CTET_Full_Form

CTET ও ভারতবর্ষের সমস্ত রাজ্যের TET এর প্রশ্ন ও উত্তর 

C.P.TET- 2014 (PAPER-30) CDP

PAGE-7,8,9,10

01. ব্রোঞ্জ ২ টি ধাতুর মিশ্রণে তৈরি। ঐ ধাতুগুলি হল-

 

(i) তামা ও দস্তা

(ii) তামা ও টিন

(iii) তামা ও লোহা
(iv) অ্যালুমিনিয়াম ও টিন

 

ANS- (ii) তামা ও টিন

 

02. নিচের গ্রুপ (দল) থেকে রান্না করার পদ্ধতিটি চিহ্নিত কর-

 

(i) ফোটানো, মন্ড মাখা ও ঝলসানো

(ii) সেঁকা, ফোটানো ও গুটানো
(iii) ভাজা, শুষে নেওয়া ও ঝলসানো

(iv) সেঁকা, ভাজা ও ঝলসানো

 

ANS- (iv) সেঁকা, ভাজা ও ঝলসানো

 

03. মাউন্ট এভারেস্ট সম্পর্কে সঠিক বাক্যটি চিহ্নিত কর-

 

(i) এটি জম্মু ও কাশ্মীরের অংশ এবং এর উচ্চতা 8900 m
(ii) এটি নেপালের অংশ এবং এর উচ্চতা 8900 m
(iii) এটি ভারতের অংশ এবং এর উচ্চতা 9850 m
(iv) এটি তিব্বতের অংশ এবং এর উচ্চতা 9850 m

 

ANS- (ii) এটি নেপালের অংশ এবং এর উচ্চতা 8900 m

 

04. ‘ডেজার্ট ওক’ হল এমন একটি গাছ যার শিকড় জল না পাওয়া পর্যন্ত মাটির গভীরে নামতেই থাকে। এই মূলের গভীরতা গাছের উচ্চতায় প্রায় 30 গুণ বেশি। এই গাছটি পাওয়া যায়-

 

(i) রাজস্থানে
(ii) আবু ধাবিতে
(iii) অস্ট্রেলিয়ায়
(iv) রাশিয়ায়

 

ANS- (iii) অস্ট্রেলিয়ায়

 

05. একটি ট্রেন 16 জুলাই 2014 সকালে 05:15 মিনিটে গান্ধীধাম থেকে যাত্রা শুরু করে এবং 18 জুলাই 2014 সকাল 04:45 মিনিটে নাগেরকয়াল পৌঁছায়। ট্রেনটি মোট 2649 km. দূরত্ব অতিক্রম করে। ট্রেনের প্রতি ঘন্টায় গড় গতি কতটা ছিল?

 

(i) 57

(ii) 56

(iii) 55
(iv) 54

ANS-(ii) 56

 

06. মৌমাছির চাষ শুরু করার জন্য বিহারের মানুষদের জন্য সবচেয়ে ভালো সময় কোনটি?

(i) জানুয়ারি থেকে মার্চ

(ii) এপ্রিল থেকে জুন

(iii) জুলাই থেকে সেপ্টেম্বর
(iv) অক্টোবর থেকে ডিসেম্বর,

ANS- (iv) অক্টোবর থেকে ডিসেম্বর,

 

07. ‘খেজরী’ গাছ সম্পর্কে নিচের বাক্যগুলির মধ্য থেকে সঠিক বাক্যগুলি চিহ্নিত কর-

 

(1) এই গাছটি মূলত মরুভূমি এলাকায় পাওয়া যায়
(2) খুব বেশি জল ছাড়াও এটি বড় হতে পারে

(3) এটি বড় ছায়া বিস্তার করে ও বাচ্চারা এর ছায়াতে খেলাধূলা করতে পছন্দ করে
(4) এটি কাণ্ডে জল সঞ্চয় করে রাখে ও মানুষ সরু নল ব্যবহার করে সেই জল পান করে

 

(i) (1), (2) ও (3)

(ii) (2), (3) ও (4)

(iii)(1), (3) ও (4)
(iv) (1), (2) ও (4)

ANS-(i) (1), (2) ও (3)

 

(1) এই গাছটি মূলত মরুভূমি এলাকায় পাওয়া যায়
(2) খুব বেশি জল ছাড়াও এটি বড় হতে পারে

(3) এটি বড় ছায়া বিস্তার করে ও বাচ্চারা এর ছায়াতে খেলাধূলা করতে পছন্দ করে

 

০৪. হাতি সম্পর্কে নিচের কোন্ বাক্যটি সত্য?
 
