


HS Class 11 2nd Semester
Bengali Suggestion:
একাদশ দ্বিতীয় সেমিস্টার বাংলা সাজেশন
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুসারে সম্পূর্ণ একাদশ শ্রেণীর প্রশ্নপত্র তৈরি, পরীক্ষার তারিখ, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন সমস্ত কিছুর দায়িত্ব বিদ্যালয়ের উপর দিয়ে দেওয়া হয়েছে। সেই অনুসারে দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নপত্র স্কুলের শিক্ষক/শিক্ষিকা-গনই প্রস্তুত করবেন।
বিগত বছরের প্রশ্নপত্র গুলোর বিশ্লেষণ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই প্রশ্নগুলি তোমাদের জন্য তুলে ধরা হলো। অবশ্যই এই প্রশ্নগুলো একদম ভালো করে তৈরি করে রাখলে পরীক্ষাতে ভালো ফলাফল করা যাবে।

একনজরে »
1 একাদশ দ্বিতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন কাঠামো 2026 (Class 11 2nd Sem Bengali Question Pattern 2026)
2 HS Class 11 2nd Semester Bengali Master Plan: একাদশ দ্বিতীয় সেমিস্টার বাংলা — স্মার্ট স্ট্র্যাটেজি
3 HS Class 11 2nd Semester Bengali Suggestion 2026: একাদশ দ্বিতীয় সেমিস্টার বাংলা সাজেশন
3.1 গল্প থেকে সাজেশন
3.2 কবিতা থেকে সাজেশন
3.3 নাটক থেকে সাজেশন
3.4 সম্পূর্ণ সহায়ক পাঠের গুরুত্বপূর্ণ সাজেশন
3.5 বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস
3.6 প্রবন্ধ রচনা গুরুত্বপূর্ণ সাজেশন

একাদশ দ্বিতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন কাঠামো 2026
(Class 11 2nd Sem Bengali Question Pattern 2026)
সকল একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রথম ভাষা* বাংলা সম্পূর্ণ সিলেবাস, প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনের রূপরেখাটি নিচের ছকে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
বিষয় (Topic) |
প্রশ্নের ধরন (Type of Questions) |
মোট (Total) |
|---|---|---|
গল্প |
1×5 = 5 অথবা 1×(2+3) = 5 |
05 |
কবিতা |
1×5 = 5 অথবা 1×(2+3) = 5 |
05 |
নাটক |
1×5 = 5 অথবা 1×(2+3) = 5 |
05 |
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ |
2×5 = 10 অথবা 2×(2+3) = 10 |
10 |
বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস |
1×5 = 5 অথবা 1×(2+3) = 5 |
05 |
প্রবন্ধ রচনা |
1×10 = 10 |
10 |
মোট (TOTAL) |
— |
40 |
HS Class 11 2nd Semester Bengali Master Plan:
একাদশ দ্বিতীয় সেমিস্টার বাংলা — স্মার্ট স্ট্র্যাটেজি
বাংলা পরীক্ষাতে পাঠ্যপুস্তক, পূর্ণাঙ্গ সহায়ক পাঠ এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে সব মিলিয়ে মোট ৩০ নম্বর থাকবে এবং ১০ নম্বরের প্রবন্ধ রচনা থাকবে। চাইলে নিচের এই পদ্ধতি অনুসরণ করতে পারলে এক্ষেত্রে ৪০ নম্বরের মধ্যে ৩০ অবশ্যই পেয়ে যাবে।
টপিক |
পাঠ্য বিষয় |
পরীক্ষার জন্য স্মার্ট স্ট্র্যাটেজি |
|---|---|---|
গল্প |
ছুটি, তেলেনাপোতা আবিষ্কার |
ছুটি গল্পটি সবচেয়ে ভালো করে তৈরি করো। এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। |
কবিতা |
ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান, নুন |
ভাব সম্মিলন এবং নুন—এই দুটি কবিতা ভালো করে পড়লে পরীক্ষায় অনায়াসে উত্তর দেওয়া যাবে। |
নাটক |
আগুন (বিজন ভট্টাচার্য) |
নাটক যেহেতু একটিই আছে, তাই এটি খুঁটিয়ে পড়া বাধ্যতামূলক। |
সহায়ক গ্রন্থ |
বই কেনা, আজব শহর কলকাতা, পঁচিশে বৈশাখ, আড্ডা |
এই চারটি গল্পের মধ্যে তোমার পছন্দমতো যেকোনো দুটি গল্প খুব ভালো করে প্রস্তুত করতে হবে। |
শিল্প ও সংস্কৃতি |
আধুনিক বাংলা সাহিত্য (কবিতা, কথাসাহিত্য, নাটক), লৌকিক সাহিত্য |
লৌকিক সাহিত্য অধ্যায়টি খুব ভালো করে করো। এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পাওয়া যাবে। |
প্রবন্ধ রচনা |
দুই ধরনের প্রবন্ধ |
যেকোনো এক ধরনের রচনার কয়েকটি নমুনা প্রস্তুত করে রাখতে হবে। |
HS Class 11 2nd Semester Bengali Suggestion 2026:
একাদশ দ্বিতীয় সেমিস্টার বাংলা সাজেশন
সিলেবাসের অন্তর্ভুক্ত সমস্ত অধ্যায় বা টপিক থেকেই সাজেশন দিলাম। চাইলে উপরের স্ট্র্যাটিজি অনুসরণ করে নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে পার। যদি সম্ভব হয় সম্পূর্ণ সিলেবাসটাই কভার করে নিতে হবে। নিচে প্রশ্ন সাজেশনগুলি দেওয়া রইল — দেখে নাও!

