HS Semester 3 এনরোলমেন্টের সময়সীমা বাড়ালো সংসদ, কতদিন চলবে? কবে সার্টিফিকেট দেবে?

 

পশ্চিমবঙ্গের ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং যারা আগামী সেপ্টেম্বরে সেমিস্টার ৩ সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসবেন তাদের জন্য বড় খবর। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) সেমিস্টার ৩-এর ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে। সংসদের তরফ থেকে ৩১ জুলাই ২০২৬ তারিখে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে ছাত্রছাত্রীদের এবং স্কুল কর্তৃপক্ষদের এই বিষয়ে আপডেট দেওয়া হয়েছে। ১৭ জুলাই থেকে HS Semester 3 2026 এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে। আগের নোটিফিকেশন অনুযায়ী ৩১ জুলাই তারিখে তা শেষ হবার কথা ছিল। কিন্তু অনেক ছাত্রছাত্রীরাই এখনো এনরোলমেন্ট করতে না পারায় সংসদ তাদের সুবিধার্থে শেষ তারিখ আরো কিছুদিন বৃদ্ধি করল।

HS Semester 3 এনরোলমেন্টের সময়সীমা বাড়ালো সংসদ

যেসব ছাত্রছাত্রী ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার ৩ এর ফাইনাল পরীক্ষায় বসতে চলেছে এবং যারা আগামী সেপ্টেম্বর মাসে সেমিস্টার ৩-এর সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তাদের জন্য অনলাইন এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়ার মেয়াদ বাড়িয়ে ৭ আগস্ট, ২০২৬ পর্যন্ত করা হয়েছে। এর মধ্যেও যারা এনরোলমেন্ট করতে পারবেন না, তাদের আরো কিছুদিন সময় দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের বেশি টাকা দিয়ে এনরোলমেন্ট করাতে হবে। কতদিন এই সুযোগ থাকবে? কবে নতুন ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে? ইত্যাদি নীচে জানানো হয়েছে।

লেট ফি সহ আবেদনের সময়সীমা

যে সমস্ত পরীক্ষার্থী ৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে ফর্ম জমা দিতে ব্যর্থ হবে, তারা লেট ফি সহ ১০ আগস্ট, ২০২৬ থেকে ১৪ আগস্ট, ২০২৬ তারিখ পর্যন্ত পুনরায় এনরোলমেন্ট করার সুযোগ পাবেন।

 

কবে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে?

উচ্চ মাধ্যমিক সেমিস্টার ৩ এবং সেপ্টেম্বরের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড কবে আসবে, তা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগ ছিল। বিজ্ঞপ্তি মারফত সংসদ স্পষ্ট জানিয়েছে, আগামী ২১ আগস্ট, ২০২৬ তারিখে কাউন্সিল বা সংসদের অফিশিয়াল পোর্টালে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক সক্রিয় করা হবে।

 

পোর্টালে অ্যাডমিট কার্ড লাইভ হওয়ার পর নির্দিষ্ট লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে স্কুল কর্তৃপক্ষ তা ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবেন।

রেজিস্ট্রেশন চেক লিস্ট সংশোধন

ছাত্রছাত্রীদের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ বা বিষয় সংক্রান্ত কোনো ভুল থাকলে তা সংশোধন করারও সুযোগ থাকবে।সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের পোর্টালে লগইন করে রেজিস্ট্রেশন চেক লিস্ট সংশোধন করতে পারবে। এই সংশোধন পোর্টালটি চালু থাকবে ২৯ আগস্ট, ২০২৬ পর্যন্ত।

প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের নতুন নিবন্ধিত ছাত্রছাত্রীদের প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে আগামী ২ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে। স্কুল কর্তৃপক্ষ সংসদের পোর্টাল থেকে এগুলো ডাউনলোড করে ছাত্রছাত্রীদের বিতরণ করবে।

 

SOURCE-EXB

©Kamaleshforeducation.in (2023)

 

error: Content is protected !!
Scroll to Top