

GPF কাটানোর নিয়ম কি ?
BASIC + D.A.- র 6% এর কম কাটানো হয়ে গেলে কোন সমস্যা হবে ?
ANS-কোনো নির্দিষ্ট আর্থিক বছরের 31 শে মার্চ একজন কর্মচারীর যা মাসিক emoluments, সেই আর্থিক বছরের জন্য সেই কর্মচারীর GPF monthly subscription এর পরিমাণ সেই emoluments এর নূন্যতম 6% এবং সর্বাধিক 100% হতে হবে যা বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
WBSR Part-I section 5(28) অনুযায়ী, emoluments বলতে বোঝাবে Basic Pay, Special Pay, Personal Pay ইত্যাদি। অর্থাৎ শুধুমাত্র Pay. কোনো Allowance নয়। যদি অন্য কিছু না থাকে তাহলে সাধারণ ভাবে Basic Pay কেই বোঝাবে।
এমনিতে আর্থিক বছর বলতে এপ্রিল মাস থেকে পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত বোঝায়। কিন্তু GPF subscription এর ক্ষেত্রে মার্চ মাসে কাটা subscription সেই কর্মচারীর GPF account এ জমা হয় পরের মাসে অর্থাৎ এপ্রিল মাসে। তাই GPF subscription এর ক্ষেত্রে আর্থিক বছর এক মাস এগিয়ে আসবে অর্থাৎ মার্চ মাস থেকে পরের বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত।
অর্থাৎ, 2025 সালের 31 মার্চ একজন কর্মচারীর যা মাসিক emoluments যদি 50,000 টাকা হয় তাহলে 2025 সালের মার্চ থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সেই কর্মচারীর GPF এর মাসিক subscription এর নূন্যতম পরিমাণ হবে 6% of 50,000 = 3000 টাকা এবং সর্বাধিক 50,000 (100%) টাকা। এখন ধরা যাক, 2025 সালের জুলাই মাসে বার্ষিক increment এর ফলে ওই কর্মচারীর emoluments বেড়ে হল 53000 টাকা। এখন যদি August মাসে ওই কর্মচারী তাঁর subscription বাড়িয়ে 53000 টাকা করে দেন, তাহলে সেটা unauthorized subscription হিসেবে ধরা হবে। কারণ ওই subscription এর পরিমাণ (53,000 টাকা) ওই আর্থিক বছরের 31 মার্চের emoluments (50,000 টাকা) এর 100% এর থেকে বেশি। সুতরাং কোনো মাসের ক্ষেত্রে এই 6% বা 100% বিষয়টা নির্ধারিত হবে সেই বছরের March মাসের emoluments এর পরিপ্রেক্ষিতে, সেই নির্দিষ্ট মাসের পরিপ্রেক্ষিতে নয়।
এই unauthorized subscription Balance -III এ দেখাবে।Unauthorised Subscription হিসাবে Balance – III তে জমা টাকার উপরে কোনো সুদ পাবেন না। তবে অবসরকালীন Final Payment এর সময় ওটা ফেরত পাবেন।
027-F(J) dt 04.05.2023 অনুযায়ী একটা আর্থিক বছরে GPF subscription এর সর্বোচ্চ পরিমাণ হবে 5,00,000 টাকা।
8912-F(J) dt 01.11.2012 অনুসারে GPF subscription আর্থিক বছরের মধ্যে 2 বার বাড়ানো যায় এবং 1 বার কমানো যায়।
মনে রাখার বিষয় –
Subscription যখন Emoluments 6% এর কম হয় বা যখন Emoluments এর 100% এর বেশি হয় এবং Subscription যখন একটা Financial Year এ 02 বারের বেশী বাড়ানো হয় বা Subscription যখন একটা Financial Year এ 01 বারের বেশী কমানো হয় তখন সেটা হয় unauthorised subscription
SOURCE-SANDB

