WBCHSE Class 11 2nd Semester History Suggestion 2026:

একাদশ শ্রেণি ইতিহাস লাস্ট মিনিট সাজেশন

Published on: 

 

উচ্চ মাধ্যমিক নতুন সেমিস্টার সিস্টেমের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস (History) বিষয়ের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন এবং অধ্যায়ভিত্তিক সাজেশান দেওয়া হল ।  যারা সারা বছর খুঁটিয়ে পড়ছে, তাদের জন্য এটি রিভিশন এবং যারা এখনো সেভাবে প্রস্তুতি নিতে পারেনি, তাদের জন্য এই সাজেশনটি ‘মাস্ট রিড’।

একনজরে »

1 HS Class 11 2nd Semester History Master Plan: স্মার্ট স্ট্র্যাটেজি

2 WBCHSE Class 11 2nd Semester History Suggestion 2026

2.1 Unit-1:Nature of State

2.2 Unit-4:Changing Traditions

2.3 Unit-6:Expanding Horizons

 

HS Class 11 2nd Semester History Master Plan:

স্মার্ট স্ট্র্যাটেজি

ইতিহাসে ভালো নম্বর পাওয়ার মূল চাবিকাঠি হলো—পয়েন্টভিত্তিক উত্তর লেখা এবং সঠিক তথ্য উপস্থাপন করা।   সিলেবাসের তিনটি প্রধান ইউনিট থেকে প্রশ্নের ধরণ অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।

ইউনিট (Unit)

বিষয়বস্তু

টিপস ও স্ট্র্যাটেজি

Unit-1: Nature of State

রাষ্ট্রের প্রকৃতি (কৌটিল্য, সুলতানি যুগ, নব্য রাজতন্ত্র)

এই অধ্যায় থেকে ৮ নম্বরের বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। কৌটিল্যের অর্থশাস্ত্র এবং ইংল্যান্ডের নব্য রাজতন্ত্র খুব ভালো করে তৈরি করবে।

Unit-4: Changing Traditions

ক্রুসেড, রেনেসাঁস, ধর্ম সংস্কার ও ভক্তি আন্দোলন

এই অংশটি তথ্যে ভরপুর। রেনেসাঁসের শিল্পকলা এবং ক্রুসেডের কারণ ও ফলাফলগুলি ৩ বা ৪ নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Unit-6: Expanding Horizons

আধুনিক বিজ্ঞান, ভৌগোলিক অভিযান ও মুদ্রণ বিপ্লব

এখান থেকে বিজ্ঞানের অগ্রগতি এবং ভৌগোলিক অভিযানের কারণগুলি বড় প্রশ্ন হিসেবে তৈরি রাখা বুদ্ধিমানের কাজ।

WBCHSE Class 11 2nd Semester History Suggestion 2026

 

নিচে ইউনিট বা অধ্যায়ভিত্তিক ৩, ৪ এবং ৮ নম্বরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হলো। পরীক্ষার আগে এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে।

 

Unit-1:Nature of State

Marks-8

  1. কৌটিল্যের অর্থশাস্ত্র-এর আলোকে রাজতন্ত্রের স্বরূপ ও রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ আলোচনা করো। অথবা, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে কী বলা হয়েছে?

  2. পারস্য সাম্রাজ্যের ক্ষত্রপব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে বিবরণ দাও।

  3. মধ্যযুগীয় ভারতের সুলতানি রাষ্ট্রের চরিত্র ও স্বরূপ বিশ্লেষণ করো। অথবা, সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো।

  4. দিল্লির সুলতানি শাসনকে কি ধর্মাশ্রিত শাসনব্যবস্থা বলা যায়?  অথবা, দিল্লির সুলতানদের শাসননীতি কি ইসলামী ধর্মীয় নীতির দ্বারা নিয়ন্ত্রিত ছিল?তা পর্যালোচনা করো।

  5. ইক্তা ব্যবস্থা কী বোঝায়? এর প্রধান বৈশিষ্ট্য এবং প্রশাসনিক ও সামরিক গুরুত্ব বিশ্লেষণ করো।

  6. ইংল্যান্ডে ১৫শ–১৬শ শতকে নব্যরাজতন্ত্রের উত্থান আলোচনা কর। অথবা, মধ্যযুগীয় ইংল্যান্ডে নব্যরাজতন্ত্রের জন্ম ও প্রতিষ্ঠায় প্রধান কারণসমূহ ব্যাখ্যা কর।

  7. মধ্যযুগীয় ইংল্যান্ডে নব্যরাজতন্ত্রের উদ্ভবে টমাস ক্রমওয়েলের অবদান আলোচনা করো।

  8. মনসবদারি ব্যবস্থা কী? এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

Marks-3/4

  1. কৌটিল্যের অর্থশাস্ত্রে আলোচিত প্রধান বিষয়সমূহ কী ?

  2. অর্থশাস্ত্রে উল্লিখিত কৌটিল্যের মণ্ডল তত্ত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।

  3. কেন কৌটিল্যকে ভারতের মেকিয়াভেলি হিসেবে অভিহিত করা হয়?

