Class 11 2nd Semester Biology Suggestion:

একাদশ শ্রেণি জীববিদ্যা লাস্ট মিনিট সাজেশন গুরুত্বপূর্ণ প্রশ্ন

Published on: 

 

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সেমিস্টার সিস্টেমের কাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের জীববিদ্যা (Biology) বিষয়ের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের এই আর্টিকেলে শেয়ার করা হলো। ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রতিটি প্রশ্নের পাশে তার গুরুত্ব অনুযায়ী স্টার (★) রেটিং দেওয়া হয়েছে, যেখানে ৫টি স্টার (★★★★★) পাওয়া প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল।

 

একনজরে »

1 WBCHSE Class 11 2nd Semester Biology Suggestion (Importat Question) একাদশ শ্রেণি জীববিদ্যা সাজেশন

1.1 উদ্ভিদ শারীরবিদ্যা (Plant Physiology)

1.2 ইউনিট ৫: মানব শারীরবিদ্যা (Human Physiology)

 

WBCHSE Class 11 2nd Semester Biology Suggestion

(Importat Question)

একাদশ শ্রেণি জীববিদ্যা সাজেশন

 

পশ্চিমবঙ্গের বিভিন্ন নামিদামি স্কুলের প্রশ্নপত্র এবং অভিজ্ঞ শিক্ষকদের তৈরি মডেল প্রশ্নপত্র গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। বিগত পরীক্ষাগুলিতে বারবার আসা প্রশ্ন (Repeated Questions) এবং এ বছরের সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলিকে একত্র করে এই ‘লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটি প্রস্তুত করা হয়েছে।

 

উদ্ভিদ শারীরবিদ্যা (Plant Physiology)

১. সালোকসংশ্লেষ (Photosynthesis)

 

  • ক্রাঞ্জ শারীরস্থান (Kranz Anatomy) বলতে কী বোঝো? এটি দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম ও বৈশিষ্ট্য লেখো। ★★★★★

  • সালোকসংশ্লেষকে জারণ-বিজারণ প্রক্রিয়া বলে কেন? ★★★★

  • হ্যাচ ও স্ল্যাক (C4) পথের বৈশিষ্ট্য লেখো এবং C3 ও C4 উদ্ভিদের পার্থক্য লেখো। ★★★★★

  • CAM উদ্ভিদের বৈশিষ্ট্য এবং দিবাকালীন বিঅম্লীভবন রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। ★★★★

  • সালোকসংশ্লেষের আলোক দশা ও অন্ধকার (আলোক নিরপেক্ষ) দশার সম্পর্ক এবং পার্থক্য লেখো। ★★★★

  • আলোক শ্বসন (Photorespiration) কী? কী অবস্থায় RuBisCO অক্সিজিনেজ রূপে কাজ করে? C4 উদ্ভিদে আলোক শ্বসন হয় না কেন? ★★★

  • চক্রাকার ও অচক্রাকার ফোটোফসফোরাইলেশন পদ্ধতি ছকের সাহায্যে বর্ণনা করো। Z-স্কিম কী? ★★★

  • সালোকসংশ্লেষীয় কার্যবর্ণালী (Action Spectrum) এবং এমারসনের এফেক্ট কী? ★★

  • অ্যানঅক্সিজেনিক ফটোসিন্থেসিস কাকে বলে? PS-I ও PS-II-এর মধ্যে পার্থক্য কী? ★★

  • কেমিওঅসমোটিক মতবাদ কী? এটি ব্যাখ্যা করো। ★★

২. শ্বসন (Respiration)

 

  • ক্রেবস চক্রকে অ্যাম্ফিবোলিক পথ (Amphibolic pathway) বলে কেন? উপযুক্ত বিক্রিয়ার সাহায্যে বা উদাহরণ দিয়ে বোঝাও। ★★★★★

  • গ্লাইকোলাইসিসকে EMP পথ বলে কেন? এর একমুখী বিক্রিয়াগুলি উৎসেচকের নামসহ শব্দচিত্রের মাধ্যমে লেখো। ★★★★★

  • চিত্রভিত্তিক প্রশ্ন: 

