পরীক্ষার্থীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ১৩টি নিয়ম বা নির্দেশনা লিপিবদ্ধ করেছে:

  1. কালির ব্যবহার: উত্তরপত্র পূরণের জন্য কেবলমাত্র নীল (Blue) অথবা কালো (Black) বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে।

  2. প্রশ্নপুস্তিকা সিরিয়াল নম্বর: প্রশ্নপত্রের ক্রমিক সংখ্যা নির্ধারিত স্থানে সতর্কতার সাথে লিখতে হবে।

  3. ১ থেকে ৬ নম্বর ফিল্ড: রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, বিষয় কোড, প্রশ্ন সেম সিরিজ, বিষয়ের নাম ও স্বাক্ষর সম্পূর্ণ নির্ভুলভাবে লিখতে ও পূরণ করতে হবে। ভুল হলে ওএমআর মূল্যায়ন করা হবে না এবং তার জন্য পরীক্ষার্থী দায়ী থাকবে। (৭ ও ৮ নম্বর ফিল্ড পরিদর্শক পূরণ করবেন)।

  4. বিষয়ের নাম: ৫ নম্বর ক্রমিকে বিষয়ের পুরো নাম লিখতে হবে।

  5. উত্তর ভরাট: প্রশ্নপত্রের উত্তর ওএমআর শিটের ১ নম্বর পৃষ্ঠার ৯ নম্বর ক্রমিক ঘরে থাকা উত্তর-বৃত্তে দিতে হবে।

  6. একই বৃত্ত সম্পূর্ণ ভরাট: প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য কেবল একটি বৃত্তই সঠিকভাবে ও সম্পূর্ণ গাঢ় করে ভরাট করতে হবে। কোনো কাটাছেঁড়া, ওভাররাইটিং, মোছা বা হোয়াইটনার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ

  7. সঠিক উত্তর দেওয়ার পদ্ধতি: উত্তরপত্র নির্দেশিকায় ঠিক ও ভুল পদ্ধতির উদাহরণ স্পষ্টভাবে প্রদান করা হয়েছে। বৃত্তের বাইরে কালি গেলে বা অর্ধেক ভরাট করলে উত্তর গ্রাহ্য হবে না।

  8. নেগেটিভ মার্কিং: প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর থাকবে। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না (No Negative Marking)।

  9. খসড়া কাজ (Rough Work): ওএমআর শিটের উপর কোনো রফ কাজ করা যাবে না। খসড়া কাজ কেবল প্রশ্নপুস্তিকার নির্দিষ্ট স্থানেই করতে হবে।

  10. উত্তরপত্রের সুরক্ষা: ওএমআর উত্তরপত্র ভাঁজ করা, মোড়ানো বা কোনো অপ্রয়োজনীয় দাগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

  11. ওএমআর জমা দেওয়া: পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি অবশ্যই দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটরের কাছে জমা দিতে হবে। পরীক্ষার্থী কেবল প্রশ্নপুস্তিকাটি সঙ্গে নিয়ে যেতে পারবে।

  12. সাধারণ ওএমআর ফরম্যাট: ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সমান। আপনার অ্যাডমিট কার্ডে উল্লেখিত বিষয় অনুযায়ী যতগুলি প্রশ্ন থাকবে (যেমন ১ থেকে ৪০), ওএমআর-এর ৯ নম্বর ক্রমিকে ঠিক ততগুলি প্রশ্নের উত্তরই ভরাট করতে হবে। অবশিষ্টাংশ খালি থাকবে।

উপরোক্ত নির্দেশাবলী না মানলে উত্তরপত্রটি বাতিল (Invalid) ঘোষণা করা হবে এবং মূল্যায়নে অন্তর্ভুক্ত করা হবে না।

 

তথ্য

লিংক

ওএমআর স্যাম্পেল ও নির্দেশিকা ডাউনলোড করুন (Official Notification + OMR Sheet PDF)

Memo No: L/PR/342/2026

Date: 08.09.2026

Download PDF →

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট

https://wbchse.wb.gov.in/

উচ্চমাধ্যমিকের এই নতুন পদ্ধতি শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট অনুশীলনের দাবী রাখে। প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকদের অনুরোধ জানানো হয়েছে যেন তারা ছাত্রছাত্রীদের এই স্যাম্পেল কপিটি ব্যবহারের মাধ্যমে পরীক্ষার আগেই অভ্যস্ত করে তোলেন।

 

 

SOURCE-EDT

©Kamaleshforeducation.in (2023)

             

error: Content is protected !!
Scroll to Top