Class 11 Education Semester 2 Last Minute Suggestion:

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন

Published on: 

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সেমিস্টার সিস্টেমের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান (Education) বিষয়ের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের এই আর্টিকেলে শেয়ার করা হলো।

 

শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন বিষয়টি স্কোরিং হলেও, এর সিলেবাসের গভীরতা অনেক। দ্বিতীয় সেমিস্টারে তোমাদের লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরের।   যারা সারা বছর বই খুঁটিয়ে পড়েছে, তাদের জন্য এই সাজেশনটি রিভিশনের কাজ করবে। আর যারা এখনো সেভাবে প্রস্তুতি নিতে পারেনি, তারা নিচের বাছাই করা প্রশ্নগুলো তৈরি করে গেলে পরীক্ষায় নিশ্চিত কমন পাবে।

 

একনজরে »

 

1 একাদশ দ্বিতীয় সেমিস্টার এডুকেশন প্রশ্ন কাঠামো ২০২৫ – Class 11 2nd Sem Education Question Pattern 2025

2 Class 11 2nd Semester Education Master Plan: স্মার্ট স্ট্র্যাটেজি

3 WBCHSE Class 11 2nd Semester Education Suggestion

একাদশ দ্বিতীয় সেমিস্টার এডুকেশন প্রশ্ন কাঠামো ২০২৬

 Class 11 2nd Sem Education Question Pattern 2026

 

এডুকেশনের প্রশ্ন কাঠামো ভূগোল বা অন্য বিষয়ের থেকে একটু আলাদা। এখানে ১০ নম্বরের বড় প্রশ্ন এবং ৫ নম্বরের মাঝারি প্রশ্ন নির্দিষ্ট অধ্যায় থেকেই আসবে।

অধ্যায় ও বিষয়

২ নম্বরের প্রশ্ন (SAQ)

৫ নম্বরের প্রশ্ন (DES)

১০ নম্বরের প্রশ্ন (ET)

মোট নম্বর

গ্রুপ সি: মনোবিজ্ঞানের আলোকে শিক্ষা

অধ্যায় ১: শিক্ষা ও মনোবিজ্ঞান

১টি (1 x 2)

১টি (1 x 5)

০৭

অধ্যায় ২: বৃদ্ধি ও বিকাশ

২টি (2 x 2)

১টি (1 x 10)

১৪

গ্রুপ ডি: ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ

অধ্যায় ১: প্রাচীন, মধ্যযুগ ও স্বাধীনতা পূর্ববর্তী শিক্ষা

১টি (1 x 2)

১টি (1 x 10)

১২

অধ্যায় ২: ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান

১টি (1 x 2)

১টি (1 x 5)

০৭

মোট প্রশ্ন ও নম্বর

৫টি (১০ নম্বর)

২টি (১০ নম্বর)

২টি (২০ নম্বর)

৪০

 

Class 11 2nd Semester Education Master Plan:

স্মার্ট স্ট্র্যাটেজি

 

এডুকেশন পরীক্ষাতে   মনোবিজ্ঞানের আলোকে শিক্ষা’ এবং ‘ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ’—এই দুটি গ্রুপ থেকে মোট ৪০ নম্বরের উত্তর দিতে হবে। অন্ধের মতো সব মুখস্থ না করে নিচের এই ‘গেম প্ল্যান’ মেনে পড়লে ৪০-এ ৩৫+ পাওয়া খুব সহজ।

 

  1. ১০ নম্বরের টার্গেট: মনে রাখতে হবে, পুরো সিলেবাসের মধ্যে মাত্র দুটি অধ্যায় থেকে ১০ নম্বরের বড় প্রশ্ন (Essay Type) আসবে। সেগুলি হলো— বৃদ্ধি ও বিকাশ এবং প্রাচীন ও মধ্যযুগীয় শিক্ষা’ তাই এই দুটি অধ্যায় থেকে বড় প্রশ্ন ছাড়া অন্য কিছু পড়ার দরকার নেই।