  • গ্লুকোজ → A → ফ্রুক্টোজ 6 ফসফেট → DHAP + PGALD। a) A, B, C-এর নাম লেখো। b) পদ্ধতির নাম কী? c) কোথায় ঘটে? d) মোট ATP কত? ★★★★

  • RQ (Respiratory Quotient) কী? যেকোনো একটি শ্বসন বস্তুর (যেমন- গ্লুকোজ) RQ গণনা করে দেখাও। ★★★★

  • শ্বসনে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম (ETS)-এর ভূমিকা এবং ইলেকট্রন বাহকগুলির নাম লেখো। ★★★

  • সবাত শ্বসনে ATP উৎপাদনের হিসাব সারণির মাধ্যমে দেখাও। লোহিত রক্তকণিকায় ক্রেবস চক্র ঘটে না কেন? ★★★

  • সন্ধান প্রক্রিয়ার শিল্পক্ষেত্রে প্রয়োগ লেখো। ক্ষয়পূরণ বিন্দু (Compensation point) কী? ★★

৩. উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ (Plant Growth & Development)

 

  • একটি প্রবাহ চিত্রের মাধ্যমে বিভেদন (Differentiation), বিপরীত বিভেদন (Dedifferentiation) এবং পুনর্বিভেদন (Redifferentiation) প্রক্রিয়ার সম্পর্ক স্থাপন করো। ★★★★★

  • হরমোনের প্রয়োগ:

  •  প্রদত্ত ক্ষেত্রগুলিতে কোন্ কোন্ PGR ব্যবহার করবে?

  • (a) ডালে মূল উৎপন্ন করতে

  • (b) ফল দ্রুত পাকাতে

  • (c) কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে

  • (d) পাতার বার্ধক্য বিলম্বিত করতে

  • (e) পত্ররন্ধ্র বন্ধ করতে

  • (f) বোল্টিং-এর জন্য

  • (g) আগাছা দমনে

  • (h) অকাল মোচন রোধে। ★★★★★

  • আলোক পর্যায়বৃত্তি (Photoperiodism) কাকে বলে? এর ভিত্তিতে উদ্ভিদের শ্রেণিবিন্যাস করো (হ্রস্বদিবা, দীর্ঘদিবা ইত্যাদি)। ★★★★★

  • বাসন্তীকরণ (Vernalization) কাকে বলে? এর দুটি গুরুত্ব লেখো। ★★★★

  • রিচমন্ড-ল্যাং এফেক্ট কী? এর সঙ্গে কোন্ হরমোন জড়িত ও তার কাজ কী? ★★★★

  • অক্সিন ও জিব্বেরেলিন উভয়েই বৃদ্ধিতে সাহায্য করলেও এদের কার্যপদ্ধতির পার্থক্য কী? স্ট্রেস হরমোন বা বৃদ্ধিরোধী হরমোন কাকে বলে? ★★★

  • উদ্ভিদের বৃদ্ধির দশাগুলি লেখচিত্রের সাহায্যে দেখাও (সমান্তর, গুণোত্তর, সিগময়েড, AGR, RGR)। একটি মূলের দৈর্ঘ্য 5cm থেকে 19cm হলে বৃদ্ধির হার নির্ণয় করো। ★★★

  • বীজের সুপ্ত অবস্থা কীভাবে দূরীকরণ হয়? স্ক্যারিফিকেশন কী? অঙ্কুরোদগমের সময় শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি লেখো। ★★

ইউনিট ৫: মানব শারীরবিদ্যা (Human Physiology)

 

৪. পরিপাক ও শোষণ (Digestion & Absorption)

 

  • পৌষ্টিকনালীর বিভিন্ন অংশে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি বর্ণনা করো। ট্রিপসিন কীভাবে কাজ করে? ★★★★★

  • পৌষ্টিকনালীতে কার্বোহাইড্রেটের পরিপাক পদ্ধতি ব্যাখ্যা করো। ★★★

  • ফ্যাট বা স্নেহ পদার্থ শোষণ পদ্ধতি বর্ণনা করো। কাইলোমাইক্রন ও মাইসেলি (Micelle) কী? ★★★★

