APAAR Card: স্কুল পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক ‘আপার আইডি’! সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের

Published on: 

ভারতের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও সমস্ত পড়ুয়াদের তথ্য এক ছাতার তলায় আনতে ‘ওয়ান নেশন, ওয়ান স্টুডেন্ট আইডি’ (One Nation, One Student ID) উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। জাতীয় শিক্ষানীতি ২০২০ (NEP 2020)-এর অধীনে চালুকৃত এই বিশেষ আইডির নাম হলো ‘আপার আইডি’ (APAAR ID Card)। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন (PBSSM)-এর পক্ষ থেকেরাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের পড়ুয়াদের জন্য আপার আইডি তৈরি করা বাধ্যতামূলককরে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

একনজরে »

1 APAAR ID কী? পশ্চিমবঙ্গের স্কুল ছাত্র ছাত্রীদের আপার কার্ড বাধ্যতামূলক

1.1 কেন তৈরি করবে এই ‘আপার আইডি’? (APAAR Card Benefits)

2 কীভাবে তৈরি করবে APAAR ID? (Step-by-step Process)

2.1 গুরুত্বপূর্ণ লিংক ও যোগাযোগ তথ্য

APAAR ID কী?

পশ্চিমবঙ্গের স্কুল ছাত্র ছাত্রীদের আপার কার্ড বাধ্যতামূলক

 

APAAR-এর পুরো নাম হলো Automated Permanent Academic Account Registry। এটি ১২ সংখ্যার একটি অনন্য (Unique) ডিজিটাল আইডেন্টিটি নম্বর।

  • আজীবন স্থায়ী নম্বর: প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষা এবং পরবর্তীতে কর্মজীবন পর্যন্ত এই ১২ সংখ্যার ইউনিক আইডি নম্বরটি অপরিবর্তিত থাকবে।

  • শিক্ষাগত নথির ডিজিটাল ব্যাংক: এই কার্ডের সঙ্গে শিক্ষার্থীর নাম, ঠিকানা, বিভিন্ন শ্রেণির রেজাল্ট, মার্কশিট, সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট (TC) এবং স্কলারশিপ সংক্রান্ত সমস্ত একাডেমিক তথ্য যুক্ত থাকবে।

  • ডিজিলকারের সাথে লিঙ্ক:এটি সরাসরি ডিজিটাইজড সিস্টেমে এবং ডিজিলকার (DigiLocker) অ্যাপের মাধ্যমে যুক্ত থাকবে।

বিষয়

বিবরণ

উদ্যোগের নাম

‘ওয়ান নেশন, ওয়ান স্টুডেন্ট আইডি’ (APAAR ID)

পরিচালনা কর্তৃপক্ষ

শিক্ষা মন্ত্রক (ভারত সরকার) ও স্কুল শিক্ষা দপ্তর (পশ্চিমবঙ্গ)

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা

পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন (PBSSM)

আইডির দৈর্ঘ্য

১২ সংখ্যার ডিজিটাল নম্বর

কোন পড়ুয়াদের করতে হবে

প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক এবং কলেজ স্তর পর্যন্ত সমস্ত শিক্ষার্থী

কিভাবে তৈরি হবে

সরাসরি নির্দিষ্ট স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে

কেন তৈরি করবে এই ‘আপার আইডি’?

(APAAR Card Benefits)

 

একজন পড়ুয়ার তার পড়াশোনা এবং ক্যারিয়ার জীবনে আপার আইডি কার্ডের কি কি সুবিধা পাবে সেগুলি দেখে নেওয়া যাক-

  • সহজ ভর্তি ও ট্রান্সফার প্রক্রিয়া: এক স্কুল থেকে অন্য স্কুলে কিংবা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভর্তি হওয়ার সময় একাধিক কাগজের নথি বহন করতে হবে না। সহজেই এক ক্লিকে পুরোনো তথ্য স্থানান্তর করা যাবে।

  • জাল নথি ও সার্টিফিকেট রোধ: সমস্ত ডিগ্রি ও রেজাল্ট ডিজিটাল মাধ্যমে সুরক্ষিত থাকায় ভুয়ো সার্টিফিকেট বা ফল জালিয়াতির সুযোগ থাকবে না।

  • সহজ স্কলারশিপ ও আবেদন প্রক্রিয়া: সরকারি ও বেসরকারি বিভিন্ন স্কলারশিপের আবেদন এবং যাচাইকরণ প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হবে।

  • একাডেমিক অগ্রগতি পর্যবেক্ষণ: কেন্দ্র ও রাজ্য উভয়ের পক্ষেই শিক্ষার্থীর পড়াশোনা এবং শিক্ষাগত কেরিয়ার পর্যবেক্ষণ করা সহজ হবে।

  • পরিচয়পত্র হিসেবে ব্যবহার: এই কার্ডটি শিক্ষার্থীর পরিচয়পত্র এবং শিক্ষাগত নথির প্রমাণপত্র উভয় হিসেবেই কাজ করবে।

কীভাবে তৈরি করবে APAAR ID?

(Step-by-step Process)

পড়ুয়া বা অভিভাবকদের আলাদা করে কোনো সাধারণ সাইবার ক্যাফে বা দোকানে গিয়ে এই আইডি তৈরি করতে হবে না। স্কুল কর্তৃপক্ষের মাধ্যমেই এটি সম্পন্ন হবে। স্কুল কর্তৃপক্ষ মূলত কয়েকটি ধাপের মধ্যেই এই আইডি তৈরি করে ছাত্রছাত্রীদের প্রোভাইড করবে:

  • ধাপ ১ (স্কুল কর্তৃপক্ষ লগইন): সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ প্রথমে UDISE+ পোর্টালে নির্দিষ্ট User ID ও Password দিয়ে লগ-ইন করবেন।

  • ধাপ ২ (স্টুডেন্ট মডিউল):পোর্টালে থাকা ‘Student Module’-এ প্রবেশ করে পড়ুয়াদের আধার তথ্য এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য যাচাই করবেন।

  • ধাপ ৩ (অভিভাবকের অনুমতি): শিক্ষার্থীর বায়োমেট্রিক বা ডেটা ব্যবহারের জন্য অভিভাবকের কাছ থেকে নির্দিষ্ট সম্মতিপত্র (Consent Form) নেওয়া হবে। অভিভাবকরা চাইলে যে কোনো সময় এই অনুমতি প্রত্যাহারও করতে পারেন।

  • ধাপ ৪ (আইডি জেনারেট): সমস্ত তথ্য ও নথিপত্র সঠিকভাবে মিলে গেলে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ১২ সংখ্যার APAAR ID কার্ড জেনারেট হয়ে যাবে। পরবর্তীতে অনলাইন পোর্টাল থেকেও কার্ডটি ডাউনলোড করা যাবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি 

গুরুত্বপূর্ণ লিংক ও যোগাযোগ তথ্য

স্কুল কর্তৃপক্ষ যদি UDISE+ পোর্টালে APAAR ID তৈরি বা ডাটা ম্যাপিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়েন, তবে সরাসরি রাজ্য প্রজেক্ট অফিসে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে:

বিষয়

তথ্য

অফিসিয়াল পোর্টাল

https://udiseplus.gov.in/

হেল্পলাইন

03323211294

ইমেল আইডি:spo.pbssm@gmail.com

SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

 

 

error: Content is protected !!
Scroll to Top