General Provident Fund (GPF) scheme এর নিয়মাবলী

===================================================================

১) কোনো স্থায়ী প্রাথমিক শিক্ষকের চাকুরিকাল ১ বছর পূর্ণ হওয়ার পরেই GPF সাবস্ক্রিপ শুরু হয় (Para 5 of GPF Rule, 1995)।

 

২) সংশ্লিষ্ট অর্থ বর্ষের 31st March কোনো কর্মচারীর বেসিক পে’র সর্বনিম্ন (minimur 6% GPF সাবস্ক্রিপশন করা বাধ্যতামূলক। কোনো কর্মচারী সর্বাধিক বেসিক পে’র 100% পর্যন্ত GPF সাবস্ক্রিপশন করতে পারেন, কখনোই বেসিক পে’র অধিক GPF সাবস্ক্রিপশন করতে পারবেন না। (Para 10C of GPF Rule, 1995)।

 

৩) GPF সাবস্ক্রিপশন সর্বদা পূর্ণ অঙ্কে (Round figure) করা উচিত, যদি দেখা যায় বেতনে 6% হিসেব করতে গিয়ে দশমিকে এসেছে তাহলে পরবর্তী পূর্ণ অঙ্কে করে নেওয়া উচিত।

 

৪) GPF ব্যালান্স হিসেব হবে April to March, কিন্তু স্যালারি হিসেব হবে March February |

 

৫) অর্থবর্ষের যেকোনো সময়ে GPF সাবস্ক্রিপশন ২ বার বাড়ানো ও ১ বার কমানে যেতে পারে। এখানে মনে রাখতে হবে একটি অর্থবর্ষে সাবস্ক্রিপশন বাড়ানো ও কমানো নিয় মোট ২ বার।

 

নং 8912-F(J), তারিখ: 01.11.2012:

a) আর্থিক বছরের সময় যে কোনো সময়ে দুবার বর্ধিত।
খ) আর্থিক বছরে যে কোনও সময়ে একবার হ্রাস করা হয়েছে; বা
গ) উল্লিখিত হিসাবে বর্ধিত এবং হ্রাস; উপরোক্ত সিদ্ধান্তটি পরবর্তী অর্থবছর অর্থাৎ 2013-2014 থেকে কার্যকর হবে।

 

৬) অবসরের শেষ ৬ মাস আগে IOSMS স্যালারি পোর্টালে সাবস্ক্রিপশন বন্ধ হয়ে য (Para 10e of GPF Rule, 1995), যদিও কর্মচারী চাইলে আবেদনের মাধ্যমে সাবস্ক্রিপশন সর রাখতে পারে, কিন্তু কর্মচারীর অবসর নেওয়ার শেষ ৩ মাস GPF সাবস্ক্রিপশন বন্ধ হ যাবে। No. 1991-F date-01-03-1999 GP.F. shall be stopped compulsorily thre months before the date of retirement

 

৭) কোনো কর্মচারী সাসপেনশনে থাকলে ওনার GPF সাবস্ক্রিপশন বন্ধ থাকে। পরে তিনি দিওনার পুরোনো পোস্টে ফিরে আসেন তাহলে সাসপেনশনের সময় বন্ধ থাকা বকেয়া GPF বিমান (amount) উনি ১ কিস্তিতে প্রদান করতে পারেন (Para 10d of GPF Rule-1995)

 

৮) GPF নমিনেশনের জন্য form-II অবশ্যই পুরণ করা উচিত। ২ কপি form-II পুরণ করে ১ কপি অরিজিনাল সার্ভিস বুকে ও ১ কপি ডুপ্লিকেট সার্ভিস বুকের সঙ্গে যুক্ত করে রাখা প্রয়োজন। যদি কোনো কারণে ঐ কর্মচারীর মৃত্যু হয় তাহলে তিনি যাকে নমিনি করেছেন এর টাকা পেতে সুবিধা হয়।

 

৯) GPF এর ক্ষেত্রে পরিবার বলতে বোঝায়:

=================================
* পুরুষ কর্মচারীর ক্ষেত্রে স্ত্রী, সন্তান, বিধবা পত্নী; মৃত পুত্রের সন্তানেরা
* মহিলা কর্মচারীর ক্ষেত্রে স্বামী, সন্তান, মৃত পুত্রের সন্তানেরা
* আইনত দত্তক নেওয়া সন্তানেরাও পরিবার হিসাবে বিবেচিত হবে।

১০) পরিশোধ্য অগ্রিম (Refundable advance): কর্মচারীর ৩ মাসের বেসিক বা ঐ কর্মচারীর GPF একাউন্টে জমানো টাকার ৩/৪ অংশ; এই দু’টির মধ্যে যেটি কম হবে সেই ম এমান টাকা ঐ কর্মচারীরকে Refundable advance হিসেবে অনুমোদন করা হয়।

 

