

Notification regarding Pension of Non-Teaching Staff
Change in Pension of Teaching and Non-teaching staffs
Change in Pension of Teaching and Non-teaching staffs, for e-Pension all Teaching and Non-teaching staff have to fill the application form as per guidelines of School Education Department, West Bengal
বেসরকারি সাহায্য প্রাপ্ত এবং স্বীকৃত স্কুলগুলির শিক্ষক-অশিক্ষক কর্মীদের Pension এবং Pension সংক্রান্ত মামলায় দ্রুততা আনতে নতুন পদ্ধতিতে কাজ করবে রাজ্য সরকার৷ এখন থেকে Online এ আবেদনপত্র জমা করার আগেই তার হাতে কলমে যাচাই করে নেওয়া হবে৷ অর্থাৎ কাগজে লিখিত Application যাচাইকরণের পরেই সেই তথ্য অনুসারে অনলাইন ফর্ম পূরণ করতে হবে৷ Pension কাঠামো অনুযায়ী আবেদন, প্রস্তুতি ও সুষ্ঠু বিন্যাসের জন্য এই পরিবর্তিত পদ্ধতি সংক্রান্ত Notification জারি করল রাজ্য সরকার৷
e-Pension এর জন্য vide SED, W.B. Memo No.-62/55E/17 এবং No.-64SSE/17 তারিখ 17.04.2017 এর নির্দেশিকা মেনেই অ্যবেদনের ফর্ম ফিলাপ করতে হবে৷ যেহেতু এই লিখিত আবেদন পত্র Pension Sanctioning Authority অথবা District Inspector of Schools-এ ও একইসঙ্গে জয়েন্ট Joint Director of Account (JDA), ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ অ্যাকাউন্ট (DDA) এবং অ্যাডিশনাল ডাইরেক্টর (ADA)-র মাধ্যমে যাইই করা হবে সেক্ষেত্রে প্রত্যেক স্তরে সময়সীমা কঠোরভাবে পালন করতে হবে৷ কার্যকাল শেষ হওয়ার 3-বছর আগে থেকেই এই কার্য-প্রক্রিয়া আরাম্ভ করতে হবে৷ অফলাইনে এপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করবেন, নিয়মাবলীর নিম্নলিখিত ক্ষেত্রগুলি বিশেষ উল্লেখযোগ্য-
1. Pension ফর্ম পূরণের ক্ষেত্রে মাধ্যমিক স্কুলগুলির Headmaster/ Headmistress/ Administrator/ Teacher in Charge কে এবং প্রাথমিক স্কুল গুলির Sub-Inspector of Schools কে অবসরের 4-বছর বাকি আছে এমন কর্মরত কর্মীর নাম, জন্ম তারিখ এবং অবসরের তারিখ সম্বলিত Format মেনে তৈরি করতে হবে এই Register৷
Pension রেজিস্ট্রার বহাল রাখতে হবে৷ প্রতিবছর 1-লা জানুয়ারি থেকেই রেজিস্ট্রার তৈরির কাজ শুরু করতে হবে৷ 15 জানুয়ারির মধ্যে এর একটি করে কপি Pension Sanctioning Authority (PSA) এবং স্কুলের District Inspector of Schools-এর কাছে জমা করতে হবে৷
2. স্কুলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কর্মচারীদের অবসরের 42 মাস আগে আগাম Notice দিতে হবে৷ যেখানে Pension সংক্রান্ত সমস্ত documents এবং Service Book, কোন কর্মচারী অতিরিক্ত কোন টাকা নিলে তা মাসিক বেতনের সঙ্গে যুক্ত করার Self Declaration From ইত্যাদি, অবসরের অন্তত 45 মাস আগে জমা করার কথা উল্লেখ করা থাকবে৷
3. Appointment Order, Post এবং Approval of Appointment , Subject অথবা Group যেখানে একজন কর্মচারী বর্তমানে নিযুক্ত, Academic Qualification এর পূর্ণাঙ্গ তথ্য এবং কাজে যুক্ত হওয়ার পরবর্তীকালে শিক্ষাগত যোগ্যতার মান বাড়াতে কোন পরীক্ষা দিলে সেই পরীক্ষার শেষ তারিখ, এক্ষেত্রে কাজের জায়গায় যদি পদোন্নতি হয়ে থাকে সেই সংক্রান্ত Pay and Service এ পরিবর্তন, Increment Option যা Pension Scheme এর আওতাধীন, যা ROPA Rule এবং Pay Fixation এর Option এর নির্দেশিকায় মেনে করা হয়েছে সেই ধরনের সমস্ত বিষয় সময় ক্রম অনুসারে রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করতে হবে৷
4. Pension Sanctioning Authority (PSA) এই সমস্ত নথি নির্ধারিত তালিকা অনুযায়ী বিবেচনা করে দেখবে এবং নিশ্চয়তা দেয়ার পর তা কোন কর্মচারীর অবসরের 39 মাস আগে পুনরায় যাচাইকরণের জন্য JDA, ADA-র কাছে পাঠানো হবে৷
5. পুনরায় যাচাইকরণের সময় যদি কোন ভুল ধরা পড়ে তাহলে 2-মাসের মধ্যে তা Pension Sanctioning Authority (PSA)-কে সংশোধনের জন্য ফেরত পাঠাতে হবে৷
6. JDA, DDA, ADA-র পুনর্বিবেচনার পর Pension সংক্রান্ত নথি গুলি নিয়ে যদি কোন Observation Objection থাকে তাহলে তাও 2-মাসের মধ্যে সংশোধন করে দিতে হবে Pension Sanctioning Authority (PSA)-কে৷ এ বিষয়ে কর্মচারীদের কাছ থেকে কিছু জানতে চাওয়া হলে 15 দিনের মধ্যে জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট কর্মচারীকেও৷
©kamaleshforeducation.in(2023)