  • পিত্তরসে কোনো পরিপাককারী উৎসেচক না থাকা সত্ত্বেও ইহা পরিপাকে গুরুত্বপূর্ণ কেন? পিত্তলবণ ও পিত্তরঞ্জকের নাম লেখো। ★★★★

  • পাক অন্ত্রীয় হরমোনের (গ্যাস্ট্রিন, সিক্রেটিন, CCK-PZ) কার্যকলাপ কীভাবে নিয়ন্ত্রিত হয় এবং এদের কাজ কী? ★★★

  • অ্যাম্পুলা অফ ভেটার, ব্রুনারের গ্রন্থি এবং কুফার কোষ কী? এদের কাজ লেখো। ★★

৫. শ্বাসকার্য ও শ্বসন (Breathing & Exchange of Gases)

  • রক্তে CO_2 পরিবহন সংক্রান্ত ক্লোরাইড শিফট (Chloride shift) বা হ্যামবার্গার পদ্ধতিটি বুঝিয়ে লেখো। ★★★★★

  • মানুষের পেশাজনিত যে-কোনো দুটি শ্বাসরোগের (যেমন- এমফাইসেমা, অ্যাজমা) নাম উল্লেখ করো এবং কারণ ব্যাখ্যা করো। ★★★★

  • রক্তের প্লাজমা ও লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন দ্বারা অক্সিজেন কীভাবে পরিবাহিত হয়? ★★★

  • শ্বাসক্রিয়ার স্নায়ুজ নিয়ন্ত্রণ এবং শ্বাসপেশির ভূমিকা বর্ণনা করো। ★★★

  • বায়ুধারকত্ব (Vital Capacity) কাকে বলে? এর পরিমাণ কত? বায়ুথলির বায়ুর উপাদানগুলি লেখো। ★★

৬. দেহতরল ও সংবহন (Body Fluids & Circulation)

 

  • রক্ততঞ্চন পদ্ধতি আধুনিক ধারণাসহ (ফ্যাক্টরগুলির নাম ও শব্দচিত্র) আলোচনা করো। রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না কেন? ★★★★★

  • হৃৎচক্রের যান্ত্রিক ঘটনা বা দশাগুলি সংক্ষেপে লেখো। প্রথম ও দ্বিতীয় হৃদ্‌ধ্বনি কীভাবে সৃষ্টি হয়? ★★★★★

  • ECG কী? এর P-তরঙ্গ, QRS কমপ্লেক্স ও T-তরঙ্গের তাৎপর্য কী? ★★★★

  • Rh-ফ্যাক্টর কী? গর্ভাবস্থায় এটি কোন্ বিপত্তি (Erythroblastosis fetalis) ঘটায়? ★★★★

  • ফিকের মূলনীতিটি বিবৃত করো। এর সাহায্যে কীভাবে হার্দ উৎপাদ নির্ণয় করা যায়? ★★★

  • মানব হৃৎপিণ্ডের কপাটিকাগুলির নাম, অবস্থান এবং কাজের তালিকা তৈরি করো। ★★★

  • অ্যানজাইনা পেকটোরিস কী? এর কারণ লেখো। SA নোডকে রিজার্ভ পেসমেকার বলে কেন? ★★★

  • হৃৎপিণ্ডের কার্যকারিতা নির্ণয়ে স্নায়ুতন্ত্রের প্রভাব আলোচনা করো। হেপাটিক পোর্টাল সংবহনের গুরুত্ব লেখো। ★★

৭. রেচন পদার্থ ও তাদের নির্গমন

(Excretory Products & their Elimination)

 

  • বৃক্কের কার্যকলাপ নিয়ন্ত্রণে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস (JGA) বা রেনিন-অ্যানজিওটেনসিনের ভূমিকা লেখো। ★★★★★

  • পরাপরিস্রাবণ কাকে বলে? গ্লোমেরুলার ফিলট্রেট ও মূত্রের উপাদান এক হয় না কেন? ★★★