পরিশোধ্যঅগ্রিম (Refundable advance যে সমস্ত কারণে পাওয়া যায় –

====================================================================

1)কর্মচারীর নিজের অথবা কর্মচারীর উপর প্রকৃত নির্ভরশীল ব্যক্তির চিকিৎসার জন্য।

2) কর্মচারীর উপর সম্পূর্ণ নির্ভরশীল কোনো ব্যক্তির বিবাহ, অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ও পবিত্র ক্রিয়াকর্ম বাবদ ব্যয় নির্বাহের জন্য এবং কর্মচারীর নিজের বিবাহের ও অন্যান্য অনুষ্ঠানের কয়নির্বাহের জন্য। (Para 12A(i) of GPF Rule, 1995)

পরিশোধ্য অগ্রিম পরিশোধ (Repayment) করার সময় খেয়াল রাখা প্রয়োজন-কর্মচারীর নেওয়া রিফান্ডেবল অ্যাডভান্স এর মাসিক কিস্তি (monthly instalment) ও GPF ইসাবে জমানো ওনার মাসিক সাবস্ক্রিপশন যোগ করে মাসিক বেতনের ৩/৪ অংশের যেন বেশি না হয়ে যায়, এবং পরিশোধের (Repayment) মাসিক কিস্তি যেন মোট ১০ (instal-ment) এর কম আর ২৪ (maximum instalment) এর বেশি না হয়ে যায়। (Para 12A(i) of GPF Rule, 1995)

একটি পরিশোধ্য অগ্রিম চলাকালীন দ্বিতীয়বারও পরিশোধ্য অগ্রিম পাওয়া যায়। তবে সেক্ষেত্রে ঐ কর্মচারীর দ্বিতীয় বার নেওয়া পরিশোধ্য অগ্রিমের পরিমান ও প্রথম বার নেওয়া পরিশোধ্য অগ্রিমের বকেয়া কিস্তির পরিমান যোগ করতে হবে। যোগ করে যে টাকা হবে এয় সেই টাকার ওপর নতুন করে কিস্তি ঠিক করতে হবে, যা ১০ টি কিস্তির কম যেন না হয় ও  ২৪ টি কিস্তির বেশি যেন না হয়। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে ঐ কর্মচারীর মাসিক বিস্তির পরিমান এবং ওনার GPF খাতে মাসিক সাবস্ক্রিপশনের পরিমান যেন ওনার মোট বেতনের (Pay) ৩/৪ অংশের বেশি না হয়ে যায়। (Para 12A(ii) of GPF Rule, 1995)

চাকরি জীবনে পরিশোধ্য অগ্রিম মোট কতবার পাওয়া যায় তা বলা নেই, এই বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনার উপর নির্ভর করে। পরিশোধ্য অগ্রিম পরিশোধ করার সময় কোট সুদ দিতে হয় না।

 

∎ ১১)অপরিশোধ্য অগ্রিম (Non-refundable GPF Advance):

 

১৫ বছর সন্তোষজনক চাকরি কাল হলে বা অবসরের ১০ বছর আগে যেটা আগেই সেই অনুযায়ী নির্দিষ্ট কারণ দেখিয়ে অপরিশোধ্য অগ্রিম পাওয়া যাবে। (No. 11770-F 28-12-2001)

কোনো কর্মচারী যে অর্থবর্ষে অপরিশোধ্য অগ্রিমের জন্য আবেদন করবেন সেই অর্থবার আগের অর্থবর্ষে 31st March অবধি যে পরিমান অর্থ ওনার GPF একাউন্টে গচ্ছিত থাক তার সর্বাধিক ৩/৪ অংশ অপরিশোধ্য অগ্রিম হিসেবে পেতে পারেন।

∎কোন কোন ক্ষেত্রে অপরিশোধ্য অগ্রিম নেওয়া যায়-
————–
 a) কোনো কর্মচারী তাঁর নিজের অথবা তাঁর ওপর নির্ভরশীল কোনো ব্যক্তির চিকিৎসার জন‌্য।

b) কর্মচারীর উপর নির্ভরশীল বা নির্ভরশীল নয় এমন পুত্র বা কন্যার বিবাহের জনম অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানের খরচ বাবদ বা ঐ হেতু কোনো আত্মীয় যিনি কর্মচারীর উপর প্রকৃত নির্ভরশীল।

c) কর্মচারী তাঁর নিজের কিংবা তাঁর পরিবারের বসবাসের জন্য কোনো বাড়ি বা flat কেনার জন্য।

d) কর্মচারী তাঁর নিজের বা তাঁর পরিবারের বসবাসের জন্য বাড়ি তৈরি করার প্রয়োজনে জমি কেনার জন্য।

e) কর্মচারী তাঁর নিজের বসবাসের জন্য কোনো বাড়ি তৈরি করার প্রয়োজনে।

f) কর্মচারী তাঁর সন্তানের এমন কোনো Higher education (e.g. Medical-engi neering course etc.) যেখানে Course duration ৩ বছরের কম নয়, এসব ক্ষেত্রে কোন কর্মচারী Non-refundable Advance পেয়ে থাকেন।