  2. ৫ নম্বরের টার্গেট: ৫ নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্ন (DES) আসবে ‘শিক্ষা ও মনোবিজ্ঞান এবং ‘সমাজ সংস্কারকদের অবদান’ অধ্যায় থেকে। এখানে বড় ১০ নম্বরের নোট পড়ার প্রয়োজন নেই।

  3. SAQ সতর্কতা: ২ নম্বরের ছোট প্রশ্নের জন্য সব অধ্যায়ই গুরুত্বপূর্ণ, তবে সংজ্ঞামূলক প্রশ্নগুলো বেশি করে দেখে রাখতে হবে।

WBCHSE Class 11 2nd Semester Education Suggestion

অতি সংক্ষিপ্ত প্রশ্ন (SAQ) – মান ২

 

  1. শিক্ষা মনোবিজ্ঞানের দুটি সংজ্ঞা দাও।

  2. মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন?

  3. বৃদ্ধি ও বিকাশের দুটি প্রধান পার্থক্য লেখো।

  4. ‘গ্যাং এজ’ (Gang Age) কোন বয়সকে বলা হয় এবং কেন?

  5. কৈশোরের দুটি প্রধান চাহিদা বা সমস্যা উল্লেখ করো।

  6. স্কিমা (Schema) কী?

  7. শিখন ও পরিণমনের সম্পর্ক কী?

  8. প্রাচীন ভারতের দুটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম লেখো।

  9. ‘প্রব্রজ্যা’ ও ‘উপসম্পদা’ কী?

  10. ‘সমাবর্তন’ অনুষ্ঠান কী?

  11. মক্তব ও মাদ্রাসা কী? (পার্থক্য বা সংজ্ঞা)

  12. জিসিপিআই (GCPI)-এর পুরো কথাটি কী? এটি কবে গঠিত হয়?

  13. চুঁইয়ে পড়া নীতি (Filtration Theory) কী?

  14. উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়?

  15. ‘বুনিয়াদি শিক্ষা’ বা ‘নঈ তালিম’ কী?

ব্যাখ্যামূলক প্রশ্ন (মান – ৫)

 

  1. শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে? শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো।

  2. শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি বা পরিধি সংক্ষেপে আলোচনা করো।

  3. শিক্ষকের কাছে শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো।

  4. নারীশিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো।

  5. নারীশিক্ষা প্রসারে বা সমাজ সংস্কারে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো।

  6. স্বামী বিবেকানন্দের ‘মানুষ গড়ার শিক্ষা’ (Man-making Education)-এর ধারণাটি ব্যাখ্যা করো।

  7. শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো।

বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর (মান – ১০)

 

  1. কৈশোর বা বয়ঃসন্ধিকাল (Adolescence) বলতে কী বোঝো? কৈশোরের শারীরিক ও মানসিক বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই সময়ের চাহিদা বা সমস্যাগুলি কী কী?

  2. শৈশব (Childhood) বলতে কী বোঝো? শৈশবের প্রধান বিকাশগত বৈশিষ্ট্যগুলি (শারীরিক, মানসিক, সামাজিক) আলোচনা করো।

  3. বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা দাও। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলি লেখো। বিকাশের সাধারণ নীতিগুলি কী কী?

  4. মেকলের মন্তব্য (Macaulay’s Minute) বলতে কী বোঝো? মেকলের মন্তব্য কীভাবে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায়? ‘চুঁইয়ে পড়া নীতি’ (Filtration Theory) কী?

  5. প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা অথবা নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো।

  6. প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো (সাদৃশ্য ও বৈসাদৃশ্য)।

  7. উডের ডেসপ্যাচ (Wood’s Despatch)-এর সুপারিশগুলি আলোচনা করো। একে ‘ম্যাগনাকার্টা’ বলা হয় কেন?

SOURCE-EDT

 

 

©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top