PNB Scholarship:

৩০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে PNB!

অনলাইন আবেদন, যোগ্যতা দেখে নিন

Published on: 

সমস্ত স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য এসেছে বড় সুযোগ! দেশের অন্যতম আর্থিক সংস্থা PNB Housing Finance Limited স্কলারশিপটি চালু করেছে বিশেষভাবে নির্মাণ শ্রমিকদের (Construction Workers) সন্তানদের  পড়াশোনায় সহায়তা করার জন্য। কারা আবেদন করতে পারবে? কত টাকা পাওয়া যাবে? কীভাবে আবেদন করবেন? — সবকিছু দেখে নিন।

 

একনজরে »

1 PNB স্কলারশিপ (PNB Housing Finance Pehel Shiksha Scholarship 2026)

1.1 PNB স্কলারশিপ আবেদন যোগ্যতা (Eligibility)

1.2 PNB স্কলারশিপ পরিমাণ ও সুবিধা (Amount & Benefits)

1.3 আবেদনের জন্য যে যে ডকুমেন্ট লাগবে (Documents)

2 কিভাবে PNB স্কলারশিপ আবেদন করবেন (Apply Online)

2.1 আবেদনের লিংক ও গুরুত্বপূর্ণ তারিখ

PNB স্কলারশিপ

(PNB Housing Finance Pehel Shiksha Scholarship 2026)

PNB Housing Finance-এর এই স্কলারশিপ প্রোগ্রামের মূল লক্ষ্য হল — নির্মাণ শ্রমিকদের সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া (Dropout) রোধ করা এবং তাদের শিক্ষাজীবন চালিয়ে যেতে সাহায্য করা। অনেক সময় আর্থিক সমস্যা, বারবার স্থান পরিবর্তন (Migration) এবং পড়াশোনার খরচের জন্য ছাত্রছাত্রীরা পড়া ছেড়ে দেয়। এই সমস্যার সমাধান করতেই এই স্কিম চালু করা হয়েছে।

বিষয়

তথ্য

বৃত্তির নাম

PNB Housing Finance Pehel Shiksha Scholarship

বৃত্তির ধরন

প্রাইভেট স্কলারশিপ (CSR Initiative)

যোগ্য কোর্স

Class 6–12, Undergraduate (UG)

আবেদন মোড

অনলাইন (Scholarlify Portal)

মার্কস প্রয়োজন

ন্যূনতম 60%

পরিবার আয়

সর্বোচ্চ ₹5 লক্ষ

PNB স্কলারশিপ আবেদন যোগ্যতা (Eligibility)

এই স্কলারশিপে আবেদন করার জন্য নিচের শর্তগুলি পূরণ করতে হবে—

  • আবেদনকারীকে ভারতবর্ষের যে কোনও রাজ্যের ছাত্র/ছাত্রী হতে হবে (PAN India Eligible)।

  • শিক্ষার্থীকে Class 6 থেকে Undergraduate (UG) কোর্সে পড়াশোনা করতে হবে।

  • আগের পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর থাকতে হবে।

  • পরিবারের মোট বার্ষিক আয় ₹5 লক্ষ টাকার মধ্যে হতে হবে।

  • আবেদনকারীকে অবশ্যই নির্মাণ শ্রমিকের সন্তান (Child of Construction Worker) হতে হবে।

  • PNB Housing Finance বা Scholarlify-এর কর্মচারীদের সন্তানরা আবেদন করতে পারবে না। 

PNB স্কলারশিপ পরিমাণ ও সুবিধা

(Amount & Benefits)

 

এই স্কলারশিপে শিক্ষার স্তর অনুযায়ী আলাদা আলাদা অর্থ সহায়তা দেওয়া হয়। এই টাকা দিয়ে পড়াশোনার প্রয়োজনীয় খরচ (Academic Expenses) সহজে মেটানো যাবে।

শিক্ষার স্তর

স্কলারশিপ পরিমাণ

কী কী খরচে ব্যবহার করা যাবে

Class 6–10

₹12,000

স্কুল ফি, বই, ট্রান্সপোর্ট, ডিজিটাল লার্নিং

Class 11–12

₹18,000

টিউশন ফি, পরীক্ষা ফি, হোস্টেল খরচ

Undergraduate (UG)

₹30,000

কলেজ ফি, এক্সাম ফি, লিভিং খরচ

আবেদনের জন্য যে যে ডকুমেন্ট লাগবে (Documents)

আবেদন করার সময় নিচের ডকুমেন্টগুলো লাগবে—

  • আগের পরীক্ষার মার্কশিট

  • স্কুল/কলেজ আইডি কার্ড

  • ইনকাম সার্টিফিকেট (Income Certificate)

  • নির্মাণ শ্রমিক হিসেবে অভিভাবকের এমপ্লয়মেন্ট সার্টিফিকেট (Employment Certificate)

  • আধার কার্ড / অন্য কোনও ফটো আইডি প্রুফ

  • ব্যাংক পাসবুক (Student’s Bank Details)

  • পাসপোর্ট সাইজ ছবি।

কিভাবে PNB স্কলারশিপ আবেদন করবেন

(Apply Online)

এই স্কলারশিপের আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে Scholarlify Platform-এর মাধ্যমে। নিচের ধাপগুলি অনুসরণ করুন—

Step 1: Registration
প্রথমে Scholarlify ওয়েবসাইটে গিয়ে নিজের প্রোফাইল তৈরি করুন।

Step 2: Application Form Fill Up
লগইন করে আবেদন ফর্মে নিজের ব্যক্তিগত ও একাডেমিক তথ্য দিন।

Step 3: Documents Upload
প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট PDF/স্ক্যান করে আপলোড করুন।

Step 4: Final Submit
সব তথ্য যাচাই করে ফাইনাল সাবমিট করুন।

আবেদন করার পর একটি Application ID পাবেন, ভবিষ্যতে স্ট্যাটাস চেক করার জন্য এটি সংরক্ষণ করে রাখুন।

আবেদনের লিংক ও গুরুত্বপূর্ণ তারিখ

বিষয়

তথ্য

আবেদনের শেষ তারিখ (Last Date)

20 এপ্রিল 2026

আবেদন মাধ্যম Scholarlify (Online Portal)

Apply Now →

সাপোর্ট বা যোগাযোগ

Email: scholarships@scholarlify.com

Support Number: 011 4117 0531

শেষ তারিখের আগে অবশ্যই আবেদন সম্পূর্ণ করুন। যারা আর্থিক সমস্যার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না, তাদের জন্য এই স্কলারশিপ একটি বড় সুযোগ।  

****************************************************

 SOURCE-EDT

©kamaleshforeducation.in(2023)

 

error: Content is protected !!
Scroll to Top