NSP WB Scholarship:
ঐক্যশ্রী স্কলারশিপে বদল!
১৫০০০ টাকা পর্যন্ত সুযোগ সুবিধা দেখে নিন
পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট! রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় সংখ্যালঘু স্কলারশিপ ‘ঐক্যশ্রী’ (Aikyashree Scholarship) স্কলারশিপ সম্পর্কে অফিসিয়াল ভাবে নাম ও পরিকাঠামোয় বড়সড় বদল আনা হয়েছে। রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, ঐক্যশ্রী স্কলারশিপের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘NSP-WB’ (National Scholarship Portal – West Bengal)।
একনজরে »
1 NSP-WB Scholarship: ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল পশ্চিমবঙ্গ
1.1 Pre Matric স্কুল লেভেল (প্রাথমিক ও মাধ্যমিক)
1.2 Post Matric উচ্চশিক্ষা (কলেজ ও বিশ্ববিদ্যালয়):
1.3 স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ (SVMCM)
2 জনকল্যাণ শিবিরে আবেদন: প্রয়োজনীয় ডকুমেন্ট
2.1 NSP-WB Scholarship নতুন পোর্টাল ও নোটিশ
NSP-WB Scholarship:
ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল পশ্চিমবঙ্গ
ঐক্যশ্রী স্কলারশিপের নাম বদলে NSP-WB Scholarship চালু করা হয়েছে। একই সাথে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবং বিভ্রান্তি এড়াতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, স্কুল স্তর পর্যন্ত এই স্কলারশিপের রূপরেখা আগের মতোই থাকবে। অন্যদিকে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটিকে একটি সুসংহত ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হচ্ছে।
Pre Matric স্কুল লেভেল (প্রাথমিক ও মাধ্যমিক)
বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপের চরিত্র বা নাম বদলাচ্ছে না। স্কুল স্তর পর্যন্ত এটি ‘ঐক্যশ্রী স্কলারশিপ’ নামের পরিবর্তে এটি NSP-WB Scholarship নামে সক্রিয় থাকবে এবং আগের নিয়মেই সংখ্যালঘু পড়ুয়ারা এর সুবিধা পাবেন।
-
নবম (Class IX) ও দশম (Class X) শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী।
-
বছরে সর্বোচ্চ ₹১০,৭০০ পর্যন্ত আর্থিক সহায়তা।
-
ভর্তি ফি (Admission Fee), টিউশন ফি (Tuition Fee) এবং রক্ষণাবেক্ষণ ভাতা (Maintenance Allowance) অন্তর্ভুক্ত।
-
পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর থাকতে হবে।
-
পরিবারের বার্ষিক আয় ₹১ লক্ষের মধ্যে হতে হবে।
Post Matric উচ্চশিক্ষা
(কলেজ ও বিশ্ববিদ্যালয়):
একাদশ শ্রেণি (Class XI) থেকে শুরু করে পিএইচডি (Ph.D.) স্তর পর্যন্ত অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, এছাড়াও বিভিন্ন টেকনিক্যাল (Technical) ও ভোকেশনাল (Vocational) কোর্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
-
বছরে সর্বোচ্চ ₹১৫,০০০ পর্যন্ত আর্থিক সহায়তা।
-
ভর্তি ফি, টিউশন ফি এবং রক্ষণাবেক্ষণ ভাতা অন্তর্ভুক্ত।
-
পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর থাকতে হবে।
-
পরিবারের বার্ষিক আয় ₹২ লক্ষের মধ্যে হতে হবে।
স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ (SVMCM)
উচ্চশিক্ষার ক্ষেত্রে 60% এর বেশি নম্বর পাওয়া, কলেজ, বিশ্ববিদ্যালয় বা কোনো পেশাদার কোর্সে পাঠরত সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য আবেদন এবার থেকে সরাসরি SVMCM (Swami Vivekananda Merit-cum-Means Scholarship) পোর্টালের অধীনে চলে যাবে।
সুবিধা: এর ফলে উচ্চশিক্ষার পড়ুয়ারা আরও সহজে এবং কেন্দ্রীয়ভাবে স্বামী বিবেকানন্দ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন, যা বৃত্তির প্রক্রিয়াটিকে আরও দ্রুত ও স্বচ্ছ করবে।
জনকল্যাণ শিবিরে আবেদন:
প্রয়োজনীয় ডকুমেন্ট
জনকল্যাণ শিবির ক্যাম্পের মাধ্যমে বা অনলাইন ওয়েবসাইটে দুই ভাবেই আবেদন করা যাবে, আবেদনের জন্য প্রয়োজনীয় নিচের তথ্যগুলি লাগবে।
-
একটি স্মার্টফোন (OTP গ্রহণের জন্য): মোবাইল নম্বর এবং ইমেইল আইডি
-
আধার কার্ড (Aadhaar Card): শিক্ষার্থী অথবা অভিভাবকের আধার কার্ড
-
শিক্ষার্থী বা অভিভাবকের ভোটার কার্ড (EPIC)
-
ব্যাঙ্ক পাসবই (Bank Passbook): আধার-লিঙ্কড (Aadhaar Linked/Seeded) ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে।
-
পূর্ববর্তী বছরের মার্কশিট (Marksheet)
-
পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র (Income Certificate): উপযুক্ত সরকারি কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত।
-
বোনাফাইড সার্টিফিকেট (Bonafide Certificate) অথবা বর্তমান শিক্ষাবর্ষের ভর্তি রসিদ (Admission Receipt) / ফি রসিদ (Fee Receipt)
গুরুত্বপূর্ণ: আবেদন করার আগে সমস্ত নথি প্রস্তুত রাখুন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সংযুক্ত (Aadhaar Seeding) আছে কিনা তা নিশ্চিত করুন।
NSP-WB Scholarship নতুন পোর্টাল ও নোটিশ
ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে ওয়েবসাইটের মধ্যে একাধিক পরিবর্তন করা হয়েছে এবং একাধিক নতুন নতুন প্যানেল ও ট্যাব যুক্ত করা হয়েছে।
বিষয় |
বিস্তারিত |
|---|---|
NSP-WB Scholarship এর অফিসিয়াল পোর্টাল |
https://nspwb.wbmdfc.org/ |
NSP-WB Scholarship হেল্প লাইন নাম্বার |
1800-120-2130 (TOLL FREE) |
অফিসিয়াল গাইডলাইন (PDF) |
Download PDF ⇓ |
নতুন এই আপডেটের পর রাজ্য জুড়ে স্বস্তির হাওয়া। নাম পরিবর্তন করে ‘NSP-WB’ করা এবং উচ্চশিক্ষাকে বিবেকানন্দ পোর্টালের আওতায় নিয়ে আসার ফলে বৃত্তির টাকা বণ্টনে জট অনেকটাই কেটে যাবে এবং যোগ্য পড়ুয়ারা সঠিক সময়ে তাঁদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন।
SOURCE-EDT





