JBNST Scholarship: জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ ৪৮০০০ টাকা, ল্যাপটপ পাবে পড়ুয়ারা! আবেদন দেখে নিন

Published on:

বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক কিংবা কলেজের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী শুধু টাকা-পয়সার অভাবে পড়াশোনাতে এগোতে পারে না।বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য অন্যতম একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হলো জগদীশচন্দ্র বোস ন্যাশনাল স্কলারশিপ (JBNST)।যেখানে ছাত্রছাত্রীরা মোটা অঙ্কের আর্থিক অনুদান ও বই কেনার টাকার পাশাপাশি প্রথমসারির নির্বাচিতরা ল্যাপটপের সুবিধা লাভ করবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির সমস্ত তথ্য ভিত্তি করে ২০২৬ সালের এই স্কলারশিপের সম্পূর্ণ বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো।

 —

একনজরে »

1 JBNST Scholarship 2026: জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ

1.1 স্কলারশিপের বিভাগ ও যোগ্যতা (JBNST Eligibility Criteria 2026)

1.2 স্কলারশিপের পরিমাণ ও সুযোগ-সুবিধা (Scholarship Amount)

1.3 আবেদন ফি এবং পেমেন্ট পদ্ধতি (Application Fee)

2 গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

 

JBNST Scholarship 2026:

জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ

 

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বিশেষত গরিব কিন্তু মেধাবী ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমুখী পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য একটি স্কলারশিপ; যেটি পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের অর্থানুকূল্যে (Funded by Dept. of Science & Technology and Biotechnology, Govt. of West Bengal) প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপের এর দুটি ভাগ রয়েছে; যথা –

 

  • জুনিয়র স্কলারশিপ ( জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষা )

  • সিনিয়র স্কলারশিপ( সিনিয়র বৃত্তি পরীক্ষা এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষা )

বিবরণ

বৈশিষ্ট্য

সংস্থার নাম

Jagadis Bose National Science Talent Search (JBNSTS)

অর্থায়নকারী দপ্তর

বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার (Dept. of Science & Technology and Biotechnology, Govt. of West Bengal)

স্কলারশিপের বিভাগ

জুনিয়র স্কলারশিপ (JTST / JBKMB) ও সিনিয়র স্কলারশিপ (STST / SBKMB)

উপকারিতা

মাসিক স্কলারশিপ, বার্ষিক বই কেনার অনুদান ও ল্যাপটপ

স্কলারশিপের বিভাগ ও যোগ্যতা

(JBNST Eligibility Criteria 2026)

এক্ষেত্রে জগদীশচন্দ্র বোস সাইন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপের জুনিয়র এবং সিনিয়র— এই দুই স্তরে আবেদন করা যায়। নিচে উভয় স্তরের যোগ্যতার মাপকাঠি দেওয়া হলো:

১. জুনিয়র স্কলারশিপ (Junior Talent Search Test / Junior Bigyani Kanya Medha Britti – JTST/JBKMB)

 

  • শিক্ষাগত যোগ্যতা: যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৬ সালে মাধ্যমিক (10th standard) পরীক্ষায় কমপক্ষে ৭৫% নম্বর বা সমতুল্য C.G.P.A. পেয়ে পাশ করেছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গের যেকোনো স্কুলে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে (Science stream) পড়াশোনা করছে, তারা আবেদন করতে পারবে। বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, পরিসংখ্যান, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স ইত্যাদি বিষয়ের মধ্যে কমপক্ষে ৩টি বিষয় থাকতে হবে।

  • বিশেষ নোট: ২০২৬ সালের আগে মাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে না। ‘Junior Bigyani Kanya Medha Britti’ শুধুমাত্র ছাত্রীদের (Girl students) জন্য প্রযোজ্য।

২. সিনিয়র স্কলারশিপ (Senior Talent Search Test / Senior Bigyani Kanya Medha Britti – STST/SBKMB)