গল্প থেকে সাজেশন
ছুটি: রবীন্দ্রনাথ ঠাকুর
-
“মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি” – কার, কেন ছুটি হয়েছে বলে মনে হয়? কোন পরিস্থিতির বক্তা এরুপ কথা বলে ছিল?
অথবা, মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় বর্ণনা করো।
-
“মামা, আমার ছুটি হয়েছে কী” – বক্তার এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষন করো।
-
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ গল্পে ফটিক/মামা বিশ্বম্ভর বাবুর চরিত্র বিশ্লেষণ করো।
-
“এক বাঁও মেলে না। দো বাঁও মেলে-এ-এ-না” – কে, কখন একথা বলেছে? এই উক্তির মধ্য দিয়ে লেখক আসলে কী বোঝাতে চেয়েছেন?
-
‘ছুটি’ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো।
তেলেনাপোতা আবিষ্কার: প্রেমেন্দ্র মিত্র
-
“আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না।” – এখানে আসল উদ্দেশ্য কোনটি, সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কী করলেন?
-
“কে, নিরঞ্জন এলি?” –’নিরঞ্জন’ কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন?
-
তেলেনাপোতা আবিষ্কার গল্পে যামিনী/কথক-এর চরিত্র বিশ্লেষণ কর।
-
‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্প অবলম্বনে গল্প কথক ও তাঁর দুই বন্ধুর গরুর গাড়িতে করে তেলেনাপোতা পৌছানোর ঘটনাটি বর্ণনা করো।
-
“মনে হবে তেলেনা পোতা বলে কোথাও কিছু সত্যি নেই।”– এ কথা কার, কেন মনে হবে? এই মনে হওয়ার কারন কী?
কবিতা থেকে সাজেশন
ভাব সম্মিলন: বিদ্যাপতি
-
ভাবসম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা কর।
-
“পাপ সুধাকর যত দুখ দেল। পিয়া-মুখ-দরশনে তত সুখ ভেল।।” –’সুধাকর’ শব্দের অর্থ কী? তাকে পাপী বলা হয়েছে কেন? সুধাকর কীভাবে রাধাকে দুঃখ দিয়েছিল?
-
❝শীতের ওঢ়নী পিয়া গীরিষির বা। বরিষার ছত্র পিয়া দরিয়ার না।।❞ -কৃষ্ণের প্রতি রাধার কোন মানসিকতা ভাব সম্মিলনের এই পদে ধরা পড়েছে, তা অর্থসহ বুঝিয়ে দাও।
-
❝আঁচর ভরিয়া যদি মহানিধি পাই। তব হাম পিয়া দূর দেশে না পাঠাই।।❞ –কোন প্রসঙ্গে শ্রীমতি রাধিকা এই উক্তি করেছেন? এই উক্তির মাধ্যমে শ্রীরাধিকার কৃষ্ণ প্রেমের নিবিড়তা কতখানি প্রকাশ পেয়েছে?
