


CPCB Recruitment 2026:
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ! দেখে নিন
Published on:
পরিবেশ সংক্রান্ত ক্ষেত্রে কাজ করতে আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ।Central Pollution Control Board (CPCB)-এর তরফে মোট 51টি পদে চুক্তিভিত্তিকScientist-D, Scientist-C, Scientist-B, Assistant Manager (Finance), Scientific Assistant, Data Entry Operator, Field Assistant-সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই পোস্টে যোগ্যতা, বেতন, নির্বাচন পদ্ধতি ও আবেদন পদ্ধতি জেনে নিন বিস্তারিত।
CPCB Recruitment 2026:
কোন পদে কত শূন্যপদ?
এই নিয়োগটি National Mission for Clean Ganga (NMCG)-এর Namami Gange Programme-এর অধীনে SER-Phase-III Project-এর জন্য করা হচ্ছে। নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং প্রাথমিকভাবে এক বছরের জন্য হবে। প্রার্থীর কাজের পারফরম্যান্স ও প্রকল্পের প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে।
পদের নাম |
শূন্যপদ |
মাসিক পারিশ্রমিক |
|---|---|---|
Scientist-D |
1 |
₹1,71,597 |
Scientist-C |
8 |
₹1,48,997 |
Scientist-B |
12 |
₹1,25,380 |
Assistant Manager (Finance) |
3 |
₹1,19,272 |
Administrative Assistant |
1 |
₹77,654 |
Scientific Assistant |
13 |
₹77,654 |
Taxonomist |
1 |
₹65,031 |
Data Entry Operator |
4 |
₹57,498 |
Field Assistant |
8 |
₹38,741 |
মোট |
51 |
— |
CPCB Eligibility 2026: শিক্ষাগত যোগ্যতা
Scientist-D, Scientist-CএবংScientist-Bপদের জন্য Environmental Science/Natural Science-এ First Class Master’s অথবা Environmental, Chemical, Civil, Energy and Environment বা Biotechnology-তে First Class Bachelor’s in Engineering/Technology প্রয়োজন।
Scientist-D-এর জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে 7 বছরের, Scientist-C-এর জন্য 5 বছরের এবং Scientist-B-এর জন্য 3 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। Scientist-B পদের ক্ষেত্রে বৈধ GATE-এ 90 শতাংশের বেশি পার্সেন্টাইল অথবা NET-JRF যোগ্যতাও প্রয়োজন।
Assistant Manager (Finance)পদের জন্য Commerce (Finance & Accounting/Taxation)-এ First Class Master’s Degree, CA অথবা MBA (Finance & Accounting) থাকতে হবে এবং পোস্ট-কোয়ালিফিকেশন 8 বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা প্রয়োজন।
Administrative Assistantপদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে First Class Bachelor’s Degree এবং কম্পিউটার ব্যবহারে জ্ঞান থাকতে হবে। এর পাশাপাশি অন্তত 5 বছরের প্রশাসনিক কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
Scientific Assistantপদের জন্য Environmental Science/Natural Science-এ First Class Master’s অথবা নির্দিষ্ট Engineering/Technology বিষয়ে First Class Bachelor’s Degree এবং বৈধ GATE-এ 90 শতাংশের বেশি পার্সেন্টাইল অথবা NET-JRF যোগ্যতা থাকতে হবে।
Taxonomistপদের জন্য First Class M.Sc. প্রয়োজন। Botany বা Zoology-তে 75 শতাংশ নম্বরসহ Master’s Degree, GATE/NET-JRF এবং গবেষণামূলক প্রকাশনা বা নির্দিষ্ট Technical Report-এর অতিরিক্ত যোগ্যতা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
Data Entry Operator পদের জন্য Science/BCA-তে First Class Bachelor’s Degree এবং MS Office-এ Skill Test উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ইংরেজিতে 45 WPM অথবা হিন্দিতে 35 WPM টাইপিং গতি প্রয়োজন।
Field Assistantপদের জন্য Science-এ 55 শতাংশ নম্বরসহ 10+2 পাস এবং জল/বর্জ্যজল নমুনা সংগ্রহ ও সংরক্ষণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
CPCB Recruitment Age Criteria: বয়সসীমা
Scientist-D পদের সর্বোচ্চ বয়স50 বছর। Scientist-C পদের সর্বোচ্চ বয়স 45 বছর এবং বাকি অধিকাংশ পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 35 বছর। Taxonomist-এর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 35 বছর এবং Field Assistant-এর ক্ষেত্রে 27 বছর। বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা আবেদনের শেষ তারিখ অর্থাৎ7 সেপ্টেম্বর 2026 অনুযায়ী বিবেচনা করা হবে।
How to Apply Online: অনলাইন আবেদন পদ্ধতি
আগ্রহী ও যোগ্য ভারতীয় নাগরিকদের CPCB-এর অফিসিয়াল ওয়েবসাইটের Jobs বিভাগে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে বৈধ ই-মেল আইডি ও সক্রিয় মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর পাওয়া Registration Number দিয়ে Date of Birth ব্যবহার করে লগইন করে আবেদনপত্রের বাকি তথ্য পূরণ করতে হবে।
আবেদনের সময় ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় Experience Certificate আপলোড করতে হবে। একাধিক পদের জন্য আবেদন করলে প্রতিটি পদের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। এই নিয়োগে কোনো আবেদন ফি নেওয়া হবে না।