  4. জিয়াউদ্দিন বারনির ফতোয়া-ই-জাহান্দারিতে বর্ণিত রাষ্ট্রনীতির মূল ভাবনা কী? অথবা, বারনির ফতোয়া-ই-জাহান্দারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কী মত প্রকাশ করা হয়েছে?

  5. সপ্তম হেনরির শাসনামলে ইংল্যান্ডে নব্য রাজতন্ত্রের উদ্ভব কেন ঘটেছিল? অথবা, টিউডর যুগে সপ্তম হেনরির রাজত্বকে কেন নব্য রাজতন্ত্রের সূচনা বলা হয়?

  6. প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে আলোচনা করো। অথবা, প্লেটোর আদর্শ রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো।

  7. অ্যারিস্টটলের আদর্শ রাষ্ট্র সম্পর্কে আলোচনা করো।

  8. ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝ? ইক্তা ব্যবস্থার বিবর্তন সংক্ষেপে আলোচনা করো। অথবা, মধ্যযুগীয় ভারতীয় ইক্তা ব্যবস্থার প্রকৃতি এবং বিবর্তন সংক্ষেপে আলোচনা করো।

Unit-4:Changing Traditions

Marks:3/4

 

  1. ইউরোপীয় ইতিহাসে ‘ক্রুসেড’ বলতে কী বোঝানো হয়? অথবা, খ্রিস্টানদের পরিচালিত ক্রুসেডের ধারণা কী ছিল? সংক্ষেপে লেখো।

  2. ক্রুসেডের প্রত্যক্ষ কারণগুলি উল্লেখ করো।

  3. মধ্যযুগে ক্রুসেড আন্দোলনের ভিত্তি কী ছিল?

  4. মধ্যযুগীয় ইউরোপে ক্রুসেডের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। অথবা, ক্রুসেড সংঘটিত হওয়ার পিছনে কী কী রাজনৈতিক কারণ কার্যকর ছিল?

  5. ক্রুসেড আন্দোলনের ঐতিহাসিক প্রভাব আলোচনা করো। অথবা, মধ্যযুগীয় ইউরোপে ক্রুসেডের ফলাফল কী ছিল?

  6. রেনেসাঁস যুগের চিত্রকলায় লিওনার্দো দ্য ভিঞ্চির ভূমিকা ব্যাখ্যা করো। অথবা, ইউরোপীয় নবজাগরণে চিত্রকলার বিকাশে লিওনার্দো দ্য ভিঞ্চির অবদান বিশ্লেষণ করো।

  7. ভাস্কর্য ও চিত্রকলায় মাইকেলঅ্যাঞ্জেলোর কৃতিত্ব মূল্যায়ন করো।

  8. ইউরোপীয় নবজাগরণে শিল্পকলার বিকাশে রাফায়েলের অবদান বিশ্লেষণ করো।

  9. ইউরোপে নবজাগরণের উদ্ভবের কারণসমূহ আলোচনা করো। অথবা, ইউরোপে নবজাগরণ সৃষ্টির ঐতিহাসিক ভিত্তি আলোচনা করো।

  10. ইউরোপে নবজাগরণের বিকাশপর্বগুলি আলোচনা করো। অথবা, রেনেসাঁ (Renaissance) যুগের পর্যায়সমূহ বিস্তারিত আলোচনা  করো।

  11. ইউরোপীয় নবজাগরণের ইতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। অথবা, ইউরোপীয় নবজাগরণের গঠনমূলক দিকগুলি লেখো।

  12. ইউরোপীয় নবজাগরণের সীমাবদ্ধতা ও নেতিবাচক দিকগুলি লেখো।

  13. ১৪৫৩ খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপলের পতনের পেছনের কারণগুলি আলোচনা করো।

  14. বাইজান্টাইন সাম্রাজ্যের পতনের প্রধান কারণগুলি বিশ্লেষণ করো।

  15. মধ্যযুগীয় ইউরোপে রোমান ক্যাথলিক চার্চের ভূমিকা বিশ্লেষণ করো।

  16. ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান কী ছিল?

  17. রোমান ক্যাথলিক চার্চের প্রতিসংস্কার আন্দোলন কী বোঝায়?

  18. ভক্তি আন্দোলনের সমাজে ও সংস্কৃতিতে ভূমিকা আলোচনা করো। অথবা, মধ্যযুগীয় ভারতীয় সমাজে ভক্তি আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো।

  19. মধ্যযুগীয় ভক্তি আন্দোলনে কবীরের অবদান আলোচনা করো।

  20. মধ্যযুগীয় ভক্তি আন্দোলন হিন্দু ও মুসলিম সমাজের সংহতিতে কী ভূমিকা রেখেছিল?

  21. কনফুসিয়াসবাদ কী? এর মূল ধারণা ও বৈশিষ্ট্য আলোচনা করো।

  22. সুফি আন্দোলন কী এবং এর বৈশিষ্ট্য ও প্রভাবগুলি আলোচনা করো।

  23. শিন্টো ধর্মের মূল বিশ্বাস ও বৈশিষ্ট্যগুলি কী কী?