প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে পরিশোধ্য অগ্রিম ও অপরিশোধ্য অগ্রিমের অনুমোদনক কর্তৃপক্ষ হল সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC)। প্রথমে নির্দিষ্ট উপযুক্ত নথিস ফর্মে সংশ্লিষ্ট চক্রের SI of Schools কে আবেদন করতে হবে, উনি সেটি প্রাথমিক বিদ‌্যালয় সংসদে প্রেরণ করবেন।

∎জি.পি.এফ তহবিলে জমানো অর্থের চূড়ান্ত প্রদান (Final Payment of GPF)
=================================================

 

কোনো কর্মচারীর অবসরের ১২ মাস আগে উপযুক্ত কারণ না দেখিয়েও এককাল ভিত্তিতে (one time withdrawal) GPF হিসাবে গচ্ছিত অর্থের ৯০% (not more than 90%) অপরিশোধ্য অগ্রিম হিসেবে পেতে পারেন।

অবসরের পর GPF চূড়ান্ত প্রত্যাহারের (Final Withdrawal) জন্য SI of Schools-মাধ্যমে সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় সংসদে আবেদন করতে হয়। এরপর প্রাথমিক বিদাত সংসদ নির্দিষ্ট ট্রেজারিতে নির্দেশ পাঠাবে, এবং ট্রেজারি মাধ্যমে বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।

উল্লেখ্য ফাইনাল পেমেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট ফর্মসহ SI of Schools এর কাছে বিদ্যালয় প্রধান তথা VEC থেকে No Liability Certificate জমা করতে হয়।
বদলির ফলে শিক্ষক শিক্ষিকাদের পি এফ স্থানান্তরের ক্ষেত্রে কতদিন পর্যন্ত

∎সুদ পাওয়া যাবে?

 

No-217-SE/DSE-12099/65/2023-GA SEC-DSE তারিখ-12.02.24
বদলির ফলে শিক্ষক শিক্ষিকা স্থানান্তরের কারণে অনেক ক্ষেত্রেই ট্রেজারি পরিবর্তন হয়। অধিকাংশ ক্ষেত্রেই এই স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে অনেক সময় লেগে যেত কিন্তু GPF Rule, 1995 অনুসারে ৬ মাসের বেশি সুদ দেওয়া হতনা। ফলে শিক্ষক শিক্ষিকারা GPF খাতে জমানো অর্থের ওপর প্রাপ্য সুদ থেকে বঞ্চিত হচ্ছিলেন।

এই অবস্থায় এই আদেশনামা অনুসারে সাহায্যপ্রাপ্ত/স্পনসরড স্কুলের শিক্ষক/কর্মচারীদের বদলির ফলে আন্তঃ-ট্রেজারি এবং আন্তঃ-ট্রেজারি উভয় ক্ষেত্রে পিএফ স্থানান্তরের প্রশ্নে যে মাসে পি এফ স্থানান্তর করে হবে তার পূর্ববর্তী মাস পর্যন্ত সুদ প্রদেয় হবে।

 

Interest payable up to the month preceding the month of transfer of PF
=========================

GOVERNMENT OF WEST BENGAL
SCHOOL EDUCATION DEPARTMENT
SECONDARY BRANCH
BIKASH BHAVAN, SALT LAKE, KOLKATA-700091

No-217-SE/DSE-12099/65/2023-GA SEC-DSE
                                                                                                          Date: 12.02.24
Memorandum

1. In the West Bengal Recognised Non-Government Educational Institution Employees’ [Management of General Provident Fund (GPF) Account) Scheme, 1995 as introduced vide GO No. 134-SE [B] dated. 26-9-1995, there is provision of allowing interest up to 6 (six) months from the date on which the balance stand-ing at the credit of the subscriber becomes payable.

2. But this GO was issued when there was no provision of transfer of the employees of Non-Government aided/sponsored schools. Since transfer of the said employees was allowed the following problem has arisen:
The official practice for transfer of PF requires an application from the trans-ferred teacher or employee followed by official processing and often they are not completed within six months.
Since there is no provision of sending employee wise requisition of interest, DPPG grants interest on the school’s accumulated PF balance as on the closing day of the concerned financial year, which includes interest on the PF balance of the transferred employee even beyond six months from the date of transfer.
The difference between the interest due to be paid up to six months from the date of transfer in terms of Para 6 (b) of the Schedule to GO. No. 134-SE B date 26-9-1995 and the interest actually credited by DPPG for the entire period for which the PF balance remains in the previous school’s account lies undistrib uted in the account of the school. This very often results in deprivation of the employee on one hand and complication of accounting on the other hand.

3. On such backdrop of events, after careful consideration, a new Para after Para 6(b) of the Schedule of GO No. 134-SE(B) dated. 26-9-1995 is, hereby is serted:
“Henceforth in case of transfer of the teacher/employees of Non-Govem ment aided/sponsored schools interest shall be payable up to the month pre ceding the month of transfer of PF in case of both inter-treasury and intra treasury transfer.”
This order issues with the concurrence of Finance Department vide their U.O No. Group 1/2023-2024/0013 dated 31.01.2024.

Deputy Secretary

to the Govt. of WB

SOURCE-PRIMARY TEACHERS MANUAL

©kamaleshforeducation.in(2023)

 

error: Content is protected !!
Scroll to Top