Biology Gk

দ্বিতীয় অধ্যায়

পার্ট-3 চ্যাপ্টার শেষ

মানবদেহের জিন বিদ্যা

21.. ক্রোমোজোমের মধ্যে DNA যে প্রোটিনের সঙ্গে দ্রুত ভাবে যুক্ত থাকে সেটি হল..??

Ntpc Cbt2 Exam..-2022, CHSL Exam..- 2015.
Ans.. হিস্টোন [ব্যাখ্যা- জীববিজ্ঞানে ইউক্যারয়োটিক প্রাণীকোষের নিউক্লাইয়ে প্যাকেজ হয়ে ডিএনএর গাঠনিক একককে সুষমভাবে রাখা উচ্চ এলকালাইন যে প্রোটিন পাওয়া যায়, এদের হিস্টোন বলে]
22.. কোষ চক্রের কোন দশায় DNA সংশ্লেষ ঘটে..??

Cgl প্রিলি 2018, Wbcs প্রিলি- 2010,15.
Ans.. S দশা. [ব্যাখ্যা- কোষচক্রের ১ দশা G1 ও G2 এর মধ্যবর্তী দশা যখন DNA এর প্রতিলিপি গঠন ও হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়]
23.. কোন ক্রোমোজোমের উপস্থিতিতে একটি শিশুকে পুরুষ বলে গণ্য করা হবে..??

Wb Group D Exam..- 2018, Kolkata High Courts Group D Exam..- 2019.
Ans.. পিতার Y ও মাতার X.
24.. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি VJ, L,। আকৃতির হয়ে যায়..??

Railway group D – 2018, Railway Gr..3 Exam..- 2018
Ans.. অ্যানাফেজ দশায়. [ব্যাখ্যা অ্যানাফেজ হল মাইটোসিস কোষ বিভাজনের একটি দশা যেটি মেটাফেজ দশার পরে শুরু হয় এবং যখন অনুলিপিত ক্রোমোজমগুলোর বিভক্তি ঘটে ও বিভাজনরত কোষের দুটি বিপরীত মেরুতে অপত্য ক্রোমোজোম (ক্রোমাটিড) সৃষ্টি হয়। অ্যানাফেজ দশার শেষের দিকে বিভাজনরত কোষে ক্রোমোজোমগুলোর ঘনত্ব সর্বাধিক হয়]
25.. জিন যখন একাধিক বৈশিষ্ট্যের জন্য দায়ী হয় তখন তাকে কি বলে..?? Upsc প্রিলি – 2005, Up Pcs Exam..- 2016, CTET Exam.- 2014.
Ans.. প্লিওট্রপি.
 
26.. কোন রোগটি উত্তরাধিকারী সূত্রে পাওয়া রোগ..??

Wb Police Si Exam..- 2018, Psc Mise.. Exam..- 2018.
Ans.. হিমোফিলিয়া. [ব্যাখ্যা হিমোফিলিয়া হচ্ছে একটি বংশানুক্রমিক জিনগত রোগ। এই রোগে রক্ত তঞ্চনে সমস্যা হয় তাই একবার রক্তনালী কেটে গেলে আর রক্তপাত বন্ধ হয় না। শুধু পুরুষলোক এই রোগে আক্রান্ত হয় এবং স্ত্রীগণ এই রোগের বাহক, কারণ স্ত্রীদের দুটি এক্স ক্রোমোজোম থাকে আর পুরুষদের একটি এক্স ও অপরটি ওয়াই ক্রোমোজোম]
27.. DNA পলিনিওক্লিওটাইড এর মধ্যে কি থাকে..??

Ntpc প্রিলি 2021, Cgl প্রিলি 2018.
Ans.. একটি নাইট্রোজেন বেস, ডি-অক্সি রাইবোজ সুগার ও ফসপেট গ্রুপ.
29.. পৃথিবীতে প্রাণের সূচনা হয় যেখান থেকে সেটি হল..??

Mts Exam..- 2015,2023.
Ans.. RNA থেকে. [ব্যাখ্যা রাইবোনিউক্লিক অ্যাসিড হল একটি নিউক্লিক অ্যাসিড যা সরাসরি প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত এবং যার পলিনিউক্লিয়োটাইডের মনোমার এককগুলোতে গাঠনিক উপাদানরূপে রাইবোজ শুগার ও অন্যতম বেস বা ক্ষারক হিসেবে ইউরাসিল থাকে। [১] রাইবোনিউক্লিক অ্যাসিড হল একটি গুরুত্বপূর্ণ নিউক্লিওটাইড যা নিউক্লিক অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খলের ন্যায় সমস্ত জীবন্ত কোষে উপস্থিত রয়েছে]
28.. জন্মের আগেই কোন শিশুর লিঙ্গ নির্ধারিত হয় কার দ্বারা..??

Wbcs Main – 2016, Rpf Si Exam..- 2018
Ans.. পিতার শুক্রাণুর দ্বারা.
30.. অ্যামাইনো অ্যাসিডের প্রধান উপাদান কি..??

Railway group D – 2018,2022, Wbcs প্রিলি – 2005,2017.

Ans.. প্রোটিন. [ব্যাখ্যা- অ্যামিনো অ্যাসিড হল জৈব যৌগ যাতে অ্যামাইনো এবং কার্বক্সিলেট ফাংশনাল গ্রুপ বিদ্যমান থাকে, সাথে প্রতিটি অ্যামিনো অ্যাসিডের জন্য নির্দিষ্ট একটি সাইড চেইনও (R গ্রুপ) থাকে।  প্রতিটি অ্যামিনো অ্যাসিডে উপস্থিত মৌলগুলি হলো কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (০), এবং নাইট্রোজেন (N)]

=======================

*Regards*
*KAMALESH..*.✒️
÷÷÷÷÷÷ * KAMALESH*÷÷÷÷÷÷÷
*🙏 *PLZ SHARE IT WITH YOUR FRIENDS* 

 

©Kamaleshforeducation.in (2023)

error: Content is protected !!
Scroll to Top