Unit-6:Expanding Horizons

Marks-8

 

  • আধুনিক বিজ্ঞানের উৎপত্তি বলতে কী বোঝ? মধ্যযুগীয় চিন্তাধারা থেকে আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির রূপান্তর বিশ্লেষণ করো। অথবা, বৈজ্ঞানিক বিপ্লব বলতে কী বোঝ এবং এটি কীভাবে মধ্যযুগীয় চিন্তাধারার পরিবর্তন ঘটিয়ে আধুনিক বিজ্ঞানকে প্রতিষ্ঠা করেছিল, তা আলোচনা করো।

  • আধুনিক বিজ্ঞানের সূচনার সামাজিক, বৌদ্ধিক ও ঐতিহাসিক কারণগুলি আলোচনা করো।

  • মধ্যযুগীয় চিন্তা থেকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিকাশে রেনেসাঁর অবদান আলোচনা করো।

  • মধ্যযুগীয় ইউরোপে ডাইনি বিদ্যাচর্চার বিস্তার ও প্রভাব আলোচনা করো।

  • প্রাচীন বিশ্বাসভিত্তিক জ্যোতিষশাস্ত্র থেকে বৈজ্ঞানিক জ্যোতির্বিজ্ঞানে রূপান্তরের প্রক্রিয়া আলোচনা করো।

  • কোপারনিকাসের সূর্যকেন্দ্রিক বিশ্বব্রহ্মান্ডের ধারণাটি ব্যাখ্যা করো

  • ১৫–১৭ শতকে ইউরোপীয় ভৌগলিক অন্বেষণের মূল উদ্দেশ্য ও কারণগুলি বিশ্লেষণ করো। অথবা, ইউরোপীয় ভূগলিক অভিযানের প্রেক্ষাপট ও উদ্দেশ্য উল্লেখ করো।

  • ১৫–১৭ শতকে ইউরোপীয় ভৌগলিক অন্বেষণের মূল উদ্দেশ্য ও কারণগুলি বিশ্লেষণ করো।

  • অথবা, ইউরোপীয় ভূগলিক অভিযানের প্রেক্ষাপট ও উদ্দেশ্য উল্লেখ করো।

Marks-3/4

  1. Origins of Modern Science” প্রসঙ্গে পরীক্ষণ ও পর্যবেক্ষণের ভূমিকা আলোচনা করো। অথবা, আধুনিক বিজ্ঞানের উৎপত্তিতে পরীক্ষণ ও পর্যবেক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো।

  2. আধুনিক বৈজ্ঞানিক চিন্তাধারার বিকাশে গণিতের অবদান উল্লেখ করো।

  3. গ্যালিলিও গ্যালিলেই কেন আধুনিক বিজ্ঞানের জনক নামে পরিচিত?

  4. আধুনিক বৈজ্ঞানিক চিন্তাধারা কীভাবে ডাইনিবিদ্যা ও কুসংস্কারমূলক বিশ্বাসের অবসান ঘটায়?

  5. কেন মধ্যযুগীয় ইউরোপে ডাইনি শিকার মূলত নারী হয়েছিল?

  6. জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞানের পার্থক্য ব্যাখ্যা করো।

  7. মানচিত্রবিদ্যার উন্নতি ভৌগোলিক অভিযানে কীভাবে সাহায্য করেছিল? অথবা, ভৌগোলিক অভিযানে উন্নত মানচিত্র ও নাবিক প্রযুক্তির প্রভাব ব্যাখ্যা করো।

  8. নতুন ভূগোলবিজ্ঞানের কারণে ইউরোপীয় বাণিজ্যে কি ধরনের পরিবর্তন ঘটে?

  9. কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতি ইউরোপে কী পরিবর্তন এনেছিল?

  10. সমুদ্রযাত্রা ও নৌবাণিজ্যে জাহাজনির্মাণে প্রযুক্তিগত অগ্রগতির ভূমিকা আলোচনা করো।অথবা, পঞ্চদশ শতকের ইউরোপে জাহাজনির্মাণে উদ্ভাবিত নতুন প্রযুক্তির পরিচয় দাও।

  11. মুদ্রণ প্রযুক্তির বিস্তার(মুদ্রণ বিপ্লব ) ইউরোপে কেন ঘটেছিল তা বিশ্লেষণ করো।

  12. ইউরোপে মুদ্রণ বিপ্লবের শিক্ষাগত, সাংস্কৃতিক ও সামাজিক ফলাফল কী ছিল? অথবা, মুদ্রণ বিপ্লবের ফলাফল সংক্ষেপে উল্লেখ করো।

  13. আরব ও জাপানের প্রযুক্তিগত উদ্ভাবন কীভাবে ইউরোপীয় মুদ্রণকলাকে প্রভাবিত করেছিল?

SOURCE-EDT

 

 

©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top