GPF সংক্রান্ত বিভিন্ন Government Orders এবং Rules –
1) চাকরিতে প্রবেশের 1 বছর সম্পূর্ণ হলে GPF account খোলা বাধ্যতামূলক – 162-F dt 18.01.1971.
2) Group D কর্মচারীদের জন্য GPF account খোলার পদ্ধতি – 734-F dt 28.02.2018
3) GPF account খোলার আবেদনের সময় একই সাথে 2 copy nomination form পূরণ করে পাঠাতে হবে – 3763-F dt 21.05.2009
4) GPF nomination সংক্রান্ত নিয়মাবলী – Rule 8 of General Provident Fund (West Bengal Services) Rules and 3763-F dt 21.05.2009
5) কোনো নির্দিষ্ট আর্থিক বছরের মধ্যে GPF মাসিকsubscriptions এর পরিমাণ সর্বাধিক 2 বার বাড়ানো যাবে এবং 1 বার কমানো যাবে। তবে তা কোনোভাবেই সেই আর্থিক বছরের মার্চ মাসের মূল বেতনের 6% এর কম বা 100% অপেক্ষা বেশি হবে না – 8912-F(J) dt 01.11.2012
6) একটা আর্থিক বছরে GPF subscription বাবদ সর্বোচ্চ 5,00,000 টাকা জমানো যাবে – 027-F(J) dt. 04.05.2023 এবং 032-F(J) dt. 28.03.2024
7) অবসর নেওয়ার 3 মাস আগে থেকে GPF subscription বন্ধ হবে – 1991-F dt 01.03.1999
Temporary (Refundable) advance নেওয়ার নিয়মাবলী – General Provident Fund (West Bengal Services) Rules এর Rule 15(1) (a) এবং 15(1) (c)
9) বিশেষ ক্ষেত্রে (For special reason) GPF account এ সঞ্চিত অর্থের 75% পর্যন্ত তোলা যাবে – 2725-F dt 20.05.1975
10) Special reason (75%) এ advance নেওয়ার সময় admissible amount নির্ণয় করার formula – 2725-F dt 20.05.1975
11) Non Refundable GPF advance নেওয়ার নিয়মাবলী – General Provident Fund (West Bengal Services) Rules এর Rule 15A
12) নূন্যতম 15 বছর চাকরি হলে অথবা অবসর গ্রহণ করার 10 বছর আগে থেকে (যেটা আগে হবে) এই Non refundable advance পাওয়া যাবে – 11770-F dt 28.12.2001
13) অবসর গ্রহণ করার 6 মাস আগে থেকে পরবর্তী সময়ে যদি কোনো কর্মচারী Non refundable advance নেওয়ার জন্য আবেদন করেন তাহলে সেক্ষেত্রে AG Bengal থেকে অনুমোদন নিতে হবে – 2133-F dt 24.03.1981 and 4201-F dt 21.04.1982
14) চাকরির 15 বছর পূর্ণ হওয়ার আগে থেকে যদি কোনো refundable advance এর পরিশোধ চলে এবং সেই অবস্থায় 15 বছর পূর্ণ হয় তাহলে সেই refundable advance কে non refundable advance এ রূপান্তরিত করা যাবে এবং তার পদ্ধতি – DT/O/4/G/1386(125) dt 12.09.1995 and 3649-F(Y) dt 26.11.2021
15) দুটো GPF advance নেওয়ার ক্ষেত্রে কোনো মধ্যবর্তী সর্বোচ্চ এবং সর্বনিম্ন সময়সীমা নেই। অর্থাৎ, একটা GPF advance নেওয়ার পর যে কোনো সময় পরবর্তী advance নেওয়া যেতে পারে অন্যান্য নিয়ম মেনে – পশ্চিমবঙ্গ বিধানসভার এক প্রশ্নের উত্তরে অর্থ দফতরের চিঠি নং 2068-F dt 05.08.2012
16) অবসর গ্রহণের 12 মাস আগে থেকে যে কোনো সময় 90% advance নেওয়া যাবে – 11830-F dt. 05.11.1993
17) 90% pre retirement withdrawal মাত্র একবারই নেওয়া যাবে – 11830-F dt. 05.11.1993
18) 90% pre retirement withdrawal এর জন্য আলাদা করে কোনো কারণ দেখানোর প্রয়োজন নেই – 11830-F dt. 05.11.1993
19) GPF Final Payment এর ক্ষেত্রে অনিবার্য কারণে দেরি হলে অতিরিক্ত 06 মাস পর্যন্ত সুদ পাওয়া যাবে এবং AG এর অনুমতি সাপেক্ষে তা 06 মাসের পরেও পাওয়া যাবে – 12310-F dt. 02.11.1978 and 4287-F dt 28.04.1980
20) Group D কর্মচারীদের জন্য online GPF Module চালু – 734-F(J) dt 28.02.2018
21) Work Charged কর্মচারীরাও online GPF Module এর আওতায় আসবেন – 1353-F(J) dt 18.04.2018
22) Group D থেকে Group C পদে promotion পাওয়ার পর নতুন GPF account number পাওয়ার জন্য AG তে আবেদন করতে হবে – 1353-F(J) dt 18.04.2018
23) Group D থেকে Group C পদে promotion পাওয়ার পর AG থেকে নতুন GPF account number না আসা পর্যন্ত পুরনো GPF account এ subscription জমা পড়তে থাকবে – 1353-F(J) dt 18.04.2018
24) Group D থেকে Group C পদে promotion পাওয়ার পর Group D account এ জমানো টাকা Group C account এ পাঠানোর পদ্ধতি – 554-F(J) dt. 03.02.2020
25) Group D থেকে Group C পদে promotion পাওয়ার পর নতুন GPF account number আসার আগেই অবসর গ্রহণ করলে সেক্ষেত্রে DPPG হবেন Final Payment Authority – 1353-F(J) dt 18.04.2018