
HS 4th Semester Philosophy Suggestion 2026:
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার দর্শন সাজেশন
২০২৬ সালের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য দর্শন (Philosophy) বিষয়ের শেষ মুহূর্তের সাজেশন প্রস্তুত করা হয়েছে। সকলের কথা মাথায় রেখে পরীক্ষার জন্য বাড়তি চাপকে একটু কমানোর জন্য এই দর্শনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাজেশনদেওয়া হল। অবশ্যই এটি সকল পরীক্ষার্থীর পক্ষেই অনেকটা কাজে আসবে।
HS Class 12 4th Semester Philosophy Suggestion 2026 |
|
|---|---|
বিষয় (Subject) |
দর্শন (Philosophy) |
পরীক্ষারতারিখ(Exam Date) |
২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ (মঙ্গলবার)24th February, 2026 (Monday) |
একনজরে »
1 উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার দর্শন প্রশ্ন কাঠামো 2026 (HS Class 12 4th Sem Philosophy Question Pattern)
2 HS Class 12 4th Sem Philosophy Suggestion 2026: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার অধ্যায়ভিত্তিক দর্শন সাজেশন
2.1 পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান (Western Logic)
2.2 আরোহ অনুমান (Inductive Logic)
2.3 সমসাময়িক ভারতীয় চিন্তাধারা (Contemporary Indian Thoughts)
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার দর্শন প্রশ্ন কাঠামো 2026
(HS Class 12 4th Sem Philosophy Question Pattern)
পরীক্ষার্থীদের সুবিধার্থে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার (Class 12 4th Semester) সেমিস্টার পরীক্ষার দর্শন বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন নিচে দেওয়া হলো। সাজেশনগুলি দেখার আগে অবশ্যই প্রশ্ন প্যাটার্ন ভালো করে দেখে নিতে হবে —
Topic |
Short Answer(2 Marks) |
Short Answer(3 Marks) |
Descriptive(6 Marks) |
Total |
|---|---|---|---|---|
Western Logicপাশ্চাত্য যুক্তিবিদ্যা |
5×2 = 10 |
2×3 = 6 |
1×6 = 6 |
22 |
Contemporary Indian Thoughtsসমসাময়িক ভারতীয় চিন্তাধারা |
– |
2×3 = 6 |
2×6 = 12 |
18 |
মোট |
10 |
12 |
18 |
40 |
HS Class 12 4th Sem Philosophy Suggestion 2026:
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার অধ্যায়ভিত্তিক দর্শন সাজেশন
একদম সম্পূর্ণ সিলেবাস এর সাজেশন আজকে কভার করছি। নিচে অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী দর্শন সমস্ত টপিক থেকেই ২ নম্বর, ৩ নম্বর এবং ৫ নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ/সাজেস্টিভ প্রশ্নগুলি শেয়ার করা হলো।
পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান (Western Logic)
অধ্যায়: সাংকেতিক যুক্তিবিজ্ঞান (Symbolic Logic)
(এই অধ্যায় থেকে ২ নম্বরের ছোট প্রশ্ন এবং লজিক আসবে)
১. প্রতীকী যুক্তিবিজ্ঞানে গ্রাহক প্রতীক (Variable) ও স্থায়ী সংকেত বা ধ্রুবক (Constant)-এর মধ্যে পার্থক্য লেখো। (খুব গুরুত্বপূর্ণ)
২. নিষেধক বচন কাকে বলে? একটি নিষেধক বচনের সত্যমূল্য কখন সত্য হয়?
৩. সংযৌগিক বচন (Conjunctive Proposition) কখন সত্য এবং কখন মিথ্যা হয়?
৪. বৈকল্পিক বচন (Disjunctive Proposition) কখন মিথ্যা হয়?