-
“ভণয়ে বিদ্যাপতি শুন বরনারি। সুজনক দুখ দিবস দুই – চারি।।”– ‘বরনারি’ কাকে বলা হয়েছে? অংশটির মধ্য দিয়ে বিদ্যাপতি কী বলতে চেয়েছেন? ২+৩
লালন শাহ ফকিরের গান: লালন শাহ
-
লালন শাহের গানের জনপ্রিয়তার কারণ কী?
-
“মানুষ ছেড়ে ক্ষ্যাপারে তুই মূল হারাবি।” – ‘মানুষ ছেড়ে’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? মূল হারানোর অর্থ কী?
-
“মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছেড়ে ক্ষ্যাপারে তুই মূল হারাবি।”– অর্থ পরিস্ফুট করো। লালন কেন মানুষকে ‘সোনার মানুষ’ বলেছেন’?
-
“মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছেড়ে ক্ষ্যাপারে তুই মূল হারাবি।”– ‘ক্ষ্যাপারে’ কাকে বলা হয়েছে? কবিতাংশটির তাৎপর্য লেখো।
-
“মানুষ গুরু কৃপা হলে” – ‘মানুষ গুরু’-কে? কী ভাবে তাঁর কৃপা ধন্য হওয়া সম্ভব বলে তুমি মনে করো?
নুন: জয় গোস্বামী
-
জয় গোস্বামীর লেখা ‘নুন’ কবিতায় নিম্নবিত্ত পরিবারের যে দুর্দশার চিত্র ফুটে উঠছে তা নিজের ভাষায় ব্যাখ্যা কর।
-
“আমরা তো অল্পই খুশি, কী হবে দুঃখ করে?” — কারা কেন অল্পে খুশি? এই মন্তব্যের আড়ালে থাকা নিম্নবিত্ত মানুষের বেঁচে থাকার যে করুণ জীবনসংগ্রাম ও মনস্তত্ত্ব লুকিয়ে আছে তা ব্যাখ্যা করো।
-
“মাঝে মাঝে চলেও না দিন” — ‘দিন চলে না’ বলতে কী বোঝানো হয়েছে? এই পরিস্থিতিতে বক্তাদের রাগের বহিঃপ্রকাশ এবং তাদের জীবনযন্ত্রণার যে ছবি কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো।
-
“বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা”, “ফুল কি হবেই তাতে?” — গোলাপচারা কিসের ইঙ্গিত বহন করে? কেনই বা তারা গোলাপচারা কিনে আনে? এই প্রসঙ্গে তাদের মনের সংশয় ও সৌন্দর্যবোধের পরিচয় দাও।
-
“বাপব্যাটা দুভাই মিলে সারাপাড়া মাথায় করি / করি তো কার তাতে কি? আমরা তো সামান্য লোক / আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক” — ‘সারাপাড়া মাথায় করা’ বলতে কী বোঝানো হয়েছে? — এই শুকনোভাতে লবণের দাবি দাবি কার কাছে করা হয়েছে? এই দাবির যৌক্তিকতা ও তাৎপর্য বিশ্লেষণ করো।