(i) হাতিরা তাদের ভারী দেহের জন্য প্রচুর বিশ্রাম নেয়

(ii) তিন মাস বয়সের হস্তিশিশুর ওজন প্রায় দুই কুইন্টাল হয়
(iii) একটি পূর্ণবয়স্ক হাতি দিনে দুই কুইন্টালেরও বেশি পাতা ও গাছপালা খেতে পারে
(iv) হাতিরা দিনে ৪ থেকে 10 ঘণ্টা ঘুমায়

 

ANS- (ii) তিন মাস বয়সের হস্তিশিশুর ওজন প্রায় দুই কুইন্টাল হয়

 

09. একজন ছাত্র গ্রামে তার বাড়ি সম্পর্কে নিম্নলিখিত বর্ণনা দিয়েছে:
“আমি একটা গ্রাম থেকে এসেছি। আমাদের ওখানে প্রচুর বৃষ্টিপাত হয়। তাই আমাদের বাড়ি গুলো মাটি থেকে 10-12 ফুট (3-3-5 মি.) উচুঁতে তৈরি হয়। এগুলি বাঁশগাছের খুঁটিতে তৈরি হয়। বাড়ির ভেতরটাও কাঠের তৈরি”।
গ্রামটি যেখানে অবস্থিত তা হল-

 

(i) অন্ধ্রপ্রদেশে

(ii) অসমে

(iii) তামিল নাড়ুতে
(iv) উত্তরাখণ্ডে

 

ANS-(ii) অসমে

 

10. ব্রেইল হরফ মোটা কাগজে উঁচু উঁচু বিন্দু দিয়ে তৈরি হয়। এই হরফ নির্ভর করে-

 

(i) 4 টি পয়েন্টের ওপর

(ii) 6 টি পয়েন্টের ওপর

(iii) ৪ টি পয়েন্টের ওপর
(iv) 10 টি পয়েন্টের ওপর

 

ANS-(ii) 6 টি পয়েন্টের ওপর

 

11. নিচের কোন পাখিটি পিছনের দিকে তার ঘাড় যথেষ্ট পরিমাণে ঘোরাতে পারে?
(i) ময়না
(ii) পেঁচা
(iii) কাক
(iv) কোয়েল

 

ANS-(ii) পেঁচা

 

12. কোন্ প্রদেশের মানুষ তাদের বাড়ির উঠোনে টাপিওকা, নারকেল ইত্যাদি গাছ লাগিয়ে বড় করে এবং তা থেকে অত্যন্ত স্বাদু খাবার তৈরি করে?

 

(i) অন্ধ্রপ্রদেশ
(ii) অসম
(iii) গোয়া
(iv) কেরালা

 

ANS- (iv) কেরালা

 

13. একজন ডাক্তার রোগীকে কিছু ঔষধ খাওয়ার নির্দেশ দেন এবং তালের গুড়, আমলকি ও বেশি করে সবুজ পাতাযুক্ত সব্জি খাবার পরামর্শ দিলেন। রোগীটি অবশ্যই ভুগছিলেন-

 

(i) জ্বরে
(ii) টাইফয়েডে
(iii) ম্যালেরিয়ায়
(iv) অ্যানিমিয়ায়

 

ANS- (iv) অ্যানিমিয়ায়

 

14. কিছু পাখি আমাদের থেকে 4 গুণ ভালো দেখতে পায়। এই পাখিগুলো হল-

(i) কাক, বাজপাখি, বুলবুলি

(ii) ঈগল, পায়রা, টিয়া
(iii) বাজ, ঈগল, শকুনি

(iv) ঘুঘু, কাক ও ময়ূর

 

ANS-(iii) বাজ, ঈগল, শকুনি

 

15. দিল্লীর সাপেক্ষে হিমাচল প্রদেশের রাজধানী (সিমলা) ও মধ্যপ্রদেশের রাজধানী (ভোপাল) যথাক্রমে অবস্থিত-

 

(i) উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম দিকে

(ii) দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব দিকে

(iii) উত্তর ও দক্ষিণ দিকে

(iv) দক্ষিণ-পূর্ব ও উত্তর-পশ্চিম দিকে

 

ANS- (iii) উত্তর ও দক্ষিণ দিকে

 

16. EVS-এর পুরো কথা হল-
 
(i) পরিবেশ দক্ষতা

(ii) পরিবেশ বিজ্ঞান

(iii) পরিবেশ উৎস

(iv) পরিবেশ বিদ্যা

 

ANS- (iv) পরিবেশ বিদ্যা

 

17. প্রাথমিক স্তরে EVS পড়ানোর উদ্দেশ্য কোনটা নয়?