  • কৃত্রিম বৃক্ক বা ডায়ালিসিস পদ্ধতি বিস্তারিত ব্যাখ্যা করো। ★★★

  • পোডোসাইট কোষ, ম্যাকুলা ডেনসা এবং বারতিনির স্তম্ভ (Columns of Bertini) কী? ★★★

  • জাক্সটামেডুলারি নেফ্রন ও কর্টিক্যাল নেফ্রনের পার্থক্য লেখো। মেসানজিয়াল কোশের কাজ কী? ★★

  • রেচনে যকৃত ও ফুসফুসের ভূমিকা এবং মাছের অসমোরেগুলেশন প্রক্রিয়াটি লেখো। ★★

৮. চলন ও গমন (Locomotion & Movement)

 

  • পেশি সংকোচন পদ্ধতির আধুনিক মতবাদ (Sliding filament theory) লেখো। পেশি সংকোচনে Ca++ এর ভূমিকা কী? ★★★★★

  • মানবদেহে বল ও সকেট সন্ধি, পিভট সন্ধি, স্যাডেল সন্ধি এবং হিঞ্জ সন্ধি কোথায় দেখা যায়? ★★★★

  • সমটান (Isotonic) ও সমদৈর্ঘ্য (Isometric) পেশী সংকোচনের পার্থক্য লেখো। ★★★

  • মায়াস্থেনিয়া গ্রেভিস এবং গাউট রোগের কারণ ও লক্ষণ লেখো। ★★★★

  • সারকোমিয়ার কী? নিঃসাড়কাল (Refractory period) কী? ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির পার্থক্য লেখো। ★★

৯. স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয়

(Neural Control & Coordination)

 

  • মায়েলিন যুক্ত স্নায়ুতন্ত্র বা সাইন্যাপটিক ক্লেফটের মধ্য দিয়ে কীভাবে স্নায়ু উদ্দীপনা বা আবেগ পরিবাহিত হয়? ★★★★★

  • সেরিব্রাল কর্টেক্স ও সেরিবেলামের পার্থক্য লেখো। মানব মস্তিষ্কের বিভিন্ন অংশ শব্দছকে দেখাও। ★★★★

  • পারকিনসনের ব্যাধি এবং অ্যালজাইমার রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। মস্তিষ্কের কোন্ অংশ ক্ষতিগ্রস্ত হয়? ★★★

  • সমবেদী ও পরাসমবেদী স্নায়ুতন্ত্রের পার্থক্য লেখো। সুষুম্না শীর্ষকের কাজ লেখো। ★★★

  • অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, করপোরা কোয়াড্রিজেমিনা, কডাইকুইনা এবং CSF-এর সংজ্ঞা ও অবস্থান লেখো। কর্ণের প্রধান অংশের কাজ লেখো। ★★

১০. রাসায়নিক সমন্বয় ও নিয়ন্ত্রণ

(Chemical Coordination & Integration)

 

  • ইনসুলিন ও গ্লুকাগন পরস্পরবিরোধী (Antagonistic) হরমোন—দুটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। এদের উৎস লেখো। ★★★★★

  • হরমোনের ফিডব্যাক পদ্ধতি একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। ★★★★

  • অ্যামাইনো ধর্মী ও স্টেরয়েড হরমোনের কার্যপ্রণালী ব্যাখ্যা করো এবং উদাহরণ দাও। ★★★

  • প্যারাথাইরয়েড (PTH) গ্রন্থির কাজ এবং এর অতিসক্রিয়তা/স্বল্পসক্রিয়তার ফলাফল লেখো। ★★★

  • শরীরে জলের ভারসাম্য নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা (ADH/অ্যালডোস্টেরন) লেখো। ★★★

  • নেপালে দেখা যাওয়া গলগণ্ড (Goiter) রোগের কারণ ও গর্ভাবস্থায় প্রভাব লেখো। অ্যাক্রোমেগালী কী? ট্রপিক হরমোন ও নিউরোহরমোন কাকে বলে? ★★

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারে বায়োলজিতে ভালো স্কোর করতে চাইলে পরীক্ষার ঠিক আগের মুহূর্তের প্রস্তুতির জন্য এই সাজেশনটি প্রতিটি ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত কার্যকরী।   একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা!

Best of Luck! 

SOURCE-EDT

 

 

©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top