নাটক থেকে সাজেশন
আগুন: বিজন ভট্টাচার্য
-
“আগুন জ্বলছে আমাদের পেটে” –উক্তিটির বক্তা কে? কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য ও সমকালীন পরিস্থিতির পরিচয় দাও।
-
“যে রক্ষক সেই হল গিয়ে তোমার ভক্ষক”– প্রসঙ্গ উল্লেখ করো। ‘রক্ষক’ কীভাবে ‘ভক্ষক’ হয়ে উঠেছে তা ‘আগুন’ নাটক অবলম্বনে লেখো।
-
“লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে।” – কোন প্রসঙ্গে এই মন্তব্য? মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো।
-
একাঙ্ক নাটক হিসেবে ‘আগুন’ নাটকের নামকরণের সার্থকতা বিচার করো।
-
আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখ।

সম্পূর্ণ সহায়ক পাঠের গুরুত্বপূর্ণ সাজেশন
বই কেনা
-
“মার্ক টুয়েনের লাইবেরি খানা দেখবার মতো ছিল” – মার্ক টুয়েনের সংক্ষিপ্ত বিবরণ দাও। মার্ক টুয়েনের লাইব্রেরীর বিশেষত্ব কি ছিল? আঁদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন?
অথবা, মার্ক টুয়েনের লাইব্রেরীর বিশেষত্ব কি ছিল? আঁদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন?
-
“গল্পটা সকলেই জানেন।” – গল্পটি কী? গল্পটি উল্লেখের কারণ কী?
-
সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে… “ –উপায়টি সংক্ষেপে লেখো।
অথবা, চোখ বাড়াবার পন্থাটা কি? পন্থাটি সংক্ষেপে লেখো।
অথবা, “কিন্তু প্রশ্ন, এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কী প্রকারে?” – অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? অসংখ্য ভুবন সৃষ্টির উপায় কী
-
কথাটা যে খাঁটি, সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায়।” – এখানে কোন কথার উল্লেখ করা হয়েছে?
অথবা, “আনাতোল ফ্রাঁস দুঃখ করে বলেছেন” – আনাতোল ফ্রাঁস দুঃখ করে কি বলেছেন?
-
জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে, তবে তারা দেবভ্রষ্ট হবে।” – কারা কেন দেবভ্রষ্ট হবে? বক্তা কেন এরূপ মন্তব্য করেছেন বুঝিয়ে দাও।
আজব শহর কলকেতা
-
‘আজব শহর কলকেতা’য় ফরাসী বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন?
-
“হেলায় মক্কা করিলা জয়” – কারা কিভাবে মক্কা জয় করেছে?
-
‘এই হল ফরাসী জাতটার গুণ।’ – বক্তা কে? ফরাসী জাতটার কোন্ গুণের কথা বলা হয়েছে?
-
“তুলসীদাস বলেছেন- ‘পৃথিবীর কি অদ্ভুত রীতি…” – তুলসীদাসের উক্তিটির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো।
-
‘আমার মনে বড়োই আনন্দ হলো’- বক্তার আনন্দের কারন কী? লেখক শেষাংশে আরেকদিন বলেছেন কেন?
পঁচিশে বৈশাখ
-
“রবীন্দ্রসংগীতের সঙ্গে নটরাজের নৃত্যভঙ্গির” তুলনা করার কারন ব্যাখ্যা করো।
-
‘পঁচিশে বৈশাখ’ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলি গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন্ কোন্ গুণের উল্লেখ করেছেন? তাঁর কাছে কবির গান অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় না কেন?
-
“কোনো কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে, পানসে অর্থাৎ ফ্লাট বলে মনে হয়।”—এর কারণ কী?
-
“এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন” —অলৌকিক কর্মটি কী? এবং তা অলৌকিক কেন?
-
“মৃত্যুর পর অজরামর হয়ে থাকবেন তাঁর গানের জন্য।” —কোন্ কথা প্রসঙ্গে এবং কেন লেখক এরূপ মন্তব্য করেছেন বুঝিয়ে দাও।
-
“তিনিই বিশ্বকর্মা মহাত্মা” — কে, কাকে, কেন মহাত্মা বিশ্বকর্মা বলেছেন? কীভাবে রবীন্দ্রনাথ অজরামর হয়ে থাকবেন?
আড্ডা
-
“এ দোকানে তো মদ বেচার লাইসেন্স নেই”- বক্তা কখন একথা বলেছেন? ‘কাফে দ্য নীল’ এর ফরাসি হুঁকোটির পরিচয় দাও।
-
“বাড়ির আড্ডায় ‘মেল’ মেলে না” —এরূপ উক্তির কারণ কী? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন?
অথবা, বাড়ির সকলের বারণ সত্ত্বেও লেখক কেন আবার আড্ডা দিতে গিয়েছিলেন? বাড়িতে আড্ডা না বসার কারণ উল্লেখ করো।
-
“হায়, দুনিয়া, তুমি জানছো না তুমি কি হারাচ্ছো।” —কোন্ প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন তা নিজের ভাষায় লেখো।
-
‘আমাদের আড্ডাটা বসত কাফের উত্তর-পূর্ব কোণে’ —এই আড্ডার আড্ডাবাজদের প্রকৃতি বর্ণনা করো।
-
“যে সব আজে বাজে লিখছেন তা কি লোকে খাবে?” —বক্তা কে? কোন প্রসঙ্গে এ কথা বলেছেন? কেন তিনি আজে বাজে লেখার কথা বলেছেন?
-
“যদি আর জন্মে বাঙালি হতে পারি” —কে একথা বলেছেন? আর জন্মে বাঙালি হওয়ার বাসনা কেন?
-
‘মিশর রানী, গ্রীক রমনী ক্লিয়োপাত্রার সঙ্গে তার নাকি খোশ কুটুম্বিতা’ —কার সম্পর্কে উদ্ধৃতিটি করা হয়েছে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।

বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস
আধুনিক বাংলা সাহিত্যের ধারা
-
বাংলা সাহিত্যের ফোর্ট উইলিয়াম কলেজের অবদান উল্লেখ কর।
-
বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান উল্লেখ কর।
-
বাংলা সাহিত্যের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা কর।
অথবা, মাইকেল মধুসুদন দত্তের দুটি নাটকের নাম লেখো। নাট্যকার হিসেবে তাঁর কৃতিত্ব আলোচনা করো।
-
বাংলা সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো।
-
বাংলা নাট্যসাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো।
অথবা, নীলদর্পন নাটকটি কে রচনা করেন? বাংলা নাট্যসাহিত্যে তাঁর অবদান আলোচনা করো।
-
‘সংবাদ প্রভাকর’-এর রচয়িতা কে? বাংলা সাহিত্যে তাঁর অবদান আলোচনা কর।
-
সুভাষ মুখোপাধ্যায়কে কী কবি নামে আখ্যায়িত করা হয়? বাংলা কাব্যে তাঁর অবদান লেখো।
-
বাংলা ছোটগল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো।
-
বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো।
-
জীবনানন্দ দাসের কাব্যচর্চা সম্পর্কে আলোচনা করো।
-
বাংলা কাব্যে নজরুল ইসলামের অবদান আলোচনা করো।
-
বাংলা সাহিত্যে/গীতি কবিতার ধারায় ‘ভোরের পাখি’ বিহারীলাল চক্রবর্তীর অবদান উল্লেখ করো।
-
বাংলা সাহিত্যের ছোটো গল্পে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো।
-
বাংলা গদ্য সাহিত্যে সাময়িক পত্রের গুরুত্ব আলোচনা কর।
-
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্রের নাম ও প্রকাশকাল উল্লেখ করে সংক্ষেপে এটির অবদান আলোচনা করো। বাংলা সাময়িকপত্রের যুগে “সমাচার দর্পণ” পত্রিকা প্রকাশের মূল উদ্দেশ্য কী ছিল এবং এটির আবদানই বা কী?
অনেকেরই প্রশ্ন হতে পারে, এতগুলো প্রশ্ন কখনো সাজেশন হয়?
এখানেই বলি এটা স্কুলের পরীক্ষা। আর স্কুলের শিক্ষকরা তারা নিজেদের মতো প্রশ্ন করবেন। তিনি চাইলে গুরুত্বপূর্ণ নয় এমন প্রশ্নও তোমাদের পরীক্ষা দিতে পারে। আর সম্পূর্ণ পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্কুল রয়েছে, সেই জন্য সকল ছাত্র-ছাত্রীদের জন্যই প্রশ্নগুলি দেওয়া হয়েছে।
তবে জন্য একটাই সাজেশন থাকবে– তোমরা “লৌকিক সাহিত্যের নানা দিক” –এই অধ্যায়টা থেকে নিচের চারটি প্রশ্ন পড়ে যাও! যদি সঠিক প্যাটার্নে প্রশ্ন হয় তাহলে অবশ্যই একটা কমন অবশ্যই পেয়ে যাবে।
লৌকিক সাহিত্যের নানা দিক
-
রূপকথা কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো।
-
ছড়া কাকে বলে? ছড়ার বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর।
-
ধাঁধা কাকে বলে? ধাঁধার বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর।
-
প্রবাদ ও প্রবচন কাকে বলে? প্রবাদের বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর।

প্রবন্ধ রচনা গুরুত্বপূর্ণ সাজেশন
-
দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি
-
বাংলার উৎসব
-
বিশ্ব উষ্ণায়ন
-
ছাত্রজীবনে খেলাধূলার ভূমিকা
-
পরিবেশ দূষণ ও প্রতিকার
-
বিজ্ঞান ও কুসংস্কার
-
বাংলা ও বাঙালি
-
সবুজায়ন বনাম নগরায়ন
-
শিক্ষা বিস্তারে গণমাধ্যম
SOURCE-EDT

©Kamaleshforeducation.in (2023)