 

(i) শ্রেণিকক্ষের শিখণ স্কুলের বাইরের জীবনের সঙ্গে সংযুক্ত হবে
(ii) শিক্ষকগণ ক্লাসে সম্পূর্ণ শৃঙ্খলা বজায় থাকা নিশ্চিত করবেন
(iii) শিশুদের অবশ্যই প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে
(iv) শিশুদের তাদের নিজেদের পরিবেশ বিশ্লেষণে ও আবিষ্কারে উৎসাহিত করতে হবে।

 

ANS-(ii) শিক্ষকগণ ক্লাসে সম্পূর্ণ শৃঙ্খলা বজায় থাকা নিশ্চিত করবেন

 

18. আঁচল পঞ্চম শ্রেণির EVS ক্লাসে ঘনঘন কাল্পনিক ও অনুসন্ধানমূলক প্রশ্ন করে। এর মাধ্যমে সে কীসের উন্নতির চেষ্টা করে?

 

(i) পর্যবেক্ষণ দক্ষতা

(ii) প্রক্ষোভ দক্ষতা

(iii) চিন্তাভাবনার দক্ষতা

(iv) কথা বলার দক্ষতা

 

ANS- (iii) চিন্তাভাবনার দক্ষতা

 

19. তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ‘পাখিরা-আমাদের বন্ধু’ বিষয়ে পড়াতে গিয়ে নলিনী নিম্নলিখিত পদ্ধতিগুলি ব্যবহার করেন-

 

(1) পাখিদের ওপর একটি ডকুমেন্টারি ফিল্ম দেখিয়ে
(2) বিভিন্ন পাখিদের ছবি আছে এমন একটি চার্ট ব্যবহার করে ও তাদের সম্বন্ধে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে
(3) শিক্ষার্থীদের কাছের পার্কে নিয়ে যাওয়া ও তাদের পাখিগুলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে বললেন।
নলিনী লিখনের বিভিন্ন দিক ব্যবহার করছেন যাতে-
(i) তার পাঠ পরিকল্পনা অনুসরণ করতে পারে

(ii) বিভিন্ন বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের আলাদা আলাদা চাহিদা পূরণ করতে পারেন

(iii) অপর শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করতে পারেন
(iv) শিক্ষার্থীদের মধ্যে যুক্তিমূলক দক্ষতা বাড়াতে পারেন

 

ANS-(ii) বিভিন্ন বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের আলাদা আলাদা চাহিদা পূরণ করতে পারেন

 

20. নিম্নোক্ত কোন্ পদ্ধতিতে পড়ালে ‘আমাদের খেলাধূলা’ শীর্ষক বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ সর্বোচ্চ হবে?

 

(i) শিক্ষার্থীদের মাঠে নিয়ে যাবেন এবং তাদের বিভিন্ন দিন ভিন্ন ভিন্ন খেলা খেলাবেন

(ii) বিভিন্ন খেলার কার্ড তৈরি করে শিক্ষার্থীদের দেখাবেন

(iii) শিক্ষার্থীদের বিভিন্ন ইনডোর এবং আউটডোর গেমস সম্পর্কে জানতে বলবেন
(iv) শিক্ষার্থীদের টিভিতে খেলার বিভিন্ন অনুষ্ঠান দেখতে বলবেন এবং এই বিষয়ে একটা সাধারণ প্রজেক্ট তৈরি করতে বলবেন

 

ANS-(i) শিক্ষার্থীদের মাঠে নিয়ে যাবেন এবং তাদের বিভিন্ন দিন ভিন্ন ভিন্ন খেলা খেলাবেন

 