৫. বিসংবাদী ও অবিসংবাদী বৈকল্পিক বচনের একটি করে উদাহরণ দাও।
ব্যবহারিক লজিক (Practice for 2 Marks):
৬. প্রতীকায়িত করো:
-
এমন নয় যে রোহিত এবং কোহলী উভয়েই ভারতীয় টেস্ট ক্রিকেটে নির্বাচিত হবেন। (~ (p ⋅ q))
-
যদি তেলের দাম না বাড়ে তবে মূল্যবৃদ্ধি হবে না। (~ p ⊃ ~ q)
-
হয় রাম নয় শ্যাম আসবে। (p ∨ q)
৭. সত্যমূল্য নির্ণয় করো:
-
যদি p সত্য হয় তবে p ∨ ~ p -এর সত্যমূল্য কী? (উত্তর: সত্য/স্বতঃসত্য)
-
যদি p সত্য এবং q মিথ্যা হয় তবে ~ p ∨ ~ q -এর সত্যমূল্য কী হবে?
-

নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ও ভেনচিত্র
(এই অধ্যায় থেকে ২ নম্বরের লজিক বেশি গুরুত্বপূর্ণ)
১. অস্তিত্বসূচক তাৎপর্য (Existential Import) কাকে বলে?
২. শূন্যগর্ভ শ্রেণি (Empty Class) ও অশূন্যগর্ভ শ্রেণি (Non-empty Class) বলতে কী বোঝ? উদাহরণ দাও।
৩. জর্জ বুল কোন কোন বিরোধিতা স্বীকার করেছেন?
৪. ভেনচিত্রে প্রকাশ করো (সঙ্গে বুলীয় লিপি):
-
সকল অ-S হয় P। (S̅p̄ = 0)
-
কোনো কোনো অ-S হয় অ-P। (S̅p̄ ≠ 0)
-
ভূত নেই। (S = 0)
-
সাদা কাক আছে। (SP ≠ 0)
-
সাংবাদিকরা সভায় উপস্থিত আছেন। (SP ≠ 0)
সত্যসারণী (Truth Table)
(৩ নম্বরের লজিক প্রশ্ন বা ২ নম্বরের ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে)
১. স্বতঃসত্য (Tautology), স্বতঃমিথ্যা (Self-contradictory) ও আপতিক (Contingent) বচনাকার কাকে বলে? উদাহরণসহ লেখো।
লজিক প্র্যাকটিস (সবচেয়ে গুরুত্বপূর্ণ):
২. সত্যসারণীর সাহায্যে সত্যমূল্য বা বচনের প্রকৃতি নির্ণয় করো:
-
(p ⊃ q) ⋅ (~ q ⊃ ~ p)
-
p ∨ ~ p (স্বতঃসত্য প্রমাণ করো)
-
(p ⋅ q) = (p ∨ q)
৩. সত্যমূল্য নির্ণয়:
-
যদি A, B সত্য এবং X, Y মিথ্যা হয় তবে (A ⋅ X) ⊃ (B ∨ Y)-এর মান নির্ণয় করো।
আরোহ অনুমান (Inductive Logic)
(বড় প্রশ্ন – ৬ নম্বর)
আরোহ অনুমানের স্বরূপ
১. আরোহ অনুমান কাকে বলে? আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অবরোহ ও আরোহ অনুমানের মূল পার্থক্যগুলি লেখো।
২. টীকা লেখো (যে কোনো দুটি):
-
আরোহমূলক লাফ (Inductive Leap)
-
প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি।
-
সামান্যীকরণ।
কার্যকারণ নীতি (Causality)
১. “কারণ হলো সদর্থক ও নঞর্থক শর্তের সমষ্টি” – মিলকে অনুসরণ করে ব্যাখ্যা করো।
২. বহুকারণবাদ বলতে কী বোঝ? বহুকারণবাদ কি গ্রহণযোগ্য? এর ত্রুটি আলোচনা করো।
৩. আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য উদাহরণসহ লেখো।
মিলের পরীক্ষণমূলক পদ্ধতি (সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন)
(এখান থেকে একটি বড় প্রশ্ন আসবেই)