  • শিক্ষাগত যোগ্যতা: শুধুমাত্র যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৬ সালে উচ্চমাধ্যমিক (10+2) বা সমতুল্য পরীক্ষায় পাশ করেছে এবং পশ্চিমবঙ্গের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে বেসিক সায়েন্স (Hons.) (DST-INSPIRE নির্দেশিকা অনুযায়ী), BS-MS, মেডিসিন (MBBS) অথবা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে চলেছে/পড়ছে, তারা আবেদন করতে পারবে।

  • অযোগ্যতা: সাধারণ বি.এসসি (Pass course), ডিপ্লোমা কোর্স বা বি.এসসি নার্সিং কোর্সে পাঠরতরা এর জন্য যোগ্য নয়। ফাইনাল সিলেকশনের সময় প্রথম বর্ষের অ্যাডমিশন প্রুফ জমা দিতে হবে।

  • বিশেষ নোট: সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি শুধুমাত্র ছাত্রীদের জন্য নির্ধারিত।

স্কলারশিপের পরিমাণ ও সুযোগ-সুবিধা

(Scholarship Amount)

 

  • জুনিয়র প্রার্থীদের জন্য: একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা চলাকালীন প্রতি মাসে ১২৫০ টাকা এবং বই কেনার জন্য বার্ষিক এককালীন ২৫০০ টাকা প্রদান করা হয়।

  • সিনিয়র প্রার্থীদের জন্য: স্নাতক কোর্স চলাকালীন প্রতি মাসে ৪০০০ টাকা এবং বই কেনার জন্য বার্ষিক এককালীন ৫০০০ টাকা দেওয়া হয়।

  • বিশেষ পুরস্কার (ল্যাপটপ): মেধাবী প্রতিযোগীদের উৎসাহিত করার জন্য পরীক্ষায় উত্তীর্ণ সেরা ছাত্র ও ছাত্রীদের ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হয়।

আবেদন ফি এবং পেমেন্ট পদ্ধতি

(Application Fee)

 

  • আবেদন ফি: জুনিয়র বা সিনিয়র যেকোনো পরীক্ষার জন্য আবেদন ফি মাত্র ১০০ টাকা (সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত ট্রানজ্যাকশন চার্জ প্রযোজ্য)।

  • পেমেন্ট গেটওয়ে: YONO SBI, Razorpay এবং Billdesk-এর মাধ্যমে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেট বা UPI-এর সাহায্যে অনলাইন পেমেন্ট করা যাবে।

  • বিশেষ সতর্কতা: একবার ফি পেমেন্ট হয়ে গেলে তা ফেরতযোগ্য নয়। পেমেন্ট ফেইল হলে এবং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলে পুনরায় পেমেন্ট না করে ট্রানজ্যাকশন আইডি সহ jbnsts@jbnsts.ac.in এই মেইলে যোগাযোগ করতে হবে। অনলাইন আবেদন সম্পন্ন করার পর কোনো ডকুমেন্ট জেবিএনএসটি (JBNSTS) অফিসে পাঠানোর প্রয়োজন নেই।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

 

জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট স্কলারশিপ – এর জন্য আবেদন অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং 30th November আবেদনের শেষ তারিখ। আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের জগদীশচন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

বিষয়

তথ্য

অনলাইন আবেদন করার শেষ তারিখ

৩০ নভেম্বর, ২০২৬

জুনিয়র পরীক্ষার সময়সূচী (JTST / JBKMB)

২০ ডিসেম্বর, ২০২৬ (সকাল ১১:৩০ টা রিপোর্টিং, দুপুর ১২:০০ টা থেকে ০৩:০০ টা পরীক্ষা)

সিনিয়র পরীক্ষার সময়সূচী (STST / SBKMB)

২০ ডিসেম্বর, ২০২৬ (সকাল ০৯:৩০ টা রিপোর্টিং, সকাল ১০:০০ টা থেকে দুপুর ০১:০০ টা পরীক্ষা)

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

Download PDF↓

অফিসিয়াল ওয়েবসাইট ফরম আবেদন পূরণের জন্য

https://jbnsts.ac.in/

আরো বিস্তারিত জানতে জগদীশচন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। প্রয়োজনে আজকের পোস্টটি অবশ্যই বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন।

  

SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

 

 

error: Content is protected !!
Scroll to Top