(i) পাঠ্যাংশে প্রাপ্ত গুরুত্বপূর্ণ শব্দগুলির সংজ্ঞা ব্যাখ্যা করা
(ii) হাতে কলমে করার জন্য যে কাজগুলি দেওয়া হয়েছে সেগুলি সম্পন্ন করা এবং কাজের নথি রাখা
(iii) প্রদত্তপরীক্ষার একটি লেবেল সহ ডায়াগ্রাম আঁকা

(iv) জলদূষণের অসুবিধাগুলি আলোচনা করা

 

ANS- (iv) জলদূষণের অসুবিধাগুলি আলোচনা করা

 

22. চতুর্থ শ্রেণিতে পশু নিয়ে আলোচনার পর শীতল শিক্ষার্থীদের নিয়ে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। এটা ছাত্রদের যে ব্যাপারে সাহায্য করবে, তা হল-

 

(i) পশুপাখির সংরক্ষণে দক্ষতা তৈরি করা

(ii) প্রাত্যহিক রুটিনের বদল ঘটানো

(iii) ক্লাসরুম শিক্ষণ ও বাস্তব জীবনের মধ্যে মিল খুঁজে পাওয়া

(iv) পশুপাখিদের কিভাবে পোষ মানাতে হয় সেই ব্যাপারে সচেতন হওয়া

 

ANS- (iii) ক্লাসরুম শিক্ষণ ও বাস্তব জীবনের মধ্যে মিল খুঁজে পাওয়া

 

23. পঞ্চম শ্রেণিতে ‘পুষ্টি’ বিষয়টি শালিনী ক্লাসে শুরু করতে চাইছেন। তাঁর উচিত হবে?

 

(i) পাচনতন্ত্রের ছবিটি ব্ল‍্যাকবোর্ডে আঁক

(ii) খাদ্যগুণে পরিপূর্ণ এমন কিছু খাবারের উদাহরণ দেওয়া
(iii) বিভিন্ন খাবারের উদাহরণসহ চার্ট ব্যবহার করবেন

(iv) শিক্ষার্থীদের টিফিন বক্স খুলতে বলবেন, কী খাবার আছে দেখতে বলবেন এবং তার পরে সেগুলির ব্যাখ্যা দেবেন

 

ANS- (iv) শিক্ষার্থীদের টিফিন বক্স খুলতে বলবেন, কী খাবার আছে দেখতে বলবেন এবং তার পরে সেগুলির ব্যাখ্যা দেবেন

 

24. প্রশ্নপত্র তৈরি করতে নিম্নলিখিত বিষয়গুলি রেশমিকে শেখানো হয়েছে-

 

(1) প্রশ্নগুলো লেখা

(2) ডিজাইন তৈরি করা

(3) প্রশ্নপত্র এডিট (সম্পাদনা) করা

(4) ব্লুপ্রিন্ট তৈরি করা সঠিক ক্রম হল-

 

(i) (4), (2), (1), (3)

(ii) (2), (4), (1), (3)
(iii) (4), (1), (2), (3)

(iv) (1), (2), (4), (3)

 

ANS-(ii) (2), (4), (1), (3)

(2) ডিজাইন তৈরি করা

(4) ব্লুপ্রিন্ট তৈরি করা সঠিক ক্রম হল-

(1) প্রশ্নগুলো লেখা

(3) প্রশ্নপত্র এডিট (সম্পাদনা) করা

 

25. হরপ্রীত তাঁর ছাত্র-ছাত্রীদের বোঝাতে চান কীভাবে একজন ব্যক্তি পরিবেশ সুরক্ষায় সবচেয়ে বেশি অবদান রাখতে পারে। তাঁর সবচেয়ে ভালো পরামর্শ হল-

(i) কোথাও যাবার সময় গণপরিবহণ ব্যবস্থা ব্যবহার করা

(ii) গাড়ি, স্কুটারের মতো ব্যক্তিগত যান না ব্যবহার করা

(iii) বাড়ির বাইরে ঘনঘন ভ্রমণ না করা

(iv) ব্যক্তিগত যানবাহনের ইঞ্জিন নিয়মিত পরীক্ষা করানো

 

ANS-(i) কোথাও যাবার সময় গণপরিবহণ ব্যবস্থা ব্যবহার করা

 

26. নিম্নোক্তগুলির মধ্যে পঞ্চমশ্রেণির ছাত্রদের কৌতূহল জাগানোর শ্রেষ্ঠ পন্থা কোনটি?

