Joining Leave (জয়েনিং লিভ) বা ট্রানজিট লিভ বা জয়েনিং টাইম। যে সমস্ত টিচিং বা নন টিচিং স্টাফ একটা স্কুলে চাকরিতে Resignation দিয়ে অন্য স্কুলে জয়েন করছেন বা যাঁরা ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে জয়েন করছেন তাঁদের আগের স্কুল থেকে রিলিজ নিয়ে নতুন স্কুলে জয়েন করার মাঝে যদি এক বা একাধিক দিনের গ্যাপ থাকে তাহলে সেই দিনগুলির জন্য যে ছুটি পাওয়া যায় তাকে বলে জয়েনিং লিভ বা ট্রানজিট লিভ বা জয়েনিং টাইম। এই লিভ খুব সংক্ষিপ্ত হয়। কিন্তু খুব মারাত্মক চরিত্রের হয়ে থাকে। নিয়ম মেনে না নিলে চাকরি জীবনে অহেতুক বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। আজকের আলোচনা সেই জয়েনিং লিভ নিয়ে।
——————————————————–
১) প্রশ্ন – জয়েনিং লিভ বা ট্রানজিট লিভ কখন প্রয়োজন হয় ?