CPCB Documents Required:
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের সময় প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করতে হবে। ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের মূল নথিপত্র এবং প্রতিটি নথির স্ব-প্রত্যয়িত (Self-Attested) কপি সঙ্গে আনতে হবে।
-
শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও ডিগ্রি/সার্টিফিকেট
-
Experience Certificate
-
জন্মতারিখের প্রমাণপত্র
-
প্রকাশিত Paper/Book/Journal-এর প্রাসঙ্গিক নথি, যেখানে প্রযোজ্য
-
আধার কার্ড বা অন্য সরকারি Photo ID
-
পাসপোর্ট সাইজ ছবি
-
সরকারি/PSU/স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত হলে NOC

CPCB Selection Process 2026:
নির্বাচন পদ্ধতি
যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ–এর মাধ্যমে নিয়োগ করা হবে। তবে আবেদনকারীর সংখ্যা বেশি হলে CPCB-এর Screening Committee লিখিত পরীক্ষা, প্রাপ্ত নম্বর, প্রাসঙ্গিক অভিজ্ঞতা, অতিরিক্ত যোগ্যতা বা অন্য কোনো নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করতে পারে। এরপর নথিপত্র যাচাই ও স্ক্রিনিংয়ে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।
ইন্টারভিউ অনুষ্ঠিত হবে দিল্লিতে। ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য কোনো TA/DA বা থাকার ব্যবস্থা CPCB-এর তরফে দেওয়া হবে না।
নিয়োগের মেয়াদ ও কর্মস্থল
নিয়োগগুলি সম্পূর্ণ অস্থায়ী এবং SER-Phase-III Project-এর সঙ্গে যুক্ত। প্রকল্পের মেয়াদ শেষ হলে অথবা নিয়োগপত্রে উল্লেখিত সময়সীমা শেষ হলে পরিষেবা স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে। প্রয়োজনে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী মেয়াদ বাড়ানো যেতে পারে। এই চুক্তিভিত্তিক চাকরিতে ভবিষ্যতে CPCB-এর নিয়মিত পদে স্থায়ীকরণ বা নিয়মিত নিয়োগের দাবি করা যাবে না।
নির্বাচিত প্রার্থীদের CPCB Regional Directorate, Lucknow, Kolkata, ChandigarhঅথবাHead Office, Delhi-তে পোস্টিং দেওয়া হতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক
বিষয় |
তারিখ ও লিংক |
|---|---|
অনলাইন আবেদন শুরু |
24 আগস্ট 2026, সকাল 10টা |
আবেদনের শেষ তারিখ |
7 সেপ্টেম্বর 2026, রাত 11:59 |
ইন্টারভিউয়ের স্থান |
দিল্লি |
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি |
↓ Download PDF |
অফিসিয়াল আবেদনের লিংক |
Apply Now → |
ইন্টারভিউয়ের নির্দিষ্ট তারিখ পরবর্তীতে CPCB-এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। প্রার্থীদের নিয়মিত www.cpcb.gov.in ওয়েবসাইটের Jobs বিভাগ এবং নিজেদের ই-মেল চেক করতে বলা হয়েছে।
SOURCE-EDT
©kamaleshforeducation.in(2023)


