Dr. Rajendra Prasad Scholarship 2026:
মেধাবী পড়ুয়াদের ৩০,০০০ টাকা স্কলারশিপ!
যোগ্যতা, আবেদন প্রক্রিয়া
উচ্চশিক্ষার পথে আর্থিক বাধা আর নয়! ভারতের প্রথম রাষ্ট্রপতির স্মৃতিতে মেধাবী ও দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য শুরু হয়েছে ‘Dr. Rajendra Prasad Scholarship Program 2026-27’। Buddy4Study-এর উদ্যোগে পরিচালিত এই স্কলারশিপের মূল লক্ষ্য হলো ক্লাস ১০ এবং ১২ পাশ করা পড়ুয়াদের উচ্চশিক্ষায় স্বপ্ন পূরণ করা। কারা আবেদন করতে পারবেন এবং কীভাবে ৩০,০০০ টাকা পর্যন্ত সহায়তা পাবেন? বিস্তারিত প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
একনজরে »
1 Dr. Rajendra Prasad Scholarship 2026: ডঃ রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপ ২০২৬
1.1 স্কলারশিপের পরিমাণ (Scholarship Amount)
2 Scholarship Eligibility: আবেদনের যোগ্যতা
3 আবেদন প্রক্রিয়া (How to Apply Online)
3.1 প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ (Documents Needed)
3.2 গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক
Dr. Rajendra Prasad Scholarship 2026:
ডঃ রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপ ২০২৬
দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে আসা মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে এই স্কলারশিপ প্রোগ্রামটি চালু করা হয়েছে। এর মাধ্যমে যারা ক্লাস ১০ বা ১২ পাশ করে নতুন কোন কোর্সে ভর্তি হতে চাইছেন, তাদের আর্থিক অনুদান প্রদান করা হবে যাতে অর্থের অভাবে কোনো পড়ুয়াকে মাঝপথে পড়াশোনা ছাড়তে না হয়।
স্কলারশিপের পরিমাণ
(Scholarship Amount)
নির্বাচিত ছাত্র-ছাত্রীদের এককালীন ৩০,০০০ টাকা পর্যন্ত ফিক্সড স্কলারশিপ প্রদান করা হবে। আবেদনকারীর কোর্সের ফি স্ট্রাকচারের ওপর ভিত্তি করে এই অংক নির্ধারিত হবে। এই টাকা পড়ুয়ারা তাদের টিউশন ফি, বইপত্র কেনা, হোস্টেল খরচ বা অন্যান্য শিক্ষামূলক কাজে ব্যবহার করতে পারবেন।
Scholarship Eligibility:
আবেদনের যোগ্যতা
এই স্কলারশিপে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে:
-
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই ক্লাস ১০ অথবা ক্লাস ১২ পাশ করতে হবে।
-
নম্বর: আগের বোর্ড পরীক্ষায় (১০ম বা ১২ম) ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।
-
পারিবারিক আয়: পরিবারের বার্ষিক আয় সব উৎস মিলিয়ে ৮ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
-
নাগরিকত্ব: আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বিশেষ অগ্রাধিকার: সরকারি স্কুল থেকে পাশ করা ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী (PwD) পরীক্ষার্থী এবং উত্তর-পূর্ব ভারতের (North-East) বাসিন্দারা এই স্কলারশিপে বিশেষ অগ্রাধিকার পাবেন।
আবেদন প্রক্রিয়া
(How to Apply Online)
সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে, সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি কিভাবে করতে হবে তার সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হল-
-
প্রথমে Buddy4Study-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
-
আপনার ক্লাস অনুযায়ী (১০ম পাশ বা ১২ম পাশ) স্কলারশিপের লিঙ্কে ক্লিক করতে হবে।
-
‘Apply Now’ বাটনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর, ইমেইল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করতে হবে।
-
এরপর ‘Start Application’ বাটনে ক্লিক করে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
-
প্রয়োজনীয় সমস্ত নথিপত্র (Documents) স্ক্যান করে আপলোড করতে হবে।
-
সবশেষে ‘Preview’ দেখে নিয়ে ফর্মটি Submit করতে হবে।
-

প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ
(Documents Needed)
আবেদনের সময় নিচের নথিগুলো আপলোড করতে হবে:
-
সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
-
পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/PAN কার্ড)।
-
ক্লাস ১০ এবং ১২-এর মার্কশিট।
-
বর্তমান কোর্সে ভর্তির প্রমাণপত্র (Admission Letter/ID Card)।
-
বর্তমান কোর্সের ফি স্ট্রাকচার বা ফি রসিদ।
-
পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র (Income Certificate)।
-
আবেদনকারীর ব্যাংক পাসবুক
গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক
২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ৩১ শে জুলাই ২০২৬।
তথ্য |
বিবরণ |
|---|---|
অফিসিয়াল আবেদনের ডাইরেক্ট লিঙ্ক(Buddy4Study) |
Apply Now → |
আবেদনের শেষ তারিখ (Extended) |
31-July-2026 |
শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটের(kamaleshforeducation.in) সাথে যুক্ত থাকুন এবং এই তথ্যটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সুযোগ করে দিন।
SOURCE-EDT