 

(i) হাতে কলমে অভিজ্ঞতার আরো বেশি করে সুযোগ দেওয়া
(ii) তাদের লিখিত কাজের অভ্যাস আরো বাড়ানো

(iii) ঘনঘন ইউনিট টেস্ট নেওয়া

 

ANS- (iv) অনুসন্ধানমূলক ও কল্পনাত্মক প্রশ্ন জিজ্ঞাসা করা

 

27. “যদি একমাস বিদ্যুৎ না থাকে তাহলে আমাদের জীবনে কতটা প্রভাব পড়বে?” এই প্রশ্ন করার উদ্দেশ্য হল-

 

(i) শিক্ষার্থীদের সচেতনভাবে বিদ্যুৎ ব্যবহার করতে বলা

(ii) বিদ্যুতের উৎস সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান পরিমাপ করা

(iii) শিক্ষার্থীদের কাল্পনিক ও চিন্তন শক্তির বিকাশ ঘটানো

(iv) সাধারণ কাজের ভিত্তিতে তাদের সচেতনতার মূল্যায়ন কর

 

ANS-(iii) শিক্ষার্থীদের কাল্পনিক ও চিন্তন শক্তির বিকাশ ঘটানো

 

28. পঞ্চম শ্রেণিতে EVS পাঠ্য বইয়ের কিছু অধ্যায়ে যে ‘সার্ভে কর ও লেখ’ এই বিষয়টির মূল উদ্দেশ্য হল-

 

(i) ছাত্রদের সাধারণ সচেতনতা ভিত্তিতে মূল্যায়ন করা
(ii) ছাত্রছাত্রীদের অনুসন্ধান করে শিখতে সুযোগ করে দেওয়া
(iii) ছাত্রছাত্রীদের বিষয়বস্তুর মূল বা প্রাথমিক ধারণাগুলি শিখতে সাহায্য করা

(iv) ছাত্রছাত্রীদের মধ্যে হাতেকলমে কাজ করার দক্ষতার উন্নতি ঘটানো

 

ANS-(ii) ছাত্রছাত্রীদের অনুসন্ধান করে শিখতে সুযোগ করে দেওয়া

 

29. বনসংরক্ষণ ব্যাপারে ছেলেমেয়েদের সচেতন করতে গুঞ্জন বিভিন্ন দিন নিচের কাজগুলির সংগঠিত করে থাকে-

 

(1) প্রত্যেক শিক্ষার্থীকে একটি গাছ দত্তক নিতে উৎসাহ দেয় এবং সেটিকে দেখাশোনা করতে বলা।
(2) বনসংরক্ষণ বিষয়ে একটি বিতর্ক সভার আয়োজন করে।

(3) গাছ সম্পর্কে একটি পোস্টার তৈরির প্রতিযোগিতা আয়োজন করে।

(4) শিশুদের গাছের গুড়ির গুদামঘর দেখায়।
-উপরোক্ত কার্যক্রমগুলোর মধ্যে কোনটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সবচেয়ে কম কার্যকর হবে?
(i) (1) (ii) (2) (iii) (3) (iv) (4)

 

ANS-( iv)(4) শিশুদের গাছের গুড়ির গুদামঘর দেখায়।

 

30. পঞ্চম শ্রেণির ছাত্রদের ‘যদি এটা শেষ হয়ে যায়’ এই শীর্ষক বিষয়টি পড়ানোর পর, তারা কতটা বুঝেছে তা জানার জন্য শীলা একটি পরীক্ষা নেন। তিনি অবাক হয়ে দেখেন যে প্রচুর সংখ্যক শিক্ষার্থী বিষয়টি বুঝতেই পারেনি। এটা মূলত যে কারণে ঘটেছিল, তা হল

 

(i) তিনি সঠিক পদ্ধতিতে বিষয়টি পড়াতে পারেননি।

(ii) শিক্ষার্থীদের বৌদ্ধিক মান খুব উন্নত ছিল না

(iii) পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তকরণের জন্য বিষয়টি উপযুক্ত ছিল না।

(iv) শিক্ষার্থীরা বিষয়টি আকর্ষণীয় মনে করেনি।

 

ANS-(i) তিনি সঠিক পদ্ধতিতে বিষয়টি পড়াতে পারেননি।

 

©Kamaleshforeducation.in (2023)

 

error: Content is protected !!
Scroll